{"product_id":"cinema-cinema-purnendu-pattrea-সিনেমা-সিনেমা-পূর্ণেন্দু-পত্রী","title":"Cinema Cinema [Purnendu Pattrea] || সিনেমা সিনেমা [পূর্ণেন্দু পত্রী]","description":"\u003cp\u003eLAbrary\u003c\/p\u003e\n\u003cp\u003eD. M. Library\u003c\/p\u003e\n\u003cp\u003ePh: 704430235 Kolkata (Calcutta)-70 42, Bidhan Saroni (Book Sellers \u0026amp; Pubitsh\u003c\/p\u003e\n\u003cp\u003eD. M. Library\u003c\/p\u003e\n\u003cp\u003eআমাদের দেশে সিনেমা নিয়ে যত আন্তরিক মাতামাতি, আমাদের ভাষায় সিনেমা বিষয়ে আলোচনা-গবেষণার ক্ষেত্রে ততখানিই অমনোযোগ।\u003c\/p\u003e\n\u003cp\u003eপত্রপত্রিকায় তেমন সমালোচনার সংখ্যা নিতান্তই অঙ্গুলীমেয়, যা কিনা হয়ে উঠতে পারে স্থায়ী মূল্যে তাৎপর্যময়। আবার অন্যদিকে খ্যাতনামা পরিচালকদের রচিত সিনেমা সংক্রান্ত বইয়ে আত্মকথনের অংশ যতটা ব্যাপক, তাত্ত্বিক আলোচনায় ততটাই ফাঁক। ব্যতিক্রম যা, তা চাহিদার তুলনায় যৎসামান্য। পূর্ণেন্দু পত্রীর এই বইটি সেই কারণেই অনুসন্ধিৎসু পাঠকের, জিজ্ঞাসু দর্শকের অনেক ক্ষুধাকে অন্ন জোগাবে নিঃসন্দেহে। কারণ এ বইয়ে তাঁর ভূমিকা অনেকটা যেন গাইডের। অর্থাৎ বিশ্লেষকের। আর যেহেতু তিনি শুধু চিত্র পরিচালক নন, একজন দক্ষ চিত্র শিল্পীও আবার সেই সঙ্গে একজন প্রতিষ্ঠিত কবি, তাই তাঁর রচনায় বিশ্লেষণও পেয়ে যায় সুস্থির সাহিত্যের মর্যাদা।\u003c\/p\u003e\n\u003cp\u003eনিজের চলচ্চিত্র সংক্রান্ত রচনাগুলোকে বাদ দিয়ে তাঁর বাকী সব মূল্যবান প্রবন্ধের এই প্রথম সংকলন চলচ্চিত্রে আগ্রহী পাঠক-দর্শকের কাছে মনে হতে পারে এক বিস্ময়কর উপহার। এ বইটিতে তাঁর গবেষণা ধর্মী আলোচনা শুধুমাত্র বিদেশী বা শুধুমাত্র স্বদেশী চলচ্চিত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, বিশ্বচলচ্চিত্রের\u003c\/p\u003e\n\u003cp\u003eপরিপ্রেক্ষিতেই তাঁর সাহসী এবং প্রশ্নমুখর কথোপকথন।\u003c\/p\u003e","brand":"D M Library","offers":[{"title":"Default Title","offer_id":43964656320625,"sku":"DML-CMACMA","price":315.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/CinemaCinema.jpg?v=1776429245","url":"https:\/\/boitoi.in\/products\/cinema-cinema-purnendu-pattrea-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81-%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80","provider":"Boitoi","version":"1.0","type":"link"}