{"title":"Papanguler Ghor","description":null,"products":[{"product_id":"jibananander-mrityu-aniruddha-sarkar","title":"Jibananander Mrityu [Aniruddha Sarkar]","description":"\u003cp\u003eকফি হাউস থেকে বেরিয়ে প্রেসিডেন্সির উল্টোদিকের রাস্তা ধরে হাঁটছি l ট্রামের ঘন্টায় চমক ভাঙল l অন্যমনস্ক হয়ে পড়েছিলাম l পাশ থেকে জয়দীপ বলল, আর একটু হলেই...\u003cbr\u003e\n—আরেকটু হলেই কি?\u003cbr\u003e\n—চলে যেতে ট্রামের তলায় l\u003cbr\u003e\n—সেকী!\u003cbr\u003e\n—তা নয়তো কি l\u003cbr\u003e\n—ট্রামের তলায় যাওয়া কি এতটাই সহজ?\u003cbr\u003e\n—মানে?\u003cbr\u003e\n—মানে ট্রামের ধাক্কায় চাইলেই মরা যায় না l\u003cbr\u003e\n—আরে কি যা-তা বলছো l\u003cbr\u003e\n—ঠিকই বলছি রে l আচ্ছা, তুই কি জানিস কলকাতা শহরে ট্রাম দুর্ঘটনার ইতিহাসে এখনো অবধি কতজন মারা গেছেন?\u003cbr\u003e\n—ট্রামের আবার দুর্ঘটনা l তুমিও পারো l\u003cbr\u003e\n—কেন দুর্ঘটনা হতে পারে না?\u003cbr\u003e\n—হতে পারে l কিন্তু এই ধীর-স্থির যানে কেউ আহত হতে পারে এটা মনে হয় না l\u003cbr\u003e\n—আর মৃত্যু?\u003cbr\u003e\n—আহতটাই আমাকে ভাবাচ্ছে l আর তুমি নিহতে চলে গেলে l\u003cbr\u003e\n— হুম l নিহতে চলে গেলাম l\u003cbr\u003e\n—মানে?\u003cbr\u003e\n— মানে এখনও অবধি ট্রাম দুর্ঘটনার ইতিহাসে একজনের মাত্র মৃত্যু হয়েছে l জানিস কে সেই একজন?\u003cbr\u003e\n—না, বিখ্যাত কেউ?\u003cbr\u003e\n—হুম l একডাকে চিনিস l\u003cbr\u003e\n—কে?\u003cbr\u003e\n— জীবনানন্দ দাশ l\u003cbr\u003e\n— কবি জীবনানন্দ দাশ?\u003cbr\u003e\n—হুম l\u003cbr\u003e\n—মানে?\u003cbr\u003e\n— মানে জীবনানন্দ দাশ এই একমাত্র ব্যক্তি যিনি ট্রাম দুর্ঘটনায় মারা যান l\u003cbr\u003e\nআমাদের পিছনে আরও একটা ট্রাম আসছিল l জয়দীপ হাত দেখিয়ে ট্রাম থামাল l\u003cbr\u003e\n— আজ তাহলে ট্রামেই যাই l 'আসছি' বলে উঠে পড়ল l\u003cbr\u003e\nআমি রাস্তা পার করে ফুটপাত ধরে পুরোনো বইয়ের দোকানের পাশ দিয়ে হাঁটা লাগালাম রও\u003cbr\u003e\nদুটো দোকান পার হয়ে তৃতীয় দোকানের সামনে হঠাৎ পায়ে হোঁচট খেলাম l থামলাম l জুতোর ফিতে বাঁধতে নিচু হলাম l চোখ গেল একটা বইয়ের দিকে l \"জীবনানন্দ দাশের কবিতা\" l\u003cbr\u003e\nহাতে নিলাম বইটা l জরাজীর্ণ বই l বাংলাদেশ থেকে প্রকাশিত l পাতাগুলো হলুদ হয়ে গেছে l অনেকটা ধূসর পান্ডুলিপির মতো l গোটা পঁচিশ কবিতা আছে l প্রকাশকাল নেই l\u003cbr\u003e\n—কত দেবো?\u003cbr\u003e\n—একশো টাকা l\u003cbr\u003e\nএই ফুটপাতের বইওয়ালাদের দর কিছু মানুষ বাড়িয়ে দিয়েছে l যার জেরে এরা মর্জি মাফিক দাম বলে আর কিছু বললেই বলে, \" বইয়ের দাম হয় এর গুরুত্ব অনুসারে\"l আর গুরুত্ব অনুযায়ী দাম মানে তা যা খুশি হতে পারে l দশ টাকা একশোও হতে পারে এক হাজারও হতে পারে l তা না হলে কিছু পত্রিকার কয়েক বছরের পুরোনো সংখ্যা এদের কাছে \"দুষ্প্রাপ্য বই\" হয়ে ওঠে!\u003cbr\u003e\nযাই হোক l পকেট হাতড়ে দেখলাম একশোটা টাকাই পড়ে আছে l মেট্রো কার্ড রিচার্জের জন্য রেখেছিলাম l সেই টাকাটাই দিয়ে বললাম,\u003cbr\u003e\n—কিছু ফেরত হবে?\u003cbr\u003e\nছেলেটির কি মনে হল দশটা টাকা এগিয়ে দিল l বই নিয়ে হাটা দিলাম সেন্ট্রাল মেট্রো স্টেশনের দিকে l বাড়ি ফিরে রাতে বসলাম জীবনানন্দ নিয়ে l\u003cbr\u003e\nবইয়ের ভেতরে দু-তিনখানা কাগজ পেলাম l একটায় লেখা,\" জীবনানন্দ আত্মহত্যা করলেন কেন? \" আর একটায় লেখা, \"আমার জীবনানন্দ আত্মহত্যা করতে পারেন না\"l আর একটায় কিছু হিজিবিজি লেখা অঙ্কের ফর্মূলার মতো l তার মধ্য থেকে লাবন্য দাশ, শোভনা, BABY, বনলতা সেন, ট্রাম, মৃত্যু, আত্মহত্যা এরকম কয়েকটি শব্দ পাঠোদ্ধার করা গেল l\u003cbr\u003e\n.\u003cbr\u003e\n.\u003cbr\u003e\nএরপর শুরু হল জীবনান্দের মৃত্যুর রহস্য উদঘাটন...\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670908051569,"sku":"PAPANGUL-978-93-93687-05-0","price":170.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/JIBANANANDER-MRITYU-FRONT.jpg?v=1739998511"},{"product_id":"oporadh-somajtattwik-porjalochona-sanjukta-roy","title":"Oporadh: Somajtattwik Porjalochona [Sanjukta Roy]","description":"\u003cp\u003e“অপরাধ” শব্দটির ইংরেজি প্রতিশব্দ “ক্রাইম” যা ল্যাটিন ভাষায় উদ্ভুত “সার্ণো” থেকে এসেছে। অপরদিকে “সমাজ” শব্দটির ইংরেজি প্রতিশব্দ “Society”। এই শব্দটি ল্যাটিন শব্দ “Socious” থেকে এসেছে যার অর্থ “একত্রে থাকা”। সমস্যা কথাটির ইংরেজি প্রতিশব্দ “Problem”। গ্রীক শব্দ “Problema” থেকে ইংরেজি “Problem” কথাটির উৎপত্তি। অর্থাৎ এমন একটি নিক্ষেপিত ঘটনা যা মানুষের মনোযোগ আকর্ষণের জন্য চাপ সৃষ্টি করে। জীবন যেমন ধারাবাহিক খাপখাওয়ানোর ও পুনরায় খাপখাওয়ানোর একটি পদ্ধতি, সমাজ ঠিক সেইরূপ। সমাজের প্রতিটি অংশ যখন পরস্পরের প্রতি সংগতি রেখে চলে, তখন সমাজে ভারসাম্য বজায় থাকে। অপরদিকে সমাজে যখন অসংগতি দেখা দেয়, পরিবর্তিত পরিস্থিতির ফলে সমাজের ভারসাম্য নষ্ট হয়, তখন সেটি “সামাজিক সমস্যা” হিসেবে সমাজে আত্মপ্রকাশ করে। ও এই সমস্যা থেকেই সমাজে নানা “অপরাধের” সৃষ্টি হয়। সুতরাং, “সমাজ, সমস্যা ও অপরাধ” তিনটিই পরস্পর সম্পর্কিত। সংগঠিত সমাজ যখন মানুষের মধ্যের সম্পর্ককে নির্দেশ দিতে ব্যর্থ হয়, যখন সমাজের প্রতিষ্ঠানগুলি ভুল করতে থাকে, যখন সমাজের আইনগুলি লঙ্ঘন হয়, তখন সমাজের মূল্যবোধ প্রজমান্তরে ভেঙে পরে ও চাহিদার কাঠামো বিঘ্নিত হয়। সমাজ সঠিকভাবে তার সদস্যদের কাছে সামাজিক মূল্যবোধ পৌঁছে দিতে যখন ব্যর্থ হচ্ছে তখনই সমাজে অপরাধমূলক আচরণ প্রকট রূপে বৃদ্ধি পাচ্ছে। সমাজের সাথে সামাজিকীকরণের সম্পর্ক বিদ্যমান। সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া, যার মধ্য দিয়ে সমাজস্থ প্রতিটি ব্যক্তি, সমাজ ও সংস্কৃতির সাথে যোগসূত্র স্থাপন করে। সামাজিকীকরণ হল সামাজিক প্রক্রিয়ায় ব্যক্তি ও সমাজের বিকাশসাধন করা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিকীকরণ পক্রিয়া চলতে থাকে। সামাজিকীকরণ সমাজের প্রতিটি সদস্যর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ সামাজিকীকরণ পক্রিয়া দ্বারা ব্যক্তি যা দেখে, শেখে সেটিই পরবর্তীতে অনুকরণ করে ঘটিয়ে থাকে। ফলত সমাজের অপরাধ বৃদ্ধিতে সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ প্রভাব বর্তমান। অপরাধ ঘটানোর পশ্চাতে সমাজতাত্ত্বিক, মনস্তাত্ত্বিক ও জৈবিক নানান কারণ বিদ্যমান ও সেই কারণের পরিপ্রেক্ষিতে সমাজতাত্ত্বিক ও অপরাধবিদরা নানান তত্ত্বের অবতারণা করেছেন। অপরাধের কারণ, তত্ত্ব, অপরাধকারী গোষ্ঠী, অপরাধীদের ভাষা, অপরাধীরা কী কী অপরাধ করেন, অপরাধের প্রকারভেদ, অপরাধের বৈশিষ্ট্যসমৃদ্ধ নানান তথ্য সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে পাঠক পাঠিকাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি গ্রন্থটি সমাজতাত্ত্বিক, সমাজকর্ম নিয়ে যারা গবেষণারত ও যারা অপরাধজগৎ সম্পর্কে জানতে আগ্রহী তাদের কাছে দ্রুত বিস্তারলাভ করবে।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670908084337,"sku":"PAPANGUL-978-93-93687-01-2","price":170.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/APORADH.jpg?v=1739998514"},{"product_id":"binimoy-buddhadeb-haldar-and-swastika-bhattacharya","title":"Binimoy [Buddhadeb Haldar and Swastika Bhattacharya]","description":"\u003cp\u003eআধুনিক স্মার্টফোন ও কম্পিউটার প্রযুক্তির যুগে চিঠি আজ হারিয়ে যেতে বসেছে। নব্বইয়ের দশক পর্যন্ত চিঠি ছিল দূরের মানুষের সাথে যোগাযোগের মাধ্যম। প্রিয় মানুষের লেখা চিঠি, মানুষ আগে একবার না, বহুবার পড়তো। লেখা ছুঁয়ে দেখতো। কারণ, চিঠির ভিতর সেই প্রিয় মানুষটির স্পর্শ অনুভব করতো। সময়ের বিবর্তনে চিঠি আজ অচল, প্রায় বিলুপ্ত। বিনিময় বইটি একটি পত্র উপন্যাস। এই পত্রগুলি মন্ময় ও রিক্তার অসমাপ্ত প্রেমকাহিনীর ইতিহাস। বসন্তের নতুন পাতার সাথে সূচনা হয় মন্ময় ও রিক্তার পত্র বিনিময়। চিঠি প্রেমের, আবেগের, দুঃখের, না বলা কথা প্রকাশের মাধ্যম। বিনিময়ের আখ্যানও ঠিক তাই। এই গ্রন্থের সাথে পাঠক-পাঠিকারা নিজেদের বহু আবেগ স্মৃতি মেলাতে পারবেন। যা অতীতের সাথে দেখা হওয়ারই সামিল। বইটির সাথে একটি পোস্টকার্ড পাঠক-পাঠিকাদের উদ্দেশ্যে দেওয়া হল। যাতে আপনাদের অসমাপ্ত কথাগুলি সেই ঠিকানায় আবার পাঠিয়ে দিতে পারেন। হতেই পারে, আপনি বহুযুগ ধরে যে কথা শুনতে চেয়ে অপেক্ষায় রয়েছেন, তার উত্তর পেয়ে গেলেন। পত্র বিনিময় জারি থাকুক।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670908117105,"sku":"PAPANGUL-978-93-93687-00-5","price":170.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/BINIMOY.jpg?v=1739998514"},{"product_id":"aryanari-vol-1","title":"ARYANARI (Vol 1)","description":"\u003cp\u003eবিশ্বের সবচেয়ে প্রাচীন ইতিহাসের মধ্যে ভারতের ইতিহাস অন্যতম। এই দেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নারীদের স্থান আর্য্য সমাজে কতটা উন্নত ছিল। আর্য্য সমাজে মহিলাদের দেবী হিসেবে স্থান দেওয়া হত। সতী, সীতা, দ্রৌপদী, গান্ধারী, কুন্তী, শকুন্তলা, গার্গী, মৈত্রেয়ী, লীলাবতী, বিশ্ববারা, খনার নাম আজও উল্লেখযোগ্য। এই সকলের নারীরাও ধর্মতত্ত্ব, সাহিত্য, বিজ্ঞান, ব্রহ্মতত্ত্ব, জ্যোতির্বিদ্যা, গণিত, জোতিষশাস্ত্র সকলে বিদ্যায় পারদর্শী ছিলেন। পুরুষের পাশাপাশি এই সকল নারীরাও দৃঢ় চরিত্র ও মননের, উচ্চশিক্ষার অধিকারী ছিলেন। সেই সকল তথ্যসমৃদ্ধ এই বই আশা করি সকলের কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে। নারীজীবনে শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ এই উপলব্ধি করে বহু মা-বোন-দিদি-কন্যারা আরও এগিয়ে যাবে। এই বই সকল নারীদের জীবন আলোকময় করে উঠুক এই কামনা করি ।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670920339569,"sku":"PAPANGUL-ARYANARI","price":213.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Aryanari.jpg?v=1739998896"},{"product_id":"kafer-o-ekti-janla-bidisha-ghosh","title":"Kafer O Ekti Janla [Bidisha Ghosh]","description":"\u003cp\u003eবাবা মারা যাওয়ার পর একদম একা হয়ে গেল সুজয়। মা চলে গিয়েছিলেন সেই কোন ছোটবেলায়। তাঁর চলে যাওয়ার পর এই দশ বছরে বাবার একার সংসারে কখনো হাত নাড়তে হয়নি তাকে। মৃত্যুর আভাস যদি সুকুমার বাবু আর কটা দিন আগে পেতেন তবে এই সদ্য কৈশোর পার করা শিশুটিকে একটু সাবলম্বী করে যেতে পারতেন। কিন্তু সে অবকাশ হল না। এক দুপুরে নিঃশব্দে বিদায় নিলেন তিনি। এই পৃথিবীর মাঝে একদম একলা হয়ে গেল সুজয়। বুঝতে পারল সংসার তার কাছে এক অজানা ব্যবস্থা। একটু একটু করে সেই অজানা ব্যবস্থা চিনে ওঠার পথেই সুজয় আবিষ্কার করল বাবার পুরনো মোবাইল ফোনটা। আর সেই মোবাইলের জানলা দিয়ে সুজয় আবিষ্কার করল একটা গল্প।\u003cbr\u003e\nঠিক এমনি একটা জানলা খুঁজে পেয়েছে আরিফ ইকবাল। নতুন জায়গায় চাকরি করতে এসে তার শীতল একাকীত্বের মাঝে একটুখানি উষ্ণতা দিয়েছিল একটা জানলা। যে প্রেম তাকে কাফের করেছিল শৈশবে, সেই প্রেম ফিরে এল একখানা জানলার আলো হয়ে।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670920929393,"sku":"PAPANGUL-KOEJ","price":213.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/KAFER-O-EKTI-JANALA-FRONT.jpg?v=1739998932"},{"product_id":"mayabandhaki-aditya-mukhopadhyay","title":"Mayabandhaki [Aditya Mukhopadhyay]","description":"\u003cp\u003e\u003ca href=\"https:\/\/boitoi.in\/product\/mayabandhaki-aditya-mukhopadhyay\"\u003e\u003cimg class=\"aligncenter wp-image-54622\" src=\"https:\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Mayabandhaki-logo-400x400.jpeg\" alt=\"\" width=\"150\" height=\"150\"\u003e\u003c\/a\u003eবিয়ের ক’বছর যেতে না যেতেই বাচ্চা। একটি-দুটি। তারপরই তো সব শেষ। জীবনটাকে বয়ে বেড়ানোই তখন যথেষ্ট কষ্টকর হয়ে দাঁড়ায়। সব প্রেম ভালোবাসা আনন্দ ওই চড়ুই পাখির মতো ফুড়ুৎ। বিশ্বাস ভক্তি সব ব্যানার বাতাস। আর হবে নাই বা কেন? এক গাছের ছাল কি অন্য গাছে লাগে? সে একসঙ্গে থাকা আর কী। একই মানুষ, একই মুখ, প্রায় একই আচরণ প্রতিদিন দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ে শরীর-মন। কেউ কেউ তখনই সংসার থেকে পালিয়ে বাঁচে। সাধু হয়ে গেরুয়া পরে পাড়ি দেয় দেশ ভ্রমণে, কেউ জ্বালা জুড়াতে আত্মহত্যা করে বসে। মহা মূল্যবান মানব জীবনটাকেই নষ্ট করে ফেলে। কেউ ছাড়াছাড়ি। কেউ অন্তরে মরে প্রতিদিন।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670930661489,"sku":"PAPANGUL-MDNKI","price":211.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/MAYABANDHAKI-F.jpg?v=1739999183"},{"product_id":"jangiya-bastob-o-onnanyo-hoshiyari-chaat-prodipto-roy","title":"Jangiya Bastob O Onnanyo Hoshiyari Chaat [Prodipto Roy]","description":"\u003cp\u003e\u003cem\u003eগেরুয়া সায়ার নীচে অপ্রকাশিতব্য শুখা পাকস্থলী। নীল-সাদা কনডোমেও তো আটকে পড়ে হাঁসফাঁসাচ্ছে ছলাৎছল শুক্রাণু। শিলনোড়ায় শুয়ে বাটা মশলা হও গরীব। অপ্রাসঙ্গিকতার মতন জীবন বা বেঁচে থাকার মতো জরুরৎহীন কিছু। ঘোরতর অভিজাত বা হিজড়ের হাততালির মতো তীব্র নয়, অন্তর্বাসের আন্তরিক রসটুকু এবং স্খলনের অভিব্যক্তি। স্বভাবি-খানকির মতো লেখারা যাতে তৈরী থাকে, যেকোনো সময়ই সক্রিয় হয়ে উঠবে কৌটো বোমা। Non-Fiction যেখানে fiction-এর সাথে খাজুরাহো হয়ে আসে। কানাই-এর বীর্যদাগ নিয়ে তিরতির করে কাঁপে রাই-এর যোনিপতাকা। এ ‘আচ্ছে’ দেশে আমরাই কুঠার, মেনিমুখো গণতন্ত্রে আমাদের দিয়েই কাটা হয় গাছ, পোষা হয় মানুষ। কখনো মহাকাব্য, কখনো আত্মাহুতির জবানি জুড়ে তৈরী হওয়া এই চামারীয় বাস্তবতা। যা পশমিনায় পা রাখে না। গোড়ালিতে ফাটা দাগ সমেত এই অতিভূজ-এর ছায়া মায়ার আর কোলাহলের। পেয়ারের আর শিশ্ন ছলছলের। এ লেখা ‘মির্চ মশালা’-র স্মিতা পাটিল হয়ে উঠতে পারলে স্বমেহনে আমাকে পাবেন আর দৃষ্টি হারাবে পোঁদ-মোছা পান্ডুলিপি।\u003c\/em\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670988988529,"sku":"PPG-","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Jangiya-Bastob-O-Onnanyo-Hoshiyari-Chaat-Prodipto-Roy-f-1.jpg?v=1740001408"}],"url":"https:\/\/boitoi.in\/collections\/papanguler-ghor.oembed","provider":"Boitoi","version":"1.0","type":"link"}