{"product_id":"kothao-jiban-achhe-shambhobi-ghosh","title":"Kothao Jiban Achhe [Shambhobi Ghosh] || কোথাও জীবন আছে [শাম্ভবী ঘোষ]","description":"\u003cp\u003e২০২৪ সাহিত্য অ্যাকাডেমি যুবা পুরস্কারের জন্য shortlisted শাম্ভবী ঘোষের \"কোথাও জীবন আছে\" উপন্যাসটি। কলকাতায় ইংলিশ মিডিয়াম স্কুলের পাঁচজন কিশোরীর মধ্যে গড়ে ওঠে নির্ভেজাল বন্ধুত্ব। পড়াশোনা, পারিবারিক সমস্যা, জীবনানন্দ, টি. এস. এলিয়ট, এবং নবীন প্রেমের ক্যালাইডোস্কোপ দিয়ে তারা প্রত্যক্ষ করে জীবনকে, পরস্পরকে। কিন্তু বাস্তব তাদের এই সুখী বৃত্তের ছোটো-ছোটো মান-অভিমান, সাহিত্যানুরাগ, প্রেমে পড়ার আনন্দ ও ভেঙে পড়ার আশংকার চেয়ে অনেক বড়ো, অনেক কঠিন। শরণ্যা, উপলা, মৃণালিনী, তিলোত্তমা ও নীরার সমান্তরাল দিনযাপন যে যার নিজস্ব পরিসর ছাড়িয়ে একে অন্যকে স্পর্শ করতে থাকে। পাঁচটি ছোটো ছোটো ঘূর্ণি মিলিত হয় এক জটিল আবর্তে।\nতারা কি বেরোতে পারবে এই ব্যূহ ভেদ করে? কীভাবে তাদের সরল হৃদয় শীতের কাঠিন্য অতিক্রম করে পৌঁছোবে নতুন কোনো আশ্বাসের আশ্রয়ে? এই ধরনের চরিত্র বোধ হয় বাংলা উপন্যাসে আর নেই। তাদের আকর্ষণ ও কাহিনীর বুনোট টান টান উত্তেজনায় পাঠককে ধরে রাখে শেষ অবধি।\u003c\/p\u003e","brand":"Parabaas","offers":[{"title":"Default Title","offer_id":44552248131697,"sku":"PB-9781946582362","price":361.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/1763998903_kothao-jiban-achhe-shambhobi.jpg?v=1789393289","url":"https:\/\/boitoi.in\/products\/kothao-jiban-achhe-shambhobi-ghosh","provider":"Boitoi","version":"1.0","type":"link"}