{"title":"Pratikshan","description":null,"products":[{"product_id":"lupta-jibika-lupta-kotha-kinnar-roy","title":"Lupta Jibika Lupta Kotha [Kinnar Roy]","description":"\u003cp\u003eসব জীবিকাই হয়তো আনন্দের, সম্মানের ছিল না। কিন্তু তারা ছিল। আর ছিল অনেক ছোট্ট ছোট্ট জিনিস, যেগুলি একটা সময়ে ছেয়ে থাকত আমাদের দৈনন্দিন। কখন যে হারিয়ে যাবে– তা আমরা বুঝে ওঠার আগেই তারা নেই হয়ে গেল! সামাজিক বিন্যাসের বদলে যাওয়া আর কর্পোরেট পৃথিবীর দুরমুশে, একটা গোটা সময়পর্বকে সঙ্গে নিয়ে। পুকুর-ডুবুরি, সাজো ধোপা, ক্যাচার, ঘটি-তোলা, কম্পাউন্ডারবাবু, দুধ-মা কিংবা পোস্টকার্ড-কালি-কলম, কাসুন্দি, ব্রহ্মচূর্ণ, চোদ্দশাক বা ঠান্ডা ফটিকজলের হারিয়ে যাওয়ার স্মৃতিময় দুটি ছোট বইয়ের একত্রিত সংস্করণ কিন্নর রায়ের এই বইটি। প্রতিক্ষণ প্রকাশিত দুটি বইই একসময়ে বহুলচর্চিত, এবং অধুনালুপ্ত।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670909198449,"sku":"PK-LJLK","price":260.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"marutir-puthi-abanindranath-tagore","title":"Marutir Puthi [Abanindranath Tagore]","description":"\u003cp\u003eপুরনো যাত্রাপালার ঢঙে বেশ কয়েকটি পুঁথি লিখেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ‘মারুতির পুঁথি’ তেমনই এক যাত্রাপালা তবে এ একেবারে খেয়ালখুশির যাত্রাপালা৷ যদিও এর মুখ্য অবলম্বন রামায়ণ, তবে এ পুঁথি রামায়ণের নয়, একেবারে আমাদের ঘরের কথার পুঁথি৷ বীর হনুমান এখানে কাজ-পালানো, অলস, চলেছেন কিষ্কিন্ধ্যায়, মতং মুনির কাছে বিদ্যাশিক্ষা করতে৷ এই পুঁথিতে বৈঠকি চালে হাসির ধারা লেখক আর এর পাতায় পাতায় অবনীন্দ্রনাথ নতুন করে আবিষ্কৃত হয়েছেন রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের রেখা আর রং৷\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41671034667121,"sku":"PK-MRTPTI","price":480.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"chadu-gayener-dakat-dhora-amar-mitra","title":"Chadu Gayener Dakat Dhora [Amar Mitra]","description":"\u003cp\u003eAuthor: Amar Mitra\u003c\/p\u003e\n\u003cp\u003eNo. of Pages: 128\u003c\/p\u003e\n\u003cp\u003eBinding: HARDBACK\u003c\/p\u003e\n\u003cp\u003eISBN: 978 – 81 – 89323 – 33 – 2\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41671034798193,"sku":"PK-CGDD","price":160.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"banabasinir-patra-ekoda-bhramane-1","title":"Banabasinir Patra (Ekoda Bhramane 1)","description":"\u003cp\u003eআমরা হতবাক হয়ে লক্ষ করলাম, বামাবোধিনী-র মতো আলোকিত পত্রিকায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে যে ভ্রমণকথা— তার লেখিকার নামটি কখনো প্রকাশিত হয়নি। এত যুগ পরে রচনাটি পুনরুদ্ধার করতে গিয়েও সে নাম আমাদের কাছে অজানাই রয়ে গেল।\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e‘বনবাসিনীর পত্র’ উনিশ শতকের কাশী-বৃন্দাবনে পরিবার-পরিজন-বাসভূমি থেকে বিচ্ছিন্ন অগণিত যে সকল বিধবা সেকালে এক অর্থে বনবাসে দিন কাটাতেন, তাঁদেরই একজনের মর্মকথা। তাঁর ভ্রমণের পৃথিবী অতীব সীমিত, তাঁর সঙ্গিনী তাঁরই সমতুল আরেক অবদমিত নারী। নিশ্চিত করে তা জানা না গেলেও সাধারণ ঘরের সেইসব বিধবা যাঁরা ঈশ্বর আর পরস্পরের নির্ভরতায় দূরপ্রবাসে নিজেরাই থাকতেন, অনায়াসেই তাঁদের মুখপাত্র হয়ে উঠেছেন লেখিকা। মধুবন, কুমুদবন, বহুলাবনে “অজর অমর অশোক আনন্দ” অর্জনের প্রলেপ আসলে তাঁদের নিজেদের আহত স্বরে সুরারোপের মরিয়া চেষ্টা। এই ক্ষীণতনু, অতীব মূল্যবান বইটি দিয়েই সূচনা হল আমাদের ‘একদা ভ্রমণে’ গ্রন্থমালাটির।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41671049740401,"sku":"PRKN-EB1","price":113.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"bilater-patra-ekoda-bhramane-2","title":"Bilater Patra (Ekoda Bhramane 2)","description":"\u003cp\u003eউনিশ শতকে বিলেত-যাত্রা করেছেন এমন বাঙালির, এবং বাঙালি লেখকের সংখ্যা অপ্রতুল নয়। তা সত্ত্বেও \u003cem\u003eবিলাতের পত্র\u003c\/em\u003e  স্পষ্ট স্বাতন্ত্রের দাবি রাখে, দুটি কারণে। এক, অধিকাংশ বাঙালি লেখক যখন বিলেতে পৌঁছেই তদ্গত হয়ে পড়েন, ওদেশে যা দেখেন তাই তাঁদের চোখে মহান মনে হয় আর স্বদেশের সব কিছুই পানসে ঠেকতে থাকে— সে সময় গিরিশচন্দ্র বসু ব্রিটেন ও ব্রিটনদের নিয়ে রীতিমতো রঙ্গ-মশকরা করে গেছেন। ব্রিটিশ সিংহের কেশর চুপসানো সেসব রসিকতা করার সময় শাসিতের হীনমন্যতা বাধা হয়ে দাঁড়ায়নি কোথাও। দ্বিতীয়ত, গিরিশচন্দ্র বসু উদ্ভিদবিজ্ঞানী ছিলেন, বিলেত তিনি গিয়েছিলেন উদ্ভিদবিদ্যা অধ্যয়ন করতেই। কিন্তু তিনি এটা বেশ অনুধাবন করতে পেরেছিলেন যে ইংল্যান্ডে অধীত বিদ্যা প্রায়শই তাঁর স্বদেশে প্রযোজ্য নয়, সেখানকার জল-হাওয়া-জনসংখ্যা অন্যতর জ্ঞানের দাবি রাখে, আত্মমগ্ন এবং উপনিবেশবাদী ব্রিটিশদের পক্ষে যার তল পাওয়া সম্ভব নয়।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41671049805937,"sku":"PRKN-EB2","price":320.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"bhraman-britwanto-ekoda-bhramane-3","title":"Bhraman Britwanto (Ekoda Bhramane 3)","description":"\u003cp\u003eপ্রধানত ‘হেজাজ’-এর উদ্দেশ্যে বের হলেও মোহাম্মদ বদরুদ্দোজার-এর ভ্রমণ-বৃত্তান্ত আসলে প্রায় গোটা আরব দুনিয়ার। তাতে সিরিয়া, ইজিপ্ট, ইরাক আছে, আছে ফিলিস্তিনের জেরুসালেম, হাইফা, গাজ়া। ১৯১৩-য় অবিভক্ত ভারতের, অধুনা বাংলাদেশের, কক্সসবাজার-নিবাসী এই ‘দীনাতিদীন’ ভ্রামণিকের না ছিল বিদেশ-ভ্রমণের কোনো অভিজ্ঞতা, না লেখালিখির। নিজের বিশ্বাস, বিবেচনা এবং বিস্ময়, সবকটিকেই তিনি বিন্দুমাত্র খাদ না মিশিয়ে স্বভাষী পাঠকের কাছে উপস্থাপিত করেছেন। তাঁর কাছে প্রায় রূপকথার এই সফরনামা শুধু খুঁটিনাটিকে নজর করা আর ওই নিখাদ কথার গুণেই প্রবল রসসিঞ্চিত হয়ে উঠেছে। এদেশের একজন আম-মুসাফিরের চোখে মধ্য প্রাচ্যের যাত্রাপথ, যাত্রামাধ্যম, শহর, বাজারের অনুপুঙ্খ এবং মুসলমান, ইহুদি, খ্রিস্টান মানুষজনের মিশেলে এই আখ্যান একদা ভ্রমণে গ্রন্থমালায় এক আহ্লাদিত সংযোজন হয়ে থাকল।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41671049838705,"sku":"PRKN-EB3","price":260.0,"currency_code":"INR","in_stock":true}]}],"url":"https:\/\/boitoi.in\/collections\/pratikshan.oembed","provider":"Boitoi","version":"1.0","type":"link"}