{"title":"Buddhadeb Guha","description":null,"products":[{"product_id":"madhukari-bengali-hardcover-guha-buddhadeb","title":"Madhukari  (Bengali, Hardcover, Guha Buddhadeb)","description":"\u003cp\u003eপৃথু ঘোষ চেয়েছিল, বড় বাঘের মতো বাঁচবে। বড় বাঘের যেমন হতে হয় না কারও উপর নির্ভরশীল— না নারী, না সংসার, না গৃহ, না সমাজ— সেভাবেই বাঁচবে সে, স্বরাট, স্বয়ম্ভর হয়ে। তার বন্ধু ছিল তথাকথিত সভ্য সমাজের অপাঙ্‌ক্তেয়রা। পৃথু ঘোষ বিশ্বাস করত, এই পৃথিবীতে এক নতুন ধর্মের দিন সমাসন্ন। সে-ধর্মে সমান মান-মর্যাদা এবং সুখ-স্বাধীনতা পাবে প্রতিটি নারী-পুরুষ। বিশ্বাস করত, এই ছোট্ট জীবনে বাঁচার মতো বাঁচতে হবে প্রতিটি মানুষকে। শুধু প্রশ্বাস নেওয়া আর নিশ্বাস ফেলা বাঁচার সমার্থক নয়। কিন্তু সত্যিই কি এভাবে বাঁচতে পারবে পৃথু ঘোষ? সে কি জানবে না, বড় বাঘের মতো বাঁচতে পারে না কোনও নরম মানুষ ? জন্ম থেকে আমৃত্যুকাল অগণিত নারী-পুরুষ-শিশুর হৃদয়ের, শরীরের দোরে-দোরে হাত পেতে ঘুরে-ঘুরে বেঁচে থাকাই মানুষের নিয়তি? এই পরিক্রমারই অন্য নাম মাধুকরী? এক আলোড়ন-তোলা কাহিনির মধ্য দিয়ে জীবনের নতুন ভাষ্যেরই এক অসাধারণ ভাষারূপ এ-যুগের অন্যতম জনপ্রিয় কথাকার বুদ্ধদেব গুহর এই বিশাল, বর্ণময়, বেগবান উপন্যাস। এ শুধু ইঞ্জিনিয়ার পৃথু ঘোষের বিচিত্র জীবনকাহিনি নয়, নয় ‘উওম্যানস লিব’-এর মূর্ত প্রতীক তার স্ত্রী রুষার দ্বন্দ্বময় জীবনের গল্প, এমনকি, জঙ্গলমহলের অকৃত্রিম কিছু শিকড় খুঁজেফেরা মানুষের অজানা উপাখ্যানও নয়। এ-সমস্ত কিছুর মধ্য দিয়ে তবু এ-সমস্ত কিছুকে ছাপিয়ে মাধুকরী এই শতকের মানুষের জীবনের যাবতীয় অভিজ্ঞতার ভিত্তিতে আগামী প্রজন্মের মানুষের সার্থকভাবে বেঁচে থাকার ঠিকানা। এই কারণেই বুঝি এ-উপন্যাস উৎসর্গ করা হয়েছে ‘একবিংশ শতাব্দীর নারী ও পুরুষদের’ হাতে। সাধারণ পাঠকের মন ও বুদ্ধিজীবী পাঠকের মনন— দু-তন্ত্রীতেই একসঙ্গে ঝঙ্কার তোলার উপন্যাস মাধুকরী। এর কাহিনি, ভাষা, স্টাইল, জীবনদর্শন, শ্লীলতা-অশ্লীলতার সীমারেখা— সবই নতুন। জীবনের প্রতি আসক্তি ও আসক্তির মধ্যে লুকিয়ে-থাকা বিতৃষ্ণাকে যে-চমকপ্রদ ভঙ্গিতে ছড়িয়ে দিয়েছেন বুদ্ধদেব গুহ, যে-নৈপুণ্যে বর্ণনায় এনেছেন সূক্ষ্মতা, যে-কুশলতায় ছোট-বড় প্রতিটি চরিত্রকে দেখিয়েছেন চিরে-চিরে, যে-দক্ষতায় দেশি-বিদেশি অজস্র কবিতার ব্যবহার— সে-সবই এক ভিন্নতর অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় পাঠককে। বাংলা সাহিত্যে ব্যতিক্রমী সংযোজন মাধুকরী।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670711181425,"sku":"ANANDA9788170663799","price":450.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Madhukari-2.jpg?v=1739992690"},{"product_id":"nana-roser-9-ti-upanyas-bengali-hardcover-buddhadeb-guha","title":"Nana Roser 9 ti Upanyas (BENGALI, HARDCOVER, Buddhadeb Guha )","description":"\u003cp\u003eTHE AUTHOR OF THIS BOOK IS \u003cspan data-mce-style=\"color: #5f6368; font-family: arial, sans-serif; font-size: 14px; font-weight: bold;\" style=\"color: rgb(95, 99, 104); font-family: arial, sans-serif; font-size: 14px; font-weight: bold;\"\u003eBuddhadeb Guha \u003c\/span\u003eAND PUBLISHED BY \u003cspan data-mce-style=\"box-sizing: border-box; font-weight: bolder;\" style=\"box-sizing: border-box; font-weight: bolder;\"\u003eDeep Prakashan.\u003c\/span\u003e\u003cbr data-mce-bogus=\"1\"\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670797623409,"sku":"DEEP-NNR9UBG","price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/1619271609562.jpg?v=1739995399"},{"product_id":"elojhelo-hardcover-bengali-buddhadeb-guha","title":"ELOJHELO (Hardcover, Bengali, Buddhadeb Guha)","description":"\u003ch3 style=\"box-sizing: border-box; color: #353535; width: 437.547px; margin-top: 0px; margin-bottom: 0.5em; text-rendering: optimizespeed; font-size: 1.25em; font-family: SolaimanLipi, Arial, sans-serif;\"\u003e\n\u003cspan style=\"box-sizing: border-box; font-weight: bolder;\"\u003e🤵Author: \u003c\/span\u003eBuddhadeb Guha\u003c\/h3\u003e\n\u003ch3 style=\"box-sizing: border-box; color: #353535; width: 437.547px; margin-top: 0px; margin-bottom: 0.5em; text-rendering: optimizespeed; font-size: 1.25em; font-family: SolaimanLipi, Arial, sans-serif;\"\u003e\u003cspan style=\"box-sizing: border-box; font-weight: bolder;\"\u003e👉Publisher: Deep Prakashan\u003cbr style=\"box-sizing: border-box;\"\u003e\u003c\/span\u003e\u003c\/h3\u003e\n\u003ch3 style=\"box-sizing: border-box; color: #353535; width: 437.547px; margin-top: 0px; margin-bottom: 0.5em; text-rendering: optimizespeed; font-size: 1.25em; font-family: SolaimanLipi, Arial, sans-serif;\"\u003e\u003cspan style=\"box-sizing: border-box; font-weight: bolder;\"\u003e📖Genre: Fiction, Novel\u003cbr\u003e\n\u003c\/span\u003e\u003c\/h3\u003e\n\u003ch3 style=\"box-sizing: border-box; color: #353535; width: 437.547px; margin-top: 0px; margin-bottom: 0.5em; text-rendering: optimizespeed; font-size: 1.25em; font-family: SolaimanLipi, Arial, sans-serif;\"\u003e\u003cspan style=\"box-sizing: border-box; font-weight: bolder;\"\u003e🔠Language: Bengali\u003c\/span\u003e\u003c\/h3\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670801916017,"sku":"DEEP-eljhlo","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/ELOJHELO.jpg?v=1739995482"},{"product_id":"bhorer-agey-buddhadeb-guha","title":"Bhorer Agey [Buddhadeb Guha]","description":"\u003cp\u003e‘ভোরের আগে’ কি কুঁড়ি নামের সেই আশ্চর্য মেয়ের গল্প, যে তার প্রখর ব্যক্তিত্ব দিয়ে ক্রমশ জয় করে চলেছিল কাছের-দূরের যাবতীয় মানুষের মনের ভূখণ্ড? নাকি এ-কাহিনি মানু সেন নামের সেই প্রবল পরাক্রান্ত অশীতিপর বৃদ্ধের, বেঁচে থাকবার অর্থ জেনে যিনি জয় করেছেন মৃত্যুভয়? অথবা এ-উপন্যাস শুভেন নামের আমেরিকা-প্রবাসী সেই ডাকসাইটে বিজ্ঞানীর, একমাসের ছুটিতে হাজারিবাগে এসে যার জীবনের সমস্ত ধ্যানধারণা বদলে যেতে শুরু করেছিল কুঁড়ি ও মানু সেনের সান্নিধ্যে? সন্দেহ নেই, ‘ভোরের আগে’ এই তিনজনেরই দারুণ কৌতূহলকর টানাপোড়েনের কাহিনি এবং সব ছাপিয়ে বৃহত্তর এক সত্যের উদ্‌ঘাটন। প্রেমের গল্পের নামে প্যানপ্যানে কাহিনি শোনাতে চাননি বুদ্ধদেব গুহ, ‘ভোরের আগে’ তাই বড়-অর্থে জীবনেরই গল্প। যেমন অপ্রতিরোধ্য এর গল্পের টান, তেমনি জোরালো রঙে জীবন্ত করে ফোটানো এর প্রতিটি চরিত্র। যতটা মুগ্ধ করে, ততটাই ভাবায় ‘ভোরের আগে’।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41671034830961,"sku":"ANANDA-9788170660231","price":290.0,"currency_code":"INR","in_stock":true}]},{"product_id":"jungle-sambhar-vol-1-buddhadeb-guha","title":"Jungle Sambhar (Vol 1) [Buddhadeb Guha]","description":"","brand":"Dey's Publishing","offers":[{"title":"Default Title","offer_id":41923943858289,"sku":"DEYS-JS-1","price":440.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/JungleSambhar1.jpg?v=1746867828"},{"product_id":"ababahika-buddhadeb-guha-অববাহিকা-বুদ্ধদেব-গুহ","title":"Ababahika [Buddhadeb Guha] || অববাহিকা [বুদ্ধদেব গুহ]","description":"\u003cp\u003e\u003cspan\u003eআপ শান্তিনিকেতন এক্সপ্রেস শুধু যাত্রী নিয়েই পৌঁছয়নি সেদিন, এক অন্যস্বাদ প্রেমের কাহিনীকেও যেন সোজা নিয়ে পৌঁছে দিয়েছিল বোলপুর স্টেশনে, একই কামরায় যেদিন বসেছিল এ-যুগের বিখ্যাত কবি-কথাকার হর্জর বসু এবং তার কপট-ক্রুদ্ধ অনুরাগী পাঠিকা কোপাই। কোপাই শান্তিনিকেতনেরই মেয়ে। তবু হর্জর বসুর সঙ্গে প্রথম দেখা তার কলকাতায়, প্রিয় সখী নীলাঞ্জনার বাড়িতে। সে-আলাপকে সেদিন প্রায় ঝগড়া করে তুলেছিল কোপাই, হর্জরের সাহিত্যকীর্তিকে ছদ্ম অবজ্ঞায়-অপমানে বিদ্ধ করে। আর তাই, এই দ্বিতীয় সাক্ষাৎ কি সোজা মিশে যাবে প্রেমে? যেমন যায় সচরাচর?\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eবুদ্ধদেব গুহর এই উপন্যাস কিন্তু অমন আপাত-সরল পথে এগোয়নি। শান্তিনিকেতনের জীবন্ত পটভূমিতে লেখা এই কাহিনীতে বহু সূক্ষ্ম ঘাত-প্রতিঘাত, বহুমাত্রিক নানা স্তর। একদিকে হর্জর, অন্যদিকে ঝম্পক ও কাশ, কোপাইয়ের অববাহিকায় তিন ভিন্নগোত্র প্রেমিক। ত্রিমুখী টানাপোড়েনেরই এক অভিনব কাহিনী ‘অববাহিকা’।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":42406941327473,"sku":"ANANDA-9788170669807","price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Ababahika9788170669807.jpg?v=1758437769"}],"url":"https:\/\/boitoi.in\/collections\/buddhadeb-guha.oembed","provider":"Boitoi","version":"1.0","type":"link"}