{"title":"Dipanjan Das","description":null,"products":[{"product_id":"ekti-moronottor-songlap-dipanjan-das-bengali-hardcover-kochi-pata-prakashan","title":"Ekti Moronottor Songlap [Dipanjan Das] (Bengali, Hardcover, Kochi Pata Prakashan)","description":"\u003cp\u003eজীবন প্রবহমান। সেই প্রবহমান জীবনের সাথে লেগে থাকে প্রাপ্তি ও অপ্রাপ্তির কিছু হিসেবনিকেশ। মুহূর্তের উদযাপনের সাথে উন্মুক্ত হয় সেইসব আগলে রাখা সময়। হৃদয়ের মণিকোঠা থেকে উঁকি মারে যেসব বেহিসেবি ব্রেকিং নিউজ, তা প্রকাশ না করে পালিয়ে যাওয়া সম্ভব নয়। কবিতা আসলে আশ্রয় যা তুলে নিয়ে আসে সেইসব ভাবনাগুলিকে, যা হয়তো একটি জীবনী কিংবা কোনো স্মৃতিচারণ। তা কবির ব্যক্তিগত জীবন ব্যতিরেখেই একক ক্ষমতায় তাঁর জীবন দখল করতে পারে। যে শব্দবন্ধ কোনো উপন্যাসের পাতায় অনায়াসে জায়গা পেতে পারতো, জীবনের বর্ণনায় তা কবিতারূপে ধরা দিতে চেয়েছে। জীবনের মতই এর কোনো অন্ত্যমিল নেই, আছে কিছু বাস্তব ও অবাস্তব শব্দবন্ধের কাটাকুটি।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670845890673,"sku":"BT-933538","price":88.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/EKTI-MORONBOTTOR-SONGLAP-F.jpg?v=1739996956"},{"product_id":"banglar-darpan-loksanskritir-amal-aalo-ed-dipanjan-das","title":"Banglar Darpan : Loksanskritir Amal Aalo [Ed. Dipanjan Das]","description":"\u003cp\u003eসংস্কৃতির প্রকাশ বিচিত্র বিষয়ে ও তৎপরতায় সংশ্লিষ্ট সমাজের সমাজ কাঠামো সামাজিক প্রথা ও রীতিনীতি, ধর্মচিন্তা ও সংস্কার, কুসংস্কার, দৈনন্দিন জীবনযাত্রার ধরন ও ব্যবহৃত উপকরণাদি, পারস্পরিক আচার-আচরণ, শিল্পচর্চা ও বিনোদন এই সমস্ত কিছুই সংস্কৃতি। সংস্কৃতির পূর্ণরূপ পুনর্গঠন এর জন্য এর প্রতিটি ক্ষেত্রেই পদ্ধতিগত অনুসন্ধান প্রয়োজন।\u003cbr\u003e\nএ ব্যাপারে ব্যক্তিগত উদ্যোগ প্রেরণা সঞ্চারী পদক্ষেপ হিসেবে গুরুত্ব পেতে পারে, কিন্তু বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় পূর্ণরূপে উদ্ধারের কাজটি ব্যক্তিগত প্রচেষ্টার মত ক্ষুদ্র বিষয় নয়, এর জন্য প্রয়োজন যৌথ প্রাতিষ্ঠানিক প্রয়াস।\u003cbr\u003e\nলোক জীবনের অভিজ্ঞতা ও লোক ঐতিহ্য নানাভাবে প্রভাবিত ও রূপ দান করেছে আধুনিক জীবনধারা ও আধুনিক লোক সংস্কৃতিকে। বাংলা লোক কাহিনীতে বর্ণিত বাঙালি সংস্কৃতি আধুনিক বাঙালি সংস্কৃতিতে কিম্বা বাঙালির জাতীয় সংস্কৃতিতে কি ছাপ রেখেছে, তা খুঁজে দেখাও বর্তমান গ্রন্থ রচনা অন্যতম লক্ষ্য। বর্তমান গ্রন্থে লোকসংস্কৃতির বিভিন্ন সংজ্ঞায় নির্দেশিত সূত্র অনুযায়ী বাংলা লোক সংস্কৃতির আওতাভুক্ত বিষয়গুলো নির্দিষ্টভাবে বিন্যস্ত করে আলোচনা করার চেষ্টা হয়েছে।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41671043219569,"sku":"KOCHI-9788119407538","price":559.2,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/BanglarDarpanFrony.jpg?v=1742843890"},{"product_id":"ghum-ghum-chand-ed-dipanjan-das","title":"Ghum Ghum Chand [Ed. Dipanjan Das] || ঘুম ঘুম চাঁদ [সম্পা. দীপাঞ্জন দাস]","description":"\u003cdiv dir=\"auto\"\u003eনস্টালজিয়া কোনো নির্দিষ্ট সময়ের নাম নয়; এটি স্মৃতির অন্তঃসলিলা প্রবাহ, যা অজান্তেই আমাদের বর্তমানকে ছুঁয়ে যায়। অতীতের কোনো বিকেল, কোনো গন্ধ, কোনো গান বা অতি সাধারণ এক মুহূর্ত—হঠাৎ করেই মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া দিনের উষ্ণতা। নস্টালজিয়া সেই অনুভূতি, যেখানে সময় থেমে থাকে, অথচ মন অনবরত ফিরে যায় তার নিজস্ব আশ্রয়ে। শৈশবের নির্ভার হাসি, কৈশোরের অনিশ্চিত স্বপ্ন, প্রথম ভালো লাগার লাজুক কম্পন—সব মিলিয়ে নস্টালজিয়া এক অন্তরঙ্গ মানচিত্র, যার পথে হেঁটে মানুষ নিজের সঙ্গে আবার পরিচিত হয়। যান্ত্রিক ও দ্রুতগতির বর্তমান জীবনে নস্টালজিয়া হয়ে ওঠে এক নীরব প্রতিবাদ। এটি আমাদের শেখায় ধীর হতে, অনুভব করতে, সম্পর্কের মূল্য বুঝতে। অতীতকে ফিরিয়ে আনার ক্ষমতা নস্টালজিয়ার নেই, কিন্তু সে আমাদের বর্তমানকে আরও মানবিক করে তোলে।\u003c\/div\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003eএই স্মৃতিময় আবেশ তাই কেবল ফিরে তাকানো নয়; এটি আত্মপরিচয়ের এক সূক্ষ্ম অন্বেষণ। নস্টালজিয়ার ভেতর দিয়েই মানুষ বুঝতে পারে—সময় বদলায়, পৃথিবী বদলায়, কিন্তু অনুভূতির গভীরতা কখনো পুরোনো হয় না।\u003c\/div\u003e","brand":"Kochi Pata","offers":[{"title":"Default Title","offer_id":42934674325617,"sku":"KOCHI-GGCND","price":615.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/GhumGhumChand.jpg?v=1767612208"}],"url":"https:\/\/boitoi.in\/collections\/dipanjan-das.oembed","provider":"Boitoi","version":"1.0","type":"link"}