{"title":"Avik Mukherjee","description":null,"products":[{"product_id":"mouno-mogodhe-ebong-bengali-paperback-avik-mukherjee","title":"Mouno Mogodhe Ebong (Bengali, Paperback, Avik Mukherjee)","description":"\u003ch3\u003e\u003cspan id=\"freeText2247842608122678448\"\u003eঐতিহাসিক কাহিনি সংকলন ‘মৌন মগধে’ এর গল্পগুলি সম্পর্কে কিছু কথা...\n\u003cp\u003eগল্প ১. করুণাধারায়: ধর্মের সংস্কার যখন মানুষের পায়ের শেকল হয়ে দাঁড়ায়, তখন ধর্মেরই সংস্কার করতে হয়। কে এগিয়ে আসবে সংস্কারে? কোন মহামানব এগিয়ে আসবে এই কাজে ব্রতী হয়ে?\u003c\/p\u003e\n\u003cp\u003eগল্প ২. দীপ জ্বেলে যাই: শাক্যকুলকে ধ্বংস করতে বদ্ধপরিকর বিরুধক। কে রুখবে তাকে? আদৌ কী সম্ভব হবে রোখা?\u003c\/p\u003e\n\u003cp\u003eগল্প ৩. মৌন মগধে: সম্রাট অশোকের জীবনের অনালোচিত একটি অধ্যায়, যখন তাঁর এক এবং অদ্বিতীয় লক্ষ্য ছিল মগধের সিংহাসন। কী ঘটেছিল ওই সময়?\u003c\/p\u003e\n\u003cp\u003eগল্প ৪. প্রহেলিকা: গুপ্ত-সম্রাট রামগুপ্তর শাসনকালে ঘটে গেছে একটি নারকীয় হত্যাকাণ্ড। নিখোঁজ হয়ে গেছে এক সুন্দরী ষোড়শী। কে করবে রহস্যের উদঘাটন?\u003cbr\u003e\nকীভাবে?\u003c\/p\u003e\n\u003cp\u003eগল্প ৫. মেনাল মন্দির: রাজস্থানের একটি দেবালয়ের ছত্রে ছত্রে রতিচিত্র। এ কেমন মন্দির? কী লুকিয়ে আছে ইতিহাসে? কে এই চিত্র শিল্পী? কী ঘটেছিল তাঁর সাথে?\u003c\/p\u003e\n\u003cp\u003eগল্প ৬. সাক্ষী ছিল শিরস্ত্রাণ: মরুঝড়ের মতো মালওয়া রাজ্যের দিকে এগিয়ে আসছে আলাউদ্দীন খিলজির বাহিনী। এদিকে সারঙ্গদেবও তাকে আটকাতে মরিয়া। অমলিন এক প্রেমকথার সাক্ষী রইল এই যুদ্ধ। তারপর....\u003c\/p\u003e\n\u003cp\u003eগল্প ৭. বেনজির : বঙ্গালজয়ী গিয়াসুদ্দীন তুঘলককে দিল্লিতে স্বাগত জানাতে পুত্র উলুগ খান রাতারাতি একটি কাঠের মহল বানালেন। নাম দিলেন বেনজির মহল। আর তার পর যা ঘটল তাও তো বেনজির। অতঃপর?\u003c\/p\u003e\n\u003cp\u003eগল্প ৮.শেষ প্রণাম: মারাঠা বীর ছত্রপতি শিবাজীর অস্মিতা কে না জানে? কিন্তু তাঁর সাফল্যের নেপথ্য নায়কদের কথা কি জানেন? যা শুনলে আজও রোমাঞ্চ জাগে।\u003c\/p\u003e\n\u003cp\u003eগল্প ৯.কোহিনূরের মূল্য: কোহিনূর বহুবার হাত বদল হয়েছে৷ কিন্তু কে কী মূল্য দিয়ে কিনেছে তা যে ভেবে দেখা হয় না। কিংবদন্তী নাকি সত্য?\u003c\/p\u003e\n\u003cp\u003eগল্প ১০. লিঙ্গোপেন: এই গল্পে রয়েছে মধ্যভারতের অরণ্যভূমির আদি দেবতার কথা। এ এক আদিম অমোঘ আকর্ষণীয় কাহিনী, যার মায়া আপনাকে ডুবিয়ে ছাড়বে আদিমতার মাদকে।\u003c\/p\u003e\u003c\/span\u003e\u003c\/h3\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670800736369,"sku":"BIVA-MBE","price":151.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/mOUNO-mOGODHE-EBONG.jpg?v=1739995473"}],"url":"https:\/\/boitoi.in\/collections\/avik-mukherjee.oembed","provider":"Boitoi","version":"1.0","type":"link"}