{"product_id":"aguner-swaralipi-sujit-banerjee","title":"Aguner Swaralipi [Sujit Banerjee] || আগুনের স্বরলিপি [সুজিত ব্যানার্জী]","description":"\u003cp\u003eকবিতা আমাদের বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ। কবিতা আসলে লেখা যায় না, কবিতা নিজেই জন্ম নেয়—মনের গভীর অনুভূতি, ব্যথা, ভালোবাসা, ক্রোধ, প্রতিবাদ ও স্বপ্নের স্বতঃস্ফূর্ত প্রকাশ হিসেবে। গত কয়েক মাস ধরে আমার অন্তরে যে আলোড়ন, বেদনা ও প্রতিবাদের আগুন জ্বলেছে, তারই প্রতিফলন এই কাব্যগ্রন্থ আগুনের স্বরলিপি। এখানে ব্যক্তিগত অনুভূতির পাশাপাশি সময় ও সমাজের নানা অভিঘাতও স্থান পেয়েছে।\u003c\/p\u003e\n\u003cp\u003eএই গ্রন্থ প্রকাশে বিশিষ্ট সাহিত্যিক ও অনুভূতি প্রকাশনের কর্ণধার শ্রী অমর মিশ্র মহাশয়ের আন্তরিক সহযোগিতা এবং সোহিনীর অক্লান্ত সহায়তার জন্য আমি কৃতজ্ঞ। কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছি আমার পরম শ্রদ্ধেয় শ্বশুরমশাই স্বর্গীয় মদন মোহন গোস্বামীকে, যার আদর্শ ও জীবনদৃষ্টি আমাকে সৃষ্টিশীলতার পথে অনুপ্রাণিত করেছে। পরিবার—সহধর্মিণী তাপসী, কন্যা অনন্যা ও আদৃতার ভালোবাসা ও সমর্থন আমার পথচলার শক্তি। পাঠক ও আবৃত্তিকারদের ভালোবাসাই এই প্রয়াসকে সার্থক করে তুলবে।\u003c\/p\u003e","brand":"Anuvuti Prakashan","offers":[{"title":"Default Title","offer_id":43452614082673,"sku":"ANVP-AGNRSLPI","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/AGUNERSWARALIPI.jpg?v=1781354200","url":"https:\/\/boitoi.in\/products\/aguner-swaralipi-sujit-banerjee","provider":"Boitoi","version":"1.0","type":"link"}