{"title":"Mihir Sengupta","description":null,"products":[{"product_id":"siddhiganjer-mokam-bengali-hardcover-mihir-sengupta","title":"Siddhiganjer Mokam (Bengali, Hardcover, Mihir Sengupta)","description":"\u003cp\u003e\u003cstrong\u003eবাঙালির শিকড়ে ফেরার যাত্রা শুরু হোক ‘সিদ্ধিগঞ্জের মোকামে’র সাথে।\u003c\/strong\u003e\u003cbr\u003e\n\u003cstrong\u003e.........................................\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\"এই মধ্যশরতে প্রান্ত সমতট বঙ্গের এই গ্রামগুলির এক আশ্চর্য নৈশ শোভা হয়। শীতের শেষ মধ্যকাল পর্যন্ত একটা ঘন রহস্যময়তা মানুষের মনে কী গভীর এক মোহবিস্তার করে যেন! শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ নির্বিশেষে, রাত্রির গভীরতা যত বাড়ে, এই শোভা যেন ততই তার রহস্যময়তা বিস্তার করতে থাকে। শরতের শুরুটা এখানে বর্ষারই প্রলম্বিত অধ্যায়। রাঢ়বঙ্গের মতো প্রকৃতিরঙ্গ এখানে দ্রুত সাজ পালটায় না। মধ্যশরতে দু-চারদিন অসম্ভব বর্ষণের পর প্রকৃতি যেন সমতায় আসে। যেন-বা অসম্ভব অভিমানী কোনো মেয়ে দীর্ঘক্ষণ কাঁদাকাটা করে হঠাৎ শান্ততায় স্থায়ী হয়েছে। নদী নালা খালগুলো তখন হঠাৎ তাদের দজ্জালপনা শেষ করে সোজা পথে ধীরগতি হয়। ফুলে-ফুঁসে একে ভাসিয়ে, তাকে ডুবিয়ে, লণ্ডভণ্ড করার বদবুদ্ধি তাদের আর তখন নেই। তখন তাদের আঁচলের পাড়গুলো কেমন যেন আত্মত্যাগে গৈরিক। কারণ অঞ্চলের ওই অংশটুকুর জল তখন বয়ে চলে গেছে। সেখানের ঘাসেরা সব বাদামি বা গৈরিক রঙে রিক্ততার সাজ ধরেছে। জলের এই চলে যাওয়াটাই নদীর আত্মত্যাগ। এরপর থেকেই প্রকৃতির রঙ বদল হতে থাকে।\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eরাতের আকাশ এ সময় গামর হয়ে ওঠা সদ্য যুবতীর চোখের মতো বড় রহস্যময় হয়। দীর্ঘ বর্ষণের পর নির্মল, শান্ত, গভীর এই আকাশের বুকে তখন নক্ষত্র বুটিদার নীল চান্দেরির প্রদর্শনী।যদি চাঁদ থাকে তো আরও মোহনীয়। জোছনায় সাদা চাদর জড়িয়ে দাঁড়িয়ে থাকা রেইন ট্রি, গরান, গেউয়া অথবা চম্বলে শিরিষের প্রগাঢ় মহাসভা যেন এই নিঃশব্দ গম্ভীর মন্ত্রোচ্চারণে ভরপুর করে রাখে প্রকৃতিকে। রাত বাড়ে। তাদের প্রগাঢ়তাও বৃদ্ধি পায়। দূরে কোনো এক নিশাচর পাখির স্থান বদলের পাখার ঝটপট এবং কর্কশ চিৎকার। সন্দেহপ্রবণ কুকুরের অসহিষ্ণুতা এবং দূর থেকে তার প্রতি-চিৎকার। পাশের জলাশয় কিংবা মাঠের জলে শোল, গজাল মাছের উল্লাস। অথবা জিওল পাতা বড়শিতে গেঁথে যাওয়া কোনো হতভাগ্য বোয়ালের প্রাণপণ হুটোপুটির শব্দ। গঞ্জ থেকে দেরিতে ফেরা কোনো গ্রামবাসীর আকুল উচ্চকণ্ঠে গান গেয়ে একা পথ চলার একঘেয়েমি কাটানো---\u003c\/strong\u003e\u003cbr\u003e\n\u003cstrong\u003eও সোনা বন্ধুরে---\u003c\/strong\u003e\u003cbr\u003e\n\u003cstrong\u003eআশ্বিন মাসে কত খুশিতে\u003c\/strong\u003e\u003cbr\u003e\n\u003cstrong\u003eভাইধন আইতো নাইওর নিতে\u003c\/strong\u003e\u003cbr\u003e\n\u003cstrong\u003eভরা গাঙে রঙিলা নাও বাইয়া---।\"\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eসিদ্ধিগঞ্জের মোকাম\u003c\/strong\u003e\u003cbr\u003e\n\u003cstrong\u003eমিহির সেনগুপ্ত\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670725271665,"sku":"SUPRAKASH-SM-2020","price":384.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/siddhiganjer-mocum.jpg?v=1739993260"},{"product_id":"kalsandhya-mihir-sengupta","title":"Kalsandhya [Mihir Sengupta] || কালসন্ধ্যা [মিহির সেনগুপ্ত]","description":"\u003cp\u003eদ্বৈপায়ন হ্রদের তীরে ভগ্ন-ঊরু মহারাজ দুর্যোধনের অন্তিম রাত্রির কল্পিত আত্মকথন 'কালসন্ধ্যা'র বিষয়। দুর্যোধনের মধ্যে কি শেষ পর্যন্তও প্রতিহননেচ্ছা বিরাজিত ছিল? নাকি, অশ্বত্থামা, কৃতবর্মা, কৃপাচার্যকে নৈশ সমরে সপুত্র পঞ্চপাণ্ডব হত্যার সম্মতি প্রদান করে তিনি আত্মগ্লানিতে দগ্ধ হচ্ছিলেন? তাঁর স্বগতচিন্তনে কৃত কর্ম ও দোষের জন্য তীব্র অনুশোচনার সঙ্গে রয়েছে কৃষ্ণ-সহ পাণ্ডুপুত্র ও কুরুপ্রবীণেদের অন্যায় আচরণের যুক্তিপূর্ণ তীব্র সমালোচনা। দুর্যোধনের আশংকা, তাঁর মৃত্যুর পরে ব্যাসদেব মহাভারত নামক যে গ্রন্থটি রচনা করবেন তাতে তাঁর রাজ্যশাসনের ভালো দিকগুলি বর্ণনা করবেন তো? সেই আলোচনা মহাভারতীয় অনুষঙ্গের মাধ্যমে সংবেদী পাঠকের মনে তুলে ধরে আধুনিক যুগের সামাজিক, রাজনৈতিক, এমনকি ভারত তথা সারা পৃথিবীর অস্তিত্বহানিকর সংকটের কথা। মিহির সেনগুপ্তের শক্তিশালী লেখনী পাঠককে দ্বাপর যুগের সঙ্গে সঙ্গে বর্তমান অস্তিত্বের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিরও মুখোমুখি হতে বাধ্য করে।\u003c\/p\u003e","brand":"Parabaas","offers":[{"title":"Default Title","offer_id":44552247902321,"sku":"PRBS-9781946582287","price":212.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/1764001096_kalsandhya-mihir-sengupta.jpg?v=1789393285"}],"url":"https:\/\/boitoi.in\/collections\/mihir-sengupta.oembed","provider":"Boitoi","version":"1.0","type":"link"}