{"title":"Prativash Prakashan","description":null,"products":[{"product_id":"tar-jatrapather-anandagan","title":"Tar Jatrapather Anandagan","description":"\u003cp\u003e\u003cspan class=\"d2edcug0 hpfvmrgz qv66sw1b c1et5uql rrkovp55 a8c37x1j keod5gw0 nxhoafnm aigsh9s9 d3f4x2em fe6kdd0r mau55g9w c8b282yb iv3no6db jq4qci2q a3bd9o3v knj5qynh oo9gr5id\" dir=\"auto\"\u003eবিগত ষাট বছরে রবীন্দ্রসংগীতের গড়ে ওঠা ভাব ও মূর্তির এক নিপুণ ছবি এই বই। রবীন্দ্রনাথের জীবনও অনেকটা গানে গানে বলা ‘শ্রীশক্তি’ সংগীতলেখ্য। সেরা শিল্পীদের সঙ্গলাভে ধন্য লেখক সেই শিল্পীদেরও ছবির মতো এঁকেছেন রচনায় রচনায়। যা প্রায় গানের মতো বাজে। নানা জন ও নানা প্রসঙ্গে লেখা হলেও রচনাগুলি যেন বহমান গান। যখন লেখা হয়েছিল তখন পাঠক\/পাঠিকা আলোড়িত হয়েছিলেন, আর এখন সংকলিত আকারে পেয়ে নতুন করে মুগ্ধ হবেন এর তত্ত্ব ও তথ্যগুণে।এই বইয়ের রচনাশৈলীও বিচিত্র।গান ভাষ্য ও নাট্যের মিশেলে গড়া কোনো রচনা, তথ্যের তুল্যমুল্য বিচারে নির্মাণে কোনো প্রবন্ধের, স্মৃতিচারণার ভঙ্গিতে বলা কোনো শিল্পীর সঙ্গে সম্পর্কের বিবরণ, রম্যরচনার আঙ্গিকে ধরা কোনো শিল্পীর সঙ্গে দেখাসাক্ষাৎ ও তাঁর গান শোনার দিনগুলি, আবার কোনো রচনার গঠন সাবলীল সাখাৎকারের, যেসব ধরনের লেখায় দীর্ঘকাল যাবৎ অনবদ্য অবদান লেখকের। সর্বোপরি ‘তাঁর যাত্রাপথের আনন্দগান’ কবির গানের মতোই এক যাত্রা। গান থকে গানে, শিল্পী থেকে শিল্পীতে, সময় থেকে সময়ে। একেবারে ভিন্ন স্বাদের, ভিন্ন মাত্রার, শঙ্করলালের নিজস্ব গদ্য ও ঘরনার রবীন্দ্রসংগীত চর্চা।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670765969521,"sku":"PRATIVASH-TJPA","price":285.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/TAR-JATRAPOTHER-ANANDAGAAN.jpg?v=1739994382"},{"product_id":"streesiksha-o-jorasanko-thakurbari","title":"Streesiksha O Jorasanko Thakurbari","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eসমকালীন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ পরিবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। সাহিত্য-সংস্কৃতির প্রায় প্রতিটি ক্ষেত্রেই এ পরিবারের সদস্যরা পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন। বিভিন্ন পত্রপত্রিকা থেকে ঠাকুরবাড়ির তিন প্রজন্মের সাত সদস্যের তেমনই কিছু ১৫টি গুরুত্বপূর্ণ লেখা বর্তমান গ্রন্থে তুলে ধরা হল। গ্রন্থের প্রথম প্রবন্ধ রবীন্দ্রনাথের ‘স্ত্রীশিক্ষা’য় দেখা যায় স্ত্রীশিক্ষা সম্পর্কে স্ত্রী ও পুরুষ উভয়েরই প্রচলিত ধারণার বিপক্ষে কথা বলেছেন তিনি। রবীন্দ্র- ভ্রাতুষ্পুত্র ক্ষিতীন্দ্রনাথ স্ত্রীশিক্ষার প্রবর্তনের ক্ষেত্রে বিদ্যাসাগর, বেথুন সাহেব ও মদনমোহন তর্কালঙ্কার-এর আগেই রামমোহনের স্থান নিরূপণ করেছেন।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670766166129,"sku":"PRATIVASH-SSSOJSTB","price":143.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/rgkkljt.jpg?v=1739994384"},{"product_id":"dhrupadi-sahitya","title":"Dhrupadi Sahitya","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eকাকে বলে ধ্রুপদি সাহিত্য ? তা কি কেবল এক বিশেষ সময়সীমাবেষ্টিত রচনামালা ? কোন বিশেষ সময় চিহ্নিত হবে ধ্রুপদিকাল হিসেবে ? তা কি পুরাণের কাল, নাকি ইতিহাসের বেলা ? আমরা জানি, নির্দিষ্ট কালোসীমা কোনো সাহিত্যের বিচারলক্ষণ হতে পারে না। তার অনেকানেক বৈচিত্র্য আছে। প্রাচীন সময়ে লেখা হয়েছে বলেই মঙ্গলকাব্যকে আমরা ধ্রুপদি সাহিত্য বলি না। কিন্তু, চৈতন্যচরিতামৃত অনায়াসেই ধ্রুপদি সাহিত্যের মহিমা পায়। অথচ, তা মঙ্গলকাব্যসমূহের চেয়ে অর্বাচীন। বিদেশি সাহিত্যেও এমন উদাহরণ আছে। চসার ধ্রুপদি সাহিত্য কিনা, তা নিয়ে বিতর্ক থাকলেও, শেকসপিয়র নিয়ে তেমন বিতর্কের অবকাশ নেই। যদি পৃথিবীর সাহিত্যকে আমরা এক পরিব্যাপ্ত আকাশ বলে ভেবে নিই, তাহলে দেশে-দেশে সেই অনন্ত আকাশে যেমন আছে প্রখর রবিকিরণ শশীশোভা, তেমনই হয়েছে অজস্র নক্ষত্র, কেউ উজ্জ্বল কেউ স্তিমিত। এই গ্রন্থ যেন সেই গগনের মতো অসীম রহস্যময়। বলা যায়ই, নক্ষত্রখচিত, চিরন্তন, ধ্রুপদিপুঞ্জের এক অভূতপূর্ব সমাহার। এই গ্রন্থ সর্বোতভাবে তুলনামূলক সাহিত্যে এক বিস্তৃত প্রতিভাস। হোমার থেকে দান্তে থেকে ভার্জিল থেকে লিয়ার থেকে বালজার্ক থেকে মার্সেল প্রুস্তের রচনার মাহাত্ম্য নির্ণয় যদি এই গ্রন্থের সীমানা হয়, তাহলে তারই মাঝে সিংহাসন পেতে দিতে হয় বাণভট্ট বা রবীন্দ্রনাথের জন্য। পাশাপাশি অবশ্যই ফুটে ওঠে দীপ্ত নক্ষত্রের মতো শেকসপিয়রের মিরান্দা, কালিদাসের শকুন্তলা, রবীন্দ্রনাথের নন্দিনীরা। সংকলিত ভলতেয়র, মাইকেল, রবীন্দ্রনাথের বিচারসূত্রও। সব মিলে, এই বই বাংলায় লেখা এক চিরকালীন আন্তর্জাতিক মহাগ্রন্থ।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670766198897,"sku":"PRATIVASH-DRPSHT","price":380.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/FHJDHJ.jpg?v=1739994390"},{"product_id":"astadosh-aswarohi","title":"Astadosh Aswarohi","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e১২০৪ খ্রিস্টাব্দের এক মধ্যাহ্নে বরেন্দ্রীর রাজচক্রবর্তী পঞ্চগৌড়েশ্বর মহারাজ লক্ষ্মণসেন যখন ভোজনে বসেছেন, তখন সংবাদ এল অশ্বব্যবসায়ীর ছদ্মবেশে আঠারোজন তুর্কি সেনা নগর লক্ষ্মণাবতীতে প্রবেশ করে নগর অধিকার করেছে। আকস্মিক এই দুঃসংবাদে রাজা লক্ষ্মণসেন মধ্যাহ্নভোজন অসমাপ্ত রেখে পরিবারসহ রাজপ্রাসাদের খিড়কির দোর দিয়ে পূর্ববঙ্গে পালিয়ে গেলেন। বরেন্দ্রীসহ সমগ্র বঙ্গদেশ বিন বখতিয়ার খিলজির অধীনত হল। ‘অষ্টাদশ অশ্বারোহী’ উপাখ্যানের মূল উপজীব্য হল বঙ্গদেশে মুসলমান শাসনের সূত্রপাতের কারণ পর্যালোচনা ও বিশ্লেষণ করা। সেই অর্থে এই কাহিনি ঐতিহাসিক আবার ঠিক ঐতিহাসিকও নয়। এই আখ্যানের এক প্রান্তে প্রবল পরাক্রান্ত রাজা লক্ষ্মণ ও সমাজপ্রভুরা। অন্যপ্রান্তে সামান্য এক স্বর্ণবেনে। স্বর্ণবেনে মধুসূদনের মাত্র চারপাটক শস্যভূমি ছিল, সেই ভূমি আত্মসাতের নিকৃষ্ট রাজনীতি এই কাহিনির মূল পরিকল্পনা। রাজা লক্ষ্মণ বৃদ্ধবয়সে রাজসিংহাসনে আরোহণ করে শিল্প-সাহিত্য এবং যৌনাচারে মগ্ন ছিলেন। তাঁর নামে রাজ্য শাসন করতেন রাজমহিষী বল্লভা এবং তাঁর সহোদর কুমারদত্ত। কবি হলায়ুধমিশ্র ছিলেন বল্লভা ও কুমারদত্তের নিকটজন। ভূস্বামী হলায়ুধ রাজপরিবারের বলে বলীয়ান হয়ে বেনের চারপাটক ভূমি হরণ করতে চেয়েছিলেন। কেবলমাত্র হলায়ুধ নন, সেদিনের সেন রাজসভার অন্যতম জ্যোতিষ্ক কবি ধোয়ী, শরণ, আচার্য গোবর্ধন উমাপতিধর, এমনকি জয়দেব সকলেই ছিলে রাজপক্ষে অর্থাৎ বেনে বিরোধী। রাজার বৈরী হলেন বেনে মধুসূদন আর তার ফল ভোগ করলেন বেনের পুত্রবধূ মাধবী। রাজশ্যালক লম্পট কুমারদত্ত ক্ষমতার দম্ভে মাধবীকে ধর্ষণ করলেন। ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত এই উপন্যাস পাঠককে একটি সত্যের মুখে দাঁড় করাতে ইচ্ছুক। ইতিহাস রচিত হয়, শাসকের কলমে, শাসকের প্রয়োজন অনুসারে। অথচ ইতিহাস সৃষ্টিকরে সাধারণজন, যাদের পরিশিষ্টেও স্থান হয় না। এই সাধারণ মানুষেরাই রাজদণ্ডের অহমিকাটিকে মাটিতে আছাড় মেরে ধ্বংস করে। নির্মাণ করে নতুন ইতিহাস। রাষ্ট্রব্যবস্থা সকল দেশে, সকল কালে এমনই। এই আখ্যান তাই শুধু ইতিহাসের বিবর্ণ পৃষ্ঠার উদ্ধারই নয়, রাষ্ট্রক্ষমতার মূল রহস্যটি বুঝে নেওয়ার প্রয়াসও বটে।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670766231665,"sku":"PRATIVASH-ADAR","price":285.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/FHFDKJ.jpg?v=1739994390"},{"product_id":"rasik-bangali","title":"Rasik Bangali","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eসত্যিকারের হাসির গল্পের সংখ্যা ক্রমশই কমে আসছে বিশ্বসাহিত্যে। বাংলা সাহিত্যেও বর্তমানে এই হাস্যরসের লেখা যেন দুর্লভ হয়ে উঠছে। অথচ বাঙালি হাসতে ভালোবাসে, হাসাতে ভালোবাসে। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, সুকুমার রায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সৈয়দ মুজতবা আলী হাস্যরস শিল্পকে একদিন সাহিত্যের অঙ্গনে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। বিশিষ্ট লেখক আবদুশ শাকুরের এই প্রবন্ধ-সংকলন সে কথাই আবার আমাদের মনে করিয়ে দেয়। বঙ্কিমচন্দ্রের হাস্যরসমিশ্রিত রচনা সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছিলেন ‘উজ্জ্বল শুভ্র হাস্য সকল বিষয়কেই আলোকিত করিয়া তুলিতে পারে। তিনিই প্রথম দৃষ্টান্তের দ্বারা প্রমাণ করাইয়া দেন যে, হাস্যজ্যোতির সংস্পর্শে কোনো বিষয়ের গভীরতার গৌরব হ্রাস হয় না, কেবল তাহার সৌন্দর্য রমণীয়তার বৃদ্ধি হয়, তাহার সর্বাংশের প্রাণ ও গতি যেন সুস্পষ্টরূপে দীপ্যমান হইয়া ওঠে।’ আবদুশ শাকুর বাংলা সাহিত্যের হাস্যরসের উজ্জ্বল রচনাগুলিকে বিশ্লেষণের মাধ্যমে উজ্জ্বলতর করে তুলেছেন। তাঁর এই প্রয়াসকে পাঠকেরা নিশ্চিতভাবেই অভিনন্দন জানাবেন।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670766264433,"sku":"PRATIVASH-RSKB","price":190.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/DFKL.jpg?v=1739994393"},{"product_id":"bhejal-bangali","title":"Bhejal Bangali","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eএই গ্রন্থ খেয়ালি লেখার এক চমৎকার সংকলন। প্রমথ চৌধুরী মনে করতেন ‘খেয়ালী লেখা বড়ো দুষ্প্রাপ্য জিনিস। যা-খুশি তা-ই নিয়ে লেখা যায় এই খেয়ালি লেখা, ‘শুধু ঘষা পয়সা ও মেকি চলবে না।’ এই গ্রন্থে আমরা লক্ষ করি ‘চাড্ডাবাজ’, ‘টেখক’, ‘অট্টহাস্যকর’ ইত্যাদি নানা খেয়ালি লেখা। আড্ডা থেকে তো চা-কে বাদ দেওয়া যায় না। তা-ই চা খেতে খেতে যারা আড্ডা দিতে ভালোবাসে তারাই ‘চাড্ডাবাজ’। ‘টেখক’ কারা ? দৈনিক, সাপ্তহিক, মাসিক পত্রপত্রিকার পাতা বিজ্ঞাপনের কারণে ক্রমশ বেড়ে যায়, আর সেই পাতাগুলো ভরাট করার জন্য চাই ‘ম্যাটার’। সেই ম্যাটার যদি জাবনার মতো খড় বিচলিও হয়, তবু গামলাটা ভরাট রাখতেই হবে। এই ভরাট রাখার কাজটি যাদের করতে হয় তারাই ‘টেখক’। ‘অট্টহাস্যকর’ কী ? ‘হাউলার’ কথাটির সাধু বাংলা। হাউলিং-মাঙ্কির মতোই যা হো-হো করে হাসায়। ‘হ্যামলেট কে লিখেছে ?’ স্কুল ইন্সপেক্টর প্রশ্ন করলেন। ছাত্র কাঁচুমাচু হয়ে বলল ‘আমি লিখিনি স্যার’। এ ধরনের নানা খেয়ালি লেখায় তাঁর ‘খেয়ালখাতা’র পাতাগুলি ভ’রে তুলেছেন বিশিষ্ট লেখক আবদুশ শাকুর। গ্রন্থটি পাঠকের মনের ভাব লাঘব করে তাকে নতুন প্রাণশক্তিতে বড়ো কাজের প্রেরণা জোগাবে।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670766297201,"sku":"PRATIVASH-BHJLB","price":238.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/VBVM.jpg?v=1739994393"},{"product_id":"katha-samanyay","title":"Katha Samanyay","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eকথা বাড়ে কথায় কথায়। আর এই বেড়ে ওঠা কথার নির্মাণ পদ্ধতি সাবলীল পথে কুড়িয়ে নেয় ইতিহাস ও ঐতিহ্যের কত উপাদান! আটপৌরে কথার জগৎ নিয়েই সৈয়দ শামসুল হক রচনা করেছেন “কথা সামান্যই''। লেখকের মতে এ হল ‘কথার ভেতর আমোদ খুঁজে পাওয়ার প্রয়াস'। কিন্তু এই 'আমোদ’ কেবল স্ফুর্তির নামান্তর নয়। এ আসলে জীবনকে গভীরতর সংবেদনায় ছুঁয়ে- ছেনে দেখবার সপ্রেম সাধনা। অভিজ্ঞতার দীর্ঘ পথ পাড়ি দিয়ে, বাংলা ভাষার অন্যতম পুরোধা সাহিত্যিকের সম্মানে ভূষিত হয়ে, সৈয়দ শামসুল হক গভীর মমত্বে নিবিড় হয়েছেন আমাদের মাতৃসমা ভাষার কাছেই। নতুন ও পুরাতন কথার আদল কিভাবে পারস্পরিক আদান- প্রদানে প্রবহমান থাকে— সেইসব রহস্যের উন্মোচনে লেখক তাঁর সহজাত সপ্রতিভতার ছাপ রেখেছেন গ্রন্থটিতে। কথা সামান্যই, কিন্তু গ্রন্থটি অসামান্য। ভাষা, মানুষ, সমাজ ও ইতিহাসের প্রতি পাঠক-পাঠিকার ভালোবাসা লেখকের এই উৎস-সন্ধানী সান্নিধ্যে আরো প্রসারিত হবে—উদ্দীপ্ত হবে আপাত-র আড়ালে প্রকৃতকে আবিষ্কারের নেশা।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670766723185,"sku":"PRATIVASH-KSNN","price":285.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/FNVKFJ.jpg?v=1739994399"},{"product_id":"marjine-mantabya","title":"Marjine Mantabya","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eলেখা শেখার বই এটি কোনো অর্থেই নয়। বরং একে লেখার কলাকৌশলের দিকে আমাদের চোখ ফেরাবার বই বলা যেতে পারে। আমি কিছু সংকেত ও ভাবনা উপস্থিত করতে চেয়েছি। আশা এই, এ থেকে একজন নবীন লেখক উদ্বুদ্ধ হবেন আরো অনেক গভীরে ভাবতে এবং নিজের কলমের দিকে নতুন করে তাকাতে। তারপরও একটি কথা না বললেই নয়। সৃষ্টিশীল লেখক তাকান ভবিষ্যতের দিকে; ভবিষ্যই তাঁর অবলম্বন। আর, লেখা সম্পর্কে যাবত আলোচনাই অতীত নিয়ে, যা লেখা হয়ে গেছে সে-সকল নিয়ে। লেখা শেখার আলোচনাও এক অর্থে অতীত কলাকৌশলেরই আলোচনা। এই দুই বিপরীত কালের ভেতরে সংঘর্ষ তো একটা হতেই পারে। সৃষ্টিশীল লেখক তাঁর ভবিষ্যৎমুখী কলমকে তিনি চালাতেই পারেন পুরোপুরি নিজের উদ্ভাবনায়। ...আমি আমার সামান্যই যা জানা ও বোঝা এ বইয়ে তার খানিক লিপি রেখে গেলাম। ...লেখা আমার কাছে প্রেমে পড়বার চেয়েও অনেক বেশি উত্তেজক ও ব্যক্তিগত, দূরাভিলাষী ও উড্ডয়নশীল। আমার এই বিশেষ প্রেমটির ইঙ্গিত ও ইতিহাস পাওয়া যাবে এ বইয়ে।\u003c\/span\u003e\u003cbr style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e—সৈয়দ হক\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670766755953,"sku":"PRATIVASH-MJMT","price":238.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/FGHFJ.jpg?v=1739994399"},{"product_id":"her-highness","title":"Her HIGHNESS","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eগায়ত্রী দেবী চলে গেলেন। তারপরেও রানি হয়েই থেকে গেলেন। রহস্য বা রসায়নটা কী তাহলে ? পৃথিবীর এক সেরা সুন্দরী ছিলেন বলেই কি ? জয়পুরের এই থার্ড হার হাইনেসকে নিয়ে কয়েকটি গভীর, মন্ময় রচনা এ সংকলনে। সঙ্গে এক ভিন্ন স্বাদের সাক্ষাৎকার। রাজারাডরাদের প্রাসাদজীবন, বিলাসশৈলী, বা কীরকম, কতখানি ? তাঁদের অন্দরমহল,\u003c\/span\u003e\u003cbr style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eঅন্তরমহল ? রানি ভিক্টোরিয়ার জীবনে এক ভারতীয়, আর জগতের সিনেমাপাগলদের জীবনে অড্রে হেপবার্ন... একটিতে যুগ যুগ লালিত গোপনীয়তা, অপরটিতে উদার রোমান্টিকতা। দ্বিতীয় প্রকৃতির মানুষরা ঠিক কীরকম ? বই জুড়ে রস, রহস্য ও রোমাঞ্চের প্রবাহ।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670766821489,"sku":"PRATIVASH-HRHNS","price":143.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/FKKFJ.jpg?v=1739994401"},{"product_id":"abhinetri-kotha","title":"Abhinetri Kotha","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eভারতীয় চলচ্চিত্রের আবির্ভাবকালে জল-সই ছিলেন না অভিনেত্রীরা। বিক্ষিপ্তভাবে কেউ কেউ চলচ্চিত্রের আঙিনাতে ঢুকে পড়লেও সদাসর্বদা বিরাজমান ছিল একটা লক্ষ্মণরেখা। প্রকৃতির নিয়মে যেমন নারী-পুরুষের প্রয়োজন, চলচ্চিত্র-সংসারে অভিনেত্রীরাও সেইরূপ। শুরুর দিকে সমাজ ও পরিবেশ অন্তরায় ছিল এদেশে। বিপরীতে শত বাধা ছিন্ন করে আত্মসম্মান অর্জনে অভিনেত্রীরা বন্ধুর পথে পাড়ি জমিয়েছিলেন। আপন প্রতিভাকে দর্শক-সমাজে প্রতিষ্ঠা করাই ছিল তাঁদের ব্রত। এই গ্রন্থ সেই অঙ্গিকারবদ্ধ প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করে চলেছে আপন লেখনীর সাহায্যে। অনুযোগ-অভিযোগ-ক্ষোভ-উতরোল নিয়ে লেখাগুলি সমাজের একটি দিকের প্রতিনিধিত্ব করছে, তারই ভেতর বন্ধন-মুক্তির প্রয়াস অগোচরে থাকা লেখাগুলি ততটাই বাঙ্ময় । ধর্ম-বর্ণ সহ সকল শ্রেণির পাঠক এই স্বাদ গ্রহণ করতে পারবেন।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670766887025,"sku":"PRATIVASH-ANK","price":190.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/ffjgkfj.jpg?v=1739994402"},{"product_id":"adhunik-bharatiya-galpo-1st-part","title":"Adhunik Bharatiya Galpo (1st part)","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eবহু ভাষাভাষীর দেশ ভারতবর্ষ। বিভিন্ন প্রদেশের বিচিত্র দেবদেবী, পালা-পার্বণ, বিচিত্র আচার-অনুষ্ঠান, রীতিনীতি, বিচিত্র ভৌগোলিক পরিবেশ -অর্থনৈতিক শ্রেণিবিভাগ, সর্বোপরি, জীবনযাপনের বিচিত্র ধারা। প্রত্যেক প্রদেশেই রচিত হয়েছে মহৎ কত সাহিত্য! বিশিষ্ট অনুবাদক ও একদা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের সুখ্যাত অধ্যাপক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের প্রধান লেখকদের গল্পগুলিকে সংকলিত করেছেন তাঁর এই সম্পাদিত গ্রন্থে। যোগ্য ব্যক্তিরাই বাংলায় অনুবাদ করেছেন এই গল্পগুলি। ভারতীয়ত্ব বলতে সত্যি কিছু হয় কিনা তা গভীরভাবে ও সৎভাবে বুঝতে চাওয়ার প্রয়াস থেকে জন্ম নিয়েছে এই সংকলন। গল্পগুলি পড়ার পরে পাঠক নিজেই নিজের ভেতরে অনুভব করবেন যে ধর্ম-ভাষা-আচার আচরণের বিভিন্নতা সত্ত্বেও কোথাও যেন একটা ঐক্য রয়েছে, রবীন্দ্রনাথের ভাষায় ‘বিবিধের মাঝে দেখ মিলন মহান’। এমন নয় যে পটভূমি ও পাত্রপাত্রীর কারণেই গল্পগুলিকে ভারতীয় গল্পহিসেবে চিহ্নিত করা হয়েছে। বরং সম্পাদক খুঁজতে চেয়েছেন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের লেখকদের চিন্তায়-উপস্থাপনায়-বিন্যাসের সাদৃশ্যকে। আধুনিকতা বলতে সম্পাদক মনে করেছেন পুরোনো ধ্যানধারণা-প্রথাপার্বণ-রীতিনীতির পুনর্বিচার। মোট কথা, এই বইয়ের অন্তর্গত লেখাগুলি পড়লেই বোঝা যাবে কেন এগুলিকে ‘আধুনিক ভারতীয় গল্প’ বলা হয়েছে।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670767018097,"sku":"PRATIVASH-ABG1ST","price":285.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/gffffff.jpg?v=1739994410"},{"product_id":"ishwarir-swarachtio-nibondho-o-onyanyo","title":"Ishwarir Swarachtio Nibondho O Onyanyo","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eবিনয় মজুমদারের সম্বন্ধে ঋত্বিক ঘটক লিখেছেন, '...তিনি এ শতাব্দীর একজন শ্রেষ্ঠ কবি।' এই মন্তব্যে বিন্দুমাত্র অতিরঞ্জন নেই। কবিতা লেখার পাশাপাশি বিনয় কিছু প্রবন্ধও লিখেছেন। পত্র-পত্রিকায় ছড়িয়ে থাকা এমনই ছ-টি প্রবন্ধ, একটি সাক্ষাৎকার, তিনটি চিঠি ও একটি পত্র-প্রবন্ধ সংবলিত এই গ্রন্থ প্রায় অপরিচিত এক বিনয় মজুমদারকে পাঠকের দরবারে উপস্থিত করছে। 'ঈশ্বরীর স্বরচিত নিবন্ধ’ বাংলা ভাষায় কাব্য তত্ত্বের সম্বন্ধে লেখা শ্রেষ্ঠ প্রবন্ধ। এই প্রবন্ধটি অপঠিত থাকলে কাব্যতত্ত্ব বিষয়ক পড়াশোনা অসম্পূর্ণ থেকে যাবে। গণিত প্রভাবিত ও গভীর দার্শনিক অন্তদৃষ্টি সম্পন্ন এমন রচনা যে-কোন ভাষারই গর্ব হতে পারে। 'কবিতা পরিচয় অদ্ভুত আঁধার এক' প্রবন্ধে জীবনানন্দের‘অদ্ভুত আঁধার এক’ কবিতাটিকে বিশ্লেষণ করা হয়েছে। এই রচনাটি বিতর্কমূলক।'আমার ছন্দ’ প্রবন্ধে বিনয় তার ছন্দ অর্থাৎ অক্ষরবৃত্ত বা মিশ্ৰকলাবৃত্ত ছন্দ নিয়ে আলোচনা করেছেন। গাণিতিক সূত্র ও জ্যামিতিক রেখাচিতচনা সহযোগে ছন্দের এই আলোচনাটি কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও অভিনব। 'আত্মপরিচয়’ ও ‘স্মৃতিকথা' প্রবন্ধে এবং কোন গোপনতা নেই’ শিরোনামের সাক্ষাৎকারটিতে বিনয় তাঁর জীবন সম্বন্ধে বহুকথা বলেছেন। জীবিতকালেই প্রায়-অপরিচিত ও অজ্ঞাত এই শ্রেষ্ঠ লেখকের অসাধারণ রচনায় সমৃদ্ধ এই গ্রন্থ পাঠক সাধারণের হাতে তুলে দিতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670767050865,"sku":"PRATIVASH-BNYMG","price":143.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/dfghlkdfj.jpg?v=1739994410"},{"product_id":"chandanpinri","title":"Chandanpinri","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eপ্রধানত আখ্যান লেখক এই লেখকের রচনা তথাকথিত ‘ফিচার’-এর বাইরে গিয়ে ভিন্নতর গদ্য ও বিষয় আস্বাদন এনে দেয়। বহু স্বনামখ্যাত, সাধুজন ও উচ্চতার মানুষের সঙ্গে একই পঙ্‌ক্তিতে বসেছেন তথাকথিত সাধারণ মানুষ নিয়ে। ফলে অনিবার্যভাবে এখানে দার্শনিক ভাবনা ও কল্পলোকের সমাবেশ ঘটে যায়। আর এসে পড়ে অবধারিত বিচিত্র জীবনযাপনের হরেক অনুভূতিমালা। একটি থেকে একাধিক ফুল দিয়ে মালা গাঁথা হয়ে আসার সেই কোন অর্বাচীনকাল থেকে। সেই ধারারই পথ বেয়ে একালের এক লেখক বুঝি খানিক নতুন রঙ্গে এইসব লিখনমালা রচনা করেছেন। পুরোনো ও নবীন কাল একত্রে উনুনে চেপেছে। ফলে বিচিত্র মিশ্র সুবাস উঠছে। ক্ষুধার্ত পাঠকের আসন পড়েছে। এখনই পাতা পড়বে। অন্ন ঢালা হবে চুড়ো করে। মাঝখানে গব্যঘৃত। সারি সারি ব্যঞ্জন ভাতের মন্দির ঘিরে। অন্নে হাত দেওয়ার আগেই প্রায় অর্ধভোজন। কেন-না সুঘ্রাণ বইছে চৌদিকে। দেশে এখন অদ্ভুত এক সন্ত্রস্ত আঁধার ঘোর করে আছে। আলোর জন্য প্রার্থনা ইদানীং নির্ভয় নয়। তারই মাঝে যদি কতকটা দুর্গন্ধী চামড়ার কারখানার অদূরে কিছু বুনোফুল ফুটে ওঠে তাতে ক্ষতি কী!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670767083633,"sku":"PRATIVASH-CNDNPR","price":285.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/fgkldfj.jpg?v=1739994416"},{"product_id":"kamal-kumar-100","title":"Kamal Kumar 100","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eধ্রুপদি লেখক কমলকুমার মজুমদারের শতবর্ষে লেখককে শ্রদ্ধার্ঘ জানিয়ে কিছু লেখা নিয়ে।সংকলিত হয়েছিল 'প্রতিবিম্ব’পত্রিকা। লেখকের অপ্রকাশিত অগ্রন্থিত রচনা, চিঠি, সাক্ষাৎকার ইত্যাদির পাশাপাশি লেখক সম্পর্কে এখনকার প্রবীণ ও নবীন লেখকদের মূল্যবান মতামত পাঠকদের সাহায্য করবে কমলকুমারের রচনাপাঠে। দুর্বোধ্য, দুরূহ ভাষায় একক দ্বীপে থেকে এই লেখকের সম্পূর্ণ নিজস্ব রচনারীতি সম্পর্কেও পাঠক এই সংকলনে পাবেন জবর ইশারা।এখানে রয়েছে তার অগ্রন্থিত উপন্যাস, শব্দকোষ, গল্প, শরৎচন্দ্রের সাক্ষাৎকার, অপ্রকাশিত ডায়েরির পাতা, অপ্রকাশিত ও অগ্রন্থিত চিঠি, ছবির স্কেচ এবং তাঁর সংক্ষিপ্ত জীবনপঞ্জি ও গ্রন্থপঞ্জি। দয়াময়ী মজুমদারের সাক্ষাৎকার এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের এই লেখককে নিয়ে যাবতীয় লেখা সংকলিত হয়েছে 'আমার কমলকুমার’ নামে। পাশাপাশি রয়েছে শঙ্খ ঘোষ, রমানাথ রায়, গৌতম বসু, অনিরুদ্ধ লাহিড়ির লেখক সম্পর্কে মূল্যবান প্রতিক্রিয়া। তার একান্ত ঘনিষ্ঠ সুব্রত চক্রবর্তী, বিমান সিংহ-কে লেখা একগুচ্ছ চিঠি সংকলনটিকে সমৃদ্ধ করেছে। থাকল আরও, তার নাট্যভাবনা, সংগীত ও গল্প-উপন্যাসের চলচ্চিত্রায়ণ সম্পর্কিত আলোচনা সব মিলিয়ে বাংলা ভাষার এই অনন্য লেখককে নিয়ে একটি মালা গাঁথার প্রয়াস।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670767149169,"sku":"PRATIVASH-KLKM100","price":475.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/HFDKJ.jpg?v=1739994418"},{"product_id":"loukik-deb-debi-naibedya-pujachar","title":"Loukik Deb Debi, Naibedya Pujachar","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eভারতীয় ও বিশ্বপ্রেক্ষিত বিবেচিত হলেও মুখ্যত বঙ্গীয় দেব-দেবীর হয়ে ওঠা, তাদের নৈবেদ্য এবং নৈবেদ্য ছাড়া পূজা অনুষঙ্গে ব্যবহৃত দ্রব্যাদির বিবরণ; যেমন বাদ্যশঙ্খ, আলপনা, চাঁদমালা ইত্যাদি; বঙ্গীয় প্রেক্ষিতে টোটেম-ট্যাবু ও বঙ্গভূমে দেবভাবনার বিবরণ আলোচিত হয়েছে এই গ্রন্থে। একটি গ্রামে পূজিত একক দেব-দেবীর আলোচনা হয়েছে টোকেন হিসেবে; এরকম দেব-দেবীর সংখ্যা অগণন, এঁদের শুমারি আজ পর্যন্ত হয়নি। জোর দেওয়া হয়েছে দু-তিনটি জেলা এবং সর্ববঙ্গীয় দেব-দেবীর প্রসঙ্গে। পুস্তকে ছাপা হয়েছে যেসব ছবি, তার কিছু ছবি গ্রন্থকারের তোলা, বেশিরভাগ ছবি তুলেছে পুত্রসম শিবশঙ্কর দাস, কয়েকটি ছবি তুলেছে বাঁকুড়া জেলার নিজজয়পুর থানার পুত্রসম বাপী চট্টোপাধ্যায়।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670767116401,"sku":"PRATIVASH-LDDNP","price":285.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/FGKDFJ.jpg?v=1739994418"},{"product_id":"sricharoneshu-baba","title":"Sricharoneshu Baba","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eপ্রাতঃস্মরণীয় মানুষদের সন্তান হওয়ার সুবিধে এবং অসুবিধে দুই-ই আছে। প্রাথমিক সুবিধে হল, পিতার গৌরবের অংশীদার হয়ে সামাজিক পরিচয় এবং অন্যদের থেকে এগিয়ে থেকে নিজেদের জীবন শুরু করা যায়। কিন্তু একটু বয়স হলেই পিতার সঙ্গে তুলনাও এসে পড়ে অনিবার্যভাবে। সবাই তো আর সন্দীপ রায় কিংবা পি সি সরকার (জুনিয়র) নন যে পিতার পেশাকেই নিজের পেশা করে নিজেরাও বিখ্যাত হবেন। বেশিরভাগই হয় এগিয়ে যান (সংখ্যায় কম), বেশিরভাগই পিতার পেশাতেই যান না। তাঁদের চোখে তাঁদের পিতাকে দেখার, তাঁদের ভালমন্দ নিয়ে আলোচনা করা, কিংবা পিতার কোন্ দিকটা তাঁদের ভাবায়, জাগায়, উদ্বুদ্ধ করে প্রাত্যহিক জীবনযাত্রায়, তারই নির্যাসের সংগ্রহ হচ্ছে এই বই, যাতে বহু প্রাতঃস্মরণীয় বঙ্গসন্তানের সন্তানেরা কলম ধরেছেন তাদের বাবা-কে নিয়ে। নির্মিত হয়েছে শ্রীচরণেষু বাবা।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670767181937,"sku":"PRATIVASH-SCB","price":475.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/FKLDKGJF.jpg?v=1739994419"},{"product_id":"soti-o-swatantara-bangla-loksahitye-nari-3rd-part","title":"Soti O Swatantara: Bangla Loksahitye Nari (3rd Part)","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\" data-mce-style=\"color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e‘সতী ও স্বতন্তরা’-র প্রথম দুটি খণ্ডের উপ-শিরোনাম ছিল ‘বাংলা সাহিত্যে নারী’, কিন্তু বর্তমান খণ্ডটির উপ-শিরোনাম ‘বাংলা লোকসাহিত্যে নারী’। লোকনাট্য, লোকপুরাণ, ছড়া, রূপকথা, কিস্‌সা, কিংবদন্তি নারীসম্পর্কিত গান, নারীদের গান-এই সবকিছুর সুনির্বাচিত একটি সংকলন এই গ্রন্থ। সম্পাদিকা শাহীন আখতারের এই সংকলন যদি শুধুই লিখিত সাহিত্য নির্ভর হ’ত, তাহলে বঙ্গনারীর যে নানাচিত্র আগের খণ্ড দুটি থেকে পাওয়া গেছে তা নিশ্চিতভাবেই আংশিক হিসেবে গণ্য হত। ফলত, এই খণ্ডের মাধ্যমে সংকলন গ্রন্থটি সম্পূর্ণতা পেল। ব্রতকথায়, প্রবাদে, মুখে-মুখে ছড়া রচনায় যে নারীরা দীর্ঘকাল তাদের দক্ষতার নিঃসংশয় প্রমাণ রেখেছে তেমনই শুধুমাত্র স্কুল-কলেজের শিক্ষা না থাকায় লিখিত সাহিত্য রচনায় তাদের দীর্ঘকালের অনুপস্থিতি সত্যিই বিস্ময়কর। পর্ব-বিভাজনে সম্পাদিকা প্রকৃতই তাঁর সৃষ্টিশীল মনের পরিচয় দিয়েছেন, আশা করা যায়, ভবিষ্যতে পুরুষ ও নারীর একে অপরের প্রতি মুক্ত স্বচ্ছ, স্বাভাবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ব্যাপারে তিন খণ্ডে বিভক্ত এই সংকলন গ্রন্থটির বিশেষ একটি ভূমিকা থেকে যাবে।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670767411313,"sku":"PRATIVASH-SOSBLN3RD","price":333.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/FGDKFJ.jpg?v=1739994424"},{"product_id":"soti-o-swatantara-bangla-loksahitye-nari-2nd-part","title":"Soti o Swatantara: Bangla Loksahitye Nari (2nd Part)","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e“সতী ও স্বতন্তরা অন্য ধরনের এক সংকলন-একে এক অর্থে অনন্য বলা যেতে পারে, কেন-না এ-ধরনের আয়োজন বোধহয় এই প্রথম। নারীজীবনের বিভিন্ন পর্যায় সম্পর্কে কী ছবি আঁকা হয়েছে বাংলা সাহিত্যে, এতে তা তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে। আমরা বলে থাকি, সাহিত্য যেমন প্রতিফলিত করে ব্যক্তির মন, তেমনি তা হয়ে ওঠে সামাজের দর্পণ। এই ধারণার অনুসরণে সম্পাদক এ বিপুলায়তন গ্রন্থে নারীজীবনকে ভাগ করেছেন কয়েকটি পর্বে। এই পর্বভাগের মধ্যেও শাহীনের সৃষ্টিশীল মনের পরিচয় ধরা পড়েছে।...\u003c\/span\u003e\u003cbr style=\"color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e\u003cspan style=\"color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eদেখা যাবে, এ-বিভাজন বয়ঃক্রম-শৈশব, শৈশব, কৈশোর, যৌবন, পৌঢ়ত্ব, বার্ধক্য-দিয়ে নয়, নারীজীবনের স্বীকৃত অবস্থা-জন্ম, কৌমার্য, বিবাহ, বৈধব্য, পতিতাবৃত্তি-দিয়েও নয়। এর মধ্যে জৈবজীবনের বিকাশ আর নারীর ভাবমূর্তির অতি কৌতূহলোদ্দীপক, এমনকি তাৎপর্যপূর্ণ, প্রকাশ মিশেল আছে।\u003c\/span\u003e\u003cbr style=\"color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e\u003cspan style=\"color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eপ্রতিটি অধ্যায়ে বিন্যস্ত শিরোনামে উপস্থাপিত হয়েছে সে সম্পর্কে বাংলা সাহিত্যে বিধৃত চিত্র। তার জন্যে সম্পাদক দ্বারস্থ হয়েছেন বাংলা সাহিত্যের প্রাচীনতম রচনা থেকে সাম্প্রতিক লেখার। চর্যাগীতি, মঙ্গলকাব্য, রামায়ণ, প্রণয়কাহিনি, বৈষ্ণব পদ, চৈতন্যচরিত, দোভাষী পুথি থেকে কাব্য-কবিতা, গল্প-উপন্যাস, নাটক-স্মৃতিকথা-সবকিছুই আছে এতে। যে শ্রম দিয়ে সম্পাদক এসব সন্ধান করেছেন, যে-মেধা দিয়ে তা নির্বাচন করেছেন তা আমাদের অভিভূত করে। প্রতিটি অধ্যায়ের সূচনায় সম্পাদকের নিজস্ব বক্তব্য আছে সংকলিত রচনার মর্ম নিয়ে। আমরা দেখতে পাই, বাংলা সাহিত্যে নারীর যে প্রতিকৃতি অঙ্কিত হয়েছে, তা বহুবর্ণ ও বহুমাত্রিক, তা দ্বন্দ্ব ও সংঘাতময়, তা ভালোবাসার রঙে ও ঘৃণার তুলিতে আঁকা।...\u003c\/span\u003e\u003cbr style=\"color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e\u003cspan style=\"color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e‘সতী ও স্বতন্তরা’র দুই খণ্ডে নারীর এই নানামুখী পরিচয় আমাদের আনন্দ দেবে, নতুন করে ভাবতে সাহয্য করবে।”\u003c\/span\u003e\u003cbr style=\"color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e\u003cspan style=\"color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eঅধ্যাপক আনিসুজ্জামান\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670767444081,"sku":"PRATIVASH-SOSBLN2RD","price":333.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/KFDJKVFJJ.jpg?v=1739994426"},{"product_id":"soti-o-swatantara-bangla-loksahitye-nari-1st-part","title":"Soti O Swatantara: Bangla Loksahitye Nari (1st Part)","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eবাংলা সাহিত্যে নারীকে নিয়ে আজ পর্যন্ত যত কিছু লিখিত হয়েছে তার একটি সুনির্বাচিত সংকলন এই গ্রন্থ। এই সব রচনার মধ্য দিয়ে নারীর নানারূপ ফুটে উঠেছে। মনে রাখা দরকার, একদা সাহিত্য রচনা ছিল মূলত পুরুষদেরই, যেহেতু শিক্ষার অভাবে নারীরা সাহিত্যকর্মে অনেককাল পর্যন্ত অংশগ্রহণ করতে পারেনি। পুরুষদের চোখ দিয়ে দেখা নারীরাই বহুদিন পর্যন্ত মূর্ত হয়ে উঠেছিল সাহিত্যে। কিন্তু এই সংকলনের বিশেষত্ব এখানেই যে নারীকে নিয়ে লেখা নারীদের রচনাও এখানে স্থান পেয়েছে। ফলত, পুরুষের চোখ দিয়ে দেখা নারী ও নারীর চোখ দিয়ে দেখা নারী-দুই-ই চিত্রিত হওয়ায় নারীকে সম্পূর্ণভাবে জানার এক সম্ভাবনা তৈরি করতে পেরেছে এই বই। সেই কবেকার চর্যাগীতি, বৈষ্ণবপদাবলি থেকে শুরু ক’রে হাল আমলের জয় গোস্বামী-মল্লিকা সেনগুপ্ত-নাসিমা সেলিম-ব্রাত্য রাইসুর রচনার সংকলন গ্রন্থটিকে এমন এক উচ্চতা দিয়েছে যার তুলনা প্রায় নেই বললেই চলে। সংকলিত রচনাগুলির পর্ববিভাজনে সম্পাদিকা শাহীন আখতার তাঁর সৃষ্টিশীল মনের পরিচয় দিয়েছেন। আশা করা যায়, ভবিষ্যতে পুরুষ ও নারীর একে অপরের প্রতি মুক্ত, স্বচ্ছ, স্বাভাবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ব্যাপারে এই অসামান্য গ্রন্থটির বিশেষ একটি ভূমিকা থেকে যাবে।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670767476849,"sku":"PRATIVASH-SOSBLN1RD","price":380.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/FKJGKF.jpg?v=1739994426"},{"product_id":"ses-baiji","title":"Ses Baiji","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eশ্রদ্ধেয় লেখক সমরেশ বসুর অনুরোধে তাঁরই সম্পাদিত ‘মহানগর’ পত্রিকার জন্য লিখিত হয়েছিল ‘শেষ বাঈজি’। সেই সময়ের এক সেরা বাঈজির সঙ্গে কথোপকথনের ভিত্তিতে তৈরি হয়েছিল লেখাটি। এরপর সেই সমরেশ বসুর অনুরোধেই পত্রিকার জন্য লিখিত হয়েছিল ‘শেষ মস্তান’, ‘শেষ লড়াই’, ‘শেষ নারী’,। এই লেখাগুলি লিখতে লিখতে লেখা হয়ে যায় ‘শেষ বাঈজি’, ‘শেষ দার্শনিক’, ‘শেষ মেট্রো’ গল্প তিনটিও। গল্প ও প্রবন্ধের এই মিশ্র সংকলনে ছড়িয়ে আছে হারিয়ে যাওয়া সময় ও মানুষের কথা। পাঠক জেনে আনন্দিত হবেন যে বৌবাজার-লালবাজার পাড়ার আরও কয়েকজনের সঙ্গেও কথা হয়েছিল লেখকের, যাদের একজন শান্তিবাঈ, যাঁর বাড়ির উঠোনে তক্তপোশে ব’সে গান শুনতেন ও শোনাতেন প্রবাদপ্রতিম সংগীত শিল্পী উস্তাদ আমীর খান। সেইসব বাঈজিরা আজ আর নেই, পরিবর্তে রয়ে গেল এই বই, যার মাধ্যমে পাঠক ফিরে যেতে পারবেন অতীতের সেই দিনগুলিতে।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670767542385,"sku":"PRATIVASH-SSBJ","price":143.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/FGLKFL.jpg?v=1739994427"},{"product_id":"pateshwari","title":"Pateshwari","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eভারতীয় চিত্রকলার প্রথম আধুনিক শিল্পী মানা হয় অমৃতা শেরগিলকে। ‘পটেশ্বরী’ তাঁকে নিয়ে এক অভিনব আধুনিক উপন্যাস। কী গদ্যের ব্যবহারে, কী জীবনী-গবেষণায়, কী কল্পনায়, এ এক অবিরাম ছবি আঁকাই যেন। তিরিশেরও কম যাঁর আয়ু, তাঁরই জীবন কী ভরপুর ঘটনায়, নাটকে, লাস্যে, প্রেমে, যৌনতায় ও অবর্ণনীয় সৌন্দর্যে। হাসি-কান্নায় টালমাটাল এক অপরূপ ডায়েরিও রেখে গেছেন অমৃতা। এক অনিঃশেষ ডায়েরি তাঁর রেখে যাওয়া ছবিরাও। ছবি, শব্দ ইতিহাস খুঁড়ে বিন্দু বিন্দু করে লেখক গড়েছেন তাঁর অমৃতা-কথা।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670767607921,"sku":"PRATIVASH-PTSWRI","price":333.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/FGDKJFHDJD.jpg?v=1739994433"},{"product_id":"rus-galpo-sanchayan","title":"Rus Galpo Sanchayan","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eদেশে দেশে সংগ্রাম আর মানুষের ঘরবসতের গল্পগুলোর মধ্যে এক ধরনের আত্মীয়তা থাকে। বাঁচার অভ্যেস বদলে যায়, সূর্যের আলো কোথাও কম, কোথাও বা বেশি এসে পড়ে, কিন্তু অনুভবগুলো, লড়াইগুলো, পরস্পরের হাত অনায়াসেই ধরে ফ্যালে। লেখা হতে থাকে বাঁচার মতো করে বাঁচতে চাওয়ার কিছু গল্প। গোর্কি, তলস্তয়, দস্তয়ভস্কি, তুর্গেনেভ, গোগোল, পুশকিন... পরপর কিংবদন্তি হয়ে যাওয়া এইসব লেখনীর নস্টালজিয়া থেকে কয়েকটি টুকরো তুলে আনা হল এখানে। এঁরা কি শুধুই রুশ সাহিত্যের জন্য তাদের লেখনী ধরেছিলেন? আমার আপনার দিন-প্রতিদিনের আখ্যানগুলোও কখন যেন সত্যি হয়ে ধরা পড়ে গিয়েছিল ওঁদের দিগ্‌দর্শনে। সেইসব চিরন্তন কিছু কাহিনির থেকে কয়েকটি বেছে নিলেন একালের আর-এক বিপ্লবী কবি সুভাষ মুখোপাধ্যায়। অনুবাদ করলেন তাদের নিজের ভাষায়। অনুবাদকের মরমি উপলব্ধি ও দৃপ্ত বাক্‌চেতনায় ভৌগোলিক দূরত্ব ঘুচে গেল অনেকটাই। পাঠকের জন্য অপেক্ষা করে থাকল কালজয়ী কিছু আস্বাদন|\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670767640689,"sku":"PRATIVASH-RGSY","price":285.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/FGJKJKF.jpg?v=1739994435"},{"product_id":"jevabe-bere-uthi","title":"Jevabe Bere Uthi","description":"\u003ch3\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"d2edcug0 hpfvmrgz qv66sw1b c1et5uql rrkovp55 a8c37x1j keod5gw0 nxhoafnm aigsh9s9 d3f4x2em fe6kdd0r mau55g9w c8b282yb iv3no6db jq4qci2q a3bd9o3v knj5qynh oo9gr5id\" dir=\"auto\"\u003eবাংলা ভাষায় কবিতাচর্চায় দীর্ঘদিন আগে থেকেই একটি বিশেষ জায়গা দখল করেছেন কবি আল মাহমুদ। কবিতার পাশাপাশি সুনাম অর্জন করেছেন ছোটগল্প রচনায়। গদ্যের শরীরে মায়াবী কাব্যময়তার স্রোত বইয়ে দিতে জানেন এই অনুভব কবি। তাঁর ‘যেভাবে বেড়ে উঠি’ রচনাটিকে বলা যেতে পারে একটি আত্মজৈবনিক উপন্যাস। একজন কবির বেড়ে ওঠার দিনগুলোয় অবশ্যই বিশেষ ভূমিকা থাকে তাঁর পরিবার, সমাজ এবং পারিপার্শ্বিক আবহাওয়ার। একজন অনুভূতি সম্পন্ন মানুষের বিশ্বাস-অবিশ্বাসের ভিত্তিভূমিও নির্মিত হয়ে যায় এই সময়টিতেই। শৈশৰ ও কৈশোরের বর্ণময় দিনগুলি এবং সে পর্যায়ের আলো ও আঁধারকে এই লেখায় তিনি দক্ষ শিল্পীর মতোই উপস্থিত করেছেন। অজস্র ব্যক্তিগত ঘটনার ঘনঘটার পাশাপাশি রচনাটিতে অনায়াসে জায়গা করে নিয়েছে ইতিহাসের নানা অধ্যায়। সেই সময়ের বাংলাদেশের আর্থসামাজিক কাঠামো, রাজনীতি, সংস্কৃতি এবং প্রাকৃতিক পরিবেশের কথা জানবার ক্ষেত্রে বইটিকে একটি বিশেষ দলিল হিসেবে অনায়াসে চিহ্নিত করা যাবে। কবি ও কথাশিল্পী আল মাহমুদের কবিতা এবং তাঁর দর্শনকে অনুধাবন করবার ক্ষেত্রে এই বইটি একটি বিশেষ ভূমিকা পালন করবে বলেই আমাদের বিশ্বাস।\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/h3\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670769279089,"sku":"PRATIVASH-JBU","price":237.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/JEVABE-BERE-UTHI.jpg?v=1739994533"},{"product_id":"galpo-ponero-minute","title":"Galpo Ponero Minute","description":"\u003ch3\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"d2edcug0 hpfvmrgz qv66sw1b c1et5uql rrkovp55 a8c37x1j keod5gw0 nxhoafnm aigsh9s9 d3f4x2em fe6kdd0r mau55g9w c8b282yb iv3no6db jq4qci2q a3bd9o3v knj5qynh oo9gr5id\" dir=\"auto\"\u003eহাতে যদি পনেরো মিনিট থাকে, একটু যদি ঘুমানোর আগে সময় বার করা যায়, গল্প যদি সঙ্গী হয়। ট্রেন-বাস-ট্রাম বা উড়ানের অল্প সময়েই, ছোটো গল্প ছোটো সময়- অনেক আনন্দ। মাত্র পনেরো মিনিট। সবই পাঠকের কথা ভেবেই আমরা বাংলার কথাসাহিত্যের অমর কথাশিল্পীদের কয়েকটি ছোটো গল্প নমুনা হিসেবে এখানে সাজিয়ে দিলাম। নতুন প্রজন্মের পাঠকরা এঁদের চিনতে পারবেন। অনুভব করতে পারবেন। তারপর তারা নিজেরাই শুরু করবেন খোঁজ। আমরা শুধু তাদের অনুসন্ধান স্পৃহাকে উসকে দিতে চাইলাম। ছোটো গল্প, ছোটো সময়-পাঠের বড় অভ্যাসের দোরগোড়ায় না হয় পনেরো মিনিটই...\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/h3\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670769311857,"sku":"PRATIVASH-GPM","price":285.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Galpo-15-Minute.jpg?v=1739994540"},{"product_id":"chapliner-cinemar-galpo","title":"Chapliner Cinemar Galpo","description":"\u003ch3\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"d2edcug0 hpfvmrgz qv66sw1b c1et5uql rrkovp55 a8c37x1j keod5gw0 nxhoafnm aigsh9s9 d3f4x2em fe6kdd0r mau55g9w c8b282yb iv3no6db jq4qci2q a3bd9o3v knj5qynh oo9gr5id\" dir=\"auto\"\u003eচার্লি চ্যাপলিন সিনেমা শিল্পে সর্বযুগের এক মহান ব্যক্তিত্ব, সবদেশের, সব মানুষের। ক্ষুধা ও স্বপ্নের সঙ্গে মিশিয়ে দিয়ে সিনেমা শিল্পকে এক গভীর জীবনবোধে চালিত করেছেন। বাবা অভিনেতা ছিলেন, বালক চার্লি বাবার স্নেহ পাননি, মা ছিলেন অপেরা শিল্পের গায়িকা, ছোটোবেলায় মায়ের এই গান চার্লির শিল্পচেতনার অঙ্কুর। পড়াশোনা ছিল জীবন থেকে শিক্ষা, মাটির শিক্ষা। সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গেই পরিচালনা, চিত্রনাট্য এবং অভিনয় একাই সামলাতেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। চার্লির সিনেমা জীবনের জয়গান, শ্রমিকের জয়গান, ভালোবাসার জয়গান। এখানে চার্লির পঁচিশটি ছবি বেছে নেওয়া হয়েছে। সবাক সিনেমা শুরু হলেও চার্লি নির্বাক ছবি করতে পছন্দ করতেন। তাঁর ছবিতে হাত তোলা-নামানো, হাঁচি-কাশি, হাসি-উলটে পড়া সবই ভিন্নতর দ্যোতনায় প্রকাশিত। চার্লিকে তাই ঘন ঘন পড়ার দরকার।\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/h3\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670769344625,"sku":"PRATIVASH-CCG","price":285.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Chapliner-Cinemar-Galpo.jpg?v=1739994539"},{"product_id":"manik-sahitye-abachetan","title":"Manik Sahitye Abachetan","description":"\u003ch4\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"d2edcug0 hpfvmrgz qv66sw1b c1et5uql rrkovp55 a8c37x1j keod5gw0 nxhoafnm aigsh9s9 d3f4x2em fe6kdd0r mau55g9w c8b282yb iv3no6db jq4qci2q a3bd9o3v knj5qynh oo9gr5id\" dir=\"auto\"\u003eবাংলা কথাসাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের স্থানাঙ্ক নির্ণয়ে বারবার নানা স্তর-পরম্পরা উন্মোচিত হয় পাঠকের মনে ও মননে। সুজিৎ ঘোযের আলোচনার পরিধি ও গভীরতা একেবারেই ভিন্নমাত্রিক। মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা-সাহিত্য বারবার সমাজতত্ত্ব ছাপিয়ে মনস্তত্ত্বের দিকে চলে গেছে। কিন্তু মানিকসাহিত্যে তত্ত্ব সততই চরিত্র, ঘটনা, সমাজ জীবনের সঙ্গে বিলীন হয়ে থেকেছে। তা মার্কসবাদ বা ফ্রয়েডীয় তত্ত্ব যা-ই হোক। একজন লেখকের রচনায় যুগপৎ সমাজবাস্তবতা এবং অবচেতনার ব্যবহার খুব সুলভ নয়। বিশেষত, সমকালীন অন্য-দুই মহান বন্দ্যোপাধ্যায়- লেখকের চেয়ে মানিকের কথাসাহিত্য এইসূত্রে কিছুটা এগিয়েই বলে মনে হওয়া অস্বাভাবিক নয়। কেননা, আমরা দেখব, তারাশঙ্কর বা বিভূতিভূষণের রচনা যেভাবে অঞ্চলভিত্তিক মানিকের রচনা তেমন নয়। মানিকের শশী-কুমুদ, কুবের-কপিলারা অঞ্চল নিরপেক্ষভাবেই স্বতন্ত্র ও সর্বব্যাপ্ত, স্থান ও কাল অতিক্রম করে তারা চিরকালই সর্বজনীন। তা সম্ভব হয়েছে, মানিক সংগতভাবেই মানব মনের গভীরে অনুসন্ধান চালিয়েছিলেন বলেই। বাংলা প্রবন্ধ-সাহিত্যে সুজিৎ ঘোষের রচনা চিরদিনই আলাদা মূল্য পেয়েছে। মানিক-আলোচনায় এই বইও যে পাঠকের সামনে উন্মোচিত করেছিল নতুনতর মানিক দিগন্ত, তাতে কোনো সন্দেহ নেই। সাহিত্যপিপাসু পাঠক ও মানিকসন্ধিৎসু গবেষক-ছাত্ররাও এই বইয়ে আবিষ্কার করবেন এক ভিন্ন ও সুদূরপ্রসারী মানিক বন্দ্যোপাধ্যায়কে, প্রকৃতপক্ষে যাঁর তত্ত্ব ছিল মানবত্ব।\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/h4\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670769377393,"sku":"PRATIVASH-MSA","price":285.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Manik-Sahitye-Abachetan.jpg?v=1739994542"},{"product_id":"debangshi-o-onyanyo-galpo","title":"Debangshi O Onyanyo Galpo","description":"\u003ch4\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"d2edcug0 hpfvmrgz qv66sw1b c1et5uql rrkovp55 a8c37x1j keod5gw0 nxhoafnm aigsh9s9 d3f4x2em fe6kdd0r mau55g9w c8b282yb iv3no6db jq4qci2q a3bd9o3v knj5qynh oo9gr5id\" dir=\"auto\"\u003eঅভিজিৎ সেনের বহু আদৃত গল্প (বা উপন্যাস) ‘দেবাংশী’ । মনে আছে, কয়েক বছর আগে কলকাতার একটি বিশিষ্ট এবং বিখ্যাত পত্রিকায় বাংলা সাহিত্যের পঞ্চাশটি সেরা গল্পের মধ্যে প্রবন্ধকার ‘দেবাংশী’কে বেশ উচু স্থানই দিয়েছিলেন। প্রবন্ধকারের বিচার্য সময় ছিল বিগত একশো বছর। ‘দেবাংশী গল্প, না উপন্যাস, এ নিয়ে মতবিরোধ থাকতে পারে। গল্প এবং উপন্যাসের সংজ্ঞা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু যখন কোনো আখ্যান রচিত হয়, তখন সম্ভবত এইসব ব্যাকরণ মেনে প্রায়শই হয় না।‘দেবাংশী’ একটি এমন আখ্যান, যার একাধিক স্তর আছে। সেই স্তর পরপর অতিক্রম করে গেলে মননশীল পাঠক দেখতে পাবেন যে অখ্যাত দূরবর্তী গ্রামের দেবাংশী মানুষটি আসলে যেন একটি প্রতীক, যা আমাদের সমগ্র সমাজে ব্যাপ্ত। ‘দেবাংশী’ ছাড়া এই সংকলনে আরও চোদ্দোটি গল্প আছে। বিচিত্র অভিজ্ঞতায় সমৃদ্ধ লেখক স্থান- কাল-পাত্রের অনুপুঙ্খ বিবরণসহ সাংসদ গণপতি মিশ্র’, ‘ব্যথার জগৎ, ফাল্গুনি রাতের পালা', নীলাঞ্জনা’, নদীর ধারে বাড়ি, ‘ঘ্রাণ’, ‘রূপবান আনসারির জীবন ও মৃত্যু’ইত্যাদি গল্পে এমন এক গল্পের পৃথিবী, যা এই সময়ের অন্যদের গল্পে বিরল।\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/h4\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670769410161,"sku":"PRATIVASH-DOOG","price":143.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Debangshi-O-Onyanyo-Galpo.jpg?v=1739994542"},{"product_id":"50-ti-bedom-hasir-galpo-panchash-ti-bedom-hasir-galpo","title":"50 ti Bedom Hasir Galpo (Panchash ti Bedom Hasir Galpo)","description":"\u003ch4\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"d2edcug0 hpfvmrgz qv66sw1b c1et5uql rrkovp55 a8c37x1j keod5gw0 nxhoafnm aigsh9s9 d3f4x2em fe6kdd0r mau55g9w c8b282yb iv3no6db jq4qci2q a3bd9o3v knj5qynh oo9gr5id\" dir=\"auto\"\u003eশুভমানস ঘোষ কমবেশি তিরিশ বছর ধরে বিভিন্ন পত্রপত্রিকায় অজস্র ছোটোগল্প লিখেছেন, সেগুলির মধ্য থেকে পঞ্চাশটি হাসির গল্প নিয়ে সংকলিত হল এই গ্রন্থ। এক্ষেত্রে নিছক সরস গল্পগুলির বদলে বিশুদ্ধ হাসির গল্পগুলিই বেছে নেওয়া হয়েছে। হাসির গল্পের ঐতিহ্য মেনে নমুনা হিসাবে চুটকি আকারের একটি-দুটি গল্প এখানে সংকলিত হলেও সুনির্মিত পূর্ণাঙ্গ গল্পগুলিই এখানে গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে যাতে পাঠকের রসতৃষ্ণা পরিপূর্ণভাবে তৃপ্ত হয়। সুনির্বাচিত এই গল্পগুলিতে আপাত তির্যকতার আড়ালে এক দার্শনিক দৃষ্টির প্রতিভাস স্পষ্ট হয়ে উঠেছে, ফলে এগুলি হাসির গল্পের সীমা ছাড়িয়ে চিরন্তন সাহিত্যের সম্পদ হয়ে উঠেছে। দুঃখের সংসারের বিরস বদনে গল্পগুলি যেমন বেদম হাসির খোরাক জোগাবে তেমনি ভাবাবেও।\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/h4\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670769442929,"sku":"PRATIVASH-PTBHG","price":475.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/50-TI-BEDOM-HASIR-GALPO.jpg?v=1739994549"},{"product_id":"kobir-chokhe-kobi","title":"Kobir Chokhe Kobi","description":"\u003ch4\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"d2edcug0 hpfvmrgz qv66sw1b c1et5uql rrkovp55 a8c37x1j keod5gw0 nxhoafnm aigsh9s9 d3f4x2em fe6kdd0r mau55g9w c8b282yb iv3no6db jq4qci2q a3bd9o3v knj5qynh oo9gr5id\" dir=\"auto\"\u003eরবীন্দ্রনাথের কবিতা-বিষয়ে তিরিশের দশকের কবিদের সমালোচনাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের সঙ্গে তাঁদের সম্বন্ধ-নির্ণয়ের সূত্র খুঁজতে চাওয়া হয়েছে ‘কবির চোখে কবি’ বইটিতে। জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু আর বিষ্ণু দে হলেন সেই পাঁচজন কবি, যাঁদের প্রত্যেকের রবীন্দ্র-সমালোচনা নিয়ে এ-বইয়ের এক-একটি অধ্যায় গড়ে উঠেছে। এঁদের সমালোচনা বিশ্লেষণ করে বুঝতে চাওয়া হয়েছে এঁদের আধুনিকতার ধারণার নিজস্বতা আর তারই সঙ্গে জড়িয়ে থাকা রবীন্দ্রপ্রভাবের সঙ্গে এই কবিদের সংঘর্ষের স্বরূপ। সেসব লেখা থেকে রবীন্দ্রনাথকে আর-একভাবে জানি, সেইসঙ্গে আলোচক কবিদেরও কবিমানসের খোঁজ পেয়ে যাই। এ-বই তাই একই সঙ্গে রবীন্দ্রনাথকে, আধুনিক কবিকুলকে আর বাংলা কবিতার গত শতকের আধুনিকতার ধরন বুঝে নেবার প্রয়াস। বিশ্বভারতীতে বাইশ বছর অধ্যাপনা করেছেন সুতপা ভট্টাচার্য। ‘কবির চোখে কবি’ বইটি তাঁর তিরিশের দশকের কবিদের রবীন্দ্রসমালেচনা’ নামে পিএইচডি উপাধির জন্য রচিত গবেষণা-সন্দর্ভ। বেশ কয়েকটি বইয়ের লেখক সুতপা ভট্টাচার্যের এইটিই প্রথম বই।\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/h4\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670769475697,"sku":"PRATIVASH-KCK","price":238.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Kobir-Chokhe-Kobi.jpg?v=1739994548"},{"product_id":"gabriel-garcia-marquez-nihsangatar-satabarsha","title":"Gabriel García Márquez: Nihsangatar Satabarsha","description":"\u003ch4\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"d2edcug0 hpfvmrgz qv66sw1b c1et5uql rrkovp55 a8c37x1j keod5gw0 nxhoafnm aigsh9s9 d3f4x2em fe6kdd0r mau55g9w c8b282yb iv3no6db jq4qci2q a3bd9o3v knj5qynh oo9gr5id\" dir=\"auto\"\u003e‘মাকন্দো’ এক কাল্পনিক স্থানের নাম, বহু প্রতীকের সমাহার। এরই পটভূমিতে রচিত হয় বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ উপন্যাস, নোবেলজয়ী বলে নয়, আজও এর দুর্বার আকর্ষণ অব্যাহত আছে বলে, আমরা মুগ্ধ পাঠক হিসেবে বাংলায় তরজমা করতে প্রয়াসী হয়েছি এইজন্যে যে মাতৃভাষায় এর পাঠ জরুরি। একটি পরিবারকে কেন্দ্র করে গড়ে ওঠে কাহিনি, অন্তর্বয়নে আসে নানা ঘটনা ও চরিত্র, মানুষের আশা আকাঙক্ষা পরিবারের কর্তা বুড়ো হয়ে মৃত্যুবরণ করে, মা বেঁচে থাকে সম্ভবত একশো বছরেরও বেশি, মা চেষ্টা করে পরিবারটিকে রক্ষা করতে, মানবিক মূল্যবোধ ধরে রাখতে কিন্তু না, অনিবার্য ধ্বংসের গহ্বরে বিলীন হয় মাকন্দো, উপন্যাসটিও শেষ হয়। ধ্বংসের জন্য দায়ী কি শুধু শোষণ বা প্রকৃতির খ্যাপামো ? নাকি মানুষের অন্তর্নিহিত পাপাচার ? গাব্রিয়েল গার্সিয়া মার্কেস-এর জীবনে সেই চিনা প্রবাদটি বড়ো সত্য-দীর্ঘপথ যেতে হলে একপা একপা করে এগোও।\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/h4\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670769541233,"sku":"PRATIVASH-NS","price":475.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Nihsangatar-Satabarsha.jpg?v=1739994551"},{"product_id":"gabriel-garcia-marquez-biswasahitye-prakanda-bismay","title":"Gabriel García Márquez: Biswasahitye Prakanda Bismay","description":"\u003ch4\u003e\u003cspan class=\"d2edcug0 hpfvmrgz qv66sw1b c1et5uql rrkovp55 a8c37x1j keod5gw0 nxhoafnm aigsh9s9 d3f4x2em fe6kdd0r mau55g9w c8b282yb iv3no6db jq4qci2q a3bd9o3v knj5qynh oo9gr5id\" dir=\"auto\"\u003e\u003cstrong\u003eজীবনটা বিন্দুতে বিন্দুতে জমতে জমতে কখন যেন গল্প হয়ে যায়। আর গল্পটা বলবেন বলেই তিনি বেঁচে থাকেন। গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। সমকাল ঐতিহ্য, বাস্তবতা ও জাদুবাস্তবতার নকশি কাঁথায় ফোড় তুলতে তুলতে তিনি অপরূপ আকর্ষণে ও সাবলীল নির্লিপ্ততায় বাঁচার আখ্যান লিখে চলেন। শৈশব থেকে নানা বাঁকে জীবন বয়ে যেতে যেতে সফোক্লেস ও হেমিংওয়ের এই ভক্তকে সে এটাই শিখিয়েছিল যে, বলতে হবে। কারণ মার্কেস মানতেন কারাকাসের হুয়ান বস্‌-এর সেই কথা- ‘...লেখকের কাজ, ওর টেকনিক, কাঠামো গঠনের উপাদান এবং খুব সূক্ষ্ম গোপন কারুকার্য সবই যৌবন বয়সে আয়ত্ব করা উচিত। আমরা লেখকরা তোতাপাখির মতো বৃদ্ধবয়সে কথা বলতে শিখি না’। আর বলা শেষ হলে আর কোনো আগ্রহ থাকে না। হেমিংওয়ে যেমন বলতেন-মৃত সিংহ।’ মার্কেসের সেই কথার টানেই মুগ্ধ পাঠকহৃদয়, বিশ্বের সঙ্গে তার আত্মীয়তা, নোবেল প্রাপ্তি। গল্পে, উপন্যাসে, ভাষণে সাক্ষাৎকারে ছড়িয়ে থাকা মার্কেসকে কিছুটা সংকলনে আর কিছুটা বিশ্লেষণী দৃষ্টির আলোকে এনে ফিরে দেখা হল এই দুই মলাটের মধ্যে। কে বলে যে কর্নেলকে কেউ চিঠি লেখে না ? কে বলে যে নিঃসঙ্গতায় শতবর্ষ পেরিয়ে যায় ? অসংখ্য অনুভবের লেফাফা জুড়ে তার নাম, সময়কে ফাঁকি দিয়ে মার্কেস-প্রেমের গুঞ্জন কলরব হয়ে বয়ে চলছে আগামীর দিকে। তারই কয়েকটি সংলাপ ও আলাপ ধরা থাকল এখানে।\u003c\/strong\u003e \u003c\/span\u003e\u003c\/h4\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670769508465,"sku":"PRATIVASH-GGM-BSPB","price":380.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Gabriel-Garcia-Marquez.jpg?v=1739994551"},{"product_id":"mausumi-samudrer-upakule","title":"Mausumi Samudrer Upakule","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eততঃ সুরূপা-মণিরূপা-কর্পূর-মঞ্জরী। এতাঃ কন্যা মঘেননীতা।।-কুলপঞ্জী মগ ও পোর্তুগিজদের দৌরাত্ম্যে বিপর্যস্ত-বাংলার শোকগাথা যেন এই উপন্যাস। বাংলাসাহিত্যে এর আগে এই বিষয় নিয়ে সম্ভবত আর কেউ উপন্যাস লেখেননি। আউলাকেশি দেছেলবা, ইগনেশিয়াস ডি সিলভা, কবিরাজ ক্ষেমংকর সেন, উপকূলের বণিক যুগল সাধু, মিরবহর জাহাঙ্গির ইউসুফ, মারিয়া ল্যাবার্ডো, ওলন্দাজ বণিক ইয়েকব, পোর্তুগিজ বণিক মাসকারহেনা, এ ধরনের অসংখ্য চরিত্র সতেরো শতকের বাংলা উপকূলে ঘোরাফেরা, বসবাস করছে। তৈরি হচ্ছে নানা ধরনের নাটকীয় সংঘাত, ট্র্যাজেডি। ধাত্রীনগর গ্রামে মগ আক্রমণকে কেন্দ্র করে লেখক এক বিস্মৃত সময়ের আখ্যান রচনা করেছেন যার পরিধিতে ষোলো-সতেরো শতকের ইউরোপ থেকে বাকলা চন্দ্রদ্বীপ-সন্দীপ-আরাকান-চট্টগ্রাম একসূত্রে ধরা পড়েছে।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670769639537,"sku":"PRATIVASH-MSU","price":190.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/hfdjjj.jpg?v=1739994556"},{"product_id":"kabyera-mukti-o-tar-por","title":"Kabyera Mukti O Tar Por","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eবাংলা সাহিত্য তার পালাবদলের কালে বেশ কিছুটা পথ অতি দ্রুত পার হয়ে যাচ্ছিল। চর্যাপদ, মঙ্গল সাহিত্যের দিনরাত্রিগুলিকে পার করে ঈশ্বর গুপ্তের লেখনী বেয়ে যে আধুনিকতার ছোঁয়া বাংলা সাহিত্যে লাগল, তা উত্তর-আধুনিকে পৌঁছোতে খুব বেশি সময় নিল না। মধুসূদন থেকে রবীন্দ্রনাথ উত্তরিত হতে হতেই তা বিশ্বসাহিত্যের সঙ্গে আত্মীয়তা দৃঢ় করে নিল। বিশ্ব ভ্রাতৃত্বের সেই টীকা নিয়ে বিষ্ণু দে, সুধীন্দ্রনাথের কাল বাংলা কবিতার পাঠকের কাছে এক ভিন্ন রুচির অধিকার দাবি করল। আরোপ ও উদ্ভাবনের সেই নিরীক্ষার কালে একে একে এলেন সঞ্জয় ভট্টাচার্য, বুদ্ধদেব বসু, আলোক সরকার, অলোকরঞ্জন দাশগুপ্তের মতন ব্যক্তিরা। তত্ত্বগতভাবে হুইটম্যান, অলডাস হাক্‌স্‌লিরা এসে দাঁড়ালেন বাংলা কাব্যের সীমারেখায়। বাংলা কাব্য আঞ্চলিকতার জড়তা কাটিয়ে ক্রমে আন্তর্জাতিক হয়ে উঠল। ছক-ভাঙা যাত্রার সেইসব ঘণ্টা-মিনিট-সেকেন্ডের দোলায় কোথাও হয়তো বদলে গেল বিশ্বজনীনতার সুরটি। নিজস্ব এক বয়ান কি তৈরি হল বাংলা কাব্যের ? এসবই ফিরে দেখা হল। এইসব প্রবন্ধ ও প্রাসঙ্গিকতায়।\u003c\/span\u003e\u003cbr style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eকাব্যের মুক্তি ও তাঁর পর\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670769672305,"sku":"PRATIVASH-KMOTR","price":333.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/fjkd.jpg?v=1739994556"},{"product_id":"sei-pratham-purush","title":"Sei Pratham Purush","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eএই উপন্যাসে বর্তমান কালের চরিত্র ও ঘটনার প্রেক্ষিতে তুলনামূলকভাবে রবীন্দ্রনাথের ভাষায় ‘আধুনিক মানুষ’ বিদ্যাসাগরের জীবনের নানা ঘটনা এবং কালজয়ী চিন্তনগুলি আনা হয়েছে। শোভনা এক শক্তিময়ী নারী। তাঁর উত্তরাধিকারে পাওয়া ধন-সম্পদ দিয়ে গড়ে তুলেছেন সমাজসেবা ও স্বনির্ভরতার সংগঠক একটি প্রতিষ্ঠান- ‘সৃজনী’। এখন তাঁর অবর্তমানে সেই সংগঠন পরিচালনা করেন তার ভাইপো প্রধান শিক্ষক মণিভূষণ, তাঁকে সাহায্য করে ছাত্র প্রীতম, সহ-শিক্ষক অমলা এবং অন্যান্য অনেক মানুষ। ছোটো ভাই প্রণবের নেতৃত্বে পরিচালিত এক গোষ্ঠীর চক্রান্তে মণিভূষণ তাঁর প্রধান শিক্ষকের পদটি ত্যাগ করতে বাধ্য হন। তিনি বাইরে থেকে শিক্ষা-সংস্কৃতির জগতে এই প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে লড়াই করতে থাকেন। তাঁর সহযোগী হল পুত্রবধূ সুপর্ণা, প্রীতম, অমলা ও অন্যান্য শিক্ষকরা। অমলাও তার নারীত্বের মর্যাদা রক্ষার জন্য শিক্ষকের পদ ত্যাগ করেছে। মণিভূষণ তার বিদ্যালয়ে যে সকল আদর্শ শিক্ষাবিধি ও পরিবেশ গড়ে তুলেছিলেন প্রণব-গোষ্ঠী তা নষ্ট করার কাজ করতে থাকে। অন্যদিকে প্রণব তার নিজের ভাইপো-ভাইঝি, দাদা মন্মথর ছেলেমেয়ে, সুবিদ ও দিবাসহ কয়েকজন প্রাণবন্ত যুবক যুবতিকে কুপথে যেতে প্ররোচিত করে। নানা চক্রান্তের জাল ছড়িয়ে দিয়ে প্রণব ভাইপো সুবিদের প্রেমিকা গতিশীলাকে ধর্ষণ করে। অসমসাহসী গতিশীলার অসাধারণ এক লড়াইয়ের মধ্যে দিয়ে এই উপন্যাস শেষ হয়েছে। মাইকেল মধুসূদনের ভাষায় যিনি ছিলেন- ‘the first man amongst us’ যেন সেই ঈশ্বরচন্দ্রেরই প্রতীকী এক সাম্প্রতিক পরীক্ষামূলক কাহিনি এই উপন্যাস- সেই প্রথম পুরুষ।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670769705073,"sku":"PRATIVASH-SPP","price":190.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/bkjkcjvkj.jpg?v=1739994559"},{"product_id":"barryman-bergman","title":"Barryman Bergman","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e২০১৮-তে বিশ্বের সিনেমামনস্ক মানুষ উদ্‌যাপন করেছে তাঁর জন্মশতবর্ষ।তিনি ইংগমার বার্গম্যান।শতবর্ষ পেরিয়েও তাঁর রচিত সিনেমা আজও প্রাসঙ্গিক।এক-একটি যেন মহাগুরুত্বপূর্ণ ফিল্‌ম-টেক্সট।‘দ্য সেভেন্থ সিল’ সিনেমার সেই বিখ্যাত ‘মৃত্যুর সঙ্গে দাবা খেলা’র দৃশ্যটির মতোই মানবমনের অবচেতনে লুকিয়ে থাকা যাবতীয় পঙ্কিলতার উপাদান তাঁর সিনেমাসৃষ্টির মহাকাশে অলৌকিক এক পাখির মতো ডানা মেলেছে, যে-উড়ান দেখে অভিভূত বিশ্বের তাবৎ সিনেমাপ্রেমী।বস্তুত সিনেমা-মাধ্যমটিই যেন ঋণী তাঁর কাছে।এই গ্রন্থে আলোচিত হয়েছে তাঁর আত্মজীবনী ‘ম্যাজিক লেটার্ন’-এর প্রারম্ভিক অংশ, তাঁর ব্যক্তিজীবন, তাঁকে লেখা বিভিন্নজনের চিঠি, তাঁর সিনেমা, শুটিং-এর দিনলিপি, এবং তাঁকে নিয়ে তাঁর সঙ্গে এক সুদীর্ঘ আলাপ। বার্গম্যান-অনুরাগীরা ঋদ্ধ হবেন, বলাই যায়।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670769737841,"sku":"PRATIVASH-BB","price":238.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/fjkdg.jpg?v=1739994559"},{"product_id":"natyaloke-rabindranatha","title":"Naṭyaloke Rabindranatha","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eবহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ শুধু নাট্যরচয়িতাই ছিলেন না, ছিলেন অভিনেতা,\u003c\/span\u003e\u003cbr style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eনাট্যপরিচালক, নাট্যনির্দেশক তথা নাট্য-প্রযোজকও। গানে, কবিতায়, গদ্যরচনায়,\u003c\/span\u003e\u003cbr style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eনাট্য-সাহিত্যে-সর্বত্রই তিনি মানবজীবনের অনিবার্য মুক্তিসাধনার কথাই বলেছেন।\u003c\/span\u003e\u003cbr style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eরূপকভাষী, সংকেত ব্যবহারে দক্ষ, গানে সিদ্ধহস্ত এবং অন্তর্মুখিতার সাধক রবীন্দ্রনাথ\u003c\/span\u003e\u003cbr style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eতাঁর উনসত্তরটি নাট্যরচনায় তার স্বাক্ষর রেখেছেন। তাঁর এই নাট্যলোক-বিচরণের\u003c\/span\u003e\u003cbr style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eইতিহাস বিবৃত হয়েছে বিশিষ্ট রবীন্দ্র-গবেষক অনুত্তম ভট্টাচার্যের এই ‘নাট্যলোকে\u003c\/span\u003e\u003cbr style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eরবীন্দ্রনাথ’ গ্রন্থে। রবীন্দ্র-অনুরাগীদের কাছে গ্রন্থটি আকর্ষণীয় হবে বিবেচনা করি।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670769770609,"sku":"PRATIVASH-NR","price":333.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/kfldjgkjgf.jpg?v=1739994564"},{"product_id":"purush-noy-purushtantra","title":"Purush Noy Purushtantra","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eনারীবাদ মানে নিরবিচ্ছিন্ন পুরুষ বিরোধিতা নয়। পুরুষ মাত্রেই নারীর শত্রু নয়। নারীবাদ মানে পুরুষতন্ত্রের বিরোধিতা। পুরুষতন্ত্র একটি সামাজিক ব্যবস্থা। সেই ব্যবস্থা একদিকে যেমন আধিপত্যবাদী শোষণসম্পন্ন নারীনিগ্রহী, তেমনই সেই কায়েমি স্বার্থ প্রয়োজনে নারীকে দেবীজ্ঞানও করেছে। কেননা, তার মাধ্যমেও নিজস্বার্থ চরিতার্থ হয়েছে পরুষতন্ত্রের। এই সমাজব্যবস্থা পুরুষকে করে তুলেছে প্রভু, আর নারীকে চরণদাসী স্যাফো বা সিমন দ্য বোভেয়া থেকে আমাদের চন্দ্রাবতীদেবী রাধারাণীদেবী আশাপূর্ণাদেবী নবনীতা দেবসেন কবিতা সিংহরাও বাংলা ভাষায় লিখেছেন নানা নারীবাদী রচনা। নারীবাদ মানে কেবল ফরাসি মেয়েদের প্রকাশ্যে বক্ষবাস পোড়ানো নয়, তার তাৎপর্য সমাজের অনেক গভীরে। যুগে যুগে নারী নিজের মতো করে খুঁজেছে আত্মপরিচয় আর সমানাধিকার। বাংলা ভাষার প্রধানতম কবি মল্লিকা সেনগুপ্ত কবিতা ও গদ্যে উন্মোচিত করেছেন মানবীচর্চার নানা উদ্ভাস। এই বইয়ের রচনাগুলিও সেই অভিজ্ঞান।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670769836145,"sku":"PRATIVASH-PNPT","price":285.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/DFGHJDF.jpg?v=1739994567"},{"product_id":"bibahobichchhinnar-akhyan-banglar-somaj-o-sahitye","title":"Bibahobichchhinnar Akhyan: Banglar Somaj O Sahitye","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eআধুনিক সময়ে নারী-পুরুষের দাম্পত্য যেন সরু সুতোর বন্ধন, কিংবা কাচের তৈজস, ছিন্নসম্ভব ও ভঙ্গুরপ্রবণ। বাঙালি জীবনেও ঘনিয়ে উঠেছে বিবাহবিচ্ছেদের সমাধান। চারদিকে নিঃশব্দ ভাঙনে স্পষ্ট হচ্ছে সমাধান ও সংকট। এই ভাঙন তো কেবল দুটি নারী-পুরুষের নয়, তার লগ্ন আছে সমাজবাস্তবতায়। ১৯৫৫ সালে চালু হয়েছে বিবাহবিচ্ছেদ আইন সম্পর্কের ভাঙনে তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত নারী। তবু, স্বীকার করতেই হবে, নষ্ট শসা পচা চালকুমড়োর মতো অসুখী দাম্পত্য থেকে বেরিয়ে নতুন আকাশের নীচে দাঁড়ানোর সুযোগ নারীকে দিয়েছে বিবাহবিচ্ছেদই। লিঙ্গ-অসাম্যের বিরুদ্ধে নারীর লড়াই রাষ্ট্রের মান্যতা পায়। গঠিত হয় মহিলা কমিশনও। যদিও, আমাদের পাঠ্যক্রমে মানবীবিদ্যার সংযোজন বেশি দিনের নয়। কিন্তু, সাহিত্যের পৃষ্ঠায় নারী নিজের মহিমায় হয়ে উঠেছে স্বাতন্ত্র্যময়ী। বাংলা উপন্যাসে আধারবাহিত বিবাহবিচ্ছেদের নারীবাদী সমাজতাত্ত্বিক বিশ্লেষণ এই গ্রন্থের প্রতিপাদ্য। বাংলা উপন্যাসে ধারাবাহিক চলনের সঙ্গে নারীবাদী কবির ব্যাখ্যা ও বিষাদ যেন ওতপ্রোত এই বইয়ে। বিবাহবিচ্ছেদের নির্বাচিত আখ্যানগুলি তত্ত্ব ও তথ্যের ভারে নুয়ে পড়েনি একটুও। হয়ে উঠেছে একটি স্বতন্ত্র আখ্যান।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670769901681,"sku":"PRATIVASH-BABSOS","price":333.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/FGJFK.jpg?v=1739994572"},{"product_id":"bhai-chotobou-bela-o-mirake-rabindranather-sob-chithi","title":"Bhai Chotobou Bela O Mirake Rabindranather Sob Chithi","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eস্ত্রীকে লেখা বিখ্যাত মানুষদের চিঠির প্রতি কৌতূহল পৃথিবীর সব মানুষের। বাঙালি এসব ব্যাপারে আরও বেশি কৌতূহলী। এইসব চিঠিপত্রের মধ্য দিয়েই স্বামী-স্ত্রীর নিভৃত সম্পর্কের একটি স্পষ্ট ছবি ফুটে ওঠে। রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী স্বামীর কিছু দুর্লভ চিঠি নিজের বাক্সে যত্ন করে তুলে রেখেছিলেন। স্ত্রীকে লেখা স্বামীর সেই গোপন একান্ত ব্যক্তিগত চিঠিগুলি পাঠকের হাতে তুলে দেওয়া গেল এখানে। মধ্যম কন্যা রেণুকা অল্প বয়সেই মারা যান। কবির প্রাণের দুই মেয়ে বেলা ও মীরা। বেলা বড়ো, মীরা ছোটো। তাঁদের সারাজীবনে কবি তাঁদের যত চিঠি লিখেছেন তার পূর্ণাঙ্গ সংগ্রহ এই গ্রন্থ। স্ত্রীকে লেখা, দুই মেয়েকে লেখা কবির সমস্ত চিঠিপত্রের এ এক দুর্লভ সংগ্রহ-গ্রন্থ। এখানে নামলেখা খামগুলি নেই, শুধু চিঠিগুলি রইল।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670769934449,"sku":"PRATIVASH-BCBOMRSC","price":285.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/DFKHDKJHK.jpg?v=1739994573"},{"product_id":"shoubhik-ebong-soubhik","title":"Shoubhik Ebong Soubhik","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eনামে কি এসে যায় ? কখনো কখনো যায়; যেমন যে তার নাম বাংলায় লেখে তালব্য- 'শ’ দিয়ে, সে-ই যদি ইংরেজিতে ‘এস’ দিয়ে মানে দন্ত-স’ দিয়ে লেখে তবে তালব্য-শ’-য় ঔ-কার ভয় ‘ই’ ‘ক’ তবে শৌভিক হয়ে যায় সৌভিক। শৌভিক মানে ঐন্দ্রজালিক, সৌভিক মানে বাজিকর। দুটোর মানে এক। ছাত্রের কাছে শিক্ষকের প্রশ্ন ছিল আসলে সৌভিক কী? এই প্রশ্নের সামনে শৌভিক এক গভীর সংকটে পড়ে যায়। এক নাম অথচ বানানের হেরফেরে তার ব্যক্তিত্ব পালটে যাচ্ছে। এই দারুণ সমস্যা আরও জট পাকায়, ঔপন্যাসিক সেই জট খুলতে খুলতে কোথাও কি এসে দাঁড়ান? উপন্যাসটি সেই অনুসন্ধানের আখ্যান।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670769999985,"sku":"PRATIVASH-SAS","price":304.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/FDLKJLFKJG.jpg?v=1739994576"},{"product_id":"khanakaler-chanda","title":"Khanakaler Chanda","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eঅটোগ্রাফের খাতা এগিয়ে দিয়ে যখনই কেউ কিছু লিখে দিতে বলেছে তখনই তাকে কিছু-না-কিছু লিখে দিয়েছেন রবীন্দ্রনাথ। দুই-চার-ছয়-আট লাইনের পদ্য। চটজলদি। তেমন গভীর কোনও ভাবনা লুকিয়ে নেই এসব লেখায়। এসব লেখাকে রবীন্দ্রনাথ বলেছিলেন ‘টুকরো কথার ঝুলি’। বলা বাহুল্য, এগুলিকে কোনও মূল্যই দিতে চাননি তিনি। কখনও বলেছেন ‘কথার আবর্জনা’, কখনও বলেছেন ‘বাজে কথা’। ‘লেখন’ ও ‘স্ফুলিঙ্গ’ গ্রন্থ দুটি এরকমই টুকরো পদ্যের সংকলন। বর্তমান গ্রন্থটির মূল্য এখানেই যে, উল্লিখিত গ্রন্থ দুটির বাইরেও যে অসংখ্য টুকরো পদ্য ছড়িয়ে-ছিটিয়েআছে সেগুলিকে নিয়েই আলোচনা করা হয়েছে। কবি সুব্রত রুদ্র গবেষকের নিষ্ঠা নিয়ে এই কাজটি করেছেন। তাঁর মনে হয়েছে ‘রবীন্দ্রনাথের কিছু হারিয়ে যেতে দেওয়া উচিত নয় আমাদের।’ বিশ্বসাহিত্যের মহত্তম কবি নিছক খেলা হিসেবে যা লিখে দিয়েছেন, সেগুলির ভেতর থেকেও কোনো কোনো লাইনে প্রতিভার বিদ্যুৎ ঝিলিক দিয়ে গেছে।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670770032753,"sku":"PRATIVASH-KKC","price":95.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/FGJDF.jpg?v=1739994580"},{"product_id":"dahankal","title":"Dahankal","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eহরিদাস নামের একজন জলপুত্র অশিক্ষিত বাবা রাধানাথের প্রেরণায় আলোর পথে হাঁটছে। তার পরিবারকে ঘিরে আবর্তিত হয় সমাজের পিছুটান, স্বার্থপরদের লোলুপতা, সুবিধাবাদীদের ওপর-চালাকি। আবদুল খালেকের সঙ্গে হাত মিলিয়ে নিকুঞ্জ সর্দার গোটা জেলেসমাজকে গ্রাস করতে উদ্যোগী হয়। এই উপন্যাসের কেন্দ্রে দাঁড়িয়ে থাকে বঞ্চিত-লাঞ্ছিত জেলেসম্প্রদায়, তাদের প্রতিবাদ-প্রতিশোধ, মুক্তিযুদ্ধ। হরিদাস, রাধানাথ, খু-উ বুইজ্যা, রাধেশ্যাম, চন্দ্রকলা, পরিমল, রসমোহন, শিবশরণ এরা যেন জেলেসমাজের এক-একটি স্বতন্ত্র কণ্ঠস্বর। দয়ালহরি বঞ্চনার শিকড় হয়ে নির্বাক দাঁড়িয়ে থাকে আর রামহরি নিজের জীবন দিয়ে জালাল মেম্বারের সেই বঞ্চনার প্রতিশোধ নেয়। গানের ভেতর দিয়ে জগৎ ও জীবনকে অনুধাবন করতে চায় হরবাঁশি। নির্জীব জেলেপল্লিটি পাকসেনাদের বর্বরতায় ক্রমশ জেগে ওঠে। মা-বোন-বউয়ের ইজ্জত রক্ষা করতে হরিদাস- রাধেশ্যাম- খু-উ-বুইজ্যা হাতে অস্ত্র তুলে নেয়। নিজেদের অজান্তেই পরোক্ষভাবে জড়িয়ে পড়ে মুক্তিসংগ্রামে। জেলেদের জীবন আর-এক দহনকাল শুরু হয়। সমুদ্রসংগ্রামী এবং নদীলগ্ন জেলেদের সঙ্গ নৈঃসঙ্গ মৃত্যু জীবন একাকার হয়ে আছে এই উপন্যাসে।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670770098289,"sku":"PRATIVASH-DAHANKAL","price":143.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/DFHDD.jpg?v=1739994581"},{"product_id":"kaler-dhulay-lekha","title":"Kaler Dhulay Lekha","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eশামসুর রাহমান। বাংলা সাহিত্যের কাব্যকাঠামোর নববিন্যাস মানেই-তাঁর কবিতা-তাঁর লেখা। স্বাভাবিকভাবেই শামসুর রাহমান আজ বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি-একথা সর্বজন স্বীকৃত। কালের পথ পরিক্রমায় জীবন ঘষে যারা আগুন জ্বেলেছেন তিনি সেই আলোর পথযাত্রী। মাটি, মানুষ, সুন্দর ও স্বদেশকে আপন জেনেই তিনি ‘জড়ভরত’ হয়ে থাকেননি। একজন দায়বদ্ধ কবির দায়িত্ব পালন করে চলেছেন অবিরাম। তাঁর এক একটি কবিতা এক একটি কালের ইতিহাস ধারণ করে আছে। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে স্থান পাওয়া এমন অনেক মাইল ফলক লেখার সফল স্রষ্টা তিনি। তাঁর কবিতায় প্রতিভাত হয়েছে সত্য, সুন্দর ও প্রেমের সাথে মানুষের এক নিবিষ্টতা। আবার তাঁর শাণিত কবিতা গণসংগ্রামের ফেস্টুনও হয়েছে বিভিন্ন সময়ে। কখনও বা হয়েছে শ্লোগানের ভাষা। বেকারত্ব, দারিদ্র্য সবকিছু থাকা সত্ত্বেও দ্রোহের বিরুদ্ধে তিনি কবি-ছিলা ছেড়া ধনুকের মতো টান টান বিপ্লবী। ‘কালের ধুলোয় লেখা' তাঁর আত্মজীবনীতে রাজনীতি, অর্থনীতি, সাহিত্য-সংস্কৃতি শুধু নয়, বৈশ্বিক পটভূমিতে কাছ থেকে দেখা বাঙালির গণ সংস্কৃতির ইতিহাস যেমন প্রকাশিত হয়েছে তেমনি প্রতিভাত হয়েছে। তাঁর কাব্যসত্তার ভেতর-বাহির। জীবনে ঘটেছে এমন কোনো ঘটনাকে লুকোতে চাননি। মুখোমুখি হয়েছেন বার বার। বর্ণাঢ্য জীবনের অধিকারী শামসুর রাহমান অনেক অজানা ইতিহাসকে খোলসা করেছেন স্পষ্টভাবে, যার মধ্য দিয়ে বিশুদ্ধ সত্যাশ্রয়ী আত্মজীবনী লেখার একটি সংস্কৃতি চালু হবে বলে বিশ্বাস করি।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670770131057,"sku":"PRATIVASH-KDL","price":238.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/DFKJKDHG.jpg?v=1739994583"},{"product_id":"renu-selam-renu","title":"Renu, Selam Renu","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eজন্ম বিহারের পূর্ণিয়া জেলায়। ঔরাহী হিঙ্গনা গ্রামে। শিক্ষা পূর্ণিয়া গ্রাম্য বিদ্যালয়ে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। রাজনীতির সঙ্গে যুক্ত কৈশোরা- বস্থায়। সতীনাথ ভাদুড়ীর হাত ধরে রাজনীতিতে প্রবেশ।সোসালিস্ট পার্টির সভ্য। বিহারের গ্রামাঞ্চলে ঘুরে বেরিয়েছেন, প্রত্যক্ষ করেছেন, বিশ্লেষণ করেছেন। ‘ময়লা-আঁচলে’ তিনি বিহারের একটি অখ্যাত গ্রাম তুলে ধরেছেন রাজনৈতিক পরিবেশে। তার রচনায় বিহারের লোককথা, গ্রাম্যগীত, বাগধার, কুসংস্কার, লুপ্তবিধি ইত্যাদি ফুটে উঠেছে। উপন্যাস ‘ময়লা আঁচলে’ গ্রাম্য- ভাষার ব্যবহার লক্ষ করার মতো। এই উপন্যাসে হিন্দি বাক্যের এক আলাদা গদ্য ব্যবহার করা হয়েছে। পরবর্তী উপন্যাস- ‘পরতি-পরিকথা’ গ্রাম্য পটভূমিতে রচিত। ‘দীর্ঘতপা’ উপন্যাস তিনি পাটনার পট- ভূমিতে নার্সদের জীবনযাত্রা সম্পর্কে রচনা করেছিলেন। ফণীশ্বর নাথ রেণু পরবর্তীকালে রিপোতার্জ রচনায় বহু বিধা উন্মোচন করেন। উপন্যাস ছাড়া তাঁর বিখ্যাত গল্প ‘তিসরী কসম’ একটি আশ্চর্য রচনা। প্রেম কাহিনি।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670770163825,"sku":"PRATIVASH-RSR","price":143.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/FDKJDHJ.jpg?v=1739994584"},{"product_id":"sonali-kabin","title":"Sonali Kabin","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e‘সোনার দিনার নেই, দেনমোহর চেয়োনা হরিণী \/ যদি নাও, দিতে পারি কাবিনবিহীন হাত দু’টি’। বাংলা কবিতার উল্লেখযোগ্য মাইলস্টোন হিসেবে যে সমস্ত কাব্যগ্রন্থগুলিতে গ্রাহ্য করা হয়, ‘সোনালি কাবিন’ তাদেরই অন্যতম। জীবনানন্দ পরবর্তী সময়ে স্বকীয় ভাষা ও ভঙ্গিমায় বাংলা কবিতায় স্বতন্ত্র একটি জায়গা দখল করেছেন কবি আল মাহমুদ। এই মুহুর্তে সামগ্রিক বাংলাসাহিত্যে অত্যন্ত আলোচিত নাম কবি আল মাহমুদ। গদ্য সাহিত্যেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। সন্দীপন চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বিখ্যাত মিনিবুক সিরিজে ১৯৬৯ সালে প্রকাশিত হয় ‘সোনালি কাবিন ‘-এর ১৪টি সনেট। ‘সোনালি কাবিন’ প্রকাশিত হবার পরপরই নতুন প্রজন্মের কবি ও কবিতা পাঠকের কাছে বইটি বিশেষভাবে সমাদৃত হয়। আল মাহমুদের কবিতা ও তাঁর কবিতাদর্শন ঘিরে উৎসাহের শুরুও তখন। রোমান্টিক ‘সোনালি কাবিন’-এর অনবদ্য কবি এই কাব্যগ্রন্থেই তাঁর প্রিয়তমার কাছে আবেদন জানিয়েছেন, ‘আরশিনগরে খোঁজা বাস করে পড়শী যে-জন \/ আমার মাথায় আজ চূড়ো করে বেঁধে দাও চুল \/ তুমি হও একতারা, আমি এক তরুণ লালন।’\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670770229361,"sku":"PRATIVASH-SK","price":57.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/VMCNBNVC.jpg?v=1739994587"},{"product_id":"satabdir-sera-shailen-manna","title":"Satabdir Sera Shailen Manna","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eশৈলেন মান্না। ভারতীয় ফুটবলের জীবন্ত কিংবদন্তি। সুদীর্ঘ দুই দশক কলকাতা ময়দানে দাপটে ফুটবল খেলেছেন। মোহনবাগানেই খেলেছেন উনিশ বছর। মোহনবাগানের অধিনায়ক, বাংলার অধিনায়ক, ভারতের\u003c\/span\u003e\u003cbr style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eঅধিনায়ক। প্রথম এশিয়ান গেমসে ভারতজয়ী হয় তাঁর অধিনায়কত্বে। তারপর অলিম্পিক অধিনায়ক তিনি। ফুটবল থেকে বিদায় নিয়ে জড়িয়ে পড়েছেন ফুটবলারদের সেবায়। সেজন্য তিনি সবার মান্নাদা। অজাতশত্রু সদাহাস্যময়, নির্লোভ এক মহর্ষি। সংসারে যেন এক সন্ন্যাসী। একসময় জাতীয় ক্লাব মোহনবাগান এবং শৈলেন মান্না ছিল সমার্থক শব্দ। পরে তিনি মোহনবাগানের গণ্ডি ছাড়িয়ে নিজেকে ছড়িয়ে দিয়েছেন বাংলার ফুটবলের আনাচে-কানাচে। আজ প্রকৃত অর্থেই তিনি ফুটবলের চারণকবি। শতাব্দীর সেরা শৈলেন মান্না সেই চারণকবিকেই তুলে ধরতে চেয়েছে। এই গ্রন্থ শুধু শৈলেন মান্নার জীবন ও সময় নিয়েই রচিত নয়, তা হয়ে উঠেছে ভারতীয় ফুটবলের এক জীবন্ত দলিল, আকরগ্রন্থ।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670770262129,"sku":"PRATIVASH-SSSM","price":285.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/DJFDGFDKGFJGKF.jpg?v=1739994590"},{"product_id":"chitranatya-sahityer-natun-bhuban","title":"Chitranatya Sahityer Natun Bhuban","description":"\u003cp\u003e\u003cspan style=\"color: rgb(29, 33, 41); font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;\"\u003eচিত্রনাট্য হল চলচ্চিত্রের লিখিত রূপ ও নির্দেশিকা। এই চিত্রনাট্য অবলম্বনে চলচ্চিত্র দৃশ্য সংকেতে আবদ্ধ না থেকে দৃশ্যময়তায় উদ্ভাসিত হয়ে ওঠে। চিত্রনাট্যের মধ্যে নতুন সাহিত্য-সংরূপের সমস্ত সম্ভাবনা লুকিয়ে আছে অথচ তার স্বীকৃতি ও প্রচারে কোথাও সীমাবদ্ধতা আছে। ‘চিত্রনাট্য সাহিত্যের নতুন ভুবন’ গ্রন্থে লেখক মানবেন্দ্রনাথ সাহা দেখিয়েছেন চিত্রনাট্যও সাহিত্য। পাঁচটি অধ্যায়ে বিভক্ত এই গ্রন্থে সাহিত্যের সঙ্গে চিত্রনাট্যের সম্পর্কের আলোকে চিত্রনাট্যের সাহিত্য হয়ে ওঠা ভুবনটিও চিহ্নিত করা হয়েছে। মানবেন্দ্র দেখিয়েছেন চলচ্চিত্রের ভাষা আয়ত্ত করে চিত্রনাট্য কীভাবে নতুন সৃষ্টিরূপে সাহিত্যের রস সঞ্চারিত করে। চিত্রনাট্যও সাহিত্য এই সিদ্ধান্তে পৌঁছোতে লেখক দেশি ও বিদেশি বহু চিত্রনাট্য বিশ্লেষণ করেছেন। চিত্রনাট্য নিয়ে এসব সামগ্রিক গবেষণাধর্মী কাজ বিরল। সাহিত্য যেমন চিত্রনাট্যে যায়, তেমনই অনেক চিত্রনাট্যই জন্ম দিয়েছে সাহিত্যের। মূল সাহিত্য চিত্রনাট্যে নবীন সাহিত্য-ভুবন নির্মাণ করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মৌলিক চিত্রনাট্য। এই গ্রন্থ তারই অভিজ্ঞান। চিত্রনাট্য রচনায় আগ্রহীদেরও এই গ্রন্থ দিশা দেখাবে।\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670770294897,"sku":"PRATIVASH-CSNB","price":475.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/GHJK.jpg?v=1739994591"},{"product_id":"charlie-chaplin","title":"Charlie Chaplin","description":"\u003cp\u003eThis book edited by PRATIVASH PRAKASHAN .\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670782713969,"sku":"PRATIVASH-CC","price":475.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/cvmncmn.jpg?v=1739995001"},{"product_id":"andrei-tarkovsky","title":"Andrei Tarkovsky","description":"\u003cp\u003eThis book edited by PRATIVASH PRAKASHAN .\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670782746737,"sku":"PRATIVASH-AT","price":380.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/kfdhdkjd.jpg?v=1739995006"},{"product_id":"ritwik-charcha-2nd-part","title":"Ritwik Charcha (2nd part)","description":"\u003cp\u003eThis book edited by PRATIVASH PRAKASHAN .\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670782779505,"sku":"PRATIVASH-RC2","price":428.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/dcdnv.jpg?v=1739995009"}],"url":"https:\/\/boitoi.in\/collections\/prativash-prakashan.oembed?page=2","provider":"Boitoi","version":"1.0","type":"link"}