{"title":"Indranil Dasgupta","description":null,"products":[{"product_id":"loke-bale-aloukik-indranil-dasgupta","title":"Loke Bale Aloukik [Indranil Dasgupta] || লোকে বলে অলৌকিক [ইন্দ্রনীল দাশগুপ্ত]","description":"\u003cp\u003eঅলৌকিক কাকে বলে? – শান্ত ঘুমন্ত শিমলিপুরের আকাশে ঘনিয়ে আসা ঘটনার মেঘ সেখানকার বাসিন্দাদের হঠাৎই এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। অঙ্কস্যার সিদ্ধার্থ সাহা না চাইতেই সেই জট ছাড়ানোর কাজে জড়িয়ে পড়েছিলেন। রিটায়ার্ড অভিনেত্রী, বিদেশফেরত প্রফেসর পরিবার, পুলিশ ইন্সপেক্টর, গড়বড় কোলা স্টপের মালিক – সবাইকে নিয়ে এই ঠাসবুনোট রহস্যের জালের শিকড় হয়তো ছড়িয়ে আছে স্থান কালের অন্য কোনো প্রান্তে। যার খোঁজ করতে গেলে ইতিহাসের সঙ্গে বর্তমানের, কিংবদন্তীর সঙ্গে বাস্তবের দেখা হয়ে যেতে পারে। রবীন্দ্র শিক্ষাভবনের এক ছাত্র তার ডায়রির পাতায় এই ঘটনাপ্রবাহ ধরে রাখতে রাখতে বুঝতে পারবে মাত্র কয়েকদিনের মধ্যে চেনা শিমলিপুরের চেহারা বদলে যাওয়ার কথা। এক পা কৌতুকে, আরেক পা উত্তেজনায় রেখে বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে বল দেওয়ানেওয়া করতে করতে এগিয়েছে এই উপন্যাস। লেখকের ক্ষুরধার জাদুগদ্যে এক অনন্য সৃষ্টি।\u003c\/p\u003e","brand":"Parabaas","offers":[{"title":"Default Title","offer_id":44552143241329,"sku":"PRBS-9781946582300","price":297.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/1763997436_loke-bale-aloukik-indranil.jpg?v=1789392312"},{"product_id":"ratbireter-gazal-indranil-dasgupta","title":"Ratbireter Gazal [Indranil Dasgupta] || রাতবিরেতের গজল [ইন্দ্রনীল দাশগুপ্ত]","description":"\u003cp\u003eশিমলিপুরের কেউ কিচ্ছু জানত না। গরমের রাত্রে বাইরে সার সার খাটিয়া ফেলে ঘুমোত। জাট, গুজ্জর, সর্দার, বাঙালিরা টিভিতে ‘সদর বাজার’ দেখত। শিমলিপুর কাঁপাত মেজর কলাশকরকে নিয়ে লেখা হিন্দি থ্রিলার। সেই মামুলি স্থানকালকে ঝাঁকুনি দিয়ে ভয়ংকর কিছু গজলের সুর রাতের আকাশে ভেসে আসতে শুরু করেছিল। টোটো, মনু, পরভীন, লতা, পম্পা, টিভির আব্বাস বেগ, লেখক সুরিন্দার, সিআইডির ধূপেন্দ্র, প্রিন্সিপাল মহেন্দ্রবাবু, মাদার রোজাম্মা, ইনস্পেক্টর সরস্বতী তোমরের মত রংদার সব বাসিন্দাদের ঘিরে সেই রোমাঞ্চকর পর্বের এক সন্দেহজনক ইতিহাস লেখা হয়েছিল অনেকদিন পর, অন্য এক মহাদেশে। পরবাস পত্রিকায় প্রকাশিত এই উপন্যাস কৌতুকে আর উত্তেজনায় শেষ লাইন পর্যন্ত পাঠকের টানটান মুগ্ধতা জাগিয়ে রেখেছিল। কে জানে, হয়তো এরকমই এক কাহিনীর অপেক্ষায় ছিল শিমলিপুর – তার দৈনন্দিন আর আকস্মিক, তার বিশ্বাস্য আর অবিশ্বাস্য সম্ভাবনা সমেত - যমুনাপারের কুয়াশার মধ্যে থেকে পাঠকের রুদ্ধশ্বাস দৃষ্টি তাকে খুঁজে নেবে বলে।\u003c\/p\u003e","brand":"Parabaas","offers":[{"title":"Default Title","offer_id":44552220541041,"sku":"PRBS-9781946582461","price":297.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/PressRBG_Cover_Ed1_PR1.jpg?v=1789392755"},{"product_id":"rahuler-diary-theke-indranil-dasgupta","title":"Rahuler Diary Theke [Indranil Dasgupta] || রাহুলের ডায়েরি থেকে [ইন্দ্রনীল দাশগুপ্ত]","description":"\u003cp\u003eসেন্ট স্টিফেন্স কলেজের ছাত্র ও উঠতি কবি রাহুল, যে তার নিজেরই ভাষায় একটি ‘প্রায় লোফার, অপদার্থ ছেলে’, ভয়ঙ্করভাবে প্রেমে পড়েছে মিরান্দা হাউসের শ্যামলীর। এদিকে মণ্ডল কমিশনের প্রতিবাদে ইউনিভার্সিটি উত্তাল। রাহুলের পেটে ছুরি ঠেকাচ্ছে ছাত্রগুণ্ডারা। অতঃপর রাহুল আর বনমালী হরিদ্বারে মাসের পর মাস পলাতক, যেখানে শ্যামলী গিয়ে হাজির হয় রাহুলদের ভিক্ষে, ড্রাগ্‌স, এবং গভীর চিন্তাভাবনার জীবন থেকে ছিনিয়ে আনতে। একটি প্রাচীন শহরের নতুন অধিবাসীদের নিয়ে এই উপাখ্যান। আন্তর্জালের প্রথম বাংলা উপন্যাস। দিল্লীর শতাধিক বছরের পুরোনো বাঙালিদের অবাস্তব ইতিহাস ও মিথে যাঁরা আগ্রহী, তাঁদের কাছে এ বইয়ের বিকল্প নেই।\u003c\/p\u003e","brand":"Parabaas","offers":[{"title":"Default Title","offer_id":44552247967857,"sku":"PRBS-9781946582263","price":212.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/1763997246_rahuler-diary-theke-indranil.jpg?v=1789393286"},{"product_id":"juddher-prithibi-ishker-shahar-indranil-dasgupta","title":"Juddher Prithibi, Ishker Shahar [Indranil Dasgupta] || যুদ্ধের পৃথিবী, ইশ্‌কের শহর [ইন্দ্রনীল দাশগুপ্ত]","description":"\u003cp\u003eঅষ্টাদশ শতাব্দী। মোঘল সাম্রাজ্য এবং সংস্কৃতি তার তুঙ্গে উঠবার পর একটা মর্মান্তিক ধাক্কা খেতে চলেছিল। ঠিক সেই সময়ে উর্দু শায়রীর এক তরুণ জাদুকর চলে আসে তার স্বপ্নের শহর দিল্লীতে। সেখানে চাঁদনি চকের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল বেহেস্ত নহরের ধারা। সন্ধ্যে হলে নাচ, গান, এবং গল্পের ছটায় আলোকিত হচ্ছিল চাওড়িবাজারের তওয়াইফদের মহল। অগুনতি দরগাহে সুফি ফকিরদের সান্নিধ্য পাবার আশায় ছুটছিল সাধারণ মানুষ। শা'অদুল্লাহ্ চকে বাইস-কা-বীসের রুমাল বিছিয়ে খেলা দেখাচ্ছিল হাত সাফাইয়ের ওস্তাদরা।\u003c\/p\u003e\u003cp\u003eবিশেষ একটি হেমন্তের রাতে তখন শহরের একুশটা জন্মকে ধ্বংসের হাত থেকে সুরক্ষিত করার জন্য চারদিক থেকে গুঁড়ি মেরে এগিয়ে আসা যুদ্ধের মেঘগুলোকে রুখে দিয়ে দিল্লীর আকাশে এক আশ্চর্য আঁধির বলয় সৃষ্টি করেছিল দুজন রহস্যময় চরিত্র। ইন্দ্রজালের তুলিতে মোঘল গোধূলির এক নতুন ছবি।\u003c\/p\u003e","brand":"Parabaas","offers":[{"title":"Default Title","offer_id":44552248197233,"sku":"PRBS-9781946582539","price":212.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Cover_MTM_Ed1PR14.jpg?v=1789393290"}],"url":"https:\/\/boitoi.in\/collections\/indranil-dasgupta.oembed","provider":"Boitoi","version":"1.0","type":"link"}