{"title":"Shobder Dishari","description":null,"products":[{"product_id":"swapno-rimli-sarkar","title":"Swapno [Rimli Sarkar]","description":"","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":42376655437937,"sku":"SBDSRI-9788199075450","price":45.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Swapno_Raya_7d4eb417-217e-4ced-bbf2-fb7c9e147aa5.jpg?v=1757882086"},{"product_id":"bodhon-riya-ghosal","title":"Bodhon [Riya Ghosal]","description":"","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":42376655470705,"sku":"SBDSRI-9788199075429","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Bodhon_RIYA_GHOSAL_643fb068-0f3f-4abc-915a-65890963fb73.jpg?v=1757882089"},{"product_id":"brishti-bheja-boba-pathor-late-kartik-chandra-das","title":"Brishti Bheja Boba Pathor [Late Kartik Chandra Das]","description":"","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":42376655503473,"sku":"SBDSRI-9788199075412","price":270.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Brishti_Bheja_Boba_Pathor_LATE_KARTIK_CHANDRA_DAS_cdeed632-9a5f-4b82-9664-a2fee78f64fb.jpg?v=1757882091"},{"product_id":"kaler-kabyo-pritish-mukherjee","title":"Kaler Kabyo [Pritish Mukherjee]","description":"","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":42376655536241,"sku":"SBDSRI-9788199075436","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Kaler_Kabyo_Pritish_Mukherjee_41af2b97-2ae7-49d7-a6ef-edf1d87d0073.jpg?v=1757882093"},{"product_id":"jonaki-malay-ghosh","title":"Jonaki [Malay Ghosh]","description":"","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":42376655569009,"sku":"SBDSRI-9788199075498","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Jonaki_Malay_Ghosh_aa6d5fc2-e469-406b-819d-b472da618cc7.jpg?v=1757882095"},{"product_id":"prithak-chaya-ek-surjo-chinmoy-mukhopadhyay","title":"Prithak Chaya Ek Surjo [Chinmoy Mukhopadhyay]","description":"","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":42376655601777,"sku":"SBDSRI-9788199075443","price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Prithak_Chaya_Ek_Surjo_Chinmoy_Mukhopadhyay_a93fb7ec-ff9f-4173-950c-f77d78beca30.jpg?v=1757882097"},{"product_id":"aloukik-kombol-kajal-dutta-1","title":"Aloukik Kombol [Kajal Dutta]","description":"\u003cp\u003e\"অলৌকিক কম্বল' নামক ভৌতিক গল্প সংকলনটির গল্পগুলি সামাজিক চিত্রকল্প ছুঁয়ে কল্পনার মিসেলে চিরায়িত ভূতের গল্প থেকে বেরিয়ে এসে মিঠে  কড়া  কল্পনায় গড়া, ভয় ধরানো নয়।  ভাল লাগানো ভূতের গল্প।  যা, শুধু বড়দের নয়, ছোটদেরও ভালো লাগবে। গল্পগুলিতে যেমন হালকা একটা ভয়ের বাতাবরণ তৈরি হবে।  তেমনি পাঠকের মন প্রশান্তিতে ভরে উঠে মনে একটা আলোড়ন সৃষ্টি করবে আশা রাখি।  যদিও ভূত বলে কিছুই হয় না।  তবুও কিছু কিছু বাস্তব ঘটনার মুখোমুখি হলে তখন তাকে সত্য বলে মান্যতা দিতেই হয়। \u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43084306251889,"sku":"SBDP-9788199075405","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Aloukik_Kombol.jpg?v=1773948412"},{"product_id":"shobder-alpona-pratap-chakraborty-1","title":"Shobder Alpona [Pratap Chakraborty]","description":"\u003cp\u003eআমার এই গ্রন্থে অনেক গুলি কবিতাই গদ্য-কবিতার হাত ধরে লেখা। আমি চেষ্টা করেছি কাব্যের ছন্দের বাহিরে গিয়ে প্রাত্যহিক জীবনের ছন্দ  খুঁজতে চেয়েছি। । জানিনা কতটা সফল হয়েছি। । \u003cbr\u003eকাজী নজরুল ইসলাম বিশ্বাস করতেন \" কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ, সুন্দর কে স্বীকার করতে হয়\u003cbr\u003eসুন্দরের ধ্যান তার স্তব গান দিয়ে \" \u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43084306284657,"sku":"SBDP-9788199075481","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Shobder_Alpona.jpg?v=1773948357"},{"product_id":"marksheet-er-baire-jibon-subhadeep-singha-1","title":"Marksheet-er Baire Jibon [Subhadeep Singha]","description":"\u003cp\u003eজীবনের মূল্য কেবল মার্কশিটের সংখ্যায় মাপা যায় না। সত্যিকারের পরিচয় তৈরি হয় স্বপ্ন, সাহস, দক্ষতা এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে। এই বইটি তরুণদের মনে করিয়ে দেয় - নম্বর হয়তো দরজা খুলে দিতে পারে, কিন্তু ভবিষ্যৎ গড়ে তোলে দৃষ্টিভঙ্গি, পরিশ্রম এবং নিজের উপর বিশ্বাস। মার্কশিটের বাইরে যে বিশাল পৃথিবী অপেক্ষা করছে, সেই বাস্তব পথচলার দিশাই এই বই।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43084306940017,"sku":"SBDP-9788199075474","price":208.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Marksheeter.jpg?v=1773948367"},{"product_id":"doshor-anirban-majumdar-1","title":"Doshor [Anirban Majumdar]","description":"\u003cp\u003eদোসরের মূল ভাবনাটি  সহযোগিতা, সহমর্মিতা, সাহচর্য এবং বন্ধুত্বের মিশেলে গড়ে উঠেছে। আজকের এই বাস্তবের রুক্ষ পৃথিবী যা ভীষণ ভাবে দাবী করে। প্রতিটি গল্পেই আছে তারই বার্তা।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43084306972785,"sku":"SBDP-9788199075467","price":192.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Doshor.png?v=1773948402"},{"product_id":"sat-nombor-dorja-samik-rudra-1","title":"Sat Nombor Dorja [Samik Rudra]","description":"\u003cp\u003eকুলিক স্যাংচুয়ারির জঙ্গলে রাত নামলেই যেন অন্য এক পৃথিবীর দরজা খুলে যায়, নিঃশব্দ, অথচ অজানা স্রোতে ভরা। সেই অদৃশ্য স্রোতের পাশেই দাঁড়িয়ে রাজীব সরকারের বাড়ি, যার দেয়ালে শুকনো রক্তের মতো লেগে আছে দু’টি খুনের স্মৃতি। ইউটিউবার রিয়ার মৃত্যুর পর সেখানে আসে প্রাইভেট গোয়েন্দা উজান দাশগুপ্ত। তার সঙ্গে যুক্ত হয় ইন্সপেক্টর সায়ন এবং রিয়ার বন্ধু অস্মিতা। দোতলার সাত ঘর, ছ’টি নিখোঁজ মুখ আর দুই রহস্যময় বন্ধু : সুব্রত ও অরিন্দম, তদন্তকে টেনে নিয়ে যায় অন্ধকারের গভীরে, যেখানে সত্যের প্রতিটি ছায়াই বিপজ্জনক।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43084307005553,"sku":"SBDP-9789377261160","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Saat_No_Dorja.jpg?v=1773948370"},{"product_id":"polok-patrer-goyenda-giri-late-kartik-chandra-das-1","title":"Polok Patrer Goyenda Giri [Late Kartik Chandra Das]","description":"\u003cp\u003e\" রহস্য আমরা সবাই ভালোবাসি। আর এই রহস্য তৈরি হয় অপরাধ বা বিশেষ ভাবে ঘটে যাওয়া কোন ঘটনা থেকে যা মানুষের  রিপু দ্বারা পরিচালিত হয়। অপরাধ ও আইনের সাপ লুডো খেলাতে এই বইয়ের সূত্রধর পলক পাত্র - যিনি একজন স্বল্পবাক , উচ্চশিক্ষিত , মার্জিত ও ঋজু স্বভাবের বাঙালি পুরুষ ও বাংলা সাহিত্যের নতুন গোয়েন্দা। আমাদের স্থির বিশ্বাস , পাঠককূল নবীন এই গোয়েন্দা ও তার কীর্তিকলাপের গল্পকে  সাদরে গ্রহণ করবেন। \"\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43084307038321,"sku":"SBDP-9789377262891","price":192.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Palak_Poter.jpg?v=1773948378"},{"product_id":"nishi-atanker-hathchani-madhurima-kumar-1","title":"Nishi Atanker Hathchani [Madhurima Kumar]","description":"\u003cp\u003eবইটির প্রতিটি কাহিনী সাজানো হয়েছে  রহস্য,আতঙ্ক,রোমাঞ্চ এবং গায়ে কাঁটা দেওয়া সীমাহীন ভয় দিয়ে। প্রথম গল্পে  দেখা যাবে একটি অল্পবয়সী মেয়ে পেয়িং গেস্ট হয়ে নতুন একটি বাড়িতে থাকতে এসে  ভয়ঙ্কর এক অভিজ্ঞতার সম্মুখীন হয়। দ্বিতীয় কাহিনীতে পরিচয় হবে এক অজানা আতঙ্কের সঙ্গে। না সে মানুষ, না  পশু,দেবতা বা দৈত্যও নয়! তাহলে সে কে?\u003c\/p\u003e\n\u003cp\u003eতৃতীয় গল্পটিতে এক দম্পতির রাতের শুনশান হাইওয়েতে  হঠাৎ  গাড়ি খারাপ হয়ে যায়। গাড়ি সারানোর গ্যারেজে তাদের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়!\u003c\/p\u003e\n\u003cp\u003eমানুষ চাইলেই কী  বংশ পরম্পরায় চলে আসা অভিশাপের নাগপাশ থেকে মুক্ত হতে পারে? মানুষের মৃত্যু হয়  কিন্তু  তার ভালোবাসা বেঁচে থাকে! এই নিয়েই ভৌতিক আবহে রচিত চতুর্থ এবং অষ্টম কাহিনীটি ।\u003c\/p\u003e\n\u003cp\u003eভাইরাল শব্দটা একটা মেয়ের জীবনকে ঠিক কতটা নরক করে দিতে পারে। সেই ভাবেই আগাগোড়া রহস্যে মোড়া  পঞ্চম কাহিনীটি। ষষ্ঠ, সপ্তম আর নবম গল্পে খুঁজে পাবো ভয়ঙ্কর অশরীরী বিভীষিকাদের। যারা রাতের অন্ধকারে জেগে ওঠে।\u003c\/p\u003e\n\u003cp\u003e নানা স্বাদের দুর্ধর্ষ,রোমাঞ্চকর, ভয়ঙ্কর, গায়ে শিহরন জাগানো ভৌতিক এবং রহস্য কাহিনীর সমাহার \" নিশি আতঙ্কের হাতছানি\"।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43084307071089,"sku":"SBDP-9789377268701","price":176.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Nishi_Atanker.jpg?v=1773948397"},{"product_id":"chena-pother-ochena-golpo-chinmoy-mukhopadhyay-1","title":"Chena Pother Ochena Golpo [Chinmoy Mukhopadhyay]","description":"\u003cp\u003e আমার এই গল্প গ্রন্থে, গল্পের প্রতিটি চরিত্রের জন্ম হয়েছে চেনা মুখের আড়ালে লুকিয়ে থাকা অচেনা অনুভূতি থেকে। কোথাও সামাজিক দায়বদ্ধতা থেকে, কোথাও সম্পর্কের সূক্ষ্ম ফাটল আবার কোথাও নিঃশব্দ ভালোবাসা। এই গল্প গ্রন্থে যেমন হারিয়ে যাওয়া দীর্ঘশ্বাস ধরা পড়ে, তেমনি পরিলক্ষিত হয় মানবিক মূল্যবোধ।\u003c\/p\u003e\n\u003cp\u003e                 কোন গল্প যেমন আপনাকে হাসতে বাধ্য করবে, তেমনি কোন গল্প ভাবতে। আবার কোন গল্প নীরবে চোখ ভিজিয়ে দেবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি।\u003c\/p\u003e\n\u003cp\u003e        যদি এই গল্পগুলোর মধ্যে পাঠক  নিজের জীবনের কোন ছায়া খুঁজে পান অথবা অচেনা কোন অনুভূতি চেনা বলে মনে হয়, তবেই আমি আমার লেখার সার্থকতা পাব।\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43084307103857,"sku":"SBDP-9789377263829","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Chena_Pother.jpg?v=1773948378"},{"product_id":"nijer-dike-fera-dr-akbar-ali-shah-1","title":"Nijer Dike Fera [Dr. Akbar Ali Shah]","description":"\u003cp\u003eনিজের দিকে ফেরা- এই নামটি কোনও হঠাৎ নির্বাচন নয়; এটি এই বইয়ের প্রতিটি গল্পের অন্তর্লুকায়িত সুর। এখানে সংকলিত জীবনের নতুন অধ্যায় এবং অগ্নিশিখা- দুটি গল্পই আলাদা পথ ধরে হাঁটলেও শেষ পর্যন্ত ফিরে আসে একই বিন্দুতে, যেখানে মানুষ নিজেকে নতুন করে চিনতে শেখে।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e ‘জীবনের নতুন অধ্যায়’ এক নীরব ভাঙনের গল্প। সম্পর্কের অবহেলা, পারিবারিক চাপ এবং সামাজিক দৃষ্টিভঙ্গির চাপে একটি নারী যখন নিজের পরিচয় হারাতে বসে, তখন সেই ভাঙনই তাকে আত্মনির্ভরতার পথে নিয়ে যায়। এই গল্পে লড়াই উচ্চস্বরে নয়, কিন্তু গভীর। এখানে কলম, কাজ আর আত্মবিশ্বাস ধীরে ধীরে একজন নারীকে নিজের জায়গায় ফিরিয়ে আনে।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e অন্যদিকে ‘অগ্নিশিখা’ আগুনের ভাষায় কথা বলে। এখানে নীরবতা আর আশ্রয় নয়, বরং শেকল হয়ে দাঁড়ায়। এই গল্পের চরিত্ররা অন্যায়ের মুখোমুখি দাঁড়ায়, প্রশ্ন তোলে এবং প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নেয়। এটি প্রতিবাদের গল্প, আত্মমর্যাদা রক্ষার গল্প, এবং নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়ার গল্প।\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e এই দুই গল্প একসঙ্গে পড়লে বোঝা যায়, নারীর লড়াইয়ের রূপ এক নয়। কখনও সে ধীরে ঘুরে দাঁড়ায়, কখনও সে আগুন হয়ে ওঠে। কিন্তু প্রতিটি লড়াইয়ের লক্ষ্য একটাই- নিজের অস্তিত্ব ও মর্যাদা রক্ষা করা। নিজের দিকে ফেরা সেইসব নারীর কথা বলে, যারা কারও বিরুদ্ধে নয়, বরং নিজের পক্ষে দাঁড়াতে শেখে।এই বই কোনও উপদেশ দেওয়ার চেষ্টা করে না। এটি শুধু বাস্তবের কাছাকাছি থাকা কিছু জীবনের গল্প তুলে ধরে, যাতে পাঠক নিজের অভিজ্ঞতার ছায়া খুঁজে পেতে পারেন। যদি এই গ্রন্থ পাঠকের মনে এক মুহূর্তের জন্যও সাহস, প্রশ্ন বা আত্মসম্মানের বোধ জাগিয়ে তোলে, তবেই এই লেখার উদ্দেশ্য পূর্ণ হবে।\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43084307136625,"sku":"SBDP-9789377266981","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Nijer_Dike_Fre.png?v=1773948414"},{"product_id":"sokoli-tomari-ichha-birupaksha-roychowdhury-1","title":"Sokoli Tomari Ichha [Birupaksha Roychowdhury]","description":"\u003cp\u003eপাঁচটা গল্পেই ঈশ্বরের অপার মহিমার কথা তুলে ধরা হয়েছে।\u003c\/p\u003e\n\u003cp\u003eপ্রথম গল্পে যেমন ঠাকুর তার ভক্তের সেবা আদায় করে নিয়েছেন। দ্বিতীয় গল্পে ঠিক তেমনি মা তার ভক্তের সেবা আদায় করে নিয়েছেন।অন্যদিকে তৃতীয় গল্পে স্বয়ং কৃষ্ণ তাঁর ভক্তদের ব্যথায় কতটা কাতর সে কাহিনী ফুটে উঠেছে।চতুর্থ গল্পে, আবার এটাও দেখা যায় কলিযুগে স্বপ্নাদেশ দিয়ে মা লক্ষী স্বয়ং তাঁর পূজো ঠিক আদায় করে নেন। পঞ্চম গল্পে মা কালী কড়ালির কৃপা দৃষ্টি পরলে যে দুরুহ রোগ থেকেও মুক্তি পাওয়া যায় তার প্রমাণ মেলে।\u003c\/p\u003e\n\u003cp\u003eসুতরাং সবটাই ঈশ্বরের কৃপা হলেই সম্ভব নচেৎ নয়।\u003c\/p\u003e\n\u003cp\u003eসমস্ত ঘটনাই কাল্পনিক। বাস্তবের সাথে যদি কোথাও কোন মিল পাওয়া যায় সেটা নেহাতই কাকতালিয় এবং তারজন্য আমি ক্ষমা প্রার্থী।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43084307169393,"sku":"SBDP-9789377262273","price":96.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Sokoli_Tomari_Ichha.jpg?v=1773948404"},{"product_id":"ilsheguri-pinky-mahanta-1","title":"Ilsheguri [Pinky Mahanta]","description":"\u003cp\u003eজীবনের অনুভূতি নিয়ে ভিন্ন স্বাদের গল্প\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43084307202161,"sku":"SBDP-9789377267902","price":96.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Ilsheguri.jpg?v=1773948411"},{"product_id":"hridkolom-kaustav-das-1","title":"Hridkolom [Kaustav Das]","description":"\u003cp\u003e\"যে শব্দ বলা হয়নি, সেই শব্দই কবিতা।\" কখনো নিঃশব্দে, কখনো ছন্দে, কখনো ভাঙা বাক্যে — এই বইটি সেইসব অনুভবের গল্প, যা হৃদয়ের গভীরে জন্ম নেয়, কলমের ডগায় থমকে থাকে, আর পাতায় ছড়িয়ে পড়ে নিঃশব্দে।\u003cbr\u003e\"হৃদকলম\" কেবল একটি কবিতার সংকলন নয়, এটি এক আত্মজৈবনিক যাত্রা। এখানে প্রেম আছে, আছে বিচ্ছেদ, আছে সমাজের প্রতি ক্ষীণ প্রতিবাদ, আছে নিজের সঙ্গে নিজের কথোপকথন। প্রতিটি কবিতা যেন একেকটি হৃদস্পন্দন — কখনো শান্ত, কখনো অস্থির, কখনো প্রশ্নবিদ্ধ।\u003cbr\u003eএই বইয়ের পাতাগুলোতে পাঠক যদি নিজেরই কোনো হারিয়ে যাওয়া অনুভূতি খুঁজে পায়, যদি কোনো শব্দ পাঠকের ভেতরের নিঃশব্দকে জাগিয়ে তোলে, যদি কোনো ছন্দ পাঠককে থামিয়ে দিয়ে— ভাবতে বাধ্য করে, সেখানেই লুকিয়ে থাকুক এই বইয়ের সার্থকতা।\u003cbr\u003e\"হৃদকলম\" উৎসর্গিত সেইসব পাঠকদের, যারা কবিতাকে শুধু পাঠ করেন না, অনুভব করেন। যারা শব্দের ভেতরে নিজেকে খুঁজে পান, আর প্রতিটি পৃষ্ঠায় হৃদয়ের ছায়া দেখতে পান। \u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43084307234929,"sku":"SBDP-9789377263522","price":96.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Hridkolom.jpg?v=1773948292"},{"product_id":"chonder-tori-dilip-kumar-polen-1","title":"Chonder Tori [Dilip Kumar Polen]","description":"\u003cp\u003eএই কবিতার বইটি ভিন্ন স্বাদের রকমারি কবিতা যাহা সকল বয়সেই পাঠকের মন মনোরঞ্জন করে তুলবেই তুলবে এবং বইটি কাল্পনিক,বাস্তবিক ও শিশুমূলক।।যাহারা মঞ্চে আবৃত্তি , কবিতা পাঠ করেন ও শ্রোতাদের মন মনোরঞ্জন করতে বইটির প্রতিটি কবিতা ও ছড়া মঞ্চে প্রাণবন্ত রূপ নেবে। যাহা আগামী মঞ্চেও আপনার উৎসাহ উদ্দীপনায় হৃদয় আনন্দে পূর্ণতা লাভ করে তুলবে।।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43084307267697,"sku":"SBDP-9789377265618","price":112.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Chhonder_Tori.jpg?v=1773948393"},{"product_id":"kobita-manjari-bopon-1","title":"Kobita Manjari [Bopon]","description":"\u003cp\u003e'কবিতা মঞ্জরী' বাংলা ভাষায় একটি কবিতার বই। বাংলা ভাষায় এ যাবৎ কাল বহু কবিতার বই প্রকাশিত হয়েছে। অধিকাংশ কবিতা গুলিই তৈরি হয়েছে কল্পনা নির্ভর এবং কিছু দৈনন্দিন জীবনে চলার পথের ঘটনাকে কেন্দ্র করে, লেখকের ব্যক্তি জীবনের কিছু ঘটনার অবতারণা, কিছু রোমান্টিক কবিতা, ভ্রমণ মূলক কয়েকটি ঘটনা সম্বলিত তথ্য নিয়েও।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43084307333233,"sku":"SBDP-9789377260484","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Kobita_Manjari_5ca6f7b6-a879-4604-92e9-4a86583f6e8d.jpg?v=1773948403"},{"product_id":"sahityagoto-boichitra-shambhar-sarthak-kumar-mitra-1","title":"Sahityagoto Boichitra Shambhar [Sarthak Kumar Mitra]","description":"\u003cp\u003e\"সাহিত্য হল সমাজের দর্পণ\"--এই প্রবাদটি অনেকাংশেই সত্য। কর্মব্যস্ত জীবনে সামান্য একটু অবসর সময়ে সাহিত্য পাঠের মাধ্যমে মেলে রসবোধ। আমার জীবনকেও রসবোধ ও নবচিন্তাভাবনায় জাগ্রত করে তুলেছে এই সাহিত্যই। ছোটোবেলা থেকে এখনো আমার নিজের ভাষায় নতুন কিছু লেখার আগ্রহ রয়েছে অনেক বেশী। তাই সেইজন্যই আমার এই পুস্তকটিতে আমি দিয়েছি স্ব-রচিত বাংলা ও ইংরাজী উভয় ভাষাতেই গল্প, কবিতা, প্রবন্ধ, সংগীত, নাটক ইত্যাদির বৈচিত্রসম্ভার;যেগুলি পাঠকগণের সাহিত্যপাঠের আগ্রহকে আরও আকর্ষিত ও বৃদ্ধিপ্রাপ্ত করে তুলবে বলে আশা রাখছি।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43084307366001,"sku":"SBDP-9789377266325","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Sahityagoto.jpg?v=1773948412"},{"product_id":"swopner-tara-jahedul-mallik-1","title":"Swopner Tara [Jahedul Mallik]","description":"\u003cp\u003eসামাজিক কবিতা সমগ্র\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43084307398769,"sku":"SBDP-9789377269258","price":72.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Swapner_Tara.jpg?v=1773948354"},{"product_id":"bharat-darpan-pradip-jana","title":"Bharat Darpan [Pradip Jana]","description":"\u003cp\u003eজীবনের অনুভূতি ও সমাজের নিপীড়িত মানুষদের উপর কবিতা সমগ্র\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43084307431537,"sku":"SBDP-9789377262099","price":96.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Bharat_Darpan.jpg?v=1773948412"},{"product_id":"e-poth-ananta-apar-dipsankar-santra-1","title":"E Poth Ananta Apar [Dipsankar Santra]","description":"\u003cp\u003eএ পথ অনন্ত অপার কাব্যগ্রন্থে মানব জীবনের উদ্দেশ্য শান্তি লাভ। যা আমাদের মধ্যে বিরাজমান অথচ  বাইরে খুঁজে চলেছি তারই রূপ  ধরা পড়েছে। জন্ম,মৃত্যুর হাত থেকে মুক্তি লাভ। অন্য দিকে হাসি-কান্না, শোক-তাপ,ব্যথা-বেদনা এই সব থেকে চিরন্তন মুক্তি খুঁজে নিতে চেয়েছেন।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43084307464305,"sku":"SBDP-9789377266004","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/E_poth_Ananta.jpg?v=1773948387"},{"product_id":"jege-otho-tapas-jana-1","title":"Jege Otho [Tapas Jana]","description":"\u003cp\u003eবর্তমান সমাজ কঠিন পরিস্থিতি ও অবক্ষয়ের মধ্য দিয়ে চলিতেছে। অসামাজিক ও মানবিকতা নৈরাজ্য ,জাত ধর্ম,ভাষা দুর্নীতির বিভিন্ন দিকে ভারসাম্য হারিয়ে ফেলিতেছে  জনগণ। এই জনগণই পিতা-মাতা অভিভাবক অভিভাবিকা তাদের সন্তান-সন্ততি বর্তমান সময়ে শিশু, কৈশোর ,বাল্যকাল ,কিশোর ,যুবকই ছাত্র ছাত্রী। এই ছাত্রছাত্রীদের সতর্কতা, চেতনার উন্মেষ জাগ্রত হয় সেই চিন্তা ভাবনা নিয়েই কবিতাগুলো লিখা, সতর্কতা, বিশৃঙ্খলা  কথা। সুশৃঙ্খলা জগতে পরিবর্তন করা। সুপ্রিয় বই বন্ধু, পাঠক পাটিকা , পাঠ্য হিসেবে চিহ্নিত হোক এটাই কবির কবিতার কাম্য।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43084307497073,"sku":"SBDP-9789377269586","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Jege_Otho.jpg?v=1773948379"},{"product_id":"hing-ting-chhot-pritish-mukherjee","title":"Hing Ting Chhot [Pritish Mukherjee]","description":"\u003cp\u003eহিং টিং ছট.\u003cbr\u003eকিছু গল্প উচ্চস্বরে কথা বলে না।\u003cbr\u003eতারা ধীরে ধীরে মনের মধ্যে জায়গা করে নেয়,\u003cbr\u003eআর নীরবে জীবনের সঙ্গে মিশে যায়।\u003cbr\u003e“হিং টিং ছট” তেমনই কয়েকটি গল্পের সংকলন।\u003cbr\u003eএখানে শৈশব ধরা দেয় এক শিশুর চোখে,\u003cbr\u003eবদলে যাওয়া সমাজ দেখা যায় এক ঘাসফড়িঙের অনুভবে,\u003cbr\u003eগোধূলির আলোয় স্থির হয়ে থাকে এক প্রেমকাহিনি।\u003cbr\u003eকোনো এক দিনে জীবনের ছন্দ হঠাৎ ভেঙে পড়ে,\u003cbr\u003eআর একটি ট্রেনযাত্রা চলমান জীবনের ছবি তুলে ধরে।\u003cbr\u003eএই গল্পগুলি চমক সৃষ্টি করতে চায় না।\u003cbr\u003eতারা ফিরে তাকায় পরিচিত মুহূর্তগুলোর দিকে—\u003cbr\u003eযেগুলো আমরা প্রায়ই অগ্রাহ্য করে যাই।\u003cbr\u003eরবীন্দ্রনাথের হিং টিং ছট যেমন সহজের আড়ালে গভীরতার ইঙ্গিত দেয়,\u003cbr\u003eএই বইও তেমনই—\u003cbr\u003eসংযত ভাষায় জীবনের ছোট ছোট সত্যের কথা বলে।\u003cbr\u003eপাঠ শেষে যদি পাঠকের মনে হয়—\u003cbr\u003eএই গল্পগুলো তার নিজের জীবনের কাছাকাছি,\u003cbr\u003eতবেই এই সংকলনের উদ্দেশ্য পূর্ণ হয়।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43226026147953,"sku":"SBDP-9789377265847","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/HingTingChot.jpg?v=1778494043"},{"product_id":"buy-sobe-shuru-by-jayanta-saha","title":"Sobe Shuru [Jayanta Saha]","description":"\u003cp\u003eসব হারানোর পর কলমে এক নতুন লড়াইয়ের নাম ‘সবে শুরু’\u003cbr\u003eএখানে জড় বস্তু কথা বলে ওঠে, দেশলাই কাঠি শোনায় তার ত্যাগের অভিমান, আর সমাজ খুঁজে পায় তার বিষম দর্পণ। জীবনের থেকে হারিয়ে যাওয়া আপনজনের স্মৃতি, ভাবনা আর বাস্তব - যা প্রতিটি পঙক্তিতে ফুটে উঠেছে এক অবিনশ্বর ফেরার গান। যেখানে মনে হয় সব শেষ, আসলে সেখান থেকেই পথ চলা ‘সবে শুরু’।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43644011053169,"sku":"SDB-9789377261078","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Sobe_Shuru_9.jpg?v=1783869649"},{"product_id":"buy-varanashir-anantagatha-by-gautam-ghosh","title":"Varanashir Anantagatha [Gautam Ghosh]","description":"\u003cp\u003eবারাণসীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও আধ্যাত্মিক জীবনকে কেন্দ্র করে রচিত “বারাণসীর অনন্ত গাথা” একটি তথ্যসমৃদ্ধ গ্রন্থ। বইটিতে বারাণসীর বিখ্যাত ঘাট, মন্দির, উৎসব, দর্শনীয় স্থান, স্থানীয় খাদ্যসংস্কৃতি এবং শহরটির সঙ্গে জড়িয়ে থাকা নানা কাহিনি ও লোকবিশ্বাস তুলে ধরা হয়েছে। পাশাপাশি রয়েছে বারাণসী ভ্রমণের প্রয়োজনীয় তথ্য ও যাতায়াতের নির্দেশিকা।\u003c\/p\u003e\u003cp\u003eচিরন্তন এই নগরীর অতীত ও বর্তমানকে সহজ ভাষায় পাঠকের সামনে উপস্থাপন করেছে বইটি। বারাণসীকে জানতে, বুঝতে ও অনুভব করতে আগ্রহী পাঠকদের জন্য “বারাণসীর অনন্তগাথা” এক অনন্য সহচর।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43644011249777,"sku":"SDB-9789377262020","price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Varanashi_Anantagatha.jpg?v=1783869705"},{"product_id":"buy-swoyong-sompurna-by-sudipta-mondal","title":"Swoyong Sompurna [Sudipta Mondal]","description":"\u003cp\u003e\"স্বয়ংসম্পূর্ণা \" গল্পটি একটা মেয়েকে কেন্দ্র করে রচিত হয়েছে। মেয়েটির নাম সম্পূর্ণা। যে বাড়ির সকলের আদরের হয়েও নিজের স্বপ্নকে ভুলে সংসারকে বাছতে বাধ্য হয়। অথচ সেই সংসারের জন্য নিজেকে উজাড় করে দিয়েও সেই সংসারের মানুষগুলোর কাছ থেকে অবহেলা আর অপমান ছাড়া কিছুই পায় নি সে। সবার সেই অপমান অবহেলাকে তুচ্ছ করে নিজের সম্মান নিজের যোগ্যতায় ফিরিয়ে আনার, সম্পূর্ণা থেকে স্বয়ংসম্পূর্ণা হয়ে ওঠার গল্পই হলো স্বয়ংসম্পূর্ণা। এরকম অজস্র সম্পূর্ণা আমাদের আশেপাশে রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ স্বয়ংসম্পূর্ণা হয়ে উঠতে পারে আবার কেউ নিজেকে হারিয়ে অসম্পূর্ণ হয়েই রয়ে যায়। তাই এই গল্প আমার, আপনার, আমাদের সকলের।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43644011380849,"sku":"SDB-9789377264314","price":216.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/SHOYONG_SOMPURNA.jpg?v=1783869674"},{"product_id":"buy-hogadar-keramoti-by-hemendra-bhoj","title":"Hogadar Keramoti [Hemendra Bhoj]","description":"\u003cp\u003e\"হগাদার কেরামতি— অফুরন্ত হাসির ফোয়ারা\" আমার একটি হাস্যরসাত্মক গল্প গ্রন্থ। গল্পগুলির কেন্দ্রীয় চরিত্র নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ওরফে হগাদা। তিনি শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ নির্বিশেষে সকলের হগাদা। তিনি পরোপকারী, অসহায়ের সহায়, বিপদের বন্ধু। হগাদা রসিক প্রকৃতির লোক। তার বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে যে অফুরন্ত হাস্যরসের সৃষ্টি হয়েছে তা যেন ফোয়ারার মতো ছড়িয়ে পড়ে পাঠকের মনে। \"বিষে বিষক্ষয়\", \"ওভার ডোজ\", \"হগাদার নিমন্ত্রণ খাওয়া\", \"হগাদার ডাক্তারী\" এবং \"আম্পায়ার হগাদা\" গল্পগুলি তারই ফসল। গল্পগুলিতে বিশুদ্ধ হাস্যরস সৃষ্টির প্রচেষ্টা চালিয়েছি। যাতে যান্ত্রিক সভ্যতার যুগে যন্ত্রে পরিণত হওয়া মানুষগুলি হাস্যরসের স্বাদ গ্রহণের মাধ্যমে যান্ত্রিকতা ও কৃত্রিমতার মায়াজাল ছিন্ন করে বেরিয়ে আসতে পারে। আর তা যদি হয় তাহলে মনে করব আমার প্রচেষ্টা সফল হয়েছে।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43644011544689,"sku":"SDB-9789377269883","price":102.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/hogadar_keramoti.jpg?v=1783869676"},{"product_id":"buy-sur-chaya-by-indranil-karna-nandi","title":"Sur Chaya [Indranil Karna Nandi]","description":"\u003cp\u003e“সুর ও ছায়া”—শিরোনামেই যেন এক অদ্ভুত দ্বৈততার ইঙ্গিত, যেখানে আলোর সাথে অন্ধকার,\u003cbr\u003eসুরের সাথে নীরবতা এক অনিবার্য বন্ধনে আবদ্ধ। এই উপন্যাসে লেখক ইন্দ্রনীল কর্ণ নন্দী\u003cbr\u003eমানুষের অন্তর্জগতের সূক্ষ্ম অনুভূতিগুলিকে এমন এক কাব্যময় ভাষায় রূপ দিয়েছেন, যা\u003cbr\u003eপাঠকের হৃদয়ে দীর্ঘকাল প্রতিধ্বনিত হয়।\u003cbr\u003eএই কাহিনিতে সুর কেবল সংগীতের প্রতীক নয়, এটি জীবনের আশা, প্রেম ও স্বপ্নের রূপক; আর\u003cbr\u003eছায়া যেন সেইসব অপূর্ণতা, বিচ্ছেদ ও নীরব যন্ত্রণার প্রতিচ্ছবি, যা মানুষের অস্তিত্বকে\u003cbr\u003eগভীরতর করে তোলে। চরিত্রগুলি যেন রক্তমাংসের মানুষ—তাদের হাসি, কান্না, দ্বিধা ও\u003cbr\u003eআকাঙ্ক্ষা পাঠকের মনে এক অদৃশ্য সেতুবন্ধন গড়ে তোলে।\u003cbr\u003eলেখকের কলমে সময় কখনো ধীর, কখনো দ্রুত; কখনো স্মৃতির অলিন্দে স্থির হয়ে থাকে, আবার\u003cbr\u003eকখনো ভবিষ্যতের অনিশ্চয়তার দিকে ধাবিত হয়। এই সময়-প্রবাহের মধ্যেই সুর ও ছায়ার মিলনে\u003cbr\u003eগড়ে ওঠে এক মানবিক উপাখ্যান, যেখানে প্রতিটি মুহূর্ত যেন জীবনের এক নতুন অর্থ উন্মোচন\u003cbr\u003eকরে।\u003cbr\u003e“সুর ও ছায়া” কেবল একটি উপন্যাস নয়, এটি অনুভূতির এক গভীর যাত্রা—যেখানে পাঠক\u003cbr\u003eনিজেকেই খুঁজে পান কখনো সুরের মধুরতায়, কখনো বা ছায়ার নিঃশব্দ অন্ধকারে। এই গ্রন্থ তাই\u003cbr\u003eশেষ হওয়ার পরও শেষ হয় না; এটি থেকে যায় মনের অন্তস্তলে, এক অনির্বচনীয় আবেশ হয়ে।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43644011642993,"sku":"SDB-9789377261160","price":136.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Sur_chaya_2.jpg?v=1783869686"},{"product_id":"buy-ora-gaan-geyechilo-by-himadri-bondhyopadhyay","title":"Ora Gaan Geyechilo [Himadri Bondhyopadhyay]","description":"\u003cp\u003eওরা গান গেয়েছিল একটি হৃদয়ছোঁয়া রোমান্টিক উপন্যাস, যেখানে প্রেম শুধুমাত্র দু'টি মানুষের অনুভূতি নয়-এটি স্মৃতি, অপেক্ষা, অভিমান আর পুনর্মিলনের এক সুরেলা যাত্রা।\u003cbr\u003eযারা বিশ্বাস করেন যে সত্যিকারের ভালোবাসা কখনও হারিয়ে যায় না, শুধু সময়ের স্রোতে একটু আড়াল হয়ে থাকে-তাদের জন্যই \"ওরা গান গেয়েছিল\" এক অনন্য অনুভূতির গল্প।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43644011806833,"sku":"SDB-9789377260088","price":297.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Ora_gaan_geyechilo_14.jpg?v=1783869686"},{"product_id":"buy-golpe-sholpe-shotorupa-by-tapas-jana","title":"Golpe Sholpe Shotorupa [Tapas Jana]","description":"\u003cp\u003eবইটির প্রসঙ্গে,আজ মানবিকতা হীন,মানুষগণ নিজেদের মর্মার্থকে ভুলে গেছে, বিভিন্ন শিক্ষায় শিক্ষিত কিছু মানুষ বর্বরাচিত আচরণ করছে; শিক্ষার আদর্শকে ভুলে গিয়ে অকারনে অন্ধকার জগতে ডুবে যাচ্ছে, ভুলে গেছে তার নৈতিক আচরণ, ডুবে আছে অর্থের তাগিদায়, ভুলে যাচ্ছে তার সম্মান মর্যাদা ।তার চতুর্পার্শে  মানবিক বর্গকে মানুষ বলে গণ্য করছে না তারা জানে না ,এই মানুষগুলো না থাকলে তাদের কোনই অস্তিত্ব নাই ।এক ভারতবর্ষের আবহাওয়া বৃদ্ধিপ্রাপ্ত, খাদ্যবস্তু, বাসস্থান কর্মপদ্ধতি, চিন্তাভাবনা সব, একে  অপরকে বাদ দিয়ে কেউ বাঁচতে পারেনা ।গল্পের মধ্যে পাবে মহতী চিন্তাভবনা, নারী জাতি পিতার প্রতি কর্তব্য ,নেশা, কিভাবে পরিবেশ পরিবার ধ্বংস করে দেয়, আদিবাসীদের শিক্ষা, বুদ্ধি শিক্ষার প্রসার, অধিকার, বন্ধুর প্রতি দায়িত্ব, ডাক্তার, রমনির চিন্তাভাবনা সামান্য ভুলভ্রান্তি কিভাবে পরিণতিতে পরিণত করে; শিক্ষার অধিকার, অবশেষে হোমিওপ্যাথি পরিবারের একান্ত প্রয়োজন ,অর্থের সাশ্রয়, রোগ নির্মূল, খেয়ে খাইয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। \u003cbr\u003eআমি জানি বর্তমান মোবাইলের যুগ রঙ্গ ব্যঙ্গ, তামাশা, অনৈতিক ,অসামাজিক কার্যকলাপের প্রতি খুব বেশি আগ্রহ ঝোঁক ,বই পড়ার প্রতি অনীহা তবুও বই প্রকাশ করতেই হবে আশা করি বইটি পাঠক পাঠিকার নিকট প্রিয় হইবে।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43644011970673,"sku":"SDB-9789377266097","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Golpe_sholpe_shotorupa_2.jpg?v=1783869679"},{"product_id":"buy-shilper-bhobisyot-by-sipra-patra","title":"Shilper Bhobisyot [Sipra Patra]","description":"\u003cp\u003eশিল্প—যা একসময় ছিল গুহার দেয়ালে আঁকা অনুভূতির নিঃশব্দ ভাষা, আজ তা পৌঁছে গেছে ডিজিটাল স্ক্রিন, ভার্চুয়াল বাস্তবতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে।\u003cbr\u003e“শিল্পের ভবিষ্যৎ” বইটি সেই রূপান্তরের গল্প।\u003cbr\u003eএই বইয়ে শিল্পের অতীত, বর্তমান এবং আগামীর এক অনন্য যাত্রা তুলে ধরা হয়েছে—যেখানে তুলি ও রঙের সঙ্গে যুক্ত হয়েছে কোড, অ্যালগরিদম এবং প্রযুক্তির নতুন সম্ভাবনা।\u003cbr\u003eমানুষের অনুভূতি এবং মেশিনের ক্ষমতার এই মেলবন্ধন আমাদের সামনে নতুন প্রশ্ন তুলে ধরে—\u003cbr\u003eশিল্প কি শুধুই মানুষের?\u003cbr\u003eনাকি ভবিষ্যতে মেশিনও হয়ে উঠবে স্রষ্টা?\u003cbr\u003eএই বই শুধু প্রশ্ন তোলে না,\u003cbr\u003eএটি আপনাকে ভাবতে শেখায়,\u003cbr\u003eনতুন দৃষ্টিভঙ্গিতে শিল্পকে দেখতে শেখায়।\u003cbr\u003eযারা শিল্পকে ভালোবাসেন, যারা নতুন কিছু জানতে চান,\u003cbr\u003eএবং যারা ভবিষ্যতের জগৎকে বুঝতে চান—\u003cbr\u003eতাদের জন্য এই বই এক অনন্য অভিজ্ঞতা।\u003cbr\u003eশিল্পের এই নতুন যাত্রায় আপনাকে স্বাগত।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43644012167281,"sku":"SDB-9789377261658","price":136.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Shilper_bhoshyot_1.jpg?v=1783869677"},{"product_id":"buy-golpo-bitan-by-bopon","title":"Golpo Bitan [Bopon]","description":"\u003cp\u003eগল্প বিতান' বাংলা সাহিত্যে একটি ছোট গল্পের বই। বাংলা ভাষায় এ যাবৎ কাল বহু গল্পের বই প্রকাশিত হয়েছে। কোনটি উপন্যাস, কোনটি নাটক, আবার কোনটি বা গল্পের বই; হতে পারে সেইটি বড় গল্প কিম্বা ছোট গল্প। এই ছোট বা বড় গল্প গুলির কোনটি আবার স্থান পেয়েছে স্কুল কলেজের পাঠ্য বইতে। আবার বহু গল্প স্কুল কলেজের পড়াশোনার বাইরেও স্থান পেয়েছে সাহিত্য প্রেমী লোকেদের কাছে। তাদের অনুপ্রেরণায় সেই গুলি সমাদৃতও হয়েছে।\u003cbr\u003e'গল্প বিতান' এই বইটিতে আছে মজার কয়েকটি গল্পের অবতারণা। এখানে আছে হাসির মজার গল্প, রয়েছে ভূতের ভয়ের গল্প, রোমান্টিক কিছু গল্পের সম্ভারও আছে। কাল্পনিক কাহিনী সমন্বিত কয়েকটি গল্পের অবতারণাও রয়েছে। আর সব থেকে বেশি উল্লেখ্য যে, এই গল্পের বইটিতে আছে লেখকের নিজস্ব কিছু ভ্রমণ কাহিনী, যা কিনা পাঠক কূলকে, বিশেষ করে যারা ভ্রমণ পিপাসু তাদেরকে ভ্রমণে আরও উৎসাহিত করবে, সঠিক জায়গার সন্ধানে বিশেষ উপযোগী হবে বলে বিশ্বাস। এই দিক থেকে সামগ্রিকভাবে বইটি একটি তথ্য সমন্বিত।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43644012396657,"sku":"SDB-9789377261658-2","price":229.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/golpo_bitan_6.jpg?v=1783869664"},{"product_id":"buy-apurnotar-opare-by-nina-roy","title":"Apurnotar Opare [Nina Roy]","description":"\u003cp\u003eএই জন্মে না-পাওয়ার গল্প নিয়েই এই বই,\u003cbr\u003eকিন্তু শেষ নয়—এটা এক অপেক্ষার শুরু।\u003cbr\u003eযদি কখনো মনে হয়ে থাকে,\u003cbr\u003eসময় তোমার ভালোবাসাকে পূর্ণতা দেয়নি,\u003cbr\u003eতবে এই পাতাগুলো তোমারই কথা বলবে।\u003cbr\u003eএখানে হারানো নেই, আছে বিশ্বাস—\u003cbr\u003eহয়তো এই জন্মে নয়,\u003cbr\u003eকোনো এক পরের জন্মে\u003cbr\u003eসব অপূর্ণতা পূর্ণ হবে।\u003cbr\u003eততদিন এই অনুভূতিগুলো বেঁচে থাকুক,\u003cbr\u003eতোমার আর আমার মতো কিছু অপেক্ষার মধ্যে।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43644012560497,"sku":"SDB-9789377263850","price":108.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Opunotar_opare_3.jpg?v=1783869670"},{"product_id":"buy-jokhon-bhabnara-dana-mele-by-sankarsan-ghosh","title":"Jokhon Bhabnara Dana Mele [Sankarsan Ghosh]","description":"\u003cp\u003eপ্রকৃতির রূপ,সামাজিক প্রেক্ষাপট, ভালোবাসা, প্রেম, বিরহ ও দৈনন্দিন জীবনযাত্রার চিন্তন কবির কবিতায় বারবার ফুটে উঠেছে, তারই ফলস্বরূপ কবিতা সংকলন 'যখন ভাবনারা ডানা মেলে '।\u003c\/p\u003e\u003cp\u003eএই কবিতার সংকলনে আরও বিশেষভাবে ফুটে উঠেছে যুদ্ধকালীন পরিস্থিতি। কবি তাঁর কবিতার মাধ্যমে বারবার আর্জি জানিয়েছেন 'যুদ্ধ নয় শান্তি চাই'।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43644012658801,"sku":"SDB-9789377262259","price":136.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/3_0f0a45fd-0e38-4d10-a1c9-f82b662bbd99.jpg?v=1783869670"},{"product_id":"buy-bibortoner-dharay-shobhyota-o-sanskriti-prothom-by-palash-chatterjee","title":"Bibortoner Dharay Shobhyota O Sanskriti (Prothom) [Palash Chatterjee]","description":"\u003cp\u003eমানুষের সভ্যতার ইতিহাস শুধু সময়ের প্রবাহ নয়—এটি মানুষের স্বপ্ন, সৌন্দর্যবোধ, সৃজনশীলতা ও আত্মপরিচয়ের এক নিরন্তর বিবর্তনের কাহিনি। যুগে যুগে মানুষের জীবনযাপন, রুচি, চিন্তা ও প্রকাশভঙ্গি বদলেছে; আর সেই পরিবর্তনের ছাপ অমলিন হয়ে আছে পোশাক, শাড়ি, অলংকার, নৃত্য, সংগীত ও ভাষার বিবর্তনের ধারায়। ‘বিবর্তনের ধারায় সভ্যতা ও সংস্কৃতি’ (প্রথম খণ্ড) সেই চিরন্তন পরিবর্তনেরই এক মনোমুগ্ধকর দলিল।\u003cbr\u003eবৈদিক যুগের সরল জীবন থেকে আধুনিকতার বহুবর্ণিল রূপান্তর—এই গ্রন্থে ইতিহাস কেবল তথ্য হয়ে ওঠেনি, বরং জীবন্ত হয়ে ধরা দিয়েছে মানুষের অনুভূতি, সাধনা ও নান্দনিকতার স্পর্শে। শাড়ির বুননে, নৃত্যের ছন্দে, সংগীতের সুরে কিংবা অলংকারের দীপ্তিতে পাঠক আবিষ্কার করবেন একটি জাতির সংস্কৃতির গভীর আত্মা ও সভ্যতার ক্রমবিকাশের বিস্ময়কর কাহিনি।\u003cbr\u003eসহজ অথচ শিল্পিত ভাষায় রচিত এই গ্রন্থ পাঠককে নিয়ে যাবে অতীত থেকে বর্তমানের এক অনন্য ভ্রমণে, যেখানে সভ্যতার বাহ্যিক অগ্রগতি ও সংস্কৃতির অন্তর্লীন সৌন্দর্য মিলেমিশে গড়ে তুলেছে মানবজীবনের এক সমৃদ্ধ প্রতিচ্ছবি। জ্ঞানপিপাসু পাঠক, গবেষক ও সংস্কৃতিপ্রেমী সকলের জন্য বইটি হতে পারে ইতিহাস ও মানববিবর্তনের এক অনন্য সহযাত্রী।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43644012822641,"sku":"SDB-9789377265779","price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Bibortoner_dharay_Prothom.jpg?v=1783869675"},{"product_id":"buy-bibortoner-dharay-shobhyota-o-sanskriti-dwitiyo-by-palash-chatterjee","title":"Bibortoner Dharay Shobhyota O Sanskriti (Dwitiyo) [Palash Chatterjee]","description":"\u003cp\u003eমানুষের সভ্যতার ইতিহাস কেবল সময়ের গল্প নয়—এটি মানুষের চিন্তা, সৃজনশীলতা, জ্ঞান ও সংস্কৃতির এক অনন্ত অভিযাত্রা। সেই অভিযাত্রারই এক মনোমুগ্ধকর দলিল ‘বিবর্তনের ধারায় সভ্যতা ও সংস্কৃতি’ (দ্বিতীয় খণ্ড)।\u003cbr\u003eএই গ্রন্থে শিক্ষা থেকে লেখালেখি, কালি-কলম-কাগজ থেকে যোগাযোগ ব্যবস্থা, পরিবহন থেকে চলচ্চিত্র—মানবজীবনের বহুমাত্রিক অগ্রগতির ইতিহাসকে তুলে ধরা হয়েছে সহজ অথচ বিশ্লেষণধর্মী ভাষায়। কীভাবে মানুষের প্রয়োজন, অনুভূতি ও উদ্ভাবনী শক্তি যুগে যুগে সভ্যতার রূপ বদলে দিয়েছে এবং সংস্কৃতিকে করেছে আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময়—তারই এক আকর্ষণীয় অনুসন্ধান।\u003cbr\u003eএখানে ইতিহাস কেবল তথ্যের ভাণ্ডার নয়; বরং প্রতিটি অধ্যায় পাঠককে নিয়ে যাবে অতীত থেকে বর্তমানের এক চিত্তাকর্ষক ভ্রমণে। সভ্যতা ও সংস্কৃতির পারস্পরিক সম্পর্ক, মানুষের জীবনযাত্রার পরিবর্তন এবং সমাজের ক্রমবিবর্তনের গভীর তাৎপর্য এই গ্রন্থকে করে তুলেছে ব্যতিক্রমী ও চিন্তাপ্রসূত।\u003cbr\u003eজ্ঞানপিপাসু পাঠক, গবেষক কিংবা সংস্কৃতিমনস্ক যে কেউ—এই বইয়ের পাতায় খুঁজে পাবেন মানবসমাজের বিবর্তনের এক জীবন্ত প্রতিচ্ছবি।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":43644012986481,"sku":"SDB-9789377265397","price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Bibortoner_dharay_DWITIYO.jpg?v=1783869674"},{"product_id":"buy-bhangoner-opare-by-sanai","title":"Bhangoner Opare [Sanai]","description":"\u003cp\u003eকর্ম যখন ভাগ্যের কাছে মাথা নত করতে বাধ্য হয়, তখন হাজারও চেষ্টা বৃথা হয়ে যায়। এই গল্প বৃন্দার কর্মজীবন, সংসার ও ভাগ্যের টানাপোড়েনের। বহু চেষ্টার পর চাকরি পেলেও বৃন্দা কি সংসার, পড়াশোনা ও অফিস সামলে টিকে থাকতে পারবে? স্বামীর শারীরিক ও মানসিক অত্যাচারের পর ডিভোর্স নিয়ে সে কি আত্মহত্যার পথ বেছে নেবে?\u003c\/p\u003e\u003cp\u003eগর্ভাবস্থার জটিলতা, অসহনীয় শারীরিক যন্ত্রণা ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে বৃন্দা। এমন সময় স্বামী অভীকের ভালোবাসা ও যত্নের বদলে তার জীবনে নেমে আসে অবহেলা, কটূক্তি ও মানসিক নির্যাতন। শ্বশুরবাড়ির অসংবেদনশীলতা তাকে বুঝিয়ে দেয়, আপন ঘরেও মানুষ কতটা একা হয়ে যেতে পারে।\u003c\/p\u003e\u003cp\u003eতবু বাবা-মায়ের নিঃস্বার্থ ভালোবাসা হয়ে ওঠে বৃন্দার শেষ আশ্রয়। ভুল বোঝাবুঝি ও অভিমানের মাঝেও একে একে তার সামনে খুলে যায় জীবনের নির্মম সত্য—রক্তের সম্পর্ক সবসময় আপন হয় না, আবার দূরের মানুষও হয়ে ওঠে সবচেয়ে কাছের।\u003c\/p\u003e\u003cp\u003eঅবশেষে হাসপাতালের বিছানায় অক্সিজেন মাস্ক মুখে মৃত্যুর সঙ্গে লড়তে লড়তে বৃন্দার চোখে ভাসে তার অনাগত সন্তান। সেই ছোট্ট প্রাণটির জন্য কি সে ফিরে আসতে পারবে? নাকি কিছু প্রশ্নের উত্তর না দিয়েই থেমে যাবে বৃন্দার জীবনসংগ্রাম?\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":44551728889969,"sku":"SDP-BHNGNRPR","price":176.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Bhangoner_Opare_5b1c8cf0-4b95-44bb-9289-a1cac5fa79bf.jpg?v=1789384390"},{"product_id":"buy-uchhishter-ayena-by-ronita-mandal","title":"Uchhishter Ayena [Ronita Mandal]","description":"\u003cp\u003eভবানীপুরের এক জীর্ণ বাড়িতে থাকা আমাদের অগ্নিবেশ জেঠু প্রচলিত তান্ত্রিক নন, তিনি আসলে মানুষের মনের অন্ধকার পড়তে জানা এক 'অক্কাল্ট ডিটেকটিভ'।\u003c\/p\u003e\u003cp\u003eকলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্বের ছাত্রী হিসেবে আমি (কুহু) ও আমার বন্ধু নীতা তাঁর সান্নিধ্যে এসে ‘উচ্ছিষ্ট গণেশ’ ও ‘নীল সরস্বতী’-র এক নিষিদ্ধ ও বর্জিত তান্ত্রিক প্রতীক সম্পর্কে জানতে পারি। জেঠু এই শক্তির সাহায্যে মানুষের ক্ষতি করেন না, বরং অপরাধীকে তার নিজের ভয়ের আয়না দেখান। যেমনটা তিনি করেছিলেন ব্যবসায়ী রমেনবাবুর অসৎ ও অহংকারী ছেলে রাজীবের সাথে, যার ফলে রাজীবের মানসিক দম্ভ চূর্ণ হয় এবং সে সংশোধিত হতে বাধ্য হয়।\u003c\/p\u003e\u003cp\u003eজেঠুর সাধনা ও বীরভূমের খননকার্যের রহস্যময় তাম্রফলকের যোগসূত্র আমাদের এক অতিন্দ্রীয় জগতের মুখোমুখি দাঁড় করায়। সম্প্রতি শহরের অন্য প্রান্তে একই বীজাক্ষরযুক্ত একটি প্রাচীন মূর্তি চুরি হওয়ার পর জেঠু আমাদের জানান যে, এবার প্রতীক সরাসরি অপরাধের ময়দানে নেমেছে। জেঠু তাঁর রহস্যময় ‘নীল নথি’ খুলে বসেছেন, আর আমরা বুঝতে পেরেছি যে এই অদ্ভুত ও অতিপ্রাকৃতিক সত্যানুসন্ধানের খেলা কেবল শুরু হলো।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":44551729119345,"sku":"SDP-CHHSHTRYN","price":216.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Uchhishter_Ayena_2999c6d6-aa76-4b68-ba2c-7f73415d5965.jpg?v=1789384406"},{"product_id":"buy-ojanar-utsho-sondhane-by-pradip-kumar-biswas","title":"Ojanar Utsho Sondhane [Pradip Kumar Biswas]","description":"\u003cp\u003eচুং থাং নদীর এক অজানা ও দুর্গম উৎসের সন্ধানে ছয় অভিযাত্রীর একটি অভিজ্ঞ দল শুরু করে এক রুদ্ধশ্বাস অভিযান। ভয়ংকর জলঘূর্ণিতে নৌযান ধ্বংস, আদিম উপজাতির আক্রমণ ও রহস্যময় সার্চলাইট পেরিয়ে তারা পৌঁছে যায় নদীর উৎসে। সেখানে আবিষ্কৃত হয় এক পরিত্যক্ত গবেষণাগার, অত্যাধুনিক যন্ত্রমানব এবং ভিনগ্রহের বিজ্ঞানীদের রেখে যাওয়া এক অসম্পূর্ণ মানবভ্রূণ।\u003c\/p\u003e\u003cp\u003eঅভিযান শেষে সেই ভ্রূণকে ঘিরে শুরু হয় নতুন বৈজ্ঞানিক পরীক্ষা। বিজ্ঞান ও মহাজাগতিক রহস্যের পাশাপাশি, তার মধ্যে কি জেগে উঠছে এক সাধারণ মানবী হয়ে ওঠার আকুতি?\u003c\/p\u003e\u003cp\u003eবিজ্ঞান, রোমাঞ্চ, রহস্য ও মানবিক অনুভূতির টানাপোড়েনে গড়ে উঠেছে এই শিহরণজাগানো উপন্যাস।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":44551729184881,"sku":"SDP-JNRTSHSNDHN","price":216.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Ojanar_Utsho_Sondhane_d378b7dd-6f79-4000-9bbb-2765f693ce67.png?v=1789384421"},{"product_id":"buy-panchanan-by-shuvankar-naskar","title":"Panchanan [Shuvankar Naskar]","description":"\u003cp\u003eঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কথায় \"থিয়েটারে লোকশিক্ষে হয়\"।\u003c\/p\u003e\u003cp\u003eতাঁর আশীর্বাদ মাথায় নিয়ে, আজকের সময়ে ঘটে চলা ঘটনাবলী নিয়ে চারটি ভিন্ন স্বাদের স্পর্ধার নাটক, যা সমাজব্যবস্থাকে সরাসরি প্রশ্ন করে।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":44551729447025,"sku":"SDP-PNCHNN","price":119.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Panchanan_1736542f-33dd-4dea-ae18-9c733ea2f70b.jpg?v=1789384433"},{"product_id":"buy-abhisapta-bari-by-rajlakshmi-ganguly-mithu","title":"Abhisapta Bari [Rajlakshmi Ganguly (Mithu)]","description":"\u003cp\u003eকলকাতার বুকে এক অভিজাত এলাকা—বালিগঞ্জ প্লেস।\u003c\/p\u003e\u003cp\u003eদিনের আলোয় যেখানে সব কিছু স্বাভাবিক, রাত নামলেই সেই বাড়ির দেওয়ালগুলো ফিসফিস করে ওঠে, জানালাগুলো কাঁপে অদৃশ্য উপস্থিতিতে, আর অতীতের এক ভয়ংকর রহস্য ধীরে ধীরে জেগে ওঠে।\u003c\/p\u003e\u003cp\u003eআকাশ ও তার পরিবার নতুন জীবনের আশায় উঠে আসে এই বাড়িতে। কিন্তু তারা জানে না—এই বাড়ির প্রতিটি ঘরে লুকিয়ে আছে অমীমাংসিত মৃত্যু, অভিশাপ, আর এক নারীর প্রতিশোধের গল্প। লীলা—যার অস্তিত্ব আজও বন্দি এই বাড়ির অন্ধকারে—সে কি শুধু আত্মা, না কি অন্য কিছু?\u003c\/p\u003e\u003cp\u003eএকটির পর একটি অদ্ভুত ঘটনা আকাশের পরিবারকে ঠেলে নিয়ে যায় এমন এক সত্যের দিকে, যেখান থেকে আর ফিরে আসা যায় না।\u003c\/p\u003e\u003cp\u003eএই বাড়ি কি কেবল ভৌতিক, না কি এটি বিচার চায়?\u003c\/p\u003e\u003cp\u003eবালিগঞ্জ প্লেস অভিশপ্ত বাড়ি—একটি গা-ছমছমে ভৌতিক উপন্যাস, যেখানে কলকাতার পরিচিত রাস্তাগুলোই হয়ে ওঠে অচেনা, আর অতীতের পাপ বর্তমানকে গ্রাস করে নেয়।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":44551729479793,"sku":"SDP-BHSPTBR","price":216.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Abhisapta_Bari_c4e33a8b-cb4b-4a01-a96c-acc1a16ad136.jpg?v=1789384447"},{"product_id":"buy-golpotorur-pallab-by-anandarup-das","title":"Golpotorur Pallab [Anandarup Das]","description":"\u003cp\u003eমানুষের জীবন কখনও দৃশ্যমান বাস্তবের সরল রেখায় এগিয়ে চলে না—তার আড়ালে থাকে অজস্র না-বলা কথা, হারিয়ে যাওয়া স্বপ্ন, অদৃশ্য টান আর সময়ের রেখে যাওয়া ক্ষত। এই গল্পসংকলনের প্রতিটি কাহিনি সেই অদৃশ্য জগতেরই এক একটি দরজা। কোথাও অতীতের আহ্বান ফিরে আসে বর্তমানের দোরগোড়ায়, কোথাও কর্মজীবনের নির্মম চাপে মানুষ হারিয়ে ফেলে নিজেকেই। কোথাও সামাজিক অবহেলা একটি স্বপ্নকে থামিয়ে দেয়, আবার কোথাও সুরের গভীরে লুকিয়ে থাকা সত্য বহু বছরের রহস্যের পর্দা সরিয়ে দেয়। বন্ধুত্ব, ভালোবাসা, সংগ্রাম, মৃত্যু, স্মৃতি, মানবিকতা এবং সময়ের নির্মমতার পাশাপাশি রয়েছে রহস্য ও অলৌকিকতার আবেশ। ভিন্ন ভিন্ন জীবনের এই গল্পগুলো শেষ পর্যন্ত এক জায়গাতেই এসে মেশে—মানুষের চোখে যা ধরা পড়ে না, তারও নিজস্ব এক গভীর সত্য আছে। সেই সত্যেরই কখনও কোমল, কখনও বেদনাময়, কখনও শিহরণ জাগানো কথকতা এই সংকলন।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":44551729512561,"sku":"SDP-GLPTRRPLLB","price":119.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Golpotorur_Pallab_87962323-97af-4bb1-850b-f53930430046.png?v=1789384464"},{"product_id":"buy-ajouktik-ashangati-by-rafikul-islam","title":"Ajouktik Ashangati [Rafikul Islam]","description":"\u003cp\u003eসময় বদলায়, বদলায় সমাজ, বদলায় মানুষের জীবনও। কিন্তু মানুষের স্বপ্ন, লড়াই ও বেঁচে থাকার আকাঙ্ক্ষা থেকে যায় চিরকাল। এই কাব্যগ্রন্থ সেই পরিবর্তনশীল সমাজ ও তার ভেতরে বেঁচে থাকা সাধারণ মানুষের কথা বলে। তাঁদের আশা-নিরাশা, সাফল্য-ব্যর্থতা, সম্পর্ক, সংগ্রাম এবং সামনে এগিয়ে যাওয়ার কথা এখানে উঠে এসেছে বাস্তবতার কাছাকাছি এক দৃষ্টিতে। দেশের মাটিতে আজন্ম লালিত বেড়ে উঠা বিপন্ন নাগরিক জীবন কাঁটা তারের পারে চালানের ভয়, ধূসর যৌবন কাজের বদলে রাস্তায় লাঠি খায়, অভয়ারা বিচার চেয়ে রাত জাগা সময়ে দেশের মেয়েদের বিশ্ব জয় গর্বে ভরে উঠা মন নতুন লড়ায়ের স্বপ্ন দেখায়। স্বপ্ন রঙিন ভোরে একটা পাল্টে যাওয়া সময়ের আলোকে তরুণ প্রজন্ম ভয় ও বিভেদমুক্ত সমাজের আকাঙ্খা সঞ্চারিত করে প্রজন্ম থেকে প্রজন্মে ভারত মাতার আত্মার অমোঘ আমন্ত্রণে। পাঠকের সামনে তাই শুধু কিছু ঘটনা নয়, খুলে যাবে আমাদের পরিচিত সমাজেরই প্রতিদিনের প্রতিচ্ছবি যেখানে প্রতিটি মানুষের গল্পের মধ্যেই লুকিয়ে আছে একটি বৃহত্তর সত্য।\u003c\/p\u003e","brand":"Shobder Dishari","offers":[{"title":"Default Title","offer_id":44551729545329,"sku":"SDP-JKTKSHNGT","price":208.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Ajouktik_Ashangati_cae34976-92fa-4a8c-a9f3-b6f6f61a819c.jpg?v=1789384478"}],"url":"https:\/\/boitoi.in\/collections\/shobder-dishari.oembed","provider":"Boitoi","version":"1.0","type":"link"}