{"title":"Manoj Sen","description":null,"products":[{"product_id":"rahashya-sandhani-damayanti-samagra-2-manoj-sen-book-farm-hardbound","title":"Rahasya Sandhani Damayanti Samagra 2 [Manoj Sen] || রহস্য সন্ধানী দময়ন্তী সমগ্র ২ [মনোজ সেন]","description":"\u003cdiv class=\"o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eরহস্য সন্ধানী দময়ন্তী সমগ্র - ২ এ থাকছে পাঁচটি উপন্যাস।\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e১) প্রথম পাপ\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eদময়ন্তীর কাছে এক ক্লায়েন্ট এলেন। সুন্দরী মহিলা, বড়লোকের স্ত্রী। তাঁর সমস্যা হল তাঁকে কেউ blackmail করছে কিন্তু কে করছে বা কেন করছে তা তিনি বলতে রাজি নন। তিনি তাঁর জীবন কাহিনি যা বললেন দেখা গেল তার মধ্যেও তিনটে মিথ্যে কথা বলেছেন। এটা এতই রহস্যময় case যে দময়ন্তী তাঁকে সাহায্য করতে রাজি হল এবং মিথ্যে কথাগুলো বিশ্লেসন করে আসল সত্যটা বের করল।\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e২) অন্ধতামস\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eবিহারের একটি বর্ধিষ্ণু শহরে একজন প্রৌঢ় ব্যবসায়ী এক লোডশেডিং এর রাতে তাঁর এক বন্ধুর বাড়িতে ঢুকতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। সেই বাড়িতে থাকতেন তাঁর বন্ধু অবসরপ্রাপ্ত আর্মি অফিসার ও তাঁর অন্ধ নাতনি। দময়ন্তীর অনুসন্ধানে বেরিয়ে আসে যে মৃত ব্যবসায়ী ছিলেন ঘোর দুশ্চরিত্র আর তাঁর এই কদর্য স্বভাবের জন্য ঐ শহরের কয়েকটি অল্পবয়সি ছেলেমেয়ের জীবন ঘন অন্ধকারে তলিয়ে যাওয়ার পথে। দময়ন্তীর অনুসন্ধান খুনের রহস্যের সমাধান করল।\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eকরল কি?\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e৩) ইজ্জত\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eকলকাতার একটি অতি পুরোন পাড়ায় একটি বিশাল প্রাচীন বাড়িতে থাকেন আচার্য পরিবার। একটি অংশে থাকেন একসময়ের অতি উজ্জল চরিত্র কিন্তু বর্তমানে অকালবৃদ্ধ প্রায় পঙ্গু এবং একটি কাজের লোকের ওপরে নির্ভরশীল অরবিন্দ আর অন্য একটি অংশে থাকেন তাঁর প্রগাঢ়যৌবনা উচ্ছৃঙখল জীবন যাপনে অভ্যস্ত স্ত্রী রেবেকা। অরবিন্দ দময়ন্তীর কাছে এলেন যে রহস্যের সমাধান করবার অনুরোধ নিয়ে তা হল মাঝেমাঝেই গভীর রাত্রে তাঁর ঘরের জানলা দিয়ে একটা চোর ভেতরে ঢোকবার চেষ্টা করে যদিও সে ঘরে মহামূল্যবান কিছুই নেই। এত দিন চোরটা সফল হয়নি কিন্তু একদিন হবেই কারন আচার্য বাড়ির উল্টোদিকে একটি প্রাচীনতর পরিত্যক্ত বাড়ি থেকে তাঁর ওপরে নজর রাখছে। দময়ন্তী অনুসন্ধান শুরু করবার কয়েক দিনের মধ্যে অরবিন্দের কাজের লোক নিরুদ্দেশ হয়ে গেল আর অরবিন্দের জানলার নিচে রেবেকার গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেল। এই রহস্যের জট খুলে শেষ করল একটি নির্মম ট্র্যাজেডির।\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e৪) নীলকান্তপুরের হত্যাকাণ্ড\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eএকজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার আর তাঁর জেনেরাল ফিজিশিয়ন স্ত্রী নীলকান্তপুরে একটি মনোরোগ চিকিত্সার হাসপাতাল শুরু করেছিলেন। ডাক্তারবাবু ছিলেন পাক্কা সাহেব কিন্তু তাঁর স্ত্রী ছিলেন উড়নচন্ডী এবং অপরাধপ্রবণ। এই মহিলা প্রসাধন করতে গিযে মারা গেলেন। দেখা গেল তাঁর লিপস্টিকে সায়ানাইড মাখান ছিল। ডাক পড়ল দময়ন্তীর। তখন দেখা গেল তাঁর হাসপাতালের কয়েকজন রোগির মগজ ধোলাই করে তাদের সম্পত্তি আত্মসাত করে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওযা হয়েছে। দময়ন্তী সমস্ত ঘটনা analyse করে খুনি ও তার motive বের করে খুনির দিকে অঙ্গুলিনির্দেশ করল।\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"o9v6fnle cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e৫) ভগ্ন অংশ ভাগ\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eকলকাতার কাছে তিনটে কারখানায় টাইম বোমা বিস্ফোরন হয়। তাদের উদ্দেশ্য যে অন্তর্ঘাত আর উত্পাদন বিঘ্নিত করা তাতে কোন সন্দেহ নেই। কিন্তু কে বা কারা করছে এবং কেন করছে সেটা পুলিশের কাছে পরিস্কার নয়। এই রহস্যের জট খোলবার জন্য দময়ন্তীকে ডাকেন আক্রান্ত তিনটে কম্পানির একজন প্রায় অশীতিপর বৃদ্ধ ডিরেক্টর। দময়ন্তী যে শুধু রহস্যের সমাধান করল তাই নয়, সে এই বৃদ্ধের পরিবারকেও ঘোর বিপদের থেকেও উদ্ধার করল।\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Book Farm","offers":[{"title":"Default Title","offer_id":41670723436657,"sku":"BF-RSDS-2","price":299.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/damayanti_2_cover_-_copy.jpg?v=1739993188"},{"product_id":"rahashya-sandhani-damayanti-samagra-1-manoj-sen-book-farm-hardbound","title":"Rahasya Sandhani Damayanti Samagra 1 [Manoj Sen] || রহস্য সন্ধানী দময়ন্তী সমগ্র ১ [মনোজ সেন]","description":"","brand":"Book Farm","offers":[{"title":"Default Title","offer_id":41670723469425,"sku":"BF-RSDS-1","price":299.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/bfdayamanti-1.jpg?v=1739993187"},{"product_id":"ebong-kalratri-2-manoj-sen","title":"Ebong Kalratri 2 [Manoj Sen] || এবং কালরাত্রি ২ [মনোজ সেন]","description":"\u003cdiv class=\"woocommerce-tabs wc-tabs-wrapper\"\u003e\n\u003cdiv id=\"tab-description\" class=\"woocommerce-Tabs-panel woocommerce-Tabs-panel--description panel entry-content wc-tab\" role=\"tabpanel\" aria-labelledby=\"tab-title-description\"\u003e\n\u003ch6\u003e\n\u003cspan\u003eবিগত চুয়ান্ন বছর ধরে কিছু যে লেখালেখি করা গেল, তার বেশিরভাগই গোয়েন্দা গল্প। কারণ, সেই লেখাতেই আমি আনন্দ পেয়েছি বেশি। অথচ, আমার গল্পের পাঠকদের কাছ থেকে লেখক হিসেবে গ্রহণযোগ্যতার সাড়া আসে আমার একটি অপার্থিব কাহিনি থেকে যার নামে এই ‘সিরিজ’ (‘এবং কালরাত্রি ১’ ও ‘এবং কালরাত্রি ২’)-এর নামকরণ করা হয়েছে।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eবোঝাই যাচ্ছে, এই বইটি অতীন্দ্রিয় বা অপার্থিব গল্পের সংকলন। এই গল্পগুলির মধ্যে বেশিরভাগ তথাকথিত ভূতের গল্প। আর আছে কিছু কল্পবিজ্ঞানের গল্প। এদের উপস্থিতি অনেকের কাছে অস্বস্তি বা বিরক্তিকর বলে মনে হতে পারে। আমি তাঁদের কাছে আমার যুক্তি হিসেবে বলতে চাই যে, এই কাহিনিগুলিও তো ‘অপার্থিব’। এদের সবক-টাই আমাদের পৃথিবীর বাইরে থেকে আসা জীবেদের নিয়েই লেখা।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eবইটিতে আরও একজন আছে। একটি নিঃসঙ্গ ‘দময়ন্তী’। এটা সকলকে জানানো দরকার যে, আমি আজ যে বয়েসে এসে পৌঁছেছি, কখন যে খেলার সাথি বিদায়দ্বার খুলে দেবেন, তা তো জানা নেই। তখন আমার এই সাম্প্রতিক ‘রহস্য সন্ধানী দময়ন্তী উপন্যাসিকা’-িট (মাসাবোর গুপ্তধন) সকলের অগোচরেই ধরার ধুলায় মিশে যাবে। তাই, এই চিন্তাটা মনে আসতেই তাড়াতাড়ি এই উপন্যাসিকাটি ঝাঁকের কইয়ে মিশিয়ে দিলুম। ভালো করেছি কি না সেটা পাঠক বিচার করবেন।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eমনোজ সেন\u003c\/span\u003e\n\u003c\/h6\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Book Farm","offers":[{"title":"Default Title","offer_id":41670773768305,"sku":"BF-EK-MS-2","price":224.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/EbongKaalratri2.jpg?v=1759863295"},{"product_id":"5x5-panchis-hardcover-bengali-manoj-sen","title":"5x5 Panchis (Hardcover, Bengali, MANOJ SEN)","description":"\u003cp\u003eThe author of this book is \u003cspan style=\"color: rgb(33, 33, 33); font-family: Roboto, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e MANOJ SEN\u003c\/span\u003e and published by \u003cspan data-mce-style=\"color: #666666;\" style=\"color: rgb(102, 102, 102);\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-style=\"color: #666666;\" style=\"color: rgb(102, 102, 102);\"\u003e\u003cspan style=\"color: rgb(33, 33, 33); font-family: Roboto, Arial, sans-serif; font-size: 14px;\"\u003e Bookfarm\u003c\/span\u003e.\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670774390897,"sku":"BF-55P","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/FLVJFKJVK.jpg?v=1739994716"},{"product_id":"surmahater-daini","title":"Surmahater Daini [Manoj Sen] || সুরমাহাটের ডাইনি [মনোজ সেন]","description":"\u003cp\u003eঅভিজিৎ মিত্র আর অপর্ণা বিশ্বাস দুই ভিন্ন জগতের ছেলে-মেয়ে । একজন\u003cbr\u003e\nআজন্ম কলকাতার একটি নিন্নমধ্যবিত্ত পরিবারের ছেলে আর অন্যজন একটা\u003cbr\u003e\nমফস্সলের ছোটো শিল্পশহরে বড়ো হয়ে ওঠা আঠেরো-উনিশ বছরের মেয়ে।\u003c\/p\u003e\n\u003cp\u003eঅভিজিৎ সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি নিয়ে এসেছে সুরমাহাট নামের\u003cbr\u003e\nশিল্পশহরটায়। তার চোখে স্বপ্প যে সে একদিন তার বাবার কষ্ট দূর করবে।\u003cbr\u003e\nআর অপর্ণার আট থেকে যোলো বছর বয়েসের মধ্যে তার পরিবারের\u003cbr\u003e\nসকলেই একের পর এক মারা যান। এমন একটা মেয়েকে সমাজ অন্ধকারে\u003cbr\u003e\nঠেলে দিতে চায়, স্বাভাবিক ভাবে বঁাচতে দেয় না। অপর্ণার স্বপ্ন সেই\u003cbr\u003e\nসমাজে সম্মানের সঙ্গে বেঁচে থাকার। কিন্তু সমাজ কী তাকে মেনে নেবে?\u003c\/p\u003e\n\u003cp\u003eঅভিজিৎ সুরমাহাটের কোথাও কোনো ঘর না পেয়ে, শেষপর্যন্ত স্থান\u003cbr\u003e\nপেয়েছে যেখানে কেউ থাকতে পারে না সেই অপর্ণার বাড়িতে ভাড়াটে\u003cbr\u003e\nহিসেবে। স্বভাবতই সেই বাড়িতে অপর্ণা থাকে একা। শহরের সকলেই\u003cbr\u003e\nজানে যে অপর্ণা একটা নৃশংস ডাইনি। সে অনেক লোককে মেরে ফেলেছে।\u003cbr\u003e\nতার পরিবারের সকলেই তার জন্যেই অকালে মারা গেছে।\u003c\/p\u003e\n\u003cp\u003eঅভিজিৎ কী এইসব কথায় কর্ণপাত করবে?\u003cbr\u003e\nআমোঘ নারকীয় অন্ধকার থেকে শেষ পর্যন্ত সুস্থ সমাজে তারা কী প্রাপ্য সম্মান অর্জন করতে পারবে? এই নিয়ে কাহিনি সুরমাহাটের ডাইনি।\u003c\/p\u003e","brand":"Book Farm","offers":[{"title":"Default Title","offer_id":41670937510001,"sku":"BF-SD","price":265.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/JHDFJFDHJ.jpg?v=1739999465"},{"product_id":"ebong-kalratri-1-manoj-sen-এবং-কালরাত্রি-১-মনোজ-সেন","title":"Ebong Kalratri 1 [Manoj Sen] || এবং কালরাত্রি ১ [মনোজ সেন]","description":"\u003cdiv class=\"woocommerce-tabs wc-tabs-wrapper\"\u003e\n\u003cdiv id=\"tab-description\" class=\"woocommerce-Tabs-panel woocommerce-Tabs-panel--description panel entry-content wc-tab\" role=\"tabpanel\" aria-labelledby=\"tab-title-description\"\u003e\n\u003cdiv class=\"woocommerce-tabs wc-tabs-wrapper\"\u003e\n\u003cdiv class=\"woocommerce-Tabs-panel woocommerce-Tabs-panel--description panel entry-content wc-tab\" id=\"tab-description\" role=\"tabpanel\" aria-labelledby=\"tab-title-description\"\u003e\n\u003ch6\u003e\u003cstrong\u003eমনোজ সেন দীর্ঘ পঞ্চাশ বছর ধরে লেখালেখির সঙ্গে যুক্ত থাকলেও লিখেছেন মাত্র একশোর কাছাকাছি গল্প ও উপন্যাস। কিন্তু লেখনীর গুণে তাঁর সৃষ্টি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। সুপরিচিত বিভিন্ন পত্রপত্রিকা, যেমন ‘রোমাঞ্চ’, ‘নবকল্লোল’, ‘শুকতারা’, ‘সাপ্তাহিক বর্তমান’-এর পাশাপাশি তাঁর কাহিনি স্থান পেয়েছে ‘সানডে সাসপেন্স’-এর মতো জনপ্রিয় বেতারনাট্যেও। লেখকের বড়োদের উপযোগী তেরোটি অপার্থিব কাহিনিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সংকলনে। ‘সানডে সাসপেন্স’ অডিয়ো স্টোরিতে মনোজ সেনের জনপ্রিয় অপার্থিব কাহিনি ‘কালরাত্রি’, ‘শিকার’, ‘ইন্দ্রিয়ের ওপারে’, ‘ছুটি কাটাল অনুপম’ বা ‘নীলাঞ্জনছায়া’ কেউ শুনেছেন, কেউ ‘বুক ফার্ম’-এর বইয়ে পড়েছেন। আপনি পড়েছেন কি?\u003c\/strong\u003e\u003c\/h6\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003csection class=\"up-sells upsells products\"\u003e\u003c\/section\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Book Farm","offers":[{"title":"Default Title","offer_id":42546532679793,"sku":"BF-EK-MS-1","price":281.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/EbongKalratri1Front.jpg?v=1759863566"},{"product_id":"rahasya-sandhani-damayanti-samagra-3-manoj-sen","title":"Rahasya Sandhani Damayanti Samagra 3 [Manoj Sen] || রহস্য সন্ধানী দময়ন্তী সমগ্র ৩ [মনোজ সেন]","description":"","brand":"Book Farm","offers":[{"title":"Default Title","offer_id":42546550341745,"sku":"BF-RSDS-3","price":299.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Damayanti_3.jpg?v=1759864451"},{"product_id":"rahasya-sandhani-damayanti-samagra-4-manoj-sen","title":"Rahasya Sandhani Damayanti Samagra 4 [Manoj Sen] || রহস্য সন্ধানী দময়ন্তী সমগ্র ৪ [মনোজ সেন]","description":"","brand":"Book Farm","offers":[{"title":"Default Title","offer_id":42546554503281,"sku":"BF-RSDS-4","price":299.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Damayanti_4.jpg?v=1759864432"},{"product_id":"rahasya-sandhani-damayanti-samagra-5-manoj-sen","title":"Rahasya Sandhani Damayanti Samagra 5 [Manoj Sen] || রহস্য সন্ধানী দময়ন্তী সমগ্র ৫ [মনোজ সেন]","description":"\u003cp\u003e\u003cspan\u003eদময়ন্তী একজন ইতিহাসের অধ্যাপিকা। ঘটনাচক্রে জানা যায় যে কোনো অসামাজিক অপরাধমূলক ঘটনার রহস্যভেদ করার তার একটা স্বাভাবিক ক্ষমতা আছে। তারপর থেকে সে তার ইঞ্জিনিয়ার স্বামী সমরেশ দত্ত গুপ্তের বন্ধু কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের শিবেনকে কিছু জটিল রহস্যের সমাধানে সাহায্য করে থাকে। তার যুক্তি, বুদ্ধি, কোনো ঘটনার সঠিক বিশ্লেষণ ইত্যাদি করবার ক্ষমতা অনেক অপরাধের রহস্যের সমাধান করেছে। এটা অস্বাভাবিক নয়। একজন এতিহাসিক যেমন কোনো প্রাচীন সভ্যতার ভগ্নাবশেষ বা কোনো পাগুলিপির ছেঁড়া পাতা প্রভৃতি থেকে একটি লুপ্ত জনগোষ্ঠীর চরিত্র বা ঘটনার ওপর আলোকপাত করেন, সেই রকম ভাবে দময়ন্তী নানা সূত্র থেকে একটা রহস্যের আসল রূপটা বের করে আনে।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eদময়ন্তী পেশাদার ডিটেকটিভ নয়। সে বন্দুক-পিস্তল চালায় না। খুনি বা গুন্ডাদের সঙ্গে মারামারিও করে না। তার আর সমরেশের ছোটো সুখী শান্ত সংসার । শিবেন আর সমরেশ দু-জনেই তাকে ওর কাজে সাহায্য করে থাকে। রহস্যের সমাধান করা ছাড়াও দময়ন্তী ভালো রান্না করে, শিবেনের স্ত্রী রমলার সঙ্গে পাড়ার গসিপ নিয়ে আলোচনা করতে ভালোবাসে । অবসর সময়ে বই পড়ে বা সিনেমা দেখে থাকে।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Book Farm","offers":[{"title":"Default Title","offer_id":42546557223025,"sku":"BF-RSDS-5","price":299.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Damayanti_5.jpg?v=1759864431"}],"url":"https:\/\/boitoi.in\/collections\/manoj-sen.oembed","provider":"Boitoi","version":"1.0","type":"link"}