{"title":"Kromosho Prakashan","description":null,"products":[{"product_id":"hey-atit-he-atit-chayan-samaddar","title":"Hey Atit || He Atit [Chayan Samaddar]","description":"\u003cp\u003eপ্রতাপাদিত্যের হাতে বন্দি অবস্থায় বিষ তুলে দিয়েছিল কে? রবি ঠাকুরের শান্তিনিকেতনে গ্রহান্তর থেকে কে এসেছিল? কোন অজ্ঞাতনামা নট সুর মিলিয়েছিল রবিবাবুর গানে? সেই শ্বেতাঙ্গ ভারতবাসী কে? কীর্তনের সুর আর দৈবী মহিমার কাহিনির সঙ্গে কীভাবে মিশে যায় ইতিহাস?— সব প্রশ্নের উত্তর রয়েছে চয়ন সমাদ্দারের জাদুকলমে রচিত তেরোটি কাহিনিতে। ভারতের ইতিহাসের আলাদা আলাদা সময়ের আখ্যান আহ্বান করে 'হে অতীত'।\u003c\/p\u003e","brand":"Kromosho Prakashan","offers":[{"title":"Default Title","offer_id":41671042072689,"sku":"KMS-HATIT2025","price":239.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/He_Atir.jpg?v=1742844695"},{"product_id":"puraner-golpo-kuladaranjan-roy","title":"Puraner Golpo [Kuladaranjan Roy]","description":"\u003cp\u003eছোটোদের জন্য ছোটোদের মতো করে গল্পের আসর বসাতেন কুলদারঞ্জন রায়। পুরাণের বহু কাহিনিকেও তিনি সংক্ষিপ্ত আকারে পেশ করেছিলেন। এই বইয়ে রইল ব্রহ্মপুরাণ, বিষ্ণুপুরাণ, পদ্মপুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, শিবপুরাণ, মৎস্যপুরাণ, লিঙ্গপুরাণ ও রামায়ণ থেকে সংকলিত বেশ কিছু কাহিনির সম্ভার। তার পাশাপাশি সকলের মনোরঞ্জনের জন্য রইল মূল বই থেকে পুনরুদ্ধার করা পূর্ণচন্দ্র চক্রবর্ত্তীর পাতাজোড়া অলঙ্করণের সম্ভার।\u003c\/p\u003e","brand":"Kromosho Prakashan","offers":[{"title":"Default Title","offer_id":41671042138225,"sku":"KMS-PUGP2025","price":183.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/PuranerGolpoKuladaFront.jpg?v=1742844726"},{"product_id":"pouranik-golpo-kuladaranjan-roy","title":"Pouranik Golpo [Kuladaranjan Roy]","description":"\u003cp\u003eছোটোদের জন্য কুলদারঞ্জন রায় পুরাণের অনেক কাহিনিই সংক্ষিপ্তাকারে পেশ করতেন। সেই কাহিনিগুলির সংকলন 'পুরাণের গল্প' পাঠকের মাঝে পরিচিতি পেলেও 'পৌরাণিক গল্প' ততখানি পরিচিতি পায়নি। বিষ্ণুপুরাণ, পদ্মপুরাণ, শিবপুরাণ, মৎস্যপুরাণ ও মার্কণ্ডেয়পুরাণের মোট দশটি কাহিনি ছোটোদের জন্য, ছোটোদের মতো করে সংকলিত হয়েছে এই বইয়ে। তার সঙ্গে উপরি পাওনা হিসেবে রইল ফণী গুপ্তর আঁকা মূল অলংকরণগুলিও।\u003c\/p\u003e","brand":"Kromosho Prakashan","offers":[{"title":"Default Title","offer_id":41671042236529,"sku":"KMS-POUGP2025","price":119.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/PouranikGolpoKuladaFront.jpg?v=1742844766"},{"product_id":"chheleder-betal-panchabingshati-kuladaranjan-roy","title":"Chheleder Betal Panchabingshati [Kuladaranjan Roy]","description":"\u003cp\u003eমূল সংস্কৃত থেকে ছোটোদের জন্য কুলদারঞ্জন রায় পরিবেশন করেছিলেন 'ছেলেদের বেতাল পঞ্চবিংশতি'। তাঁর নিজস্ব মুনশিয়ানায়, গল্পের নির্যাস একই রেখে সংক্ষিপ্ত আকারে নতুন করে বুনেছিলেন বেতালের বলা সেই পঁচিশটি কাহিনি এবং তার পূর্বকথা ও তাল-বেতালের কাহিনি। প্রতিটি অধ্যায়ে যোগ্য সঙ্গত করেছিলেন শিল্পী সুনীল পাল। সব পুরোনো ছবি পুনরুদ্ধার করে আরও একবার প্রকাশিত হল 'ছেলেদের বেতাল পঞ্চবিংশতি'।\u003c\/p\u003e","brand":"Kromosho Prakashan","offers":[{"title":"Default Title","offer_id":41671042269297,"sku":"KMS-CBPST2025","price":215.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/BetalPanchabingshatiKuladaFront.jpg?v=1742844745"},{"product_id":"kathasaritsagar-kuladaranjan-roy","title":"Kathasaritsagar [Kuladaranjan Roy]","description":"\u003cp\u003eআনুমানিক একাদশ শতকে কাশ্মিরী কবি সোমদেব রচনা করেছিলেন 'কথাসরিৎসাগর'। সংস্কৃত ভাষায় লিখিত কিংবদন্তি রাজা উদয়নের পুত্র নরবাহনদত্তের বিভিন্ন অভিযানের এই গল্পমালা ছোটোদের জন্য বাংলায়, সংক্ষিপ্তাকারে পরিবেশন করেছিলেন কুলদারঞ্জন রায়। এই বইয়ের প্রস্তুতির সঙ্গে জড়িয়ে ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও! পূর্ণচন্দ্র চক্রবর্ত্তী অলংকৃত এই দুষ্প্রাপ্য ছোটোদের বইটি পুনরায় পাঠকদের জন্য মুদ্রিত হল।\u003c\/p\u003e","brand":"Kromosho Prakashan","offers":[{"title":"Default Title","offer_id":41671042367601,"sku":"KMS-KSGR2025","price":199.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/KathasaritsagarKuladaFront.jpg?v=1742844789"},{"product_id":"nadia-chale-chale-re-dhara-atanu-bandyopadhyay","title":"Nadia Chale Chale Re Dhara [Atanu Bandyopadhyay]","description":"\u003cp\u003eAuthor: Atanu Bandyopadhyay\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher: Kramasha Prakashan\u003c\/p\u003e\n\u003cp\u003eBinding: Hardcover\u003c\/p\u003e","brand":"Kromosho Prakashan","offers":[{"title":"Default Title","offer_id":41671046103153,"sku":"KMS-NCCRD25","price":239.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/NadiaChaleChaleReDharaFront.jpg?v=1742844814"},{"product_id":"aguner-poroshmoni-atanu-bandyopadhyay","title":"Aguner Poroshmoni [Atanu Bandyopadhyay]","description":"\u003cp\u003eAuthor: Atanu Bandyopadhyay\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher: Kramasha Prakashan\u003c\/p\u003e\n\u003cp\u003eBinding: Hardcover\u003c\/p\u003e\n\u003cp\u003eNo. of Pages: 152\u003c\/p\u003e","brand":"Kromosho Prakashan","offers":[{"title":"Default Title","offer_id":41671046168689,"sku":"KMS-AGNPMNI","price":279.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Aguner_poroshmoni_Kramasha.jpg?v=1742844842"},{"product_id":"atlantiser-cross-amitabha-pal","title":"Atlantiser Cross [Amitabha Pal]","description":"\u003cul\u003e\n\u003cli\u003e\n\u003ch2\u003eIntroduction to Bengali Folklore\u003c\/h2\u003e\n\u003cp\u003eThe rich tapestry of Bengali folklore includes stories that captivate the imagination, often making connections to lost civilizations like Atlantis. This intriguing perspective inspires a blend of myth and history, inviting exploration.\u003c\/p\u003e\n\u003ch2\u003eThe Legend of Atlantis\u003c\/h2\u003e\n\u003cp\u003eMuch like the legendary Atlantis, Bengali tales speak of remarkable cities and advanced cultures that once thrived. These narratives highlight human creativity and resilience, mirroring the ideals of progress and loss found in the Atlantis legend.\u003c\/p\u003e\n\u003ch2\u003eSymbolism and Significance\u003c\/h2\u003e\n\u003cp\u003eIn Bengali folklore, the symbolism of a submerged civilization evokes deep feelings of nostalgia and discovery. The parallels drawn between these stories and Atlantis enrich the cultural heritage, emphasizing the quest for knowledge and understanding among generations.\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eমনুর নৌকো, নোয়ার আর্ক... এইরকম মহাপ্লাবনের কাহিনী ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। দেশ, ভাষা, জাতি অনুযায়ী তার রূপভেদ ঘটলেও মূল বিষয়বস্তু প্রায় একই। প্লাবনে ধ্বংস হয়ে যায় এক উন্নত সভ্যতা। বেঁচে যায় কিছু মানুষ ও জীবজন্তু-পশুপাখি। কোন যোগাযোগ না থাকা সত্ত্বেও গল্পের এত মিল কেন?\u003cbr\u003e\nতাহলে কি এ শুধু কাহিনী নয়, মানব ইতিহাসের হারিয়ে যাওয়া কোনও অধ্যায়? 'টিমিয়াস' ও 'ক্রিটিয়াস' - এই দুই বইয়ে প্লেটো কি এই হারিয়ে যাওয়া দেশের কথাই বলতে চেয়েছিলেন? সত্যিই কি ছিল আটলান্টিস?\u003c\/p\u003e","brand":"Kromosho Prakashan","offers":[{"title":"Default Title","offer_id":41671046398065,"sku":"KMS-ATLCRS","price":279.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/AtlantiserCrossFront.jpg?v=1742844872"},{"product_id":"swapner-purush-o-jeepgari-ratan-bhattacharya","title":"Swapner Purush O Jeepgari [Ratan Bhattacharya]","description":"\u003cul\u003e\n\u003cli\u003eAuthor: Ratan Bhattacharya\u003c\/li\u003e\n\u003cli\u003ePublisher: Kromosho Prakashan\u003c\/li\u003e\n\u003cli\u003eBinding: Hardcover\u003c\/li\u003e\n\u003cli\u003eLanguage: Bengali\u003c\/li\u003e\n\u003cli\u003eYoP: 2025\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e","brand":"Kromosho Prakashan","offers":[{"title":"Default Title","offer_id":41671046430833,"sku":"KMS-SPOJGRI25","price":319.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/JeepgariFront.jpg?v=1742845020"},{"product_id":"batrish-singhasan-bengali-kuladaranjan-roy","title":"Batrish Singhasan [Bengali, Kuladaranjan Roy]","description":"\u003cp\u003eবত্রিশ সিংহাসন পুস্তক প্রথমে সংস্কৃত ভাষাতে রচিত হয়, তৎপরে বাঙ্গালা, হিন্দী ও ইংরাজী ভাষাতে ক্রমশঃ প্রকাশ হয়। বাঙ্গালা ভাষাতে যে বত্রিশ সিংহাসন পুস্তক দেখাযায়, তাহা পদ্যে রচিত, এবং বিশিষ্ট সমাজে সমাদরণীয় নহে, তাহাও এক্ষণে প্রায় দুষ্প্রাপ্য হইয়াছে। হিন্দী ভাষাতে যে পুস্তক আছে তাহা যদিও এতদ্দেশে প্রচলিত নাই, কিন্তু সর্বোৎকৃষ্টরূপে গণনীয়, এবং তাহাতে রাজা বিক্রমাদিত্যের চরিত্রের অনেক পরিচয় প্রাপ্ত হওয়া যায়। অতএব ঐ হিন্দী পুস্তক হইতে সরল বঙ্গভাষায় অনুবাদিত হইয়া এই বত্রিশ সিংহাসন পুস্তক মুদ্রিত ও প্রকাশিত হইল।\u003c\/p\u003e","brand":"Kromosho Prakashan","offers":[{"title":"Default Title","offer_id":41671047381105,"sku":"KMS-BTSSN2025","price":239.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/BatrishSinghasanFront.jpg?v=1742845063"},{"product_id":"baba-samayel-er-diary-rajat-subhra-karmakar","title":"Baba Samayel-er Diary [Rajat Subhra Karmakar]","description":"\u003cp\u003e\u003cspan\u003eআলো অন্ধকারের মাঝের এক সমান্তরাল সমাজের খণ্ডচিত্র ফুটে উঠেছে এই উপন্যাসে। লেখা হয়েছে কিছু মানুষের কথা। কারা তারা? একটা হেরে যাওয়া মানুষ, যে আগে বিশ্বাস করত সিস্টেমের মধ্যে থেকেই সিস্টেমকে বদলাতে হবে, অ্যানার্কি কোন সমাধান হতে পারেনা, সে প্রতিশোধস্পৃহায় পাগল হয়ে বেছে নেয় একটা অভিশপ্ত পথ। এক সিস্টেমের মধ্যে বেড়ে ওঠা যুবক, যাকে কঠিন অনুশাসনের মধ্যে শেখানো হয়েছে রাষ্ট্র যা বলবে সেটাই শেষ কথা। সে মুখোমুখি হয় এক চরম সত্যের যা তার ঘষা কাঁচের দুনিয়া ভেঙে গুঁড়িয়ে দেবে। ক্ষমতাকে নিজের ইচ্ছেমত ব্যবহার করা কিছু লোক, যারা ভাবতে পারেনি কোনোদিন অতীতের একটি ঘটনার রেশ তাদেরকে ক্ষমতার অলিন্দ থেকে এনে ফেলবে মাটির ছয় হাত নিচে। আর রয়েছে কিছু গল্প। যা লেখা হয়েছে এমন একজনের ডায়েরিতে যে থেকেও নেই।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Kromosho Prakashan","offers":[{"title":"Default Title","offer_id":41920806649969,"sku":"KMS-BSD","price":239.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/BabaSamayelerDiary.jpg?v=1746708688"},{"product_id":"purandarshanayacha-chayan-samaddar","title":"Purandarshanayacha [Chayan Samaddar]","description":"\u003cp\u003e\u003cspan\u003e\"এই ঋষিকে পর্বত পেরিয়ে যেতে দিন।\"\u003c\/span\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cspan\u003e- \"সর্বনাশ হয়ে যাবে কুমার! এই ঋষি যমের অবতার। কত নিরীহ মানুষ মারবে, তার ঠিক নেই।\"\u003c\/span\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cspan\u003e- \" না। মারবেন না।\"\u003c\/span\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cspan\u003eদৃঢ়সু এগিয়ে এসেছে।\u003c\/span\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cspan\u003e- \"প্রণাম পিতা। আমি আপনার পুত্র, দৃঢ়সু। বলতে পারেন, আপনার হননযজ্ঞের প্রায়শ্চিত্ত করতে বেরিয়েছি। ভেবেছিলাম, সময়ের সঙ্গে আপনার ঘাতক প্রবৃত্তি কিছুটা কমেছে। কিন্তু, এখানে এসে যা দেখছি, তাতে আর কিছু বলার থাকতে পারে না। নায়ক বিন্ধ্যাচল, এই ব্যক্তির সমস্ত অস্ত্র কেড়ে নিয়ে, এই আহত অবস্থাতেই ওঁকে পর্বতের ওদিকে যেতে দিন দয়া করে। তারপর, উনি জীবিত থাকেন কি মৃত, সেটা তাঁর অদৃষ্ট।\"\u003c\/span\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cspan\u003eআমি বিস্ফারিত চোখে চেয়ে। দৃঢ়সু পুনর্বার অচেনা হয়ে উঠেছে। শ্বাস ফেলে বললাম, \"ওঁর ক্ষতর শুশ্রূষা না করে যেতে দেবেন না।\"\u003c\/span\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cspan\u003eঋষির সামনে এসে দাঁড়ালাম।\u003c\/span\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cspan\u003e- \"প্রণাম। আমি বল্বল। আপনি আমাদের রাজ্য আক্রমণ করে আমার পিতা ইল্বল এবং পিতৃব্য বাতাপিকে হত্যা করেন।\"\u003c\/span\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cspan\u003eঋষির চোখভরা ভয়। হাসলাম।\u003c\/span\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cspan\u003e- \"প্রতিশোধ নিতে আসিনি। আপনি আমার বন্ধুর পিতা। আমি বলতে এসেছি, আপনাকে মার্জনা করলাম। পারলে, আপনি নিজেও নিজেকে ক্ষমা করবেন।\u003c\/span\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cspan\u003eক্ষতস্থানে অনুলেপন দেওয়া শেষ। সমস্ত অস্ত্র রেখে দেওয়া হয়েছে। পা টেনে টেনে গিরিবর্ত্মের দিকে এগোচ্ছেন দৃঢ়সুর পিতা।\u003c\/span\u003e\u003cbr class=\"html-br\"\u003e\u003cspan\u003eঋষি অগস্ত্য।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003ch3\u003eএই বই পুরাণকথার সংকলন নয়। এখানে পুরাণের দিকে তাকানো হয়েছে এক পৃথক দৃষ্টিকোণ থেকে। কথকন্ঠ যেন পুরাণ আর সমসায়কিতার সংলাপ রচনা করেছে। বিনির্মাণ করা হয়নি পুরাণের কাহিনিগুলির। এক শমিত অন্তর্ঘাত তাদের উপজীব্য করে নির্মাণ করেছে ভিন্ন কিছু গল্প। যাদের বিস্তৃতি কল্পবিজ্ঞান থেকে কন্যাভ্রূণ হত্যার যন্ত্রণা পর্যন্ত। কল্পপুরাণের নয়; এ বই বিকল্পপুরাণের।\u003c\/h3\u003e","brand":"Kromosho Prakashan","offers":[{"title":"Default Title","offer_id":41920812744817,"sku":"KMS-PDC","price":319.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Purandarshanayacha.jpg?v=1746709558"}],"url":"https:\/\/boitoi.in\/collections\/kromosho-prakashan.oembed","provider":"Boitoi","version":"1.0","type":"link"}