23 people are viewing this right now

Jodi Prem Na dile Prane (Bengali, Hardcover, Pallabi Sengupta)

Regular price Rs. 153.00
Sale price Rs. 153.00 Regular price Rs. 170.00
Unit price
Save 10%
Tax included.
Highlights:
⚠️ Availability and Prices are subjected to change. Orders with unavailable items and price adjustment denial from the customer may be fully/partially canceled & refunded within 60 working days. Cancellation for unavailable itmes will be done without any consent.
Order Placed
Dispatch
In-Transit
Door Delivery
Ask a question

Ask a Question

* Required fields

Size guide Share

Publisher: Boitoi

Tags: Lipighor Publication, Pallabi Sengupta

Jodi Prem Na dile Prane (Bengali, Hardcover, Pallabi Sengupta)

Jodi Prem Na dile Prane (Bengali, Hardcover, Pallabi Sengupta)

Regular price Rs. 153.00
Sale price Rs. 153.00 Regular price Rs. 170.00
Unit price
About the Book
Table of Contents
Additional information

মধ্যবিত্ত ঘরের মধ্য মেধার ছেলে সায়নl অত্যন্ত ছাপোষা চাকরি করেই দিন কাটে তার কলকাতা শহরে l কিন্তু সেই সায়নই এবার ছাড়তে চলেছে ওর খুব প্রিয় শহরের ঠিকানা l

একটা নতুন চাকরি পেয়েছে ও l বেশ নামজাদা মাল্টিন্যাশনাল কোম্পানিতে l সায়নের মতো অতি সাধারণ ছেলে একেবারেই প্রত্যাশা করেনি এই চাকরিটা , খানিকটা ভাগ্যের জোরেই এটা জুটে গেছে বলা যায় l কিন্তু তবুও এ চাকরি হয়তো ও নিতো না নিজের প্রিয় শহর ছেড়ে , সায়ন কোনোদিনই সেই অর্থে কেরিয়ারিস্ট নয়, বরঞ্চ একটু বোকা বোকা আবেগপ্রবণই বলা যায় l তাই চাকরি করতে যাবার জন্য নিজের পুরোনো বন্ধুদের সান্নিধ্য , মায়ের ভালোবাসা সব ছেড়ে ও যেতে আগ্রহী ছিল না কোনোদিনই l কিন্তু অবশেষে সেই সায়নই নিয়েছে এই চাকরির অফারটা l কারণ পালাতে চাইছে ও , পালাতে চাইছে এই শহরটা থেকে , খানিকটা হয়তো নিজের থেকেও l

যে শহরে দু দিন পরেই চিরতরে পর হতে চলেছে ওর ভালোবাসার মানুষটা সেই শহরে বসেই কেমন করে নিশ্বাস নেবে ও ? সায়ন যে কিছুতেই পারবে না l এভাবে শহর ছেড়ে পালিয়ে ও পরিত্রান পাবে কিনা জানা নেই, কিন্তু তবুও এই প্রিয় শহরেই যেনো দম বন্ধ হয়ে আসছে ওর , যবে থেকে শুনেছে সে পর হতে চলেছে চিরতরে লা

বারবার ইদানিং চোখের সামনে ভেসে উঠছে আজকাল তার মুখ , বড্ড বেশি যেন মনে পড়ে যাচ্ছে তার থেকে প্রত্যাখিত হবার সেই মুহূর্তটা লা

*****

সুদীপা আজ সত্যি খুব খুশি l সারাজীবনে পড়াশুনাকেই জীবনের ধ্যান জ্ঞান বানিয়েছিলো ও l ছোটবেলা থেকেই ওর লক্ষ্য ছিল জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়া , নাম করা কলেজের অধ্যাপিকা হবার আকৈশোর লালিত স্বপ্নটা আজ একেবারে সত্যি হয়ে সামনে দাঁড়িয়েছে ওর l

স্বপ্ন সত্যি হবার মুহূর্তে ঠিক কেমন অনুভূতি হয় সেটা আজ বুঝতে পারছে সুদীপা l দু দিন পরেই বিয়ে হয়ে সাত পাকা বাঁধা পড়তে চলেছে ও একেবারে নিজের মনের মতো এক জীবনসঙ্গীর সাথে , ঠিক যেমন মানুষকে ওর সাথে মানায় তেমন যোগ্য পাত্রই ওর জন্য খুঁজে এনেছেন ওর বাবা l

মনের মতো চাকরি , মনের মতো জীবনসঙ্গী ব্যস আর কি চাই !

স্বপ্ন সত্যি তো এইভাবেই হয় তাই না ?

সত্যি কি সব পেয়েছির দেশের ঠিকানা খুঁজে পেয়েছে সুদীপা ? আর সায়ন ? অপ্রাপ্তির যন্ত্রনা নিয়েই কি কেটে যাবে ওর বাকি জীবনটা ? সায়ন আর সুদিপা কি দুটি সমান্তরাল রেখা নাকি কোনোভাবে একই সূত্রে গাঁথা ওদের জীবন ?

সত্যি কি কিছু মানুষ সব পায় জীবনে আর কেউ কেউ না পাওয়ার যন্ত্রনা বুকে নিয়েই কাটিয়ে দেয় জীবনটা ?

সব প্রশ্নের উত্তর নিয়ে আসছে ' আমারও পরান যাহা চায় ' l

এই গল্পটি এবং এরকমই একগুচ্ছ ভালোবাসা ও সম্পর্কের গল্প নিয়ে পল্লবী সেনগুপ্তর নতুন বই " যদি প্রেম দিলে না প্রাণে "...

Publisher Boitoi
#boikinteboitoi
#boikinteboitoi
#boikinteboitoi

Discover more in our FAQ

How long does it take to dispatch an order?

Do you ship internationally?

What is your return policy?

Recently Viewed Products