{"title":"E.M.S. Namboodiripad","description":null,"products":[{"product_id":"gramscir-chinta-e-m-s-namboodiripad-p-govinda-pillai","title":"Gramsci-r Chinta [E.M.S. Namboodiripad, P. Govinda Pillai] || গ্রামশির চিন্তা","description":"\u003cp\u003eকেরালার দেশাভিমানি পত্রিকার মুখ্য সম্পাদক পি গোবিন্দ পিল্লাই যখন তাঁর হাতে প্রথম গ্রামশির প্রিজন নোটবুকস তুলে দিয়েছিলেন, তখন তার একাংশ পড়ে ঠাট্টার ছলে বকুনি দিয়ে ইএমএস বলেছিলেন- ‘কেন দশ বছর, বা তারও আগে বইটা দিলে না’। কারণ, বইটিতে উচ্চমানের তাত্ত্বিক বিশ্লেষণ দেখে ইএমএস রীতিমতো বিস্মিত। আটের দশকের গোড়ায় পিল্লাইকে ডেকে ইএমএস গ্রামশিকে নিয়ে একটি বই লিখতে বলেন। শুনে পিল্লাই বলেন তিনি একমাত্র তখনই তা করতে পারেন, যদি ইএমএস লেখেন তাঁর সঙ্গে। এরপর তাঁরা দু’জনে কাজ শুরু করেন। তার প্রথম ফসল প্রকাশ পায় দ্য মার্কসিস্ট পত্রিকায়। ১৯৯৫ সালের জুলাই- সেপ্টেম্বর সংখ্যায়। পরের বছর ইএমএস এবং পিল্লাই দুজনে মিলে মালয়ালাম ভাষায় একটি পুরো বই প্রকাশ করেন ‘গ্রামশির চিন্তা’ নিয়ে। চিন্তা পাবলিশার্সের প্রকাশনা—গ্রামশিয়ান বিচারা বিপ্লবম। সম্প্রতি লেফটওয়ার্ডের প্রকাশনায় বইটির ইংরেজি ভাষান্তর করেছেন পিল্লাই-পুত্র এমজি রাধাকৃষ্ণান। তা থেকে মার্কসবাদী পথের জন্য বাংলায় ভাষান্তর করেছেন সৌভিক ঘোষ।\u003c\/p\u003e","brand":"Marxbadi Path","offers":[{"title":"Default Title","offer_id":42162948931697,"sku":"MRXBP-9788196152505","price":212.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/GramshirChinta.jpg?v=1751568704"},{"product_id":"rosa-রোজা","title":"Rosa || রোজা","description":"\u003cp\u003eগুলি করে তাঁর লাশ খালে ভাসিয়ে দেওয়ার আগে শেষ লেখায় জার্মান শাসকদের বুকে কাঁপন ধরিয়ে তিনি লিখেছিলেন: তোমরা বলছ ‘শৃঙ্খলা ফিরে এসেছে বার্লিনে!’ তোমাদের ‘শৃঙ্খলা’ বালির উপর তৈরি। আগামীকাল বিপ্লব ‘আবার মাথা তুলে দাঁড়াবে, বের করবে তার হাতিয়ার,’ এবং তোমাদের বুকে কাঁপন ধরিয়ে শঙ্খনিনাদে ঘোষণা করবে: আমি ছিলাম, আমি আছি, আমি থাকব! লাল ঝান্ডা পত্রিকার সম্পাদকীয়তে এই শঙ্খনিনাদের একদিন বাদেই ‘রেড রোজা’র শহীদীবরণ। ভ্লাদিমির লেনিনের কাছে রোজা ছিলেন‘ঈগলপ্রতিম’। প্রথম বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় আন্তর্জাতিকে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে একসঙ্গে দৃঢ় লড়াই চালিয়েছিলেন দু’জনে। তাঁদের মধ্যে নির্দিষ্ট মতবিরোধ ছিল। আবার একইসঙ্গে ছিল আন্তর্জাতিক প্রলেতারিয় ঐক্য। শওকৎ ওসমানী যখন মস্কোর কমিন্টার্ন দপ্তরে স্তালিনের ঘরে প্রবেশ করেছিলেন, তখন দেওয়ালে মার্কস-এঙ্গেলসের সঙ্গেই দেখেছিলেন কার্ল লিবনেখেট আর রোজার প্রতিকৃতি। ইএমএসের ভাষায়, রোজার ‘ভ্রান্তিগুলি সত্ত্বেও বিশ্বজুড়ে সর্বহারা বিপ্লবের জন্য তিনি এক রোল মডেল।’ কমরেড ক্লারার কথায়, রোজা ‘ছিল একটি তরবারি, সে ছিল বিপ্লবের আগুন। আন্তর্জাতিক সমাজতন্ত্রের ইতিহাসে মহত্তম ব্যক্তিত্বদের একজন হয়ে\u003cbr\u003eথাকবে রোজা।’\u003c\/p\u003e","brand":"Marxbadi Path","offers":[{"title":"Default Title","offer_id":42162971213937,"sku":"MRXBP-9788196152543","price":212.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Rosa.jpg?v=1751568704"}],"url":"https:\/\/boitoi.in\/collections\/e-m-s-namboodiripad.oembed","provider":"Boitoi","version":"1.0","type":"link"}