{"product_id":"buy-hogadar-keramoti-by-hemendra-bhoj","title":"Hogadar Keramoti [Hemendra Bhoj]","description":"\u003cp\u003e\"হগাদার কেরামতি— অফুরন্ত হাসির ফোয়ারা\" আমার একটি হাস্যরসাত্মক গল্প গ্রন্থ। গল্পগুলির কেন্দ্রীয় চরিত্র নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ওরফে হগাদা। তিনি শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ নির্বিশেষে সকলের হগাদা। তিনি পরোপকারী, অসহায়ের সহায়, বিপদের বন্ধু। হগাদা রসিক প্রকৃতির লোক। তার বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে যে অফুরন্ত হাস্যরসের সৃষ্টি হয়েছে তা যেন ফোয়ারার মতো ছড়িয়ে পড়ে পাঠকের মনে। \"বিষে বিষক্ষয়\", \"ওভার ডোজ\", \"হগাদার নিমন্ত্রণ খাওয়া\", \"হগাদার ডাক্তারী\" এবং \"আম্পায়ার হগাদা\" গল্পগুলি তারই ফসল। গল্পগুলিতে বিশুদ্ধ হাস্যরস সৃষ্টির প্রচেষ্টা চালিয়েছি। যাতে যান্ত্রিক সভ্যতার যুগে যন্ত্রে পরিণত হওয়া মানুষগুলি হাস্যরসের স্বাদ গ্রহণের মাধ্যমে যান্ত্রিকতা ও কৃত্রিমতার মায়াজাল ছিন্ন করে বেরিয়ে আসতে পারে। আর তা যদি হয় তাহলে মনে করব আমার প্রচেষ্টা সফল হয়েছে।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43644011544689,"sku":"SDB-9789377269883","price":102.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/hogadar_keramoti.jpg?v=1783869676","url":"https:\/\/boitoi.in\/products\/buy-hogadar-keramoti-by-hemendra-bhoj","provider":"Boitoi","version":"1.0","type":"link"}