{"title":"Antareep","description":null,"products":[{"product_id":"onyo-ranger-chande-bengali-hardcover-nirmalya-sengupta","title":"Onyo Ranger Chande (Bengali, Hardcover, Nirmalya Sengupta)","description":"\u003cdiv\u003e\n\u003ch1\u003e'অন্য রঙের চাঁদে' একটি আদ্যন্ত কল্পবিজ্ঞান উপন্যাস। বিজ্ঞানের বেশকিছু জটিল বিষয়কে সহজ সরল আকারে ব্যাখা করার চেষ্টা করেছে এই উপন্যাস।\u003cbr\u003e\nদেবুদা'র বন্ধু প্রশান্ত'র রহস্যময় অন্তর্ধান এবং প্রশান্তকে খুঁজে বের করার জন্য দেবুদা ও গোগোলের এক অভিযান ঘিরেই মূলত এই কাহিনির যাতায়াত।\u003cbr\u003e\nকোয়ান্টাম মেকানিক্স কাকে বলে? ব্ল্যাকহোল কীভাবে তৈরী হয়? স্ট্রিং থিয়োরিই বা কী? এগুলো কিছুই জানা ছিল না গোগোলের৷ সে জানে তার দাদা দেবব্রত মুখার্জী ওরফে দেবুদা একজন বিখ্যাত বৈজ্ঞানিক৷ নানা গবেষণার কাজে তাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটে যেতে হয়৷\u003cbr\u003e\nউচ্চমাধ্যমিক শেষ হওয়ার পরই দেবুদা গোগোলকে জানায়, একটি সিক্রেট মিশনে বেরিয়ে পড়তে হবে তাদের৷ কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যায় সেই মিশন৷ দেবুদার বন্ধু এবং সহকর্মী প্রশান্ত চক্রবর্তীকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ তাকে খুঁজে বের করাই হল মিশনের লক্ষ্য৷ এই অভিযান শুরু হওয়ার পরই গোগোল বুঝতে পারে, এর পিছনে জড়িয়ে রয়েছে বিজ্ঞানের বিশাল এক রহস্য। সেই রহস্যের উন্মোচন করতেই হয়তো মহাকাশে বিলীন হয়ে গেছেন প্রশান্ত৷ নাসা'র টপ সিক্রেট বিজ্ঞানীরা হাল ছেড়ে দিলেও দেবুদা হাল ছাড়তে নারাজ৷ যে পথে হারিয়ে গেছেন প্রশান্ত, সে পথেই তাঁকে খুঁজতে যাবে দেবুদা৷ কোথায় রয়েছেন প্রশান্ত? অন্য কোনও গ্রহে? অন্য কোনও সময়ে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয়ে যায় এক মহাজাগতিক উড়ান৷ একে একে গোগোলের সামনে কোয়ান্টাম মেকানিক্স, ওয়ার্মহোল, টাইম ট্রাভেল, প্যারাডক্স ইত্যাদি বিষয়গুলির রহস্য উন্মোচিত হতে থাকে।\u003cbr\u003e\nদেবুদা আর গোগোল কি ফিরিয়ে আনতে পারবে প্রশান্তকে? ব্রহ্মাণ্ডের কোথায় চলে গেছেন প্রশান্ত? কোন রহস্য উন্মোচনের জন্যই বা এই অন্তর্ধান? তারা কি আবার এই পৃথীবিতে ফিরে আসতে পারবে? এইসব কিছুর উত্তর খুঁজছে তরুণ লেখক নির্মাল্য সেনগুপ্ত'র উপন্যাস - 'অন্য রঙের চাঁদে'।\u003c\/h1\u003e\n\u003c\/div\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670827311217,"sku":"ANTAREEP-ORC","price":170.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Anyo-Ronger-Chand.jpg?v=1739996378"},{"product_id":"bajrataranga-bengali-paperback-sushovan-chowdhury","title":"Bajrataranga (Bengali, Paperback, Sushovan Chowdhury)","description":"\u003cdiv\u003eজগদীশচন্দ্র বসু'র আবিষ্কৃত প্রথম মিলিমিটার-ওয়েভ উৎপাদনকারী ছোট্ট যন্ত্রটি আজ আর খুঁজে পাওয়া যায় না। শোনা যায়, পৃথিবীতে 'প্রথম' বেতারসংকেত প্রদান ও গ্রহণকারী এই যন্ত্রদ্বয়ের ক্ষমতা ছিল অপরিসীম। কিন্তু কোথায় হারিয়ে গেল সেই যন্ত্র? সাম্ভাব্য বিনাশকারী শক্তির আঁচ পেয়ে বিজ্ঞানী নিজেই কি নষ্ট করে দিয়েছিলেন সেই যন্ত্রগুলি?\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e    কারা খুন করল ফলতার জগদীশচন্দ্র মিউজিয়ামের কিউরেটর জলধর বৈরাগীকে? হ্যাম রেডিওর মাধ্যমে গভীর রাতে কাকে রহস্যময় বার্তা পাঠান অভিদাদু? রাতের আকাশে রাশিচক্রের তারায় কোন জাদু-সংকেত লুকিয়ে আছে? শিমুলগঞ্জের বাড়ি থেকে মধ্যভারতের দূর্গম পাহাড় জঙ্গলে কীসের অ্যাডভেঞ্চারে পাড়ি দিচ্ছে ওরা? শত্রু ভয়ানক নিষ্ঠুর! প্রবল ক্ষমতাশালী। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ওই শয়তানের মোকাবিলা কেমন করে করবে দুই ছোট্ট ভাইবোন? কেমন করে তারা উদ্ধার করবে সেই দুর্লভ আবিষ্কার? তারা কি আদৌ সফল হতে পারবে?\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e     অন্তরীপ পাবলিকেশনের পরবর্তী পরিবেশন বিজ্ঞানের তত্ত্ব ও ঐতিহাসিক তথ্যের উপর নিপুন কল্পনার বুননে নির্মিত বিজ্ঞান-আশ্রয়ী কিশোর রহস্য-অ্যাডভেঞ্চার উপন্যাস বজ্রতরঙ্গ। লিখেছেন ড: সুশোভন চৌধুরী। আগস্ট মাসের শুরুতেই বইটি পাওয়া যাবে সর্বত্র।\u003c\/div\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670827343985,"sku":"ANTAREEP-BTRNGA","price":178.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Bajrotorongo.jpg?v=1739996380"},{"product_id":"antareep-antarip-comics-special","title":"Antareep (Antarip) Comics Special","description":"\u003cp\u003e৬৪ পাতা\u003cbr\u003e\nসম্পূর্ণ রঙিন\u003cbr\u003e\nশিল্পী: সুযোগ বন্দ্যোপাধ্যায়, প্রদীপ্ত মুখার্জি, ওঙ্কারনাথ ভট্টাচার্য\u003cbr\u003e\nসম্পাদনা: রাকেশ কুমার বিশ্বাস\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670841598065,"sku":"BT-542674","price":170.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/ANTARIP-SPECIAL-COMICS-scaled.jpg?v=1739996830"},{"product_id":"hajar-takar-bou-aditi-sarkar-antareep-publication","title":"Hajar Takar Bou [Aditi Sarkar, Antareep Publication]","description":"\u003cp\u003eজন্মেই মাতৃপিতৃহীন, অন্যের সংসারে গলগ্রহ হয়ে কোনোরকমে বেঁচে থাকা লীলা চেয়েছিল একটা ছোট্ট সংসার, মাথার ওপর ছাদ, আর দুবেলা দুমুঠো নিশ্চিন্ত খাবার। শুধু এইটুকুর খোঁজে তার ভাগ্য তাকে দিয়ে করিয়ে নিয়েছে মস্ত এক ভুল,তাকে শেকড় থেকে উপড়ে নিয়ে গিয়ে ফেলেছে সুদূর রাজস্থানের অজ গ্রামে, যেখানে মেয়ে জন্মায় না। জন্মাতে দেওয়া হয় না। কিন্তু ওদেরই মেয়ে ছাড়া চলেও না আবার। \u003c\/p\u003e\n\u003cp\u003e    তাতে কী? পয়সা ফেললে সব মেলে। মূল্য দিয়ে কেনা হয় 'মোল কি দুলহন', সংক্ষেপে মোলকি। 'হাজার টাকার বউ'। আর টাকা দিয়ে কেনা মেয়ে ক্রীতদাসী ছাড়া আর কী-ই বা, যতই তার নামে দুলহন থাকুক? তাকে তো ইচ্ছেমতো ব্যবহার করা যায় নামমাত্র খাদ্য আর আশ্রয়ের বিনিময়ে। তেমনই আবারও বিক্রি করে দেওয়া যায় প্রয়োজন ফুরোলে। লীলাও তাই বিক্রি হয়ে যায় বার-বার, ব্যবহৃত হয় বার-বার। এই জেলা থেকে ওই জেলা, এই গ্রাম থেকে ওই গ্রামে প্রবল প্রতাপী জাট পুরুষদের কাছে সমানে হাত বদল হতে থাকা লীলা তবুও স্বপ্ন দেখে এই পশুর মতো জীবন থেকে মুক্তির। কিন্তু, আসবে কি সেই মুক্তি কোনওদিন? একদিন সূর্যের ভোর কি আদৌ হবে লীলার অন্ধকারময় জীবনে?\u003c\/p\u003e\n\u003cp\u003e     \u003c\/p\u003e","brand":"Antareep","offers":[{"title":"Default Title","offer_id":41670871842929,"sku":"AP-978-81-955563-0-4","price":120.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/HTB_Mockup-scaled.jpg?v=1739997704"},{"product_id":"shikar-tridibendra-narayan-chattopadhyay-antareep-publication","title":"Shikar ( Tridibendra Narayan Chattopadhyay, Antareep Publication )","description":"\u003cp\u003eগ্রাম বা নগরের মানুষ জঙ্গলের রহস্য সম্বন্ধে বিশেষ কিছুই জানেন না। জঙ্গলের অন্ধকারে লুকিয়ে আছে বহু রহস্য যার খোঁজ, আমরা, মানে তথাকথিত সভ্য মানুষরা, রাখি না। 'শিকার' বইটির দুই মলাটের ভিতরে দু'টি উপন্যাস, পাঠককে নিয়ে যাবে এমন রহস্যের অতলে যা শহরে বসে বিশ্বাস করা সম্ভব নয়। কিন্তু সভ্যতার থেকে বহুদূরে, আদিম অন্ধকার জঙ্গলে বসে সেই অবিশ্বাসের ভিত নরম হয়ে যায়। \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670871875697,"sku":"AP-978-81-955563-1-1","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/SHIKAR_Mockup-scaled.jpg?v=1739997709"},{"product_id":"desh-hariye-jay-partha-dey-antareep-publication","title":"Desh Hariye Jay ( Partha Dey, Antareep Publication )","description":"\u003cp\u003eকারও দেশ থাকে। কারও হারিয়ে যায়। দেশভাগের পর প্রথম প্রজন্মের উদ্বাস্তুরা জেনেছিলেন দেশ হারানোর যন্ত্রণা। শিকড় উপড়ে এসে নতুন মাটিতে শিকড় তৈরি করা বড় কঠিন। রিফিউজি নামের মধ্যে যে গ্লানি আর জীবনভর সংগ্রাম তার জের টেনে যেতে হয় সুদীর্ঘকাল।\u003c\/p\u003e\n\u003cp\u003e১৯৬৩ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে ভারতের কাশ্মীরের হযরতবাল দরগা থেকে মহানবী মুহাম্মদের দাড়ির চুল চুরি যাওয়ার জন্য ১৯৬৪ সালের ২রা জানুয়ারি থেকে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) খুলনাসহ বিভিন্ন শহরে সপ্তাহব্যাপী দাঙ্গায় হাজারখানেক হিন্দুর মৃত্যু হয়। মূল কাহিনি খুলনার দুটি হিন্দু পরিবার নিয়ে। স্বর্ণকার চিন্তাহরণ আঢ্য এবং দর্জি শশধর মন্ডলের পরিবার। এই কাহিনির মূল সময়কাল ১৯৬৩ থেকে ১৯৮০। সেই অস্থির সময়, সতেরো বছরের কালখণ্ডের ঘটনাবলীর, এক দ্রোহকালের খণ্ড-খণ্ড ছবি আঁকার চেষ্টা হয়েছে এই উপন্যাসে।\u003c\/p\u003e\n\u003cp\u003eদেশ কী? কেন? শুধু মানুষের সমষ্টিই কি দেশ? যদি তাই হয় তবে দেশের মধ্যে মানুষ কেন উপেক্ষিত থেকে যায়?— এই বই এমন অজস্র প্রশ্ন আর সংশয় হয়তো জাগিয়ে তুলবে আপনাদের মনে।\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670871908465,"sku":"AP-978-81-955563-5-9","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/DHJ_Mockup-scaled.jpg?v=1739997707"},{"product_id":"antareep-comics-special","title":"Antareep comics special","description":"\u003cp\u003eBook was Published by  Antareep.\u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670928400497,"sku":"AR-ARCS","price":187.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/IMG-20220924-WA0000.jpg?v=1739999129"},{"product_id":"pumice","title":"PUMICE","description":"\u003cp\u003eপিউমিস! চমক মজুমদারের লেখা এই উপন্যাসের পাণ্ডুলিপিটি যখন অন্তরীপ পাবলিকেশন-এর দপ্তরে জমা পড়েছিল, তখন এর শিরোনাম দেখে মোটেও আন্দাজ করার চেষ্টা করিনি এর ভিতরের পাতায় কী ‘চমক’ অপেক্ষা করে রয়েছে। পড়তে পড়তে ক্রমশ দেখেছি, পেঁয়াজের খোসার মত খুলে গেছে তার অভ্যন্তরের পরত। পেঁয়াজের কথা মনে আসার আরেকটা কারণ এই কাহিনীর ঝাঁঝ। সেই ঝাঁঝালো অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে বর্তমান সমাজ ও সময়ের কিছু জ্বলন্ত বাস্তব।\u003cbr\u003e\nপিউমিস-এর অর্থ ঝামাপাথর। দেখতে এক হলেও অন্য পাথরের চরিত্রের থেকে আলাদা। জলে ভাসতে পারে। যেন পাথরের ছদ্মবেশে অন্য কিছু। স্লিপার সেলের মতোই অন্য পাথরের মধ্যে লুকিয়ে থাকে।\u003cbr\u003e\nপিউমিস একটি ক্রাইম থ্রিলার। অপরাধ, অপরাধী, অপরাধ-জগত– অনুপুঙ্খভাবে এসেছে এখানে। সাধারণ মানুষের মধ্যে মিশে থাকা অপরাধী, ছদ্মবেশি কুচক্রী, পরিস্থিতির ফেরে ফেঁসে যাওয়া বা অপরাধ করতে বাধ্য হওয়া মানুষ এবং দক্ষ প্রশাসকগণ, সবাই ছড়িয়ে আছেন এর পাতায় পাতায়। বইটিতে সমাজের কিছু তিক্ত সত্য গল্পের চরিত্রদের কথোপকথনের মাধ্যমে উঠে এসেছে। বিভিন্ন বয়স ও মনোভাবের এমন কিছু মানুষ এই কাহিনির কেন্দ্র জুড়ে আবর্তিত হয়েছেন, আপাতদৃষ্টিতে যাঁদের মধ্যে যোগসূত্র স্থাপন করা বেশ কষ্টকর। তবে জেন-নেক্সটের নব্য প্রেমিক-প্রেমিকা যুগল, মধ্যবয়স্ক প্রশাসনিক পদাধিকারী, সাংসারিক বাধ্যবাধকতা মানিয়ে নেওয়া নারী, দুর্ঘটনায় প্রিয়জন হারানো পুরুষ, সমকামী যুবক অথবা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক কোনও রহস্যময় মানুষ– এমন ভিন্ন ভিন্ন চরিত্রগুলির ভবিতব্য কিন্তু অদ্ভুতভাবে এসে এক মোহনায় মিশে যায় কাহিনির অন্তে।\u003cbr\u003e\nএত আলাদা পরিমণ্ডলের মানুষদের প্রত্যেকের ক্ষেত্রে সমাজ এবং সামাজিক রীতিনীতিকে দেখার চোখও আলাদা। অবশ্যম্ভাবীরূপে তাঁদের মধ্যে উপস্থিত হয়েছে দ্বন্দ্ব, কখনও বাহ্যিক, কখনও আভ্যন্তরীণ। এই দ্বিধা দ্বন্দ্বের টানাপোড়েনে পড়া মানুষগুলোর অসহায়তা, তাকে কাটিয়ে ওঠা, আবার কখনও বা পরিস্থিতির চাপের কাছে তাঁদের নতজানু হওয়া– এর সবটাই লেখক দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন এই কাহিনিতে।\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"Boitoi","offers":[{"title":"Default Title","offer_id":41670931120241,"sku":"AR-PUM","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Screenshot_20221017-092205_Multi-TIFF-Viewer.jpg?v=1739999201"}],"url":"https:\/\/boitoi.in\/collections\/antareep.oembed","provider":"Boitoi","version":"1.0","type":"link"}