{"product_id":"kalmegh-pata-gurer-payes-rupa-sengupta-কালমেঘ-পাতা-গুড়ের-পায়েস-রুপা-সেনগুপ্ত","title":"Kalmegh Pata Gurer Payes [Rupa Sengupta] || কালমেঘ পাতা গুড়ের পায়েস [রুপা সেনগুপ্ত]","description":"\u003cp\u003eঅতি সাধারণ ঘরোয়া রান্নার কথায় কথায় গড়ে উঠেছে এক পরিবারের গল্প৷ এই গল্প জুড়ে আছে ঠাকুমা দিদিমার ফেলে আসা দেশের বাড়ি ও সেই বাড়ির রান্নার ধরণ৷ ঘরানায় পূর্ব বাংলার দিকে ঝুঁকে থাকলেও রান্নাঘরে মিলেমিশে গেছে দুই বাংলার জীবনযাপন৷ \u003cbr\u003eপরিবার যখন যৌথ, সংসার তখন বড়ো৷ সেই বৃহৎ সংসারের গল্প বৃহত্তর হয় স্বজন প্রতিবেশী পরিজনের ছোট বড়ো দৈনন্দিন যাপনের মিশেলে৷ রান্নাঘরের রসদও শুধু বাজার থেকে আসে না, আসে অনেক উঠোনের সবজিবাগান থেকে, আর সেটাই পাল্টে দেয় রান্নার স্বাদ৷ \u003cbr\u003eরান্নাঘরের গল্প কখনো সাজানো গোছানো সম্পূর্ণ নিটোল হয় না৷ সেখানে অনেক কথা শুরু হয়, শেষ হয় না৷ গল্পের সেই ফাঁকগুলোই প্রজন্মান্তরে স্মৃতির সম্বল হয়৷ নিরালা দুপুরে কলতলায় বাসন নামিয়ে রেখে আঁচলে হাত মুছতে মুছতে এক কাল থেকে অন্য কালে বিভাবতীরা সেই কাহিনী কথার অসমাপ্ত শেষটুকু ভাবতে থাকেন৷ তখনই অনেক দূরের স্মৃতি থেকে ঠাকুমা দিদিমা মামীমা এসে একটা গল্পের খেই ধরিয়ে দেন, একটা হারিয়ে যাওয়া স্বাদ ফিরিয়ে দিয়ে যান৷ এই ছোট্ট বইটি পড়তে পড়তে আমরাও রান্নাঘরের একটা অসমাপ্ত গল্পের কাছে, ভুলে যাওয়া  স্বাদের কাছে ফিরি৷\u003c\/p\u003e","brand":"Aksharbritta Prakashana","offers":[{"title":"Default Title","offer_id":43964693774449,"sku":"ABP-KPGP","price":163.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/KalmeghPataGurerPayeshFrontCover.jpg?v=1767881543","url":"https:\/\/boitoi.in\/products\/kalmegh-pata-gurer-payes-rupa-sengupta-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%97%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b8-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%97%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4","provider":"Boitoi","version":"1.0","type":"link"}