{"title":"Marxbadi Path","description":null,"products":[{"product_id":"motadorsher-proshne-sitaram-yechury-মতাদর্শের-প্রশ্নে-সীতারাম-ইয়েচুরি","title":"Motadorsher Proshne [Sitaram Yechury] || মতাদর্শের প্রশ্নে [সীতারাম ইয়েচুরি]","description":"\u003cp\u003eএই বইয়ে রয়েছে মার্কসবাদী পথ-এ প্রকাশিত তাঁর লেখাগুলির মধ্যে থেকে বেছে নেওয়া এমন কিছু রচনা, যেখানে একজন মার্কসবাদীর মতাদর্শগত বোঝাপড়াই মুখ্য। সাধারণভাবে মতাদর্শের প্রশ্নে এবং বিশেষভাবে বামপন্থী মতাদর্শের ব্যাপারে যুক্তিনির্ভর ও নির্মোহ বিশ্লেষণের যে নমুনা কমরেড ইয়েচুরির নিবন্ধগুলিতে পাওয়া যায়, তা দুই মলাটে ধরে রাখতেই এই উদ্যোগ। যাতে মতাদর্শ-চর্চার ক্ষেত্রে আজ ও আগামীর সৈনিকদের কিছু সুবিধা হয়। কমরেড ইয়েচুরির দীর্ঘদিনের বন্ধু, সঙ্গী ও সহযোদ্ধা প্রকাশ কারাতের লেখা মুখবন্ধটিতে তাঁর যে সংক্ষিপ্ত মূল্যায়ন ফুটে উঠেছে সেটিও খুব মূল্যবান। কমরেড ইয়েচুরির কাজের প্রতি মার্কসবাদী পথ-এর অভিবাদন হিসেবেই এই ক্ষুদ্র রচনা সংকলন।\u003c\/p\u003e","brand":"Marxbadi Path","offers":[{"title":"Default Title","offer_id":42162947194993,"sku":"MRXBP-9788196152581","price":212.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/MotadorsherPOthe.jpg?v=1751568705"},{"product_id":"gramscir-chinta-e-m-s-namboodiripad-p-govinda-pillai","title":"Gramsci-r Chinta [E.M.S. Namboodiripad, P. Govinda Pillai] || গ্রামশির চিন্তা","description":"\u003cp\u003eকেরালার দেশাভিমানি পত্রিকার মুখ্য সম্পাদক পি গোবিন্দ পিল্লাই যখন তাঁর হাতে প্রথম গ্রামশির প্রিজন নোটবুকস তুলে দিয়েছিলেন, তখন তার একাংশ পড়ে ঠাট্টার ছলে বকুনি দিয়ে ইএমএস বলেছিলেন- ‘কেন দশ বছর, বা তারও আগে বইটা দিলে না’। কারণ, বইটিতে উচ্চমানের তাত্ত্বিক বিশ্লেষণ দেখে ইএমএস রীতিমতো বিস্মিত। আটের দশকের গোড়ায় পিল্লাইকে ডেকে ইএমএস গ্রামশিকে নিয়ে একটি বই লিখতে বলেন। শুনে পিল্লাই বলেন তিনি একমাত্র তখনই তা করতে পারেন, যদি ইএমএস লেখেন তাঁর সঙ্গে। এরপর তাঁরা দু’জনে কাজ শুরু করেন। তার প্রথম ফসল প্রকাশ পায় দ্য মার্কসিস্ট পত্রিকায়। ১৯৯৫ সালের জুলাই- সেপ্টেম্বর সংখ্যায়। পরের বছর ইএমএস এবং পিল্লাই দুজনে মিলে মালয়ালাম ভাষায় একটি পুরো বই প্রকাশ করেন ‘গ্রামশির চিন্তা’ নিয়ে। চিন্তা পাবলিশার্সের প্রকাশনা—গ্রামশিয়ান বিচারা বিপ্লবম। সম্প্রতি লেফটওয়ার্ডের প্রকাশনায় বইটির ইংরেজি ভাষান্তর করেছেন পিল্লাই-পুত্র এমজি রাধাকৃষ্ণান। তা থেকে মার্কসবাদী পথের জন্য বাংলায় ভাষান্তর করেছেন সৌভিক ঘোষ।\u003c\/p\u003e","brand":"Marxbadi Path","offers":[{"title":"Default Title","offer_id":42162948931697,"sku":"MRXBP-9788196152505","price":212.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/GramshirChinta.jpg?v=1751568704"},{"product_id":"rosa-রোজা","title":"Rosa || রোজা","description":"\u003cp\u003eগুলি করে তাঁর লাশ খালে ভাসিয়ে দেওয়ার আগে শেষ লেখায় জার্মান শাসকদের বুকে কাঁপন ধরিয়ে তিনি লিখেছিলেন: তোমরা বলছ ‘শৃঙ্খলা ফিরে এসেছে বার্লিনে!’ তোমাদের ‘শৃঙ্খলা’ বালির উপর তৈরি। আগামীকাল বিপ্লব ‘আবার মাথা তুলে দাঁড়াবে, বের করবে তার হাতিয়ার,’ এবং তোমাদের বুকে কাঁপন ধরিয়ে শঙ্খনিনাদে ঘোষণা করবে: আমি ছিলাম, আমি আছি, আমি থাকব! লাল ঝান্ডা পত্রিকার সম্পাদকীয়তে এই শঙ্খনিনাদের একদিন বাদেই ‘রেড রোজা’র শহীদীবরণ। ভ্লাদিমির লেনিনের কাছে রোজা ছিলেন‘ঈগলপ্রতিম’। প্রথম বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় আন্তর্জাতিকে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে একসঙ্গে দৃঢ় লড়াই চালিয়েছিলেন দু’জনে। তাঁদের মধ্যে নির্দিষ্ট মতবিরোধ ছিল। আবার একইসঙ্গে ছিল আন্তর্জাতিক প্রলেতারিয় ঐক্য। শওকৎ ওসমানী যখন মস্কোর কমিন্টার্ন দপ্তরে স্তালিনের ঘরে প্রবেশ করেছিলেন, তখন দেওয়ালে মার্কস-এঙ্গেলসের সঙ্গেই দেখেছিলেন কার্ল লিবনেখেট আর রোজার প্রতিকৃতি। ইএমএসের ভাষায়, রোজার ‘ভ্রান্তিগুলি সত্ত্বেও বিশ্বজুড়ে সর্বহারা বিপ্লবের জন্য তিনি এক রোল মডেল।’ কমরেড ক্লারার কথায়, রোজা ‘ছিল একটি তরবারি, সে ছিল বিপ্লবের আগুন। আন্তর্জাতিক সমাজতন্ত্রের ইতিহাসে মহত্তম ব্যক্তিত্বদের একজন হয়ে\u003cbr\u003eথাকবে রোজা।’\u003c\/p\u003e","brand":"Marxbadi Path","offers":[{"title":"Default Title","offer_id":42162971213937,"sku":"MRXBP-9788196152543","price":212.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Rosa.jpg?v=1751568704"},{"product_id":"uponibeshbad-mukto-palestinio-chetana-উপনিবেশবাদ-মুক্ত-প্যালেস্তিনীয়-চেতনা","title":"Uponibeshbad Mukto Palestinio Chetana || উপনিবেশবাদ-মুক্ত প্যালেস্তিনীয় চেতনা","description":"\u003cp\u003eগাজা শহর। মাটিতে মিশে যাওয়া একটি বাড়ির ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমি। তাকিয়ে আছি দিগন্তের দিকে। এভাবেই বইটির শুরু। লেখার একেবারে শেষ পর্বে, যেখানে লেখকের বাড়ি, সেখানে বেপরোয়া বোমাবর্ষণ শুরু করে ইজরায়েলি বাহিনী। প্রাণ হাতে নিয়ে পরিবারসহ তাঁকে পালাতে হয় দক্ষিণে, রাফা শহরের দিকে। পিছনে তাড় করে বোমা- বৃষ্টি। তবু অকুতোভয়। বইয়ের কাজ শেষ করা এবং শুরুটা সাজিয়ে দেওয়ার কাজে ছিলেন অবিচল। একবুক সাহস আর প্রত্যয় নিয়ে ক্রমশ হারিয়ে যেতে থাকা ইন্টারনেট পরিষেবার মধ্যে পাঠিয়ে গিয়েছেন একের পর এক অডিও। বইটি সেই অর্থে, একদিকে যেমন ১৯৪৮ থেকে প্যালেস্তিনীয় ভূখণ্ডে ইজরায়েলি দখলদারির ফসল– তেমনই ২০০৮ থেকে এবং অতি সম্প্রতি গাজায় ইজরায়েলি বোমাবর্ষণের সরাসরি ধারাভাষ্য। যদিও, বইটি গাজায় ২০২৩ সালের বেপরোয়া আগ্রাসন নিয়ে নয়। এটি আসলেই অসলো-আত্মসমর্পণ, দ্বি-রাষ্ট্র সমাধান সূত্রের নামে সাম্রাজ্যবাদের বান্টুস্তান নির্মাণ নিয়ে তীক্ষ্ণ সমালোচনা। যেসব সংগঠন একসময় প্যালেস্তাইনের মুক্তির সংগ্রামে ঐতিহাসিকভাবে সমর্পিত প্রাণ ছিল, কীভাবে প্যালেস্তাইনের সংগ্রাম ও মুক্তির দাবিকে আড়ালে সরিয়ে রেখে– বিষয়টিকে নিছক প্রতীকে পরিণত করাটা তাদের নির্বিষ\u003cbr\u003eকার্যকলাপ হয়ে দাঁড়িয়েছে– তারও স্বীকৃতি রয়েছে এই বইয়ে। ইতিহাসের এক নতুন পর্বে–\u003cbr\u003eপ্যালেস্তিনীয় সংস্কৃতি, পরিচিতি সত্ত্বা এবং প্যালেস্তিনীয় জনগণের ভবিষ্যতের ওপর নেমে\u003cbr\u003eএসেছে এক অভূতপূর্ব চাপ। এই সময়ে উপনিবেশবাদ-মুক্ত প্যালেস্তিনীয় চেতনা দাবি করছে\u003cbr\u003eচেতনার-ও পরিবর্তন। লেখক হায়দার ঈদ গাজার আল-আসকা বিশ্ববিদ্যালয়ের উত্তর-উপনিবেশ\u003cbr\u003eও উত্তর-আধুনিক সাহিত্যের অ্যাসোসিয়েট প্রফেসর। লিখেছেন ‘ওয়ার্ল্ডিং’ পোস্টমডার্নিজম:\u003cbr\u003eইন্টারপ্রেটিভ পসিবিলিটিজ অফ ক্রিটিক্যাল থিয়োরি এবং কাউন্টারিং দ্য প্যালেস্টিনিয়ান\u003cbr\u003eনাকবা: ওয়ান স্টেট ফর অল-র মতো বই।\u003c\/p\u003e","brand":"Marxbadi Path","offers":[{"title":"Default Title","offer_id":42162972491889,"sku":"MRXBP-9788196152536","price":212.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/PalestinioChetana.jpg?v=1751568704"}],"url":"https:\/\/boitoi.in\/collections\/marxbadi-path.oembed","provider":"Boitoi","version":"1.0","type":"link"}