{"title":"Asit Das","description":null,"products":[{"product_id":"vidyasagar-o-avidyasagar-asit-das","title":"Vidyasagar O Avidyasagar [Asit Das]","description":"\u003cp\u003eপ্রাতঃস্মরণীয় বিদ্যাসাগরকে নিয়ে ঢাউস ঢাউস দ্বিশতজন্মবার্ষিকী সংখ্যাগুলিতে বহুক্ষেত্রেই আমরা যেটি পাই গোদা বাংলায় সেটিকে বলে চর্বিতচর্বণ।\u003cbr\u003e\nনতুন কোনও আলোকপাত, নতুন কোনও বিশ্লেষণ কদাচিৎ মেলে। ইদানীং তো সংবাদপত্রের রবিবারের ক্রোড়পত্রে তাঁর চরিত্রের নানা কুৎসা, কেচ্ছাকাহিনী অতিরঞ্জিত করে তুলে ধরেছেন এক বিকারগ্রস্ত লেখক। মদনমোহন তর্কালঙ্কারের সঙ্গে তাঁর সম্পর্ককে যারপরনাই বিষিয়ে তুলেছেন। বঙ্গীয় পণ্ডিতগণ  বিদ্যাসাগর সম্পর্কে যেসব মনগড়াকাহিনী লিখে গেছেন পরবর্তীকালে তা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। তিনি যে শৈশবে কলকাতার রাস্তার গ্যাসের আলোর নীচে পড়াশুনা করতেন, ঠাকুরদাসের তেল কেনার সামর্থ্য ছিল না বলে, তা পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়েছে। কলকাতায় তখন গ্যাসের আলোর প্রচলন  হয়নি। কলকাতা পুরসভার পুরনো নথি ঘেঁটে এসব দেখা  গেছে। রাস্তায় মশালের আলো, বাড়িতে রেড়ির তেলের সেজের সময় তখন, রাস্তায় কেরোসিনের আলো আসতে ঢের দেরি।  দেরি আছে আমাদের জ্ঞানচক্ষু উন্মীলিত হ’তে।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670857752689,"sku":"KP-VOAVS","price":88.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Vidyasagar-O-Avidyasagar.jpg?v=1739997376"},{"product_id":"shabdakalpadrum-asit-das","title":"Shabdakalpadrum [Asit Das]","description":"\u003cul\u003e\n\u003cli\u003e\n\u003cb\u003eAuthor:\u003c\/b\u003e Asit Das \u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cb\u003ePublisher:\u003c\/b\u003e Kochi Pata\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cb\u003eNo. of Pages:\u003c\/b\u003e \u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cb\u003eBinding:\u003c\/b\u003e Hardcover\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41671010451569,"sku":"KPP-KBIF2024-012","price":263.12,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Shabdokalpadroom-Front.jpg?v=1740002249"},{"product_id":"dharme-nei-giraffeeo-nei-asit-das","title":"Dharme Nei Giraffeeo Nei [Asit Das]","description":"\u003cp\u003eজীবনের পরতে পরতে কত রঙ, স্রোতের বাঁকে বাঁকে অজস্র রূপ। মেলার মত রঙিন এ-জীবনের উৎসব। মেলার ভিড়ে ঘুরতে ঘুরতে ভরে ওঠে অভিজ্ঞতার ঝুলি। অভিজ্ঞতার ঝুলিতে রাখা কথারা মনের রঙে রেঙে টক-ঝাল-মিঠে-নোনতা-তিক্ত-কষা হরেক স্বাদ ও গন্ধের গল্প হয়ে ওঠে। মানুষের মস্তিষ্ক যতদূর ভাবতে পারে, বাস্তবে ততদূর সম্ভব হতে পারে। তার বাইরেও কিছু থাকে পড়ে, যেখানে কল্পনাও পৌঁছতে পারে না। তাই প্রচলিত বচন আছে, মঞ্চের নাটকের থেকে জীবনের নাটক অনেক বেশি নাটকীয়। পথের এইসমস্ত টুকরো টাকরা পাথেয় সংগ্রহ করে কোথাও সত্যিকে লুকিয়ে, কোথাও মিথ্যেকে সত্যির মত করে পরিবেশন করাই গল্প। আর সেই গল্প যখন পাঠকের কল্পনায় রঙ ভরে দেয়, তখনই সার্থক হয় গল্প বলা।\u003c\/p\u003e\n\u003cp\u003eবিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত ও অপ্রকাশিত নানা স্বাদের দশটি গল্পের পশরা সাজানো হয়েছে এখানে। আসুন হে অনাগত পাঠক, জীবনের মেলায় ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার পরিচয় হোক গল্পের বুনটের মধ্যে, আপনাদের দু’চোখের তারায় জ্বলুক মেলার আলোর ঝিলিক, আনন্দের অশ্রুতে বা বেদনার গীতিতে।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41671043285105,"sku":"KOCHI-9788119407804","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/DhormeNeiGiraffeoNei.jpg?v=1742844065"},{"product_id":"sindhulipir-sandhane-asit-das","title":"Sindhulipir Sandhane [Asit Das] || সিন্ধুলিপির সন্ধানে [অসিত দাস]","description":"\u003cp\u003e\u003cspan\u003eসিন্ধুসভ্যতা তথা হরপ্পাসভ্যতা নিয়ে শেষ কথা কেউ বলতে পারেননি। সিন্ধুলিপির রহস্যোদ্ঘাটনও হয়নি। এর প্রধান কারণ অন্যান্য প্রাচীন সভ্যতার মত প্রত্নতাত্ত্বিক খননে কোনও দ্বিভাষিক লিপি আবিষ্কৃত হয়নি সিন্ধুসভ্যতার কেন্দ্রগুলিতে। রোজেটা স্টোনের অভাবে গবেষকরা অসহায়ভাবে নিজস্ব হাইপোথিসিস খাড়া করছেন, হচ্ছে না কোনও ঐকমত্য। অন্ধের হস্তিদর্শনের মতো তাঁরা এক একটি থিওরির অবতারণা করছেন। তার সঙ্গে সিন্ধুলিপির রহস্য উন্মোচনের কৃতিত্বের দাবি করছেন। ইরাবতম মহাদেবন, আস্কো পারপোলা-র মতো সিন্ধুসভ্যতাবিশারদও যা দাবি করেননি, সেই দাবি করে বসছেন হালফিলের তরুণ গবেষকরা। সেইসব আকাশকুসুম কল্পনা পরিহার করে, বাস্তবোচিত পন্থায় এই বইটিতে সিন্ধুলিপির রহস্যের উন্মোচনের প্রয়াস নেওয়া হয়েছে। সিন্ধুসভ্যতার মহাদিগন্তে আলোকপাতের এই ক্ষুদ্র প্রচেষ্টা পাঠকদের আবিষ্ট করবে।\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Kochi Pata","offers":[{"title":"Default Title","offer_id":42934655221873,"sku":"KOCHI-SLSDNE","price":351.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/SindhulipirSandhane.jpg?v=1767610979"}],"url":"https:\/\/boitoi.in\/collections\/asit-das.oembed","provider":"Boitoi","version":"1.0","type":"link"}