22 people are viewing this right now

Purandarshanayacha [Chayan Samaddar]

Regular price Rs. 319.00
Sale price Rs. 319.00 Regular price Rs. 399.00
Unit price
Save 20%
Tax included.
Highlights:
⚠️ Availability and Prices are subjected to change. Orders with unavailable items and price adjustment denial from the customer may be fully/partially canceled & refunded within 60 working days. Cancellation for unavailable itmes will be done without any consent.
Order Placed
Dispatch
In-Transit
Door Delivery
Ask a question

Ask a Question

* Required fields

Size guide Share

Publisher: Kromosho Prakashan

Tags: Nonfiction, Story Collection

Purandarshanayacha [Chayan Samaddar]

Purandarshanayacha [Chayan Samaddar]

Regular price Rs. 319.00
Sale price Rs. 319.00 Regular price Rs. 399.00
Unit price
About the Book
Table of Contents
Additional information

"এই ঋষিকে পর্বত পেরিয়ে যেতে দিন।"
- "সর্বনাশ হয়ে যাবে কুমার! এই ঋষি যমের অবতার। কত নিরীহ মানুষ মারবে, তার ঠিক নেই।"
- " না। মারবেন না।"
দৃঢ়সু এগিয়ে এসেছে।
- "প্রণাম পিতা। আমি আপনার পুত্র, দৃঢ়সু। বলতে পারেন, আপনার হননযজ্ঞের প্রায়শ্চিত্ত করতে বেরিয়েছি। ভেবেছিলাম, সময়ের সঙ্গে আপনার ঘাতক প্রবৃত্তি কিছুটা কমেছে। কিন্তু, এখানে এসে যা দেখছি, তাতে আর কিছু বলার থাকতে পারে না। নায়ক বিন্ধ্যাচল, এই ব্যক্তির সমস্ত অস্ত্র কেড়ে নিয়ে, এই আহত অবস্থাতেই ওঁকে পর্বতের ওদিকে যেতে দিন দয়া করে। তারপর, উনি জীবিত থাকেন কি মৃত, সেটা তাঁর অদৃষ্ট।"

আমি বিস্ফারিত চোখে চেয়ে। দৃঢ়সু পুনর্বার অচেনা হয়ে উঠেছে। শ্বাস ফেলে বললাম, "ওঁর ক্ষতর শুশ্রূষা না করে যেতে দেবেন না।"
ঋষির সামনে এসে দাঁড়ালাম।
- "প্রণাম। আমি বল্বল। আপনি আমাদের রাজ্য আক্রমণ করে আমার পিতা ইল্বল এবং পিতৃব্য বাতাপিকে হত্যা করেন।"
ঋষির চোখভরা ভয়। হাসলাম।
- "প্রতিশোধ নিতে আসিনি। আপনি আমার বন্ধুর পিতা। আমি বলতে এসেছি, আপনাকে মার্জনা করলাম। পারলে, আপনি নিজেও নিজেকে ক্ষমা করবেন।

ক্ষতস্থানে অনুলেপন দেওয়া শেষ। সমস্ত অস্ত্র রেখে দেওয়া হয়েছে। পা টেনে টেনে গিরিবর্ত্মের দিকে এগোচ্ছেন দৃঢ়সুর পিতা।
ঋষি অগস্ত্য।

 

এই বই পুরাণকথার সংকলন নয়। এখানে পুরাণের দিকে তাকানো হয়েছে এক পৃথক দৃষ্টিকোণ থেকে। কথকন্ঠ যেন পুরাণ আর সমসায়কিতার সংলাপ রচনা করেছে। বিনির্মাণ করা হয়নি পুরাণের কাহিনিগুলির। এক শমিত অন্তর্ঘাত তাদের উপজীব্য করে নির্মাণ করেছে ভিন্ন কিছু গল্প। যাদের বিস্তৃতি কল্পবিজ্ঞান থেকে কন্যাভ্রূণ হত্যার যন্ত্রণা পর্যন্ত। কল্পপুরাণের নয়; এ বই বিকল্পপুরাণের।

Author(s) Chayan Samaddar
Publisher Kromosho Prakashan
Binding Hardcover
Language Bengali
#boikinteboitoi
#boikinteboitoi
#boikinteboitoi

Discover more in our FAQ

How long does it take to dispatch an order?

Do you ship internationally?

What is your return policy?

Recently Viewed Products