22 people are viewing this right now

Siddhiganjer Mokam (Bengali, Hardcover, Mihir Sengupta)

Regular price Rs. 384.00
Sale price Rs. 384.00 Regular price Rs. 480.00
Unit price
Save 20%
Tax included.
Highlights:
⚠️ Availability and Prices are subjected to change. Orders with unavailable items and price adjustment denial from the customer may be fully/partially canceled & refunded within 60 working days. Cancellation for unavailable itmes will be done without any consent.
Order Placed
Dispatch
In-Transit
Door Delivery
Ask a question

Ask a Question

* Required fields

Size guide Share

Publisher: Boitoi

Tags: Suprakash, Suprokash Prokashona

Siddhiganjer Mokam (Bengali, Hardcover, Mihir Sengupta)

Siddhiganjer Mokam (Bengali, Hardcover, Mihir Sengupta)

Regular price Rs. 384.00
Sale price Rs. 384.00 Regular price Rs. 480.00
Unit price
About the Book
Table of Contents
Additional information

বাঙালির শিকড়ে ফেরার যাত্রা শুরু হোক ‘সিদ্ধিগঞ্জের মোকামে’র সাথে।
.........................................

"এই মধ্যশরতে প্রান্ত সমতট বঙ্গের এই গ্রামগুলির এক আশ্চর্য নৈশ শোভা হয়। শীতের শেষ মধ্যকাল পর্যন্ত একটা ঘন রহস্যময়তা মানুষের মনে কী গভীর এক মোহবিস্তার করে যেন! শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ নির্বিশেষে, রাত্রির গভীরতা যত বাড়ে, এই শোভা যেন ততই তার রহস্যময়তা বিস্তার করতে থাকে। শরতের শুরুটা এখানে বর্ষারই প্রলম্বিত অধ্যায়। রাঢ়বঙ্গের মতো প্রকৃতিরঙ্গ এখানে দ্রুত সাজ পালটায় না। মধ্যশরতে দু-চারদিন অসম্ভব বর্ষণের পর প্রকৃতি যেন সমতায় আসে। যেন-বা অসম্ভব অভিমানী কোনো মেয়ে দীর্ঘক্ষণ কাঁদাকাটা করে হঠাৎ শান্ততায় স্থায়ী হয়েছে। নদী নালা খালগুলো তখন হঠাৎ তাদের দজ্জালপনা শেষ করে সোজা পথে ধীরগতি হয়। ফুলে-ফুঁসে একে ভাসিয়ে, তাকে ডুবিয়ে, লণ্ডভণ্ড করার বদবুদ্ধি তাদের আর তখন নেই। তখন তাদের আঁচলের পাড়গুলো কেমন যেন আত্মত্যাগে গৈরিক। কারণ অঞ্চলের ওই অংশটুকুর জল তখন বয়ে চলে গেছে। সেখানের ঘাসেরা সব বাদামি বা গৈরিক রঙে রিক্ততার সাজ ধরেছে। জলের এই চলে যাওয়াটাই নদীর আত্মত্যাগ। এরপর থেকেই প্রকৃতির রঙ বদল হতে থাকে।

রাতের আকাশ এ সময় গামর হয়ে ওঠা সদ্য যুবতীর চোখের মতো বড় রহস্যময় হয়। দীর্ঘ বর্ষণের পর নির্মল, শান্ত, গভীর এই আকাশের বুকে তখন নক্ষত্র বুটিদার নীল চান্দেরির প্রদর্শনী।যদি চাঁদ থাকে তো আরও মোহনীয়। জোছনায় সাদা চাদর জড়িয়ে দাঁড়িয়ে থাকা রেইন ট্রি, গরান, গেউয়া অথবা চম্বলে শিরিষের প্রগাঢ় মহাসভা যেন এই নিঃশব্দ গম্ভীর মন্ত্রোচ্চারণে ভরপুর করে রাখে প্রকৃতিকে। রাত বাড়ে। তাদের প্রগাঢ়তাও বৃদ্ধি পায়। দূরে কোনো এক নিশাচর পাখির স্থান বদলের পাখার ঝটপট এবং কর্কশ চিৎকার। সন্দেহপ্রবণ কুকুরের অসহিষ্ণুতা এবং দূর থেকে তার প্রতি-চিৎকার। পাশের জলাশয় কিংবা মাঠের জলে শোল, গজাল মাছের উল্লাস। অথবা জিওল পাতা বড়শিতে গেঁথে যাওয়া কোনো হতভাগ্য বোয়ালের প্রাণপণ হুটোপুটির শব্দ। গঞ্জ থেকে দেরিতে ফেরা কোনো গ্রামবাসীর আকুল উচ্চকণ্ঠে গান গেয়ে একা পথ চলার একঘেয়েমি কাটানো---
ও সোনা বন্ধুরে---
আশ্বিন মাসে কত খুশিতে
ভাইধন আইতো নাইওর নিতে
ভরা গাঙে রঙিলা নাও বাইয়া---।"

সিদ্ধিগঞ্জের মোকাম
মিহির সেনগুপ্ত

Publisher Boitoi
#boikinteboitoi
#boikinteboitoi
#boikinteboitoi

Discover more in our FAQ

How long does it take to dispatch an order?

Do you ship internationally?

What is your return policy?

Recently Viewed Products