{"title":"Suprokash","description":null,"products":[{"product_id":"sharad-nirmukhosh","title":"Sharad Nirmukhosh","description":"\u003cp\u003e\u003cimg class=\"publisher-icon\" src=\"https:\/\/www.boichoi.com\/assets\/images\/publisher.png\"\u003eCategory : Pujabarshiki\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cimg class=\"publisher-icon\" src=\"https:\/\/www.boichoi.com\/assets\/images\/publisher.png\"\u003ePublisher : Suprakash\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cimg class=\"publisher-icon\" src=\"https:\/\/www.boichoi.com\/assets\/images\/publisher.png\"\u003eBinding Type : Paper Back\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670715113585,"sku":"SUPRAKASH-1","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/sHAROD-NIRMUKHOSH.jpg?v=1739992882"},{"product_id":"indubala-bhater-hotel-bengali-hardcover","title":"Indubala Bhater Hotel | Bengali, Hardcover (Kallol Lahiri)","description":"\u003cp\u003eখুলনার কলাপোতা গ্রামের ইন্দুর বিয়ে হলো কলকাতায়। দোজবরে মাতাল এক পুরুষের সঙ্গে। তিন সন্তান নিয়ে অল্পকালেই বিধবা। তারপর পূর্ব পাকিস্তান যেদিন হলো বাংলাদেশ, সেদিনই ছেনু মিত্তির লেনে প্রথম আঁচ পড়লো ইন্দুবালা ভাতের হোটেলে। এই উপন্যাসে ছেনু মিত্তির লেনের ইন্দুবালা ভাতের হোটেল ছুঁয়ে থাকে এক টুকরো খুলনা আর আমাদের রান্নাঘরের ইতিহাস– মন কেমনের গল্প।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670719176817,"sku":"SPK-IBH20","price":262.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Indubala.jpg?v=1739993021"},{"product_id":"siddhiganjer-mokam-bengali-hardcover-mihir-sengupta","title":"Siddhiganjer Mokam (Bengali, Hardcover, Mihir Sengupta)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eবাঙালির শিকড়ে ফেরার যাত্রা শুরু হোক ‘সিদ্ধিগঞ্জের মোকামে’র সাথে।\u003c\/strong\u003e\u003cbr\u003e\n\u003cstrong\u003e.........................................\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\"এই মধ্যশরতে প্রান্ত সমতট বঙ্গের এই গ্রামগুলির এক আশ্চর্য নৈশ শোভা হয়। শীতের শেষ মধ্যকাল পর্যন্ত একটা ঘন রহস্যময়তা মানুষের মনে কী গভীর এক মোহবিস্তার করে যেন! শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ নির্বিশেষে, রাত্রির গভীরতা যত বাড়ে, এই শোভা যেন ততই তার রহস্যময়তা বিস্তার করতে থাকে। শরতের শুরুটা এখানে বর্ষারই প্রলম্বিত অধ্যায়। রাঢ়বঙ্গের মতো প্রকৃতিরঙ্গ এখানে দ্রুত সাজ পালটায় না। মধ্যশরতে দু-চারদিন অসম্ভব বর্ষণের পর প্রকৃতি যেন সমতায় আসে। যেন-বা অসম্ভব অভিমানী কোনো মেয়ে দীর্ঘক্ষণ কাঁদাকাটা করে হঠাৎ শান্ততায় স্থায়ী হয়েছে। নদী নালা খালগুলো তখন হঠাৎ তাদের দজ্জালপনা শেষ করে সোজা পথে ধীরগতি হয়। ফুলে-ফুঁসে একে ভাসিয়ে, তাকে ডুবিয়ে, লণ্ডভণ্ড করার বদবুদ্ধি তাদের আর তখন নেই। তখন তাদের আঁচলের পাড়গুলো কেমন যেন আত্মত্যাগে গৈরিক। কারণ অঞ্চলের ওই অংশটুকুর জল তখন বয়ে চলে গেছে। সেখানের ঘাসেরা সব বাদামি বা গৈরিক রঙে রিক্ততার সাজ ধরেছে। জলের এই চলে যাওয়াটাই নদীর আত্মত্যাগ। এরপর থেকেই প্রকৃতির রঙ বদল হতে থাকে।\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eরাতের আকাশ এ সময় গামর হয়ে ওঠা সদ্য যুবতীর চোখের মতো বড় রহস্যময় হয়। দীর্ঘ বর্ষণের পর নির্মল, শান্ত, গভীর এই আকাশের বুকে তখন নক্ষত্র বুটিদার নীল চান্দেরির প্রদর্শনী।যদি চাঁদ থাকে তো আরও মোহনীয়। জোছনায় সাদা চাদর জড়িয়ে দাঁড়িয়ে থাকা রেইন ট্রি, গরান, গেউয়া অথবা চম্বলে শিরিষের প্রগাঢ় মহাসভা যেন এই নিঃশব্দ গম্ভীর মন্ত্রোচ্চারণে ভরপুর করে রাখে প্রকৃতিকে। রাত বাড়ে। তাদের প্রগাঢ়তাও বৃদ্ধি পায়। দূরে কোনো এক নিশাচর পাখির স্থান বদলের পাখার ঝটপট এবং কর্কশ চিৎকার। সন্দেহপ্রবণ কুকুরের অসহিষ্ণুতা এবং দূর থেকে তার প্রতি-চিৎকার। পাশের জলাশয় কিংবা মাঠের জলে শোল, গজাল মাছের উল্লাস। অথবা জিওল পাতা বড়শিতে গেঁথে যাওয়া কোনো হতভাগ্য বোয়ালের প্রাণপণ হুটোপুটির শব্দ। গঞ্জ থেকে দেরিতে ফেরা কোনো গ্রামবাসীর আকুল উচ্চকণ্ঠে গান গেয়ে একা পথ চলার একঘেয়েমি কাটানো---\u003c\/strong\u003e\u003cbr\u003e\n\u003cstrong\u003eও সোনা বন্ধুরে---\u003c\/strong\u003e\u003cbr\u003e\n\u003cstrong\u003eআশ্বিন মাসে কত খুশিতে\u003c\/strong\u003e\u003cbr\u003e\n\u003cstrong\u003eভাইধন আইতো নাইওর নিতে\u003c\/strong\u003e\u003cbr\u003e\n\u003cstrong\u003eভরা গাঙে রঙিলা নাও বাইয়া---।\"\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eসিদ্ধিগঞ্জের মোকাম\u003c\/strong\u003e\u003cbr\u003e\n\u003cstrong\u003eমিহির সেনগুপ্ত\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670725271665,"sku":"SUPRAKASH-SM-2020","price":384.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/siddhiganjer-mocum.jpg?v=1739993260"},{"product_id":"alap-bilap-bengali-hardcover-swapnamoy-chakraborty","title":"Alap Bilap (Bengali, Hardcover, Swapnamoy Chakraborty)","description":"\u003cp\u003e\u003cimg class=\"publisher-icon\" src=\"https:\/\/www.boichoi.com\/assets\/images\/publisher.png\"\u003eCategory : Novel,NONFICTION\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cimg class=\"author-icon\" src=\"https:\/\/www.boichoi.com\/assets\/images\/author.png\"\u003e Author : SWAPNAMOY CHAKRABORTY\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cimg class=\"publisher-icon\" src=\"https:\/\/www.boichoi.com\/assets\/images\/publisher.png\"\u003ePublisher : Suprakash\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cimg class=\"publisher-icon\" src=\"https:\/\/www.boichoi.com\/assets\/images\/publisher.png\"\u003eBinding Type : Hard Cover\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670727401585,"sku":"SUPRAKASH-AB-SC","price":340.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/alap-bilap.jpg?v=1739993344"},{"product_id":"dharmayudh","title":"DHARMAYUDH","description":"\u003cp\u003e\u003cspan\u003eপঞ্চদশ শতকের দ্বিতীয় দশক। জৌনপুরের সুলতান ইব্রাহিম শর্কি আক্রমণ করেছেন গৌড়। গৌড়ের সিংহাসনে রাজা গণেশদেব। এই আক্রমণ থেকে নিজেকে এবং রাজ্যকে বাঁচানোর জন্য ইব্রাহিম শর্কির সঙ্গে সন্ধি করতে বাধ্য হলেন রাজা গণেশদেব।সন্ধির শর্তানুযায়ী রাজা গণেশদেব নিজে সিংহাসন ছেড়ে দিয়ে তরুণ যুবরাজকে ধর্মান্তরিত করে সিংহাসনে বসালেন।কিন্তু তারপর? সিংহাসনকে কেন্দ্র করে শুরু হলো কি নতুন জটিলতা? এই প্রেক্ষাপটেই কথাসাহিত্যিক অভিজিৎ সেনের নাটকীয় উপন্যাস 'ধর্মায়ুধ'।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670727565425,"sku":"BT-DHAR23","price":198.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/5ef1a75a7b8433192016445db6e65e32.jpg?v=1739993353"},{"product_id":"magnapashan","title":"Magnapashan","description":"\u003cp\u003eখ্রিস্টজন্মের তিনশো সত্তর বছর আগে মগধের সিংহাসনে অভিষিক্ত হয়েছিলেন বিন্দুসার-পুত্র অশোক। ধর্মরাজ্য স্থাপনের সংকল্প নিয়ে মৌর্যসম্রাট প্রিয়দর্শনের সম্রাট অশোক প্রিয়দর্শী হয়ে ওঠার সে অনুপম গাথা ভাস্বর করেছে ইতিহাসের পাতা। কিন্তু সে পৃথক প্রসঙ্গ। অশোক বিন্দুসারের কোনো অখ্যাত রানির পুত্র। মাতৃকুলে ছিল না রাজরক্তের কৌলীন্য। কোনোমতেই তিনি হতে পারেন না পিতার রাজ্যের নৈসর্গিক দাবিদার। সম্রাট বিন্দুসার সিংহাসনের উত্তরাধিকারী চয়ন করেও যাননি। সেক্ষেত্রে সর্বার্থেই তাঁর অগ্রমহিষীর পুত্র সুসীমের সিংহাসনে বসবার কথা। অথচ চার বছর পরে অভিষেক হয়েছে অশোকের। কিন্তু কীভাবে জ্যেষ্ঠভ্রাতা সুসীমকে অতিক্রম করে কনিষ্ঠকুমার সিংহাসনে আসীন হলেন, তা আজ বিস্মৃতির অন্ধকারে। ইতিহাস ঐ চতুর্বর্ষব্যাপী অশান্ত ঘটনাপঞ্জীর কোনো বিশ্বস্ত বয়ান সঞ্চয় করে রাখেনি। হিরণ্ময় নৈঃশব্দে মূক হয়ে আছে মহাকালখণ্ডটি। দুইপ্রান্তের আলোকিত সূত্রগুলির ঐতিহাসিক গ্রন্থিটি অদৃশ্য এক অপার্থিব অন্ধকারে। ঐতিহাসিকদের একটা সহজবোধ্য অনুমান হল ভ্রাতৃবিরোধ। সিংহাসন দখলের লড়াই চলেছিল চার বছর। ভাই-এ ভাই-এ হানাহানি। বৌদ্ধ গ্রন্থে আছে কুলকলঙ্কের কিছু রক্তাক্ত ইঙ্গিত। পুরাণ-গ্রন্থাদিতেও সম্রাট আত্মীয় হননকারী রূপে উক্ত। সেখানে বলা আছে, বহু ভ্রাতার রক্তে রঞ্জিত হয়েছিল তাঁর হাত। রাজ্যলাভের নিমিত্ত অশোক মেতে উঠেছিলেন অনধিকার ক্ষমতার প্রয়োগে। হিংসার আশ্রয় নিয়েছিলেন তিনি। বয়েছিল অগণিত শোণিত-ধারা। কিন্তু শিলাকীর্ণ অক্ষরগুলি যে আজও রয়ে গেছে ! তারা মিথ্যে বলতে পারে না। দুই সহস্রাব্দীরও বেশি সময়ের শীত-গ্রীষ্ম ঝঞ্ঝাবৃষ্টি পেরিয়ে সেগুলি পৌঁছে দিয়েছে সুদূর অতীতের কিছু অকপট বার্তা। জড় পাথরের মাঝে উন্মোচিত হয় সুদূর অতীতের আলোকিত ইতিহাস। কোনো এক প্রিয়দর্শী রাজার হৃদয়মোক্ষণ করা আত্মোপলব্ধ জীবনদর্শন! এক দিগ্বিজয়ী সম্রাট-কথিত অনাহত শান্তির বাণী। বহু ভ্রাতৃরক্তে হাত রঞ্জিত করে সিংহাসনে আরোহণ এবং কলিঙ্গ যুদ্ধের গণহত্যার শোকে অস্ত্র ত্যাগ।-- প্রচলিত ইতিহাস-ভাষ্যের এই দুই বৈপরীত্য মিলবে কীভাবে? রহস্যাবৃত ঐ চতুর্বর্ষতেই উত্তর রয়েছে সব প্রশ্নের।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670757744753,"sku":"SUPRAKASH-MP-2021","price":319.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/magnapashan.jpg?v=1739994048"},{"product_id":"rachana-sangraha-samar-bhattacharya","title":"Rachana Sangraha: Samar Bhattacharya","description":"\u003cdiv class=\"\" data-block=\"true\" data-editor=\"2ph22\" data-offset-key=\"5foi9-0-0\"\u003e\n\u003ch4 class=\"_1mf _1mj\" data-offset-key=\"5foi9-0-0\"\u003e\u003cstrong\u003eসমর ভট্টাচার্য জন্মেছিলেন অবিভক্ত নদীয়ার মেহেরপুরে। অনতি-বাল্যকালেই তাঁদের পরিবার এপার বঙ্গে চলে এলেও সমর তাঁর সত্তা-বিজড়িত মেহেরপুরের অপরিণত স্মৃতি আজীবন বহন করেছেন। উচ্ছিন্ন নিরুপায়তায় ছেড়ে আসা সেই ভূ-বিশ্ব, ভৈরবের পাড়ের সেই গ্রামীণ অথচ প্রাচীন মেহেরপুরের নিসর্গ ও মানবসঙ্গের স্পর্শকে কখনও পেছনে ফেলে যেতে পারেননি সমর– না জীবনযাপনে, না নিজের সৃজন-বিশ্বে !\u003c\/strong\u003e\u003c\/h4\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"_1mf _1mj\" data-offset-key=\"3jt8a-0-0\"\u003e\u003cstrong\u003eযে দারিদ্র্য, অর্থাভাব অনতি-কৈশোর থেকেই সমরের জীবনের মূল অভিজ্ঞান হয়ে দাঁড়িয়েছিল, তা কিন্তু ছিল তাঁর শৈশবের বিপরীত যাত্রা। মেহেরপুরে থাকতে সংসারে প্রাচুর্য না থাকলেও খাওয়া-পরার মতো আর্থিক স্বচ্ছলতা, বাবা-মা, পাড়া-প্রতিবেশীদের স্নেহ ইত্যাদিতে ঘাটতি ছিল না। কিন্তু শৈশবের সুখযাত্রা ছিল নিতান্তই স্বল্পস্থায়ী।\u003c\/strong\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"_1mf _1mj\" data-offset-key=\"ciulo-0-0\"\u003e\u003cstrong\u003eবিভাগোত্তোরকালে সমরদের পরিবার দারিদ্র্যে নিক্ষিপ্ত হয়। কৈশোরে পা দেবার আগেই সংসারযাত্রা নির্বাহের পাঠ নিতে হয় তাঁকে। কখনও ফৌজদারি আদালতের মোক্তারবাবুর মুহুরির সহকারী, কখনও সাইকেল সারাইয়ের দোকানের কর্মী, কখনও সরকারি অফিসের নৈশপ্রহরীর কাজ– দু মুঠো অন্নের জন্য কত কিছুই করতে হয়েছে সমরকে। সম্ভবত সেই প্রথম জীবনের জীবিকানির্বাহের বিপন্নতা ও অনিশ্চিতির টলমল সময় থেকেই তিনি স্বাস্থ্যহানির শিকার হতে থাকেন। আমৃত্যু (প্রয়াণঃ ২০০২ সাল) ক্ষীণস্বাস্থ্য ও শ্রমনাশা শরীরী বেদনা থেকে তিনি রেহাই পাননি। বরং পরবর্তীকালে পেশাগত কারণে অসুস্থতা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে।\u003c\/strong\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"_1mf _1mj\" data-offset-key=\"bgvja-0-0\"\u003e\u003cstrong\u003eশরীর-স্বাস্থ্যের দুর্গতি, পরিবেশের প্রতিকূলতার কারণে তাঁর রচনার পাণ্ডুলিপি তো বটেই– মুদ্রিত কপি পাওয়াও সহজ নয়। তার সঙ্গে যুক্ত হয়েছিল গৃহিণীপনার অভাব। স্ত্রীর অকালপ্রয়াণের পর সমরের সংসারযাত্রাই হয়ে পড়েছিল অনিয়মিত, অসংগঠিত– সন্তানেরা ছিল নাবালক– জীবন-সংরক্ষণের ব্যবস্থাই হয়ে পড়েছিল নড়বড়ে– তো মুদ্রিত রচনা আর পাণ্ডুলিপি!\u003c\/strong\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"_1mf _1mj\" data-offset-key=\"gqmf-0-0\"\u003e\u003cstrong\u003e \u003c\/strong\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"_1mf _1mj\" data-offset-key=\"9i9o3-0-0\"\u003e\u003cstrong\u003eতবু সমর থাকেন, তাঁকে ধরে রাখতে হয় গলার চারণের সুরটিকেও, তাঁর ভেতরে বেঁচে থাকে আজন্ম-কিশোরটি। এক দেশ থেকে অন্য দেশে নদীপথে পৌঁছোনোর সময় নৌকায়-বসা কিশোরটির চোখ দিয়ে বেঁচে থাকেন সমর—\u003c\/strong\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"_1mf _1mj\" data-offset-key=\"d6hrc-0-0\"\u003e\u003cstrong\u003e“নগেন পাটনি নৌকোর কাছি খুলে দাঁড় হাতে গলুইয়ে বসে কারও উদ্দেশ্যে প্রণাম করে যাত্রা শুরু করল।\u003c\/strong\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"_1mf _1mj\" data-offset-key=\"dko6c-0-0\"\u003e\u003cstrong\u003eএখন বর্ষাকাল হলেও বর্ষার শেষপর্ব। গমনের সময় উপস্থিত। শরৎ আসছে আসছে ভাব। নদীর দু-কূলে সাদা বকের ডানার মতন কাশফুলের ইশারা। তারই মধ্যে ধূসর আকাশে ফকিরি আলখাল্লার মতো সবুজ-নীল তালি। আওলা মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশময়। কখনও-বা বৃষ্টি হতে হতে চলে যাচ্ছে। কখনও-বা নদীর এপারে বৃষ্টি, ওপার শুষ্ক।\u003c\/strong\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"_1mf _1mj\" data-offset-key=\"9ipu4-0-0\"\u003e\u003cstrong\u003eঅংশু অবাক হয়ে দেখে। স্রোতের পক্ষে নৌকা তরতরিয়ে ছুটছে। হাওয়াটা পক্ষে বলে ছৈ-এর ওপর বাঁশের দণ্ডে পাল টাঙিয়েছে নগেন পাটনি। হাওয়া পেয়ে পাল ফুলে উঠেছে।\u003c\/strong\u003e\u003c\/div\u003e\n\u003cdiv class=\"\" data-block=\"true\" data-editor=\"2ph22\" data-offset-key=\"muea-0-0\"\u003e\n\u003ch4 class=\"_1mf _1mj\" data-offset-key=\"muea-0-0\"\u003e\u003cstrong\u003eনৌকো ছুটছে পক্ষীরাজের মতন। দু-গলুইয়ে দুজন পাটনি হাল ধরে স্থির বসা। পেরিয়ে যাচ্ছে গ্রাম। নদীর দু-কূল দু-রকম। এক কূল উঁচু পাউরি, অন্যকূল সমান্তরাল। এখন জলময়। অন্য সময় অংশু দেখেছে হা-হা করা বিস্তীর্ণ বালুচর। পাউরির ফাঁকফোকরে মাছ-শিকারী পাখপাখালির বাসা– মাছরাঙা, শঙ্খচিলের ওড়াউড়ি।”\u003c\/strong\u003e\u003c\/h4\u003e\n\u003c\/div\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670782386289,"sku":"SPK-SBR21","price":332.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Samar-Bhattacharya-Rachana-sangraho.jpg?v=1739994990"},{"product_id":"jhor-o-nilbidyut","title":"JHOR O NILBIDYUT","description":"\u003cp\u003eThe author of this book is \u003cspan style=\"color: rgb(51, 122, 183); font-family: Rubik, sans-serif; font-size: 14px;\"\u003eAbhijit Sen \u003c\/span\u003eand published by Suprokash. \u003cspan id=\"_mce_caret\" data-mce-bogus=\"1\" data-mce-type=\"format-caret\"\u003e\u003cem\u003e\u003c\/em\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670783697009,"sku":"SUPROKASH-JON","price":170.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/19-4.jpg?v=1739995026"},{"product_id":"babar-yashika-camera","title":"Babar Yashika Camera [Kallol Lahiri]","description":"\u003cp\u003eগত প্রজন্মের এক ছিন্নমূল পরিবার এপার বঙ্গে এসে মফস্বলে থিতু। এখানে ভাড়া বাড়ি আছে। পাড়া আছে। গঙ্গার ঘাট আছে। আছে হৃদয়ে কাঁটাতারের দাগ নিয়ে জীবনের উদযাপন।\u003cbr\u003e\nআর? বাবার ইয়াশিকা ক্যামেরা।\u003c\/p\u003e\n\u003cp\u003eশাটারে হাত দিলেই ইয়াশিকা বলে উঠত, ‘ক্লিক ক্লিক’। দাদা বলত, ওটা ক্যামেরার ভাষা, আসলে বলতে চাইছে ঠিক ঠিক।\u003cbr\u003e\nইয়াশিকা ঠিক ঠিক করে আমাদের ফ্রেমে ধরত। আর ক্লিক ক্লিক করে ছবি তুলত। আমাদের মধ্য ওই একমাত্র জাপানি। থাকে পাইন কাঠের বাক্সে। বাবা আমাদের দাঁড় করাতো আলোছায়ায়। ধূসর বিকেলের কোনো এক রাস্তায়। হারিয়ে যাওয়া সকালের কোনো এক উঠোনে। উনুনের ধোঁয়ায় চোখ জ্বললে। মিঠাই বরফ টিং টিং করে ঘন্টা বাজিয়ে জানলার সামনে এলে। কারেন্ট অফের অন্ধকারে গল্প বাঁধতো। সেইগুলো বেশ কিছু্টা জানতো ঘুলঘুলিতে বাস করা চড়াই দুটো। তাদের কিচকিচ করতে থাকা ছানা দুটো। শেষ দুপুরে রোদে শুয়ে কুটুস কুটুস ল্যাজ নাড়া মিনিটা। আর অনেকটা জানতো বাবার ইয়াশিকা ক্যামেরা।\u003c\/p\u003e\n\u003cp\u003eবাবার ইয়াশিকা ক্যামেরা\u003cbr\u003e\nকল্লোল লাহিড়ী\u003c\/p\u003e\n\u003cp\u003eপ্রচ্ছদ-পরিকল্পনা ও অলংকরণঃ মেখলা ভট্টাচার্য\u003cbr\u003e\nপ্রচ্ছদ-রূপায়ণঃ শোভন সরকার\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670843138161,"sku":"BT-938719","price":271.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/BABAR-YASHIKA-CAMERA.png?v=1739996868"},{"product_id":"surjer-nijer-gram-jaya-mitra-suprokash-prokashona","title":"Surjer Nijer Gram [Jaya Mitra] | Suprokash Prokashona","description":"\u003cp\u003eAuthor: Kallol Lahiri\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher: Suprokash\u003c\/p\u003e\n\u003cp\u003eBinding: Hardcover\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670843170929,"sku":"BT-938719-1","price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/SURJER-NIJER-GRAM.webp?v=1739996867"},{"product_id":"ahammoker-khudkuro-suprokash-prokashona","title":"Ahammoker Khudkuro | Suprokash Prokashona","description":"\u003cp\u003eAuthor: Durlav Sutradhar\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher: Suprokash\u003c\/p\u003e\n\u003cp\u003eBinding: Hardcover\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670843203697,"sku":"BT-938719-1-1","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/AHAMMOKER-KHUDKURO.webp?v=1739996868"},{"product_id":"noisho-opera-sakyajit-bhattacharya","title":"Noisho Opera [Sakyajit Bhattacharya] || নৈশ অপেরা [শাক্যজিৎ ভট্টাচার্য]","description":"\u003cp\u003e\u003cspan\u003eএকটা ভেঙে পড়া টাউন। জঙ্গলের ভেতর চার্চ। কিছু ভাঙাচোরা মানুষ। রহস্যময় এক জলাভূমি। বহু বছর আগে হারিয়ে যাওয়া এক শিশু সেখানে মাঝে মাঝে দেখা দেয়। অলৌকিক আখ্যান হতে পারে, হতে পারে রহস্যকাহিনি, অথবা কিছুই নয়। হয়ত শুধুই বেদনার। \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eতনয়া কি পারবে এই আখ্যানের ভেতর লুকিয়ে থাকা সত্যিটা খুঁজে বার করতে?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Suprokash","offers":[{"title":"Default Title","offer_id":42624197197937,"sku":"SPKSH-9788198268709","price":432.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/NoishoOpera.jpg?v=1760601550"},{"product_id":"sesh-mrito-pakhi-sakyajit-bhattacharya","title":"Sesh Mrito Pakhi [Sakyajit Bhattacharya] || শেষ মৃত পাখি [শাক্যজিৎ ভট্টাচার্য]","description":"\u003cdiv\u003eদার্জিলিং-এর বর্ষাকালকে যদি এক কথায় ব্যাখ্যা করতে হয়, তাহলে তার নাম হবে অবিশ্রাম। বিরতিহীন বৃষ্টি। কখনও আস্তে এবং কখনও মুষলধারে। যখন বৃষ্টির বেগ কম, পাহাড়ের নীচ থেকে মেঘের দল উঠে এসে কুয়াশায় ঢেকে দিচ্ছে চরাচর। আমার ঘরের জানালার কাচ ভেপে উঠছে। রাস্তাঘাটের স্যাঁতসেঁতে ভেজা অন্ধকার ভেদ করে মাঝে মাঝে ছিটকে আসছে একঝলক ছাতার রং অথবা বাহারি পোশাকের আঘ্রাণ। কম সংখ্যায় টুরিস্ট। ম্যাল, চৌরাস্তা, কেভেন্টার্সের ছাদ, সমস্তই ফাঁকা ফাঁকা। সন্ধ্যা হলে একদম নিঃঝুম হয়ে যায়। ছোটোখাটো হোটেলগুলো পাততাড়ি গুটিয়ে ফেলেছে আগামী এক মাসের জন্য। সমতলে যাবার জিপগাড়িরা পলিথিনে সর্বাঙ্গ মুড়ি দিয়ে আপাতত বর্ষাঘুমে। ঘরের দেয়াল ঘেমে ওঠে। আড্ডা জমায় অদ্ভুত দেখতে পাহাড়ি পোকার দল। খাদের ধারের পাইন, ইউক্যালিপটাস, বার্চের ডাল থেকে সারাদিন টুপটাপ করে জল পড়বার আওয়াজ। ক্ষণিকের জন্য কুয়াশা কেটে গেলে আবছা জলরঙের মতো দেখা যায় নীচের দরিদ্র বস্তি। এই অবিরাম অবসাদের মতো বৃষ্টি মনকেও কীরকম বিকল করে দেয়। কাজ করতে ভালোলাগে না। সারাদিন বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করে।মনে হয় জানালার বাইরে ওই ছাইরঙা আকাশ আর ফ্যাকাশে জন্ডিস রুগির মতো সূর্যের আলোকে চেটে দেখি । এমনিতেই অনিদ্রাতে ভুগি। দিনের বেলা ঘুম পায়, চোখের পাতা বুজে আসে। এমন প্রকৃতি আমাকে আরোই বেশি করে কাজে ফাঁকি দেওয়াবার ষড়যন্ত্র করেছে।\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e১৯০৬ সালের ২৮ ফেব্রুয়ারি কলকাতার ইংলিশম্যান কাগজে একটা লেখায় বলা হয়েছিল, ‘দার্জিলিঙ হ্যাজ অলমোস্ট বিকাম দ্য প্লে-গ্রাউড অ্যান্ড নার্সারি অফ ক্যালকাটা’। স্বাভাবিক! সাম্রাজ্যবাদের চোখে দার্জিলিং-এর নিজের মূল্য কতটুকু, যদি না তা রাজধানীকে সার্ভ করে! কলকাতার নার্সারি হওয়াই এই শহরের ভবিতব্য ছিল হয়তো, যার তলায় চাপা পড়ে গিয়েছিল অসংখ্য নেটিভ কুলি, চা বাগানের শ্রমিক, লেপচা নেপালি ভুটানি গোষ্ঠীদের আত্মপরিচয়ের আকাঙ্ক্ষা। এই বৃষ্টি, অবিরাম স্যাঁতসেঁতে আবহাওয়া আর অবিচ্ছিন্ন কুয়াশা দেখতে দেখতে মনে হচ্ছিল, এটাই সম্ভবত আসল দার্জিলিং, যার পেটের ভেতর লুকিয়ে থাকা রহস্যগুলোর সুলুকসন্ধান কোনোদিনই উপনিবেশের প্রভুরা নাগাল পাবে না। কাঞ্চনজঙ্ঘা, টাইগার হিলের সূর্যোদয়, অজস্র ফুলের সমারোহ, চিড়িয়াখানা, এসব পেরিয়ে গেলে যেটা পড়ে থাকে—চিতাবাঘের মতো ঘাপটি মেরে থাকা সেই শহরের ইতিহাস এবং অস্তিত্বকে সম্ভবত অমিতাভ মিত্রর মতোই ভুলে গিয়েছে সবাই। অথবা, ভুলে গেছে কি? মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়। অমিতাভ কি বিশ্বাস করতেন? \u003c\/div\u003e","brand":"Suprokash","offers":[{"title":"Default Title","offer_id":42624200081521,"sku":"SPKSH-9788195549535","price":416.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/SeshMritoPakhi.jpg?v=1760601880"}],"url":"https:\/\/boitoi.in\/collections\/suprokash.oembed","provider":"Boitoi","version":"1.0","type":"link"}