{"title":"Satyajit Ray","description":null,"products":[{"product_id":"galpa-101-by-satyajit-ray-bengali-hardcover","title":"Galpa 101 [Satyajit Ray] || গল্প ১০১ [সত্যজিৎ রায়]","description":"\u003cp\u003e\u003cspan\u003eএকথা আজ বলার অপেক্ষা রাখে না যে, সত্যজিতের প্রধান সৃষ্টির জগৎ চলচ্চিত্রের জগৎ। এখানে তাঁর সিদ্ধি বিশ্বমানের এবং অবিস্মরণীয়। এমন একজন স্রষ্টা যখন সাহিত্যসৃষ্টিতেও শ্রেষ্ঠ হয়ে ওঠেন, তখন আমাদের বিস্ময়ের অন্ত থাকে না। আমরা শ্রদ্ধার সঙ্গে লক্ষ করি সিনেমার সঙ্গে তিনি সাহিত্যভাবনাতেও ব্যাপ্ত হয়েছিলেন। মগ্ন হয়েছিলেন অন্য এক দিগন্ত রচনায়। বাংলা দেশের এক সম্মানিত সাহিত্যভবন ও সাহিত্যপরিবারের ঐতিহ্য ছিল সত্যজিতের রক্তে। এর সঙ্গে মিশে গিয়েছিল তাঁর প্রতিভা, মেধা, ব্যক্তিস্বাতন্ত্র্য, কল্পনা, উদ্ভাবনী মন আর অকৃত্রিম গদ্যশৈলী। গল্প রচনার সূচনালগ্ন থেকেই সত্যজিৎ পাঠকের মন জয় করে নিয়েছিলেন। শুরু থেকেই তিনি লিখেছেন গল্পের মধ্যে জমাটি গল্প। এদিক থেকে বোধ হয় তিনি স্যার ফিলিপ সিডনির তত্ত্বে বিশ্বাসী। সর্বপ্রথমে যা গল্প, সব শেষেও তা গল্প। কোনও জটিল তত্ত্ব নয়, ছোটগল্পে তিনি খুঁজে নিয়েছেন মুক্তি ও বিস্ময়। সুধী সমালোচকের ভাষায়, ‘আমাদের খণ্ডিত অস্তিত্বের সমস্যাসঙ্কুল জগৎটা সেখানে মাথা চাড়া দেয় না। তার বদলে পাই মহাকাশের সংকেত, অতল সমুদ্রের ডাক, মরু বা মেরুর ইশারা অথবা মানুষের, একান্তই ছাপোষা সাধারণ মানুষের অশেষত্বের ঠিকানা। প্রযুক্তি পারঙ্গম দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে যে-মানুষের গল্প তিনি শোনান সে-মানুষ গাণিতিক সিদ্ধির জগতে গণিতের অতীত মানুষ।’জগৎ ও জীবনকে সত্যজিৎ এমনই শিল্পীস্বভাবে দেখেছেন আগাগোড়া। ফলে তাঁর গল্পের কিশোরপাঠ্য ও বয়স্কপাঠ্যের বিভাজন রেখা মুছে গেছে অনায়াসে। সব বয়সী পাঠককে তাঁর গল্পের জগতে সত্যজিৎ টেনে আনতে পেরেছেন। এই সিদ্ধি ও কৃতিত্ব খুব কম সংখ্যক গল্প-লেখকেরই আছে।সময়জয়ী এই গল্পগুলি যে-ভাষায় সত্যজিৎ লিখেছেন তা একান্তভাবে তাঁর নিজের ভাষা। তাঁর গদ্যশৈলী অননুকরণীয়। ‘এ গদ্যে কোথাও ফেনা নেই। পাতাবাহার নেই। নিষ্পত্র অথচ ফলবতী লতার মতো মনোজ্ঞ সে গদ্য।’ আবার শব্দ দিয়ে তৈরি করেছেন ছবি। প্রয়োজন মতো সে-ছবিতে রং ধরিয়ে চাক্ষুষ করেও তুলেছেন।সত্যজিতের আশিতম জন্মবর্ষপূর্তিতে শঙ্কু ও ফেলুদার কাহিনীগুলি বাদ দিয়ে তাঁর সমস্ত গল্প, দুটি উপন্যাস ও একটি নাট্যকাহিনী নিয়ে একত্রে প্রকাশিত হল ‘গল্প ১০১’। \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":41670615629937,"sku":"ANANDA9788177561685","price":780.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/galpa-101.jpg?v=1739990754"},{"product_id":"feluda-samagra-vol-i-ii","title":"Feluda Samagra (Combined) || ফেলুদা সমগ্র (অখন্ড, ১-২)","description":"\u003cp\u003ePradosh Chandra Mitra (Mitter), the private detective, is the main character in a series of detective stories written by Satyajit Ray. More familiarly known by his nickname, Feluda, Pradosh Chandra Mitra is a Bengali detective who solves mysteries using his incisive intellect.\u003c\/p\u003e\n\u003cp\u003eFeluda is characterized as a tall and athletic man, who is well-versed in martial arts and can handle firearms with ease. But, he seldom uses these skills, preferring to solve crimes with his analytical skills, aided by his keen powers of observation.\u003c\/p\u003e\n\u003cp\u003eFeluda is the son of a professor who taught mathematics and Sanskrit. He too starts his career in the teaching profession before he decides to use his skills to solve crimes. His teaching experience leaves its mark on him as he likes to deliver scholarly lectures even at home.\u003c\/p\u003e\n\u003cp\u003eFeluda has a faithful sidekick in his young cousin Tapesh Ranjan Mitra, who is commonly referred to as Topshe. Topshe is the perfect foil to Feluda, similar to the character of Watson in the Sherlock Holmes series. He diligently records all Feluda’s exploits, just like Watson, .\u003c\/p\u003e\n\u003cp\u003eAnother interesting character is Lalmohan Ganguli, who is a close friend of Feluda. He writes crime fiction under the pen name of Jatayu. He is the comic figure in the group, providing light relief in the stories.\u003c\/p\u003e\n\u003cp\u003eFeluda made his debut in 1965, in the Bengali children’s magazine, \u003cem\u003eSandesh\u003c\/em\u003e. His first adventure was titled \u003cem\u003eFeluda Goendagiri\u003c\/em\u003e. Satyajit Ray wrote a total of 35 Feluda stories, the last one was published in 1992. These novels are extremely popular in Bengal and filled with crime and suspense and fast-paced narratives. Many of the Feluda stories have been adapted into movies in Bengal.\u003c\/p\u003e\n\u003cp\u003eThe two volumes in Feluda Samagra has all the stories arranged in chronological order, and they are written in Bengali. Thus, the reader sees the gradual development of characters, especially that of Feluda. From his amateur debut in Feluda Goendagiri, he gradually evolves into a private investigator of a high calibre.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eAbout Satyajit Ray\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eSatyajit Ray is considered to be one the greatest filmmakers of the twentieth century. His films and documentaries won critical acclaim from the international community and he was the recipient of many prestigious awards.\u003c\/p\u003e\n\u003cp\u003eRay has written other books, including \u003cem\u003eDeep Focus: Reflections on Cinema, Our Films Their Films, \u003c\/em\u003eand \u003cem\u003eSpeaking Of Films\u003c\/em\u003e.\u003c\/p\u003e\n\u003cp\u003eSatyajit Ray was born into a prominent Bengali family, in Kolkata, in the year 1921. He acquired a BA (Honours) degree in economics from the Presidency College of Calcutta University. He also spent some time at the Visva Bharati University in Santiniketan.  He started his career as a commercial artist and initially worked for an advertising firm and later joined a publishing firm, Signet Press. Ray’s first movie was \u003cem\u003ePather Panchali, \u003c\/em\u003ewhich was based on a classic Bengali coming-of-age story of the same name. The film, which was released in 1955, won critical acclaim as well as brought fame for him, both in India and abroad. He directed 35 films over his lifetime, including short films and documentaries.\u003c\/p\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":41670623461489,"sku":"ANANDA-9788177564808","price":1800.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Feluda_Box_Set.jpg?v=1760033241"},{"product_id":"sanku-samagra","title":"Shanku Samagra || শঙ্কু সমগ্র","description":"\u003ch4 class=\"author-name\"\u003eসত্যজিৎ রায়\u003c\/h4\u003e\n\u003cdiv class=\"author-bio\"\u003e\n\u003cp\u003eবিশ্ববরেণ্য চলচ্চিত্রস্রষ্টা সত্যজিৎ রায়-এর জন্ম উত্তর কলকাতার গড়পার রোডে ২ মে ১৯২১ সালে। সুকুমার রায় ও সুপ্রভা রায়ের একমাত্র সন্তান। স্কুলের শিক্ষা বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলে। প্রেসিডেন্সি কলেজ থেকে সাম্মানিক স্নাতক (১৯৪০)। ওই বছরই শান্তিনিকেতন কলাভবনে ভর্তি হন। কিন্তু ’৪২-এ শিক্ষা অসমাপ্ত রেখে ফিরে আসেন। চাকুরিজীবনের শুরু (১৯৪৩) বিজ্ঞাপন সংস্থা ডি জে কিমার-এ। বিবাহ ১৯৪৯-এ।\u003c\/p\u003e\n\u003cp\u003eএই সময়ের মধ্যেই বিভিন্ন বইয়ের প্রচ্ছদ ও চিত্রাঙ্কনের জন্য পুরস্কার লাভ করেছেন। রচনা করেছেন বেশ কয়েকটি চিত্রনাট্য। ১৯৫৫-তে তাঁর ‘পথের পাঁচালী’ চলচ্চিত্রটি মুক্তি পায়। কান ফিল্ম ফেস্টিভ্যালে ‘পথের পাঁচালী’ পায় শ্রেষ্ঠত্বের সম্মান। ‘অ্যাবস্ট্রাকশান’ নামে একটি ইংরেজি গল্প দিয়ে লেখার জগতে সত্যজিতের আত্মপ্রকাশ (১৯৪১)। ‘সন্দেশ’ পত্রিকার পুনঃপ্রকাশ (১৯৬১) উপলক্ষে বাংলা সাহিত্য রচনা শুরু। প্রোফেসর শঙ্কুকে নিয়ে প্রথম গল্প ‘ব্যোমযাত্রীর ডায়েরি’। প্রথম প্রকাশিত গ্রন্থ ‘প্রোফেসর শঙ্কু’ (১৯৬৫)। বইটি ১৯৬৭-তে শ্রেষ্ঠ শিশুসাহিত্য গ্রন্থরূপে অকাদেমি পুরস্কার লাভ করে। ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ (১৯৬৫) ফেলুদা সিরিজের সূচনা-গল্প। তাঁর অবিস্মরণীয় সৃজনশীলতার স্বীকৃতি স্বরূপ সত্যজিৎ বহু সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ভারতরত্ন ও লিজিয়ন অফ অনার (ফ্রান্স) সম্মান। পুরস্কারের মধ্যে আনন্দ, বিদ্যাসাগর, গোল্ডেন লায়ন (ভেনিস) এবং ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’-এর জন্য বিশেষ অস্কার।\u003c\/p\u003e\n\u003cp\u003eকল্পবিজ্ঞান কাহিনি,গোয়েন্দাকাহিনি, উপন্যাস, গল্প, প্রবন্ধ, স্মৃতিকথা, চিত্রনাট্য, সম্পাদিত, সংকলিত ও অনূদিত গ্রন্থ মিলিয়ে সত্যজিতের বইয়ের সংখ্যা ষাটের অধিক। মৃত্যু ২৩ এপ্রিল ১৯৯২।\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":41670623592561,"sku":"ANANDA-9788177562323","price":720.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/WhatsApp-Image-2019-07-22-at-5.36.41-PM.jpg?v=1739990887"},{"product_id":"ekei-bole-shooting-by-satyajit-roy","title":"Ekei Bole Shooting by Satyajit Roy || একেই বলে শুটিং [সত্যজিৎ রায়]","description":"","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":41670636044401,"sku":"ANANDA9788172155445","price":190.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/ekei_bole_shooting_boitoi.png?v=1739991279"},{"product_id":"swamohimay-shanku-by-satyajit-ray-sudip-deb-bengali-hardcover","title":"Swamohimay Shanku by Satyajit Ray \u0026 Sudip Deb | Bengali, Hardcover","description":"\u003cp\u003eপ্রোফেসর শঙ্কুর প্রথম ডায়েরি সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল ১৩৬৮-তে। আর ১৩৯৯-এর পূজাবার্ষিকী আনন্দমেলায় প্রকাশিত হয় তাঁর শেষ দুটি অসমাপ্ত ডায়েরি ‘ইনটেলেকট্রন’ ও ‘ড্রেক্সেল আইল্যান্ডের ঘটনা’। কী হত এর পর—যদি তিনি গল্পদুটি সমাপ্ত করতে পারতেন? সত্যজিৎ রায়ের কল্পনা কোন খাতে গল্পদুটিকে টেনে নিয়ে যেত তা জানার আর কোনও উপায় নেই। তাঁর কল্পনাশক্তি বা লেখনশৈলীর ধারেকাছে যাওয়ার ক্ষমতা আমার নেই। তাই সত্যজিৎ রায়ের অসমাপ্ত শঙ্কু-কাহিনি শেষ করার চেষ্টা তাঁর জুতোয় পা গলানোর স্পর্ধা নয়, বরং সেই মহান স্রষ্টার প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন। দুটি অসমাপ্ত কাহিনির সম্পূর্ণ রূপ “কল্পবিশ্ব” ওয়েবজিনে প্রকাশিত হওয়ার পরপরই পাঠকমহলে বিপুল সাড়া পাওয়া যায়। যেন অনেকদিন পর স্বমহিমায় ফিরে এসেছেন বাঙালির আরেক মহানায়ক। সেই গল্পদুটিকেই এবার সন্দীপ রায়ের অনুমোদনক্রমে দু-মলাটের মধ্যে সাজিয়ে দেওয়া হল। এই বইয়ের প্রচ্ছদ, অলংকরণ ও গ্রন্থসজ্জাতেও সতর্ক দৃষ্টি দেওয়া হয়েছে যাতে সত্যজিৎ রায়ের মূল শঙ্কু-গ্রন্থগুলির স্বাদ ফিরে পাওয়া যায়।\u003cbr\u003e\nপ্রচ্ছদ ও অলংকরণ: হর্ষমোহন চট্টরাজ।\u003cbr\u003e\nপ্রকাশক: কল্পবিশ্ব পাবলিকেশনস।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670710362225,"sku":"KALPA9788194352334","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/swamahimay-shonku-boitoi.in.jpg?v=1739992671"},{"product_id":"the-feluda-journal-vol-1-satyajit-ray","title":"The Feluda Journal -Vol 1 [Satyajit Ray]","description":"\u003cp\u003eAuthor: Satyajit Ray\u003c\/p\u003e\n\u003cp\u003eEdited By: Sandip Ray\u003c\/p\u003e\n\u003cp\u003eCo-Edited By: Riddhi Goswami\u003c\/p\u003e\n\u003cp\u003eDesigned By: Pinkai De\u003c\/p\u003e\n\u003cp\u003eImprint: The PENGUIN RAY Library\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher: Penguim Random House India\u003c\/p\u003e","brand":"Penguin Random House India","offers":[{"title":"Default Title","offer_id":41670968639601,"sku":"PENGUIN-TFJ1","price":312.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/FELUDA-JOURNAL-VOL-1-COVER.jpg?v=1740000596"},{"product_id":"wbp-kp-sub-inspector-mains-exam-guide-book","title":"WBP \u0026 KP Sub-inspector Mains Exam Guide Book [Satyajit Roy]","description":"","brand":"Mrittika Prakashan","offers":[{"title":"Default Title","offer_id":42751319507057,"sku":null,"price":750.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/rn-image_picker_lib_temp_58174b9d-a484-4c23-ab37-aa049fad7bca.jpg?v=1763055686"}],"url":"https:\/\/boitoi.in\/collections\/satyajit-ray.oembed","provider":"Boitoi","version":"1.0","type":"link"}