কৌশল্যাকে অপহরণ করলেন রাবণ? কাকে নিয়ে রামকে সন্দেহ করলেন সীতা? রাবণবধের পরে অযোধ্যায় ফিরে এল রাবণের হাসি? ঝরা তুলসীর পাতা জুড়ে দিলেন সীতা? দুভাগে ভাগ হলেন রামচন্দ্র? কোন রাক্ষসকে বধ করলেন সীতা? কুম্ভকর্ণের মৃত্যুর পরে কোথায় থাকবেন ঘুমের দেবী? ভবিষ্যতে কে হবেন রাধা? কারাই-বা হবেন ব্রজের গোপিনী?
এমন চোদ্দোটা গল্প এই বইতে আছে যা অন্য কোনো রামায়ণে নেই। সম্পূর্ণ নতুন স্বাদের ‘আনন্দ রামায়ণের গল্প’ এই প্রথম দুই মলাটে।
লেখক পরিচিতি
স্বাগতা দাশগুপ্ত কবি, লেখক, এবং অনুবাদক। তাঁর আটটি কবিতার বই, দুটি উপন্যাস, একটি গল্পের বই এবং চারটি অনুবাদ-বই প্রকাশিত। ২০২২ সালে স্বাগতার প্রথম সাতটি কবিতার বই নিয়ে প্রকাশিত হয় তাঁর ‘কবিতাসংগ্রহ’। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি থেকে ২০১৬ সালে তাঁর ‘বসন্তের বুড়ো হাড়’ কবিতার বইয়ের জন্য ‘শক্তি চট্টোপাধ্যায় স্মারক পুরস্কার’ পেয়েছেন স্বাগতা, ২০২৪ সালে তাঁর ‘তিনশো রামায়ণ’ অনুবাদ-বইয়ের জন্য পেয়েছেন ‘লীলা রায় স্মারক সম্মান’।
বইয়ের তথ্য
-
Adaptation: Swagata Dasgupta (স্বাগতা দাশগুপ্ত)
-
Cover: Susovan Pramanik
-
Publisher: Rhito Prakashan
-
Language: Bengali
-
ISBN: 978-93-88445-83-2
-
Subjects: Fiction / History / Indian Culture / Indian Epic