{"title":"Sharadindu Bandyopadhyay","description":null,"products":[{"product_id":"byomkesh-samagra-bengali-sharadindu-bandyopadhyay","title":"Byomkesh Samagra  (Bengali, Sharadindu Bandyopadhyay)","description":"\u003cp\u003eByomkesh Samagra is a Bengali book by Sharadindu Bandyopadhyay, who popularized the fictional detective character called Byomkesh Baksi. This character has made a significant impact in Bengali literature and has become a loved character. Influenced by Sherlock Holmes, Byomkesh Baksi is intelligent and a bit odd, intriguing readers with his quirks.\u003c\/p\u003e\n\u003cp\u003eThis book is a collection of Byomkesh's stories and some of his peculiarities are that according to him the news lies in the ads in a newspaper and not in its headlines. Although he is a detective, he does not like being called one and sometimes even lets culprits free, even if he knows they are guilty.\u003c\/p\u003e\n\u003cp\u003eByomkesh Samagra was published by Ananda Publishers in the year 1995 and it is available in hardcover.\u003cbr\u003e\nKey Features:\u003cbr\u003e\nByomkesh Samagra is an anthology of stories about Byomkesh Baksi, a fictional detective.\u003cbr\u003e\nThis book has thirty-six stories that will give your brain and imagination a workout, while entertaining you.\u003c\/p\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":41670613074033,"sku":"ANANDA9788172153557","price":999.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/byomkesh-samagra-1.jpg?v=1739990646"},{"product_id":"aloukik-galpa-samagra","title":"Aloukik Galpasamagra [Sharadindu Bandyopadhyay]","description":"\u003cp\u003eঅলৌকিক অতিলৌকিক ঘটনা সত্যিই কি ঘটে? না কি এসব অবচেতন মনের কারসাজি? বুদ্ধির অগম্য অভিজ্ঞতা কিন্তু থাকেই মানবজীবনের বাঁকে বাঁকে। মনে দোলাচলতা জন্মায়। একবার মনে হয়, এরকমটি অসম্ভব। পরক্ষণেই মনে হয়, ঘটনাটা সত্যি হতেও পারে। অলৌকিক রসের গল্পে বরাবরই মজেছে বাঙালি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে উঠে আসা অলৌকিক গল্পের স্বাদই আলাদা। তাঁর বিচিত্র ও সার্থক সাহিত্যজীবনের প্রথম গল্প ‘প্রেতপুরী’ একটি অলৌকিক কাহিনি। এই গল্পেই ভূতজ্ঞানী বরদার আবির্ভাব। অনেকগুলি ভূতের গল্পই বরদার কাহিনি। মুঙ্গের ও বিহারের গ্রামাঞ্চলের পটভূ্মিকায় বরদা ভূতের কাহিনি বলত চমকপ্রদ ঢঙে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্পগুলি নিয়ে প্রকাশিত হল ‘অলৌকিক গল্পসমগ্র’। ভাষার সৌন্দর্যে, পরিবেশ রচনার মুনশিয়ানায় এবং অদ্ভুত রসের পরিবেশন-দক্ষতায় একত্রিশটি গল্পই অন্যমনস্ক হতে দেয় না একমুহূর্ত। অলৌকিকের মধ্যে মানবিক রস মিশে স্থায়ী অভিঘাত তৈরি করে হৃদয়ে। বহু-প্রতীক্ষিত এই সংকলন পাঠকের জন্য বিশেষ আনন্দ-উপহার।\u003c\/p\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":41670627557489,"sku":"ANANDA9789350408360","price":510.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/book_3933_1600234514.jpg?v=1739990916"},{"product_id":"oitihaasik-kahini-samagra-bengali-hardcover-sharadindu-bandyopadhyay","title":"Oitihaasik Kahini Samagra (Bengali, Hardcover, Sharadindu Bandyopadhyay)","description":"\u003cul\u003e\n\u003cli\u003e\n\u003cdiv class=\"_1oCqc9\"\u003eAuthor: Sharadindu Bandyopadhyay\u003c\/div\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"_2-riNZ\"\u003eLanguage: Bengali\u003c\/li\u003e\n\u003cli class=\"_2-riNZ\"\u003eBinding: Hardcover\u003c\/li\u003e\n\u003cli class=\"_2-riNZ\"\u003ePublisher: Ananda Publishers Pvt Ltd, Publishers \u0026amp; Booksellers\u003c\/li\u003e\n\u003cli class=\"_2-riNZ\"\u003eGenre: Literary Collections\u003c\/li\u003e\n\u003cli class=\"_2-riNZ\"\u003eISBN: 9788172156145\u003c\/li\u003e\n\u003cli class=\"_2-riNZ\"\u003ePages: 834\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670703120497,"sku":"ANANDA9788172156145","price":1020.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/oitihasik-saradindu.jpg?v=1739992644"},{"product_id":"doshti-uponyas-10-novels-by-sharadindu-bandopadhyay-bengali-hardcover","title":"Doshti Uponyas (10 Novels) by Sharadindu Bandopadhyay | Bengali, Hardcover || দশটি উপন্যাস, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়","description":"\u003cp\u003eমোহিতলাল মজুমদার ঝিন্দের বন্দী উপন্যাসটি পড়ে একটি চিঠিতে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে লিখেছিলেন: “আপনার রচনায় যে ধরনের কবিত্বময় কুশলী কল্পনার অবাধ-সুন্দর গতি আছে...তাহা আমার ব্যক্তিগত রুচির পক্ষে বড়ই উপাদেয়।...আপনি রোমান্সের ভক্ত, সেই রোমান্স বাঙালীর প্রকৃতিগত-বাংলা সাহিত্যে এই প্রবৃত্তি রুদ্ধ হওয়ায় কাব্য ও উপন্যাস জীবনীশক্তিহীন হইয়াছে।”রোমান্সের যে বিলীয়মানতার কথা মোহিতলাল সেদিন বলেছিলেন, বাংলা কথাকাহিনিতে তার উদ্‌গাতা বঙ্কিমচন্দ্র। তাঁর দুর্গেশনন্দিনীতে রমন্যাসের যে-বাতাবরণ রচিত হয়েছিল, তার প্রভাবে বাংলা কল্পকাহিনি বহুদিন পর্যন্ত বঙ্কিমী-অনুশাসন থেকে মুক্ত হতে পারেনি। শরদিন্দু সাহিত্যসৃষ্টিতে বঙ্কিমের মন্ত্রশিষ্যত্ব গ্রহণ করেছিলেন। ব্যোমকেশ-কাহিনিমালা বাদ দিলে শরদিন্দুর অন্যান্য উপন্যাস ও গল্পে রোমান্টিকতা দূরাভিসারী পাখির মতো অন্য ভুবনে পাড়ি দিয়েছে। বিশেষত, ঐতিহাসিক উপন্যাস-গল্পে ইতিহাসের প্রেক্ষাপটের কথা মনে রেখেও, শরদিন্দু এই জাতীয় কল্পকাহিনিতে রোমান্সের ভূমিকাকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। সমাজজীবন কিংবা জীবনের কোনও সমস্যা-সংকটকে নিয়ে তাঁর অন্যান্য উপন্যাসেও এই রোমান্স আবিষ্কার করেই তৃপ্ত হয়েছিলেন মোহিতলাল। তাঁর এই জাতীয় উপন্যাসের মুখ্য উপজীব্য নরনারীর প্রেম— এক দুর্নিবার আকর্ষণের আধারে তা পরিবেশিত হয়েছে। সে-প্রেম কখনও দেহাতীত, কখনও শরীরী ইঙ্গিতে ভরপুর। আবার এই প্রেমকাহিনির চিরায়ত ধারায় যে কত বৈচিত্র্য থাকতে পারে, তা শরদিন্দু অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠা করেছেন। মানবিক প্রণয়কাহিনি সৃষ্টিতে তিনি যেমন অদ্বিতীয়, তেমনই এই উপন্যাসগুলিতে তিনি চিত্রিত করেছেন মানুষের বিরামবিহীন অভিযাত্রার ইতিবৃত্ত। প্রেম-অপ্রেম ও দ্বন্দ্ব-সংঘাতের ভেতর দিয়ে তাঁর চরিত্ররা কোথাও পৌঁছতে চেয়েছে— সেই অন্তর্গূঢ় স্থানটি কখনও আলো-অন্ধকারের ছায়াময় জগৎ, কখনও বা সত্যস্পর্শে পবিত্র এক ঐকান্তিক ভূমি।শরদিন্দুর লেখা এই পর্যায়ের দশটি উপন্যাস দাদার কীর্তি, বিষের ধোঁয়া, ঝিন্দের বন্দী, ছায়াপথিক, রিমঝিম, মনচোরা, বহু যুগের ওপার হতে, রাজদ্রোহী, অভিজাতক এবং শৈলভবন নিয়ে গ্রথিত হয়েছে এই অনবদ্য সংকলন। ­­­­­­­\u003c\/p\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":41670712787057,"sku":"ANANDA9788177560923","price":999.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Saradindu-10-Novels.jpg?v=1739992761"},{"product_id":"galpasangraha-bengali-hardcover-sharadindu-bandyopadhyay","title":"Galpasangraha (Bengali, Hardcover, Sharadindu Bandyopadhyay)","description":"\u003cp\u003eঅসামান্য জনপ্রিয় গোয়েন্দা-কাহিনী এবং সার্থক ঐতিহাসিক আখ্যান রচনার পাশাপাশি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নানা স্বাদের ছোটগল্প লিখেছিলেন। ভৌতিক, অলৌকিক, সামাজিক, প্রেমমূলক কিংবা হাস্যরসাত্মক সেইসব গল্প লেখকের অননুকরণীয় স্টাইলে সমৃদ্ধ, চিরায়ত সাহিত্যভাবনায় কালজয়ী। তাঁর বহুপঠিত গোয়েন্দা গল্প ও ঐতিহাসিক গল্পগুলির পাশে এদের উপস্থিতি হয়তো কিছুটা অনুজ্জ্বল বলে মনে হয়। কিন্তু সাহিত্যরসিক মাত্রেই জানেন, বিচিত্রস্বাদের এইসব ছোটগল্পে শরদিন্দুর দক্ষতা সেই শীর্ষবিন্দু স্পর্শ করেছে, যেখানে তাঁর জুড়ি মেলা ভার। শরদিন্দু বলতেন, ‘ছোটগল্পটাই আমার হাতে বেশি আসে। গল্প লেখার সময় সর্বদা মনে রাখি—Brevity is the soul of wit৷ যাই লিখি না কেন যত্ন করে লিখতে হয়’। তাঁর এই আপনকথার উজ্জ্বল উদাহরণ ওই নানা রসের ছোটগল্পগুলি। কাহিনী বয়নের উৎকর্ষে, ক্লাসিক্যাল স্বাদু গদ্যের প্রবাহে এবং অনায়াস সরসতার মাধুর্যে এই গল্পগুলি বাংলা গল্পের অন্যতম সেরা সম্পদ। সুকুমার সেন একটি আলোচনায় দেখিয়েছেন শরদিন্দুর এই সাধারণ গল্পগুলির বৈশিষ্ট্য হল, ‘মনোহরণ-সামর্থ’, ‘উপভোগ্যতা’, ‘গদ্যরীতির অনায়াস-সৌষম্য’ এবং গল্পসৃষ্টিতে ‘দুরূহ নিপুণতা’। এইসঙ্গে আর একটি বৈশিষ্ট্যও পাঠক লক্ষ করবেন। তা হল পটভূমি ও পরিবেশ রচনা। ভূতের, অলৌকিক এবং সামাজিক গল্পগুলিতে বিহারের মুঙ্গের শহর ও গ্রামাঞ্চল, পুনে ও মহারাষ্ট্রের কিছু জনপদ এবং মরাঠা জীবন যথাযথ প্রতিবিম্বিত হয়েছে। আর মধ্যবিত্ত বাঙালির জীবন ও স্বপ্নময় প্রেক্ষাপট তো আছেই। ইতিপূর্বে একখণ্ডে প্রকাশিত হয়েছে ব্যোমকেশ সমগ্র এবং ঐতিহাসিক কাহিনীসমগ্র। এবার দুই মলাটের মধ্যে এনে প্রকাশিত হল বিষয়বৈচিত্র্যে ভরপুর শরদিন্দুর অন্যান্য ছোটগল্পসমূহ।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670839566449,"sku":"BT-128972","price":850.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Galpasangraha-SB.png?v=1739996764"}],"url":"https:\/\/boitoi.in\/collections\/sharadindu-bandyopadhyay.oembed","provider":"Boitoi","version":"1.0","type":"link"}