{"title":"Keya Chatterjee","description":null,"products":[{"product_id":"firingi-bhut-keya-chatterjee","title":"Firingi Bhoot [Keya Chatterjee] || ফিরিঙ্গি ভূত [কেয়া চ্যাটার্জী]","description":"\u003cdiv\u003eইতিহাসের এক বিচিত্র ঘটনাবহুল সময় ইংল্যান্ডের রানী ভিক্টরিয়ার রাজত্বকাল। সাহিত্য থেকে রাজনীতি - 'ভিক্টোরিয়ান এরা' সর্বক্ষেত্রে আলোচিত ও নিন্দিত। এইসময় বিশ্বসাহিত্যের পাতায় উঠে আসে আরেকটি নতুন ধারা 'ভিক্টোরিয়ান গথিক হরর'। \u003c\/div\u003e\n\u003cdiv\u003e   পরিত্যক্ত অট্টালিকা, পারিবারিক অভিশাপ, অলৌকিক কিংবদন্তী, রহস্য, ভয় মিলিয়ে তৈরী হয় গথিক হররের প্রেক্ষাপট। তবে বহু ব্রিটিশ সাহিত্যিক সেই প্রেক্ষাপটকে ভেঙেছেন, গড়েছেন। অনুপ্রবেশ ঘটেছে মনস্তত্ত্ব, ডার্ক হরর, কর্মফল। ভিক্টোরিয়ান এরা এক অলিখিত রেনেসাঁস। একদিকে বিচিত্র বৈজ্ঞানিক উদ্ভাবন হচ্ছে। বিশ্বের প্রতিটি কোণকে ইউরোপের সামনে তুলে ধরার প্রচেষ্টা। অন্যদিকে ব্রিটেন অধিকৃত উপনিবেশ ভারতবর্ষেও ঘটে চলেছে নানান পটপরিবর্তন।\u003c\/div\u003e\n\u003cdiv\u003e  'ফিরিঙ্গি ভূত' অনুবাদ বা বঙ্গানুবাদের বেড়াজাল টপকে সেই সময়ের নির্যাসটুকু ধরে রাখার এক মৌলিক প্রয়াস। গথিক হররের আদলে তৈরী আটটি মৌলিক গল্পে ঠাসা 'ফিরিঙ্গি ভূত' এর পাতায় উঠে এসেছে তৎকালীন ইউরোপীয় সমাজের এক অন্ধকার অধ্যায় যা ভৌতিক গল্পের পাঠকদের এক অনন্য পাঠের তৃপ্তি দেবে।\u003c\/div\u003e","brand":"Patrapath Prakashani","offers":[{"title":"Default Title","offer_id":42692639228017,"sku":"PPP-9789348752468","price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/FiringiBhoot.jpg?v=1761768298"},{"product_id":"megh-peon-keya-chatterjee","title":"Megh Peon [Keya Chatterjee] || মেঘ পিয়ন [কেয়া চ্যাটার্জী]","description":"\u003cp\u003eকলেজের করিডোরে আলাপ আর অদ্রিজার পরিচয় হয়েছিল সাপ-নেউলে সম্পর্কের মধ্য দিয়ে। একজন জেদী, হিসেবি আর মধ্যবিত্ত স্বপ্নের গণ্ডিতে থাকা বর্ধমানের ছেলে; অন্যজন অভিমানী, স্বাধীনচেতা আর বিত্তবান বাবার অবাধ্য মেয়ে। কিন্তু এই দুই বিপরীত মেরুর মানুষের তিক্ততা যখন বন্ধুত্বের ছোঁয়ায় ভালোবাসায় রূপ নিল, তখনই জীবন ছুঁড়ে দিল এক কঠিন পরীক্ষা। \u003c\/p\u003e\n\u003cp\u003eআলাপ চায় মধ্যবিত্ত সুখের এক নিশ্চিত নিরাপদ জগত—যেখানে চেনা ছন্দে দিন কাটবে। কিন্তু অদ্রিজার দুচোখে অজানাকে চেনার নেশা; সে হতে চায় ‘সোলো ট্রাভেলার’, যে নিজের শর্তে গোটা পৃথিবীটাকে দুপায়ে দলবে। একদিকে নিবিড় ভালোবাসার টান, অন্যদিকে ডানা মেলার অদম্য জেদ—এই দুইয়ের টানাপোড়েনে শেষ পর্যন্ত কার জয় হবে?  \u003c\/p\u003e\n\u003cp\u003eঅদ্রিজা কি পারবে তার সমস্ত পিছুটান ছিঁড়ে ফেলে হারিয়ে যেতে? আর একলা ঘরে গিটারের তারে সুর বেঁধে আলাপ কি চিরকাল তার মেঘপিয়ন হয়েই থেকে যাবে? 'জেন-জি'র এই কমপ্লিকেটে’ সম্পর্কের জটিল গলি পেরিয়ে ভালোবাসা কি শেষ পর্যন্ত কোনো স্থির ঠিকানায় পৌঁছাতে পারবে?\u003c\/p\u003e","brand":"Patrapath Prakashani","offers":[{"title":"Default Title","offer_id":43115106599025,"sku":"PPP-9789348752079","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Megh_Peon.jpg?v=1775136614"}],"url":"https:\/\/boitoi.in\/collections\/keya-chatterjee.oembed","provider":"Boitoi","version":"1.0","type":"link"}