{"product_id":"nishi-atanker-hathchani-madhurima-kumar-1","title":"Nishi Atanker Hathchani [Madhurima Kumar]","description":"\u003cp\u003eবইটির প্রতিটি কাহিনী সাজানো হয়েছে  রহস্য,আতঙ্ক,রোমাঞ্চ এবং গায়ে কাঁটা দেওয়া সীমাহীন ভয় দিয়ে। প্রথম গল্পে  দেখা যাবে একটি অল্পবয়সী মেয়ে পেয়িং গেস্ট হয়ে নতুন একটি বাড়িতে থাকতে এসে  ভয়ঙ্কর এক অভিজ্ঞতার সম্মুখীন হয়। দ্বিতীয় কাহিনীতে পরিচয় হবে এক অজানা আতঙ্কের সঙ্গে। না সে মানুষ, না  পশু,দেবতা বা দৈত্যও নয়! তাহলে সে কে?\u003c\/p\u003e\n\u003cp\u003eতৃতীয় গল্পটিতে এক দম্পতির রাতের শুনশান হাইওয়েতে  হঠাৎ  গাড়ি খারাপ হয়ে যায়। গাড়ি সারানোর গ্যারেজে তাদের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়!\u003c\/p\u003e\n\u003cp\u003eমানুষ চাইলেই কী  বংশ পরম্পরায় চলে আসা অভিশাপের নাগপাশ থেকে মুক্ত হতে পারে? মানুষের মৃত্যু হয়  কিন্তু  তার ভালোবাসা বেঁচে থাকে! এই নিয়েই ভৌতিক আবহে রচিত চতুর্থ এবং অষ্টম কাহিনীটি ।\u003c\/p\u003e\n\u003cp\u003eভাইরাল শব্দটা একটা মেয়ের জীবনকে ঠিক কতটা নরক করে দিতে পারে। সেই ভাবেই আগাগোড়া রহস্যে মোড়া  পঞ্চম কাহিনীটি। ষষ্ঠ, সপ্তম আর নবম গল্পে খুঁজে পাবো ভয়ঙ্কর অশরীরী বিভীষিকাদের। যারা রাতের অন্ধকারে জেগে ওঠে।\u003c\/p\u003e\n\u003cp\u003e নানা স্বাদের দুর্ধর্ষ,রোমাঞ্চকর, ভয়ঙ্কর, গায়ে শিহরন জাগানো ভৌতিক এবং রহস্য কাহিনীর সমাহার \" নিশি আতঙ্কের হাতছানি\"।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43084307071089,"sku":"SBDP-9789377268701","price":176.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Nishi_Atanker.jpg?v=1773948397","url":"https:\/\/boitoi.in\/products\/nishi-atanker-hathchani-madhurima-kumar-1","provider":"Boitoi","version":"1.0","type":"link"}