{"title":"Panchalika Prakashani","description":null,"products":[{"product_id":"gandhipure-dhumdumar-bengali-paperback-krishnendu-deb","title":"Gandhipure Dhumdumar (Bengali, Paperback, Krishnendu Deb)","description":"\u003cp\u003e\u003cspan style=\"font-weight: 400;\"\u003eপঞ্চালিকা প্রকাশনীর প্রথম নিবেদন সুপরিচিত লেখক কৃষ্ণেন্দু দেব- এর “গন্ধিপুরে ধুন্ধুমার”-এর প্রতিটি গল্পই স্বতন্ত্র – মজা, হুল্লোড় আর রহস্যের ঠাস বুননে গাঁথা। নন্দদুলাল, ফুলকাকা বা চুনোদার মতো গল্পের বিভিন্ন চরিত্রগুলো যেমন অতি গম্ভীর পাঠককেও হাসতে বাধ্য করবে, তেমনই উত্তরণ সেন, কাবুপিসিরা পাঠককে দেবে রহস্য উদঘাটনের অকৃত্রিম রোমাঞ্চ। পাশাপাশি এই বইয়ের বিভিন্ন কাহিনিতে বন্ধুত্ব, সহমর্মিতা, পরিবেশ সচেতনতা ইত্যাদি মানবিক গুণগুলির অনবদ্য প্রকাশ ছোটদের সঙ্গে বড়োদের মননকেও করবে আন্দোলিত।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670833897585,"sku":"Panchalika-978-81-954007-0-6","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/GANDHIPURE-DHUNDHUMAR.jpg?v=1739996529"},{"product_id":"rasikdadar-darbare-bengali-paperback-chirantan-bhattacharya","title":"Rasikdadar Darbare (Bengali, Paperback, Chirantan Bhattacharya)","description":"\u003cp\u003e\u003cspan style=\"font-weight: 400;\"\u003e‘ভাই তোর রসিকদাদার মুখের ঐ রোগটা কিছুতেই ঘুচল না। কথা নেই বার্তা নেই প্রফুল্ল হয়েই আছে’ রবীন্দ্র নাটকের রসিকদাদার মুখের এই বানীই এই বইয়ের মূল কথা। রসিকদাদা চরিত্রটি রবীন্দ্রনাথের 'চিরকুমার সভা' নাটকের একটি চরিত্র।  জীবনে বেঁচে থাকতে গেলে হাসির প্রয়োজন আছে। আবার এই হাসিগুলো লুকিয়ে আছে আমাদের জীবনযাত্রার মধ্যেই। সেই জীবন থেকেই উঠে এসেছে চরিত্রগুলো – শান্তিলাল, নন্দরাম, লিট্টি, তেঁতুল, আলতাফ মামা। এরা আমাদের মধ্যেই আছে। আমাদের রোজের বেঁচে থাকার মধ্যেই এরা আছে। এই পৃথিবী শুধু হাসির নয় আবার শুধু কান্নারও নয়। এই পৃথিবী হাসিকান্নার। রসিকদাদার দরবারে আসলে একটা মেঘের পৃথিবী। এই পৃথিবীতে মেঘগুলো শুধু ভেসেই বেড়ায় না। কখনো খুব ঘন হয় মেঘ। কখনো নেমেও আসে।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670838255729,"sku":"BT-922293","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Rasik-Rajar-Darbare-F.jpg?v=1739996701"},{"product_id":"milaredstin-bengali-paperback-pushpen-mondal","title":"Milaredstin (Bengali, Paperback, Pushpen Mondal)","description":"\u003cp\u003e\u003cspan style=\"font-weight: 400;\"\u003eপ্রশান্ত মহাসাগরের মাঝে হাওয়াই এক অপূর্ব সুন্দর দ্বীপপুঞ্জ। শুভ কাজ করে সেখানে এক অভিজাত রিসর্টে। লস এঞ্জেলেস থেকে বিমানে হিলো যাচ্ছিল সে। হঠাৎ মাঝ সমুদ্রে ভেঙে পড়ল বিমানটি। কী হয়েছিল সেখানে? নিছকই দুর্ঘটনা, না কোনও ষড়যন্ত্র? বিমানের একমাত্র জীবিত যাত্রী ছিল শুভ। পৃথিবীর সব থেকে বড়ো মহাসমুদ্রের মাঝে ভেঙে পড়া বিমান থেকে কীভাবে বাঁচল সে? কিন্তু তার তো বাঁচার কথা নয়! ডঃ ভৌমিকের আবিষ্কৃত “মিলারেডস্টিন” আসলে কী? কেন সেটা দখল করার জন্য দুনিয়ার তাবড় সব ধনকুবের আর মাফিয়ারা ঝাঁপিয়ে পড়েছে? তানিয়া আর অভিজিৎ কি পারবে পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা এই রহস্যের জাল ভেদ করতে? \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"font-weight: 400;\"\u003eমার্শাল ডাসফারগাস ছিলেন সতেরশো শতকের এক ফরাসি জেনারেল। তাঁর কাছে লিওনার্দো দা ভিঞ্চির ডিজাইন করা একটি বিশেষ ধরনের পিস্তল ছিল, যেটা নাকি তিনি পেয়েছিলেন তাঁর পারিবারিক সূত্রে। তেমন পিস্তল এখন পৃথিবীতে আর নেই। এক ফরাসি নাবিকের পুরানো ডায়েরিতে লেখা আছে সেই ঐতিহাসিক পিস্তলটির হদিস। কিন্তু চন্দননগরের পাদ্রী কেন খুন হলেন হঠাৎ? আর ডায়েরিটাই-বা গেল কোথায়? রহস্যের জাল বিছিয়ে আছে থাইল্যান্ডের ফুকেত পর্যন্ত। তানিয়া কীভাবে উদ্ধার করবে দা-ভিঞ্চির পিস্তল আর থাইল্যান্ডের রাজা নারাইয়ের হারিয়ে যাওয়া গুপ্তধন?   \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"font-weight: 400;\"\u003eঅষ্টম শতাব্দীর পাল রাজাদের আমল। একদল তিব্বতি ব্যবসায়ী আর বৌদ্ধ সন্ন্যাসী জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন তাম্রলিপ্তের পথে। একদল দস্যু রাতের অন্ধকারে আচমকা আক্রমণ করল তাঁদের। সবাই প্রায় মারা গেলেন। তাঁদের কাছে সোনাদানা আর দামি পাথর ছাড়াও ছিল একটি এক হাত লম্বা মণিমুক্তাখচিত সোনার তৈরি বুদ্ধের দশম অবতার, বজ্রপাণির মূর্তি। সেটি তাঁরা নিয়ে যাচ্ছিলেন সুমাত্রার রাজাকে উপহার দেওয়ার জন্য। ডাকাতদের আক্রমণের সময়ে এক বৌদ্ধ সন্ন্যাসী স্থানীয় একটি কৃষ্ণ মন্দিরের গর্ভগৃহে মূর্তিটি লুকিয়ে রাখেন। তারপর থেকে এখনও পর্যন্ত জিনিসটি আর কেউ খুঁজে পায়নি। তানিয়া আর অভিজিৎ কি উদ্ধার করতে পারবে মূর্তিটি?\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670838321265,"sku":"BT-895557","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/milaredstin-f.jpg?v=1739996708"},{"product_id":"babulal-baniker-amar-kahini","title":"Babulal Baniker Amar Kahini","description":"\u003cp\u003eবাবুলাল বণিক একজন নিতান্ত নগণ্য মানুষ, তাঁকে পাগল বললেও অত্যুক্তি হবে না। তথাপি সে এক দুঃসাহসিক পরীক্ষার জন্য আজীবন অপেক্ষা করেছে এবং জীবনে প্রথম সুযোগ পাওয়া মাত্র সর্বস্ব বাজি রেখে সেই পরীক্ষা দিতে নির্দ্বিধায় ঝাঁপ দিয়েছে। সে পরীক্ষায় কৃতকার্য হতে পেরেছে কিনা এ প্রশ্ন অবান্তর তবে সে তার একক পরীক্ষার মাধ্যমে এমন একটি প্রশ্নপত্র তৈরি করতে সমর্থ হয়েছে যার সমাধান না ক’রে মানুষ এবং মানুষের সভ্যতার পক্ষে একচুলও এগিয়ে যাওয়া সম্ভব নয়! তার কারণ, মানুষের সভ্যতাকে সভ্যতা বলে চিহ্নিত হতে চাইলে বাবুলালের প্রদর্শিত অবশ্যম্ভাবী প্রশ্নপত্রের মুখোমুখি দাঁড়াতে হবে; দ্বিতীয় কারণ, এ পর্যন্ত মানুষের ইতিহাস সেই কঠিন পরীক্ষায় বসবার সাহস দেখাতে পারেনি!\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670920962161,"sku":"PCP-BBAK","price":298.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/dfhkjdvhkj.png?v=1739998934"},{"product_id":"bharater-pratham-swadhinota-ek-jadubastob-ovyuthaner-golpo","title":"Bharater Pratham Swadhinota: Ek Jadubastob Ovyuthaner Golpo","description":"\u003cp\u003eআচ্ছা ভারতের কোন স্বাধীন সরকার প্রথম আন্তর্জাতিক মহল থেকে স্বীকৃতি পেয়েছিল\u003cstrong\u003e? \u003c\/strong\u003eআজাদ হিন্দ! সে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তার প্রায় তিন দশক আগেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় বিদেশের মাটিতে ভারতের দু\u003cstrong\u003e‘\u003c\/strong\u003eদুটি স্বাধীন সরকার তৈরি হয়েছিল। তার মধ্যে আন্তর্জাতিক মহল থেকে স্বীকৃতি পেয়েছিল একটি। তৈরি হয়েছিল ভারতকে স্বাধীন করবার নিজস্ব বাহিনী। এমনকি \u003cstrong\u003e‘\u003c\/strong\u003eজয়-হিন্দ\u003cstrong\u003e‘ \u003c\/strong\u003eশব্দবন্ধটিও ব্যবহৃত হয়েছিল বিপ্লবীদের রণসঙ্গীতে। সে এক অন্য ইতিহাস। যার পরতে পরতে লেগে আছে রক্ত-ঘাম-চোখের  জল নিখাদ দেশপ্রেম আর অকৃত্রিম স্বাধীনতার সন্ধান। আর হ্যাঁ\u003cstrong\u003e,  \u003c\/strong\u003eপ্রায় বিস্মৃত বলে একটা হারিয়ে যাওয়া ঘ্রাণও রয়েছে। এই বইটির ছত্রে ছত্রে সেই মুছে যাওয়া ইতিহাস উঠে এসেছে। এক অনাঘ্রাত স্বাধীনতার সন্ধান।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670920994929,"sku":"PCP-BPSEJOG","price":213.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/JDSGJSDGFHDS.png?v=1739998936"},{"product_id":"rar-panchalika","title":"RAR PANCHALIKA","description":"\u003cp\u003eবাংলার লোকসংস্কৃতির মূল এতটাই গভীরে, কোনও ইতিহাসের অনুসন্ধিৎসু হাত তার সবখানে পৌঁছাতে পারেনি। কয়েক পা হাঁটলেই যেখানে ভাষারীতি, বাচনভঙ্গি, লোকাচার পালটে যায়, সেই বিশাল জনপদের আনাচে-কানাচে, আঁদাড়ে-বাদাড়ে, খালে-বিলে-নয়ানজুলিতে যে লোকায়ত আচার-বিচার-পরব, শত কথকতা, হাজারো গালগল্প, লাখো ছড়া-টীকা-টিপ্পনী ছড়িয়ে থাকবে, তা বলাই বাহুল্য। তথ্যানুসন্ধান করতে গেলে দেখা যায়, একটি ছোট্ট লোক-শব্দের দরজা দিয়ে ঢুকে এক সাগরভরা মণিমাণিক্যের মধ্যে গিয়ে পড়া গেছে। কী নেই সেখানে! ভাষার তাত্ত্বিক সন্ধান, জনজাতির প্রাচীন ইতিহাসের হাতছানি, তাঁদের যাপনের পরতে জড়িয়ে থাকা শত পরবের সহস্র তরিকা, তাঁদের নিজস্ব লোকাচারের উদ্ভব এবং সমাজজীবনে তার গুরুত্ব, তাঁদের ধর্মাচরণের রূপ এবং পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠী থেকে তাঁদের উক্ত সব বিষয়ে প্রভেদ—কোনও একটাকে বাদ রেখে অন্য একটার চর্চা অন্ধের হস্তীদর্শনের মতোই হয়। কোনও জনজাতির ইতিহাসের এইরকম সামগ্রিক চর্চা হয়েছে বলে জানা নেই, আমরা এই বইয়ে সে চেষ্টাও করিনি। কিন্তু সেই চর্চা কীভাবে হতে পারে, তার কিছু টুকরো-টাকরা কণা এখানে একত্র করা হয়েছে।\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eএই বইয়ের প্রবন্ধগুলিতে ব্যবহৃত লোকশব্দ ও অনুরূপ অন্যান্য শব্দগুলি একেকটি সম্ভাবনাময় জাদু-শব্দ, যেগুলির সঙ্গে জড়িয়ে আছে সংশ্লিষ্ট জাতির সুপ্রাচীন ইতিহাসের স্বরূপ, তাদের জনজীবন, তাদের পারস্পরিক মিথস্ক্রিয়া।\u003c\/p\u003e\n\u003cp\u003eএর যে-কোনো একটা টুকরোয় ঠিকমতো হাত রাখতে পারলে খুলে যাবে সংশ্লিষ্ট জাতির জনজীবন-চর্চার সামগ্রিক ইতিবৃত্তের জাদু-দরজা। পাঠককে সেই দরজাটির কাছে পৌঁছে দেওয়া এই অক্ষর-বন্ধনের এক প্রধান উদ্দেশ্য।\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eগঙ্গার পশ্চিম তীরবর্তী রাঢ় অঞ্চলের লোক-ইতিহাস, লোক-সংস্কৃতি, লোক-ভাষা, গাছপালা, দেবদেবীর কথা, বার-ব্রত, পাল-পাবর্ণ, জনপদ বৃত্তান্ত ইত্যাদি নিয়ে বিশিষ্ট গবেষক এবং ক্ষেত্র সমীক্ষক স্বপনকুমার ঠাকুর-র মোট ২২টি লেখার সংকলন গ্রন্থ ‘রাঢ় পাঞ্চালিকা’। পাঁচটি বিভাগে লেখাগুলি বিন্যস্ত হয়েছে।\u003c\/p\u003e\n\u003cp\u003eযেমনঃ রাঢ় পাঞ্চালিকা, বৃক্ষপুরাণ, ব্রাত্য মঙ্গল, পা-চালির কথকতা এবং দেবখণ্ড। প্রতিটি লেখায় জড়িয়ে আছে শিকড়-বাকড়ের গন্ধ… মা-মাটি-মানুষকে নিয়ে পা-চালির মায়াবি কথকতা।\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eঅত্যন্ত যত্ন নিয়ে সম্পাদনা করেছেন পার্থ কর।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670921060465,"sku":"PCP-RPC","price":213.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/DHFIDFID.png?v=1739998941"},{"product_id":"bangalir-paschim-hawabodol-theke-uponibesh-1880-1960","title":"Bangalir ‘Paschim’: Hawabodol Theke Uponibesh (1880-1960)","description":"\u003cp\u003eবাঙালির ‘পশ্চিম’, লালমাটির দেশ নিয়ে বাংলা ভাষায় পরিচিত মূল্যায়নের অধিকাংশই ‘অতীত দিনের স্মৃতিচারণা ও দীর্ঘশ্বাস’! এই অঞ্চলের বাঙালি প্রভাবিত সময়ের ভৌগোলিক সীমানা, জনবিন্যাসের পরিবর্তন আর স্থানীয় অর্থনীতি থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা ও সাংস্কৃতিক প্রবাহের নব্য বিশ্লেষণ এই গ্রন্থটির উপজীব্য। ঔপনিবেশিক আমলে রেলপথ বিস্তারের সুযোগে এক সময়ের দেশীয় চাহিদা অনুযায়ী যে কৃত্রিম নগরায়নের সূচনা হয়েছিল, স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক সীমানাবন্টন ও খনিজ অর্থনীতির কারণে সেই উজ্জ্বল বাঙালি-শতক শেষ হতে না হতেই কীভাবে ও কেন এই অঞ্চলের চরিত্র দ্রুত পরিবর্তিত হলো, তার ধারাবাহিক ও যুক্তিগ্রাহ্য কার্য-কারণ সম্পর্ক  তুলে ধরা হয়েছে। সহজ ভাষার মাধ্যমে গ্রন্থটি যেমন সুখপাঠ্য, তেমনই আকরসন্ধানীদের কাছেও এটি সংগ্রহযোগ্য।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670921126001,"sku":"PCP-978-81-954007-7-5","price":298.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/DKJHDFG.png?v=1739998942"},{"product_id":"idam-amritam","title":"IDAM AMRITAM","description":"\u003cp\u003e‘ইদম্‌ অমৃতম্‌’ গ্রন্থটি মূলত পৌরাণিক কাহিনির সমাবেশ। গ্রন্থে বর্ণিত গল্পগুলি নিজের ছন্দে লেখা। তাই প্রচলিত ধারণাকে হয়তো নতুন রূপে পরিবেশনের আভাস তৈরি করবে। কাহিনি কথকথার সময় তার বিস্তার অতিদীর্ঘ করা হয়নি আবার কৃপণতা করে বিস্তারকে সংকুচিত করাও হয়নি। গ্রন্থের প্রথমেই সৃষ্টি রহস্য নিয়ে কয়েকটি প্রবন্ধ রচিত হয়েছে। মহাভারতের কাহিনিগুলিতে বিভিন্ন চরিত্র বর্ণিত হয়েছে। নারী চরিত্র বর্ণিত হয়েছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে।\u003c\/p\u003e\n\u003cp\u003eগ্রন্থের আরেক দিক হল লোককথা বা কাহিনির বর্ণনা। আমাদের সংস্কৃতির পরতে পরতে জড়িয়ে আছে লোককাহিনি। জীবনের প্রথম পাঠ আমরা আমাদের জনজীবন থেকেই আহরণ করি। সেই সহস্র সহস্র লোককাহিনির মধ্য থেকে আমরা কয়েকটি মাত্র তুলে ধরেছি। সব নিয়ে এই গ্রন্থ অমৃত বিতরণের জন্য প্রস্তুত।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670921158769,"sku":"PCP-978-81-956794-0-9","price":362.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/SJHCGSDJHFDJ.png?v=1739998941"},{"product_id":"johar-janla","title":"Johar Janla","description":"\u003cp\u003eজোহা আমিনির একটা ইউটিউব চ্যানেল আছে। জোহার দেশের নাম ইউনাইটেড রিপাবলিক অফ গ্যানোয়া। আর জোহার জীবনের একমাত্র চাহিদা অন্তত একবার ভাইরাল হওয়া।\u003c\/p\u003e\n\u003cp\u003eওদিকে জোহার দেশে তখন শুরু হয়েছে গৃহযুদ্ধ। কিশোরী জোহা নিজের অজান্তেই জড়িয়ে পড়ে সেই যুদ্ধে। ‘ভাইরাল’ হতে গিয়ে কী যুদ্ধাস্ত্র হয়ে যাবে জোহা আমিনি?\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670921191537,"sku":"PCP-978-81-954007-9-9","price":213.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/KDJHFDJF.png?v=1739998945"},{"product_id":"nou-bidroher-muhurtokal-othoba-azad-hindider-kissa","title":"Nou-Bidroher Muhurtokal Othoba Azad Hindider Kissa","description":"\u003cdiv dir=\"auto\"\u003eগত শতকের চল্লিশের দশক বিশ্ব রাজনীতি তথা ভারতের ইতিহাসের যুগসন্ধি পর্ব। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবনে প্রচলিত ধারণার অবসান হয়ে বিগত চারশো বছরেরও বেশি সময় ধরে চলা ঔপনিবেশিক প্রথার ভাঙ্গনের শেষ পর্যায় ছিল এই জটিল সময়। সারা পৃথিবীর অন্যান্য পরাধীন দেশগুলির মত ভারতবর্ষেও চলেছিল স্বাধীনতার লড়াই। সেই সঙ্গে দুর্ভিক্ষ, ধর্মীয় বিভাজন, জাতিবিদ্বেষ আর শাসকের নিপীড়ন। সঙ্গবদ্ধ দলীয় প্রতিরোধের সমান্তরালে সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন লাভ করেছিল যে ঘটনাগুলি নৌ-বিদ্রোহ তাদের মধ্যে অন্যতম। এই গ্রন্থে আধুনিক চিন্তনে ও নতুনভাবে সেই অস্থির দিনগুলিকে দেখার প্রচেষ্টা হয়েছে।\u003c\/div\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670921224305,"sku":"PCP-978-81-954007-6-8","price":213.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/DKJHDFKJGHFK.png?v=1739998951"},{"product_id":"kakori-train-sarayantra","title":"KAKORI TRAIN SARAYANTRA","description":"\u003cdiv dir=\"auto\"\u003eভারতবর্ষের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯২৫ সালের ৯-ই আগস্ট রাতে কাকোরী স্টেশনের কাছে সাহারানপুর-লখনউ প্যাসেঞ্জার ট্রেনে দুঃসাহসিক ডাকাতির ঘটনা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ইতিহাসের পাতায় আর সরকারি নথিপত্রে যা ‘কাকোরী ট্রেন ষড়যন্ত্র’ নামে বিখ্যাত হয়ে আছে। উত্তর ভারতের হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশন আর বাংলার অনুশীলন সমিতির মতো দুটো ভিন্নধর্মী বিপ্লবী দলের  দশজন অকুতোভয় মহাসংগ্রামীর  সম্মিলিত প্রচেষ্টায় সফল ভাবে সংঘটিত হয়েছিল সেই রোমহর্ষক অবিশ্বাস্য ঘটনা। একটা চলন্ত সরকারি ট্রেনকে মাঝ রাস্তায় থামিয়ে সরকারি অর্থ লুন্ঠন করে সেই অর্থ সরকারের বিরুদ্ধেই ব্যবহার করার মতো কাণ্ড শুধু পরাধীন ভারতবর্ষে কেন সারা বিশ্বের যে কোনো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিরলের মধ্যেও  বিরলতম ঘটনা। দীর্ঘদিন ধরে মামলা চলার পর  ১৯২৭ সালের ১৭-ই ডিসেম্বর  রাজেন্দ্র নাথ লাহিড়ি আর ১৯-শে ডিসেম্বর   বিপ্লবী পণ্ডিত রামপ্রসাদ বিসমিল, ঠাকুর রোশন সিংহ এবং আশফাকুল্লা খানকে ফাঁসিতে ঝোলানো হলো। এর বেশ কিছুদিন বাদে ১৯৩১ সালের ২৭-শে ফেব্রুয়ারি এলাহাবাদের আলফ্রেড পার্কে বিরাট পুলিশ বাহিনীর সাথে মরণপণ লড়াইয়ের শেষে  রিভলবারের শেষ গুলিটা নিজের মাথায় চালিয়ে আত্মঘাতী হলেন কাকোরী ট্রেন ডাকাতির সাথে সরাসরি যুক্ত আরেক মহাবিপ্লবী চন্দ্রশেখর আজাদ | কিন্তু মাত্র চব্বিশ বছর বয়সে শহিদ চন্দ্রশেখর আজাদের মৃত্যু আজও গভীর রহস্যের অবগুন্ঠনে ঢাকা।  সেদিন সেখানে তাঁর উপস্থিতির কথা পুলিশ জানলো কীভাবে? কে ছিল সেই বিশ্বাসঘাতক?\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eসেই প্রশ্নগুলো নিয়েই বিশিষ্ট গবেষক আনন্দ চট্টোপাধ্যায়ের দীর্ঘ গবেষণার ফসল এই বই “কাকোরী ট্রেন ষড়যন্ত্র”।\u003c\/div\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670921257073,"sku":"PCP-978-81-954007-3-7","price":213.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/SDKFKJDHFKJFD.png?v=1739998951"}],"url":"https:\/\/boitoi.in\/collections\/panchalika-prakashani.oembed","provider":"Boitoi","version":"1.0","type":"link"}