{"title":"Siddhartha Mukhopadhyay","description":null,"products":[{"product_id":"parikrama-siddhartha-mukhopadhyay","title":"Parikrama [Siddhartha Mukhopadhyay] || পরিক্রমা [সিদ্ধার্থ মুখোপাধ্যায়]","description":"\u003cp\u003eছিন্নমূল মানুষ মাত্রেই জানে এক অঞ্চল থেকে তুলে এনে অন্য অঞ্চলে শিকড় গাড়া কতখানি কঠিন কাজ। মাটি আলাদা, জল-হাওয়া আলাদা, পারিপার্শ্বিক আলাদা, তারমধ্যেই বন্ধুবান্ধবদের কাঁধে ভর দিয়ে কোনওমতে নিজের জন্য দাঁড়াবার জায়গা করে নেওয়া। মূলত গল্পকার সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাস 'পরিক্রমা'। এই উপন্যাসের প্লটেও প্যাঁচ আছে যার জন্য শেষ পরিচ্ছেদ অবধি রহস্যের রুদ্ধশ্বাস মুহূর্তগুলির আসায় বিরাম নেই। দময়ন্তী চরিত্র বোধহয় বাংলায় অভিনব, যা পাঠক বইটি পড়লেই বুঝতে পারবেন।\u003c\/p\u003e","brand":"Parabaas","offers":[{"title":"Default Title","offer_id":44552238661745,"sku":"PRBS-9781946582225","price":191.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/1764000544_porikroma-siddhartha.jpg?v=1789393010"},{"product_id":"parabaas-galpa-sankalan-khanda-1-siddhartha-mukhopadhyay","title":"Parabaas Galpa Sankalan (Khanda 1) [Ed. Siddhartha Mukhopadhyay] || পরবাস গল্প সংকলন (খণ্ড ১) [সম্পা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়]","description":"\u003cp\u003eগত সাতাশ বছরে পরবাস ওয়েব পত্রিকায় প্রকাশিত দেড় হাজার গল্প থেকে বেছেবুছে তেত্রিশটি গল্প পরবাস গল্প সংকলনের প্রথম খণ্ডে মুদ্রিত হল। গল্পগুলি এর আগে অন্য কোনও সংকলনে প্রকাশিত হয়নি।\u003c\/p\u003e\u003cp\u003eপরবাস সাহিত্যের একটি বিশেষ চরিত্র হল বিশ্বজনীনতা—নির্দ্বিধায় বলা যায় বাংলা ভাষা ও সাহিত্য চর্চার ভৌগোলিক পরিসীমা পরবাস মুছে দিতে পেরেছে। নির্বাচিত গল্পগুলির দেশ-কাল-অতিক্রান্ত পটভূমিও সেই কথাই প্রমাণ করে। এই সংকলনটিকে গত দুই যুগে বাংলা গল্প-সাহিত্যের ক্রম-বিবর্তনের একটি ঐতিহাসিক দলিল হিসেবেও দেখা যেতে পারে।\u003c\/p\u003e\u003cp\u003eলেখকদের মধ্যে শ্রীযুক্ত দিবাকর ভট্টাচার্য ও বুদ্ধদেব বসুর কন্যা শ্রীমতী দময়ন্তী বসু সিং আমাদের মধ্যে আর নেই। বর্ষীয়ান লেখকদের পাশে অনেক নবীন গল্পকার নিজগুণেই এই সংকলনে জায়গা করে নিয়েছেন। ফলত এই সংকলনটিকে গত দুই যুগে বাংলা গল্প-সাহিত্যের ক্রম-বিবর্তনের একটি ঐতিহাসিক দলিল হিসেবেও দেখা যেতে পারে।\u003c\/p\u003e","brand":"Parabaas","offers":[{"title":"Default Title","offer_id":44552257175665,"sku":"PRBS-9781946582553","price":335.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/1764080953_Cover_PGS1_Ed1PR1_V34.jpg?v=1789393604"},{"product_id":"bedokhol-o-anyanya-galpo-siddhartha-mukhopadhyay","title":"Bedokhol O Anyanya Galpo [Siddhartha Mukhopadhyay] || বেদখল ও অন্যান্য গল্প [সিদ্ধার্থ মুখোপাধ্যায়]","description":"\u003cp\u003eবেদখল হয়ে যাচ্ছে সেই মফস্‌সল শহর, নদীর ধার, সাপচলা রাস্তা, কাকচক্ষু পুকুর ঘিরে একগুচ্ছ একতলা দোতলা বাড়ি। সন্ধেবেলা সেখানে শাঁখ বাজত, বাড়ির সামনে এক ফালি জমিতে রাঙাজবা, শিউলি আর গোলাপ ফুটত। এক সময় সেখানে কিছু সহজ-সরল মানুষজন বসবাস করত। এই সংকলনের গল্পগুলি তাদের সম্পর্কের সংঘাত, টানাপোড়েন, ভালবাসা, মন্দবাসার। বড়ো শহরের বাসিন্দারা তাদের দিকে অনুকম্পার চোখে তাকায়, কিন্তু মনে মনে তাদের হিংসা করে। তবে তারাও কি গল্পে আসতে চায় না! ঠেলাঠেলি করে ঠিক ঢুকে পড়ে। প্রসঙ্গত এই সংকলনের শেষ গল্পটির নাম ‘বেদখল’। বাস্তুচ্যুত হয়ে হারিয়ে যাওয়ার আগে গল্পগুলি একত্র করে রাখা হল।\u003c\/p\u003e","brand":"Parabaas","offers":[{"title":"Default Title","offer_id":44552257273969,"sku":"PRBS-9781946582584","price":233.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/1766245962_Bedokhol_FrontCover.jpg?v=1789393606"}],"url":"https:\/\/boitoi.in\/collections\/siddhartha-mukhopadhyay.oembed","provider":"Boitoi","version":"1.0","type":"link"}