{"product_id":"banglar-mangalchandi-pujo-o-subarna-banik-samaj-soma-mukhopadhyay-বাংলার-মঙ্গলচণ্ডী-পুজো-ও-সুবর্ণ-বণিক-সমাজ","title":"Banglar Mangalchandi Pujo O Subarnabanik Samaj [Soma Mukhopadhyay] || বাংলার মঙ্গলচণ্ডী পুজো ও সুবর্ণবণিক সমাজ","description":"\u003cp\u003eবাংলার এক পরিচিত লৌকিক দেবী মঙ্গলচণ্ডী। মধ্যযুগে বাংলায়  মঙ্গলকাব্য নামে এক বিশেষ ধারার আখ্যান কাব্য রচিত হয়। এর মধ্যে অন্যতম প্রধান মঙ্গলকাব্য হল চণ্ডীমঙ্গল বা অভয়ামঙ্গল যা দেবী  মঙ্গলচণ্ডীর মর্ত্যে প্রতিষ্ঠা পাবার কাহিনী। ইতিপূর্বে এই বিষয়ে একাধিক গবেষণা হয়েছে। মূল্যবান প্রবন্ধ ও বইও আছে। কিন্তু এই বইটির বিষয় একটু স্বতন্ত্র। এখানে অন্ত্যজদের উপাস্য এক লৌকিক দেবী  কেমনভাবে ধীরে ধীরে সুবর্ণবণিকদের উপাস্য হয়ে উঠলেন তার একটি ঐতিহাসিক অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে। পাঠকদের সুবিধার্থে বেশ কয়েকটি পুরনো ব্রতকথাও সংযুক্ত করা হয়েছে। রয়েছে কলকাতা আর কয়েকটি জেলার মূলত সুবর্ণবণিক পরিবারের প্রাচীন অসুরবিহীন দ্বিভুজা অভয়া দুর্গা পুজোর কথাও।বাংলার সাংস্কৃতিক ইতিহাসের দিক থেকে ব ইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রঙিন আলোকচিত্রের সংযোজন বইটিকে অন্য মাত্রা দিয়েছে।\u003c\/p\u003e","brand":"Anuvuti Prakashan","offers":[{"title":"Default Title","offer_id":43452633350257,"sku":"ANVP-BMCPOSBS","price":224.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/BANGLARMANGALCHANDIPUJO.jpg?v=1781354199","url":"https:\/\/boitoi.in\/products\/banglar-mangalchandi-pujo-o-subarna-banik-samaj-soma-mukhopadhyay-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b2%e0%a6%9a%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%9c%e0%a7%8b-%e0%a6%93-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%ac%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c","provider":"Boitoi","version":"1.0","type":"link"}