{"title":"Ananda Puraskar Winners","description":"\u003cp\u003eBooks that won the Ananda Puraskar, the ABP Group's annual prize for Bengali writing since 1958.\u003c\/p\u003e","products":[{"product_id":"durbin-shirshendu-mukhopadhyay-bengali","title":"Durbin | Shirshendu Mukhopadhyay, Bengali","description":"\u003cp\u003eসাপ্তাহিক দেশ পত্রিকায় দু-বছরেরও বেশি কালধরে ধারাবাহিকভাবে বেরিয়েছিল দূরবীন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জোরালো, সংবেদনশীল কলমে অন্যতম মহৎ সৃষ্টি। চলমান শতাব্দীর দুইয়ের দশকের শেষ ভাগ থেকে শুরু করে আটের দশক পর্যন্ত বিস্তৃত সময়ের প্রেক্ষাপটে সামাজিক জীবনের যাবতীয় পরিবর্তনকে এক আশ্চর্য কৌতুহলকর বিশাল কাহিনির মধ্য দিয়ে ধরে রাখার প্রয়াসেরই অভিনন্দিত ফলশ্রুতি দূরবীন উপন্যাস।তিন প্রজন্মের এই কাহিনিতে প্রথম প্রজন্মের প্রতিভূ জমিদার হেমকান্ত। এ-উপন্যাসের সূচনায় দেখা যায়, হেমকান্তের হাত থেকে কুয়োর বালতি জলে পড়ে গেছে, আর এই আপাততুচ্ছ ঘটনায় হেমকান্ত আক্রান্ত হচ্ছেন মৃত্যুচিন্তায়। বিপত্নীক হেমকান্ত ও রঙ্গময়ী নামের প্রবল ব্যক্তিত্বসম্পন্ন এক পুরোহিতকন্যার, গোপন প্রণয়কাহিনি ও আনুষঙ্গিক অন্যান্য পারিবারিক কাহিনি নিয়ে এ-উপন্যাসের প্রথম পর্যায়। দ্বিতীয় প্রজন্মের নায়ক কৃষ্ণকান্ত। দেবোপম রূপ ও কঠোর চরিত্রবল বালক কৃষ্ণকান্তকে দাঁড় করিয়েছে পিতা হেমকান্তের বিপরীত মেরুতে। স্বদেশি আন্দোলনে উদ্বুদ্ধ কৃষ্ণকান্তের ব্রহ্মচর্য-গ্রহণ ও দেশভাগের পর তাঁর আমূল পরিবর্তন—এই নিয়ে এ-উপন্যাসের দ্বিতীয় পর্যায়ের কাহিনি। তৃতীয় ও শেষ প্রজন্মের নায়ক ধ্রুব, বিশ শতকের উপান্তপর্বে এক দিগ্‌ভ্রষ্ট, উদ্ধত বিদ্রোহী যুবা। ধ্রুবর স্ত্রী রেমি, যার সঙ্গে এক অদ্ভূত সম্পর্ক তার। কখনও ভালবাসা, কখনও উপেক্ষা, কখনও-বা প্রবল বিরাগ। অথচ রেমির ভালোবাসা শত-আঘাতেও অবিচল। একদিকে রেমির সঙ্গে সম্পর্ক অন্যদিকে পিতা কৃষ্ণকান্তের মধ্যে সেই ব্রহ্মচারী ও স্বদেশের জন্য উৎসর্গীকৃত প্রাণসত্তাটিকে খুঁজে না-পাওয়ার ব্যর্থতায় ক্ষতবিক্ষত ধ্রুবর আশ্চর্য কাহিনি নিয়েই শেষ পর্ব। শুধু তিন প্রজন্মের তিন নায়কের ব্যক্তিগত কাহিনির জন্যই নয়, এ-উপন্যাসের বিশাল প্রেক্ষাপটে আরও বহু বিচিত্র ও কৌতুহলকর শাখা-কাহিনি, এবং এর চালচিত্রে স্বদেশি আন্দোলন, দেশভাগ ও স্বাধীনতা পরবর্তী উত্তাল দিনরাত্রির এক তাৎপর্যময় উপস্থাপনার জন্যও দূরবীন চিহ্নিত হবে অবিস্মরণীয় সৃষ্টিরূপে।শুধু দূরকেই কাছে আনে না, উল্টো করে ধরলে কাছের জিনিসও দূরে দেখায় দূরবীন। দূরবীন উপন্যাসের নামকরণে যেমন সূক্ষ্মতা, রচনারীতিতেও তেমনই অভিনবত্ব এনেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। দ্বিস্তর এই উপন্যাসে সেকাল ও একাল, অতীত ও বর্তমান এক অনন্য কৌশলে একাকার।আনন্দ পুরস্কারে ভূষিত।\u003c\/p\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":41670710624369,"sku":"ANANDA-9788170664369","price":594.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Durbin-9788170664369-Ananda.jpg?v=1739992675"},{"product_id":"manabjamin-shirshendu-mukhopadhyay-bengali-hardcover","title":"Manabjamin | Shirshendu Mukhopadhyay, Bengali, Hardcover | মানবজমিন [শীর্ষেন্দু মুখোপাধ্যায়]","description":"\u003cp\u003e\u003cspan\u003eআকারেই শুধু বড়-মাপের উপন্যাস নয়। ‘মানবজমিন’, প্রকারেও ব্যাপ্ত, বিশাল, বৈচিত্র্যময়। এ-যুগের অন্যতম শক্তিমান কথাকার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এ-যাবৎকাল প্রকাশিত যাবতীয় প্রধান রচনার প্রবল এক প্রতিস্পর্ধী এই মহান উপন্যাস, আধুনিক বাংলা কথাসাহিত্যের তাবৎ স্মরণীয় কীর্তিমালারও ঐতিহ্যের সঙ্গে শিকড়ের যোগ। এই দুর্লভ সৃষ্টির, সাম্প্রতিকের সঙ্গে আত্মার, আগামীর দিকে বাড়ানো এর কুঁড়ি-ধরানো ডালপালা। অসংখ্য ঘটনা, অজস্র চরিত্র, অফুরান সমস্যা এই উপন্যাসে। তবু কোথাও জট পাকায়নি। পরিণত লেখকের দক্ষ হাতের সুঠাম নিয়ন্ত্রণে প্রতিটি চরিত্র ও কাহিনি সুস্থির, স্বতন্ত্র, লক্ষ্যাভিমুখী। লোভ, ঘৃণা, প্রেম, রিপুর তাড়না, বাঁচার ইচ্ছে, উচ্চাকাঙ্ক্ষা— এমন যে-সব কিছুর দ্বারা কুম্ভীপাকে নিয়ত সিদ্ধ হচ্ছে মানুষ, তারই উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই উপন্যাস। গড়ে উঠেছে মানুষে-মানুষে সম্পর্কের ভাঙচুর ও জোড়-মেলানো নিয়ে। অসংখ্য চরিত্রের ঘাত-প্রতিঘাতে দ্বন্দ্বময় এই উপন্যাসের অন্যতম নায়ক দীপনাথ, যাবতীয় চরিত্রের মধ্যে এক সাধারণ যোগসূত্রের মতো যে কিনা অবর্তিত, যার লড়াই চলেছে কর্মক্ষেত্রে। এক সওদাগরি আপিসের বিগ বসের পি. এ. দীপনাথ, আসলে এক বেতনভোগী ভৃত্য। এই দীপনাথের সঙ্গেই তার বসের বউ মণিদীপার এক বিচিত্র সম্পর্ক গড়ে উঠল। আপাতভাবে রাগের, কিন্তু অন্তঃশীল অনুরাগের। বস তাকে বিয়ে করার প্রস্তাবও দিয়েছিল। কিন্তু দীপনাথ কি সে-প্রস্তাব গ্রহণ করতে পারবে? এ-উপন্যাসের আরেকটি প্রধান চরিত্র তৃষা। মৃত ভাসুর তৃষাকে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে। লোকে বলে, তৃষার একমাত্র পুত্রের জনক তার ভাসুর । এমনকী তৃষার স্বামীও। তৃষার বিরুদ্ধে তাই স্বামীর লড়াই। দুরারোগ্য ব্যাধির বিরুন্ধে যার প্রতিমুহূর্তের একলা যুদ্ধ, সেই প্রীতম— দীপনাথের ভগ্নীপতি— এই উপন্যাসের আরেক প্রধান চরিত্র। প্রীতমের স্ত্রী স্বামীর প্রতি সেবাপরায়ণা, কিন্তু আগে থেকেই অরুণ নামে এক যুবকের সঙ্গে তার সম্পর্ক। মুখ্যত এই তিন চরিত্রের লড়াই ‘মানবজমিন’। আর লড়াইয়ের অবসানে তিন রকমের যে-পরিণতি, তার মধ্যেই ফুটে উঠেছে অসামান্য এই উপন্যাসের অমোঘ সেই বার্তা: মানবজমিনে যা করতে শেখায় নতুন আবাদ, ভালবাসা ও বিশ্বস্ততার সোনা-ফলানো আবাদ।সাহিত্য অকাদেমি পুরস্কারে ভূষিতআনন্দ পুরস্কারে ভূষিত\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":41670710952049,"sku":"ANANDA-9788170661344","price":560.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Manobjomin.jpg?v=1739992681"},{"product_id":"holde-golap-swapnamoy-chakraborty-bengali-hard-cover","title":"Holde Golap, Swapnamoy Chakraborty | Bengali, Hard Cover","description":"\u003cp\u003eHolde Golap\u003c\/p\u003e","brand":"Dey's Publishing","offers":[{"title":"Default Title","offer_id":41670712524913,"sku":"DEYS9788129523181","price":560.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/HOLDE-GOLAP_9788129523181-600x770-1.jpg?v=1739992751"},{"product_id":"subarnarenu-subarnarekha-bengali-hardback-nalini-bera","title":"SUBARNARENU SUBARNAREKHA (Bengali, Hardback, Nalini Bera)","description":"\u003cul\u003e\n\u003cli\u003e\u003cstrong\u003eAuthor: \u003cspan class=\"ex-text\"\u003eNALINI BERA\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cstrong\u003eISBN: \u003cspan class=\"ex-text\"\u003e978-93-88923-64-4\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e","brand":"Dey's Publishing","offers":[{"title":"Default Title","offer_id":41670725501041,"sku":"DEYS9789388923644","price":298.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/SUBARNARENU-SUBARNAREKHA_9789388923644-600x770-1.jpg?v=1739993264"},{"product_id":"purba-paschim-akhondo-bengali-hardcover-sunil-gangopadhyay","title":"Purba Paschim (Akhondo) | (Bengali, Hardcover, Sunil Gangopadhyay)","description":"\u003cp\u003eদেশবিভাগ নিয়ে তেমন স্মরণীয় উপন্যাস বাংলাভাষায় লেখা হয়নি। দু-পার বাংলায় ছড়ানো সমান্তরাল বাঙালিজীবন নিয়েও না। সেই অপূর্ণতাকেই দুর করল এই বিশিষ্ট, ব্যতিক্রমী ও বড়মাপের উপন্যাস। বিশাল ক্যানভাসে চিত্রিত এই উপন্যাসের ঘটনাপ্রবাহ একইসঙ্গে ছুঁয়ে আছে এপার এবং ওপার বাংলা। শুরু সেই পঞ্চাশের মধ্যভাগে। দু-বাংলার রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রের পালাবদলের স্রোত কীভাবে এসে মিশেছে এই আশির দশকের মোহনায়, এ-উপন্যাস তার এক জীবন্ত দলিল। দুই বাংলার দুই পরিবারকে কেন্দ্র করে রচিত এই উপন্যাসে বিশেষ কোনও চরিত্রকে মূল চরিত্র বলা যাবে না। একই সঙ্গে অনেকগুলি প্রধান চরিত্র। এইসব চরিত্রের কেউ-কেউ আবার পূর্ব বা পশ্চিম বাংলার গণ্ডিতেই আবর্তিত নয়, ইউরোপ-আমেরিকাতেও গেছে। ফলে, কলকাতার কফি হাউসের পাশাপাশি কখনও আবার আমেরিকার চোখ-ধাঁধানো শহরের কথা এই উপন্যাসে। ‘পূর্ব-পশ্চিম’—এই নামকরণেও যেন নিহিত ত্রিমাত্রিক ব্যঞ্জনা। এ-উপন্যাসে শুধুই পূর্ব ও পশ্চিম বাংলার কথা নয়। পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধের বৃহত্তর পটভূমিও এর অন্তর্গত। আবার মানুষের জীবন ও মনে যে পূর্ব ও পশ্চিম, তার উচ্চাকাঙ্ক্ষা ও উত্থান-পতন, সূচনা ও দিনাবসান- তাও যেন সূক্ষ্মভাবে প্রতিফলিত এই নামকরণে। ‘সেই সময়’-এর লেখকের কলমে এই সময় নিয়ে লেখা ‘পূর্ব-পশ্চিম’ বাঙালি জীবনের আধুনিক গদ্য মহাকাব্য।আনন্দ পুরস্কারে ভূষিত\u003c\/p\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":41670725894257,"sku":"ANANDA9789350401729","price":1000.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/Purba-Paschim-9789350401729.jpg?v=1739993272"},{"product_id":"dhanapatir-singhaljatra-ramkumar-mukhopadhyay","title":"DHANAPATIR SINGHALJATRA ( Ramkumar Mukhopadhyay )","description":"\u003cp\u003e।। ১৪২০ সালে আনন্দ পুরস্কার প্রাপ্ত ।।\u003c\/p\u003e\n\u003cp\u003eকবিকঙ্কণ মুকুন্দকে মাইকেল উল্লেখ করেছিলেন কবিতা-পঙ্কজ-রবি হিসেবে আর রামগতি ন্যায়রত্ন বলেছিলেন বাঙ্গালা ভাষার সর্বপ্রধান কবি। ঔপনিবেশিক শিক্ষায় শিক্ষিত বাঙালি একদিন প্রাচীন ও মধ্যযুগের সঙ্গে বিস্মৃত হল তাঁকেও; বঙ্গ-হৃদ-হ্রদের কমলে কামিনীও অদৃশ্য হল। ধনপতির সিংহলযাত্রা উপনিবেশ-পূর্ব বাংলা তথা ভারতবর্ষের সঙ্গে নতুন সেতুবন্ধন। এই উপন্যাসে রয়েছে নবদ্বীপ, ত্রিবেণী, সপ্তগ্রাম, খড়দহ, মগরা, নীলাচল, শঙ্খদ্বীপ, সর্পদহ, কালিয়দহ হয়ে ধনপতির সিংহলযাত্রার অনুপুঙ্খ বিবরণ। নানা অবলুপ্ত নদীপথ ও বিস্মৃত জনপদের বর্ণনা এবং অপ্রচলিত শব্দাবলি পুনরুদ্ধারে বাংলা কথাসাহিত্যে এটি একটি দিগদর্শী রচনা। পড়তে পড়তে মনে হয় ইতিহাস বা ভ্রমণকথা হয়ে উঠছে উপন্যাস আর সে- উপন্যাস আমাদের হারানো সম্পদ ফিরিয়ে\u003c\/p\u003e\n\u003cp\u003eদিচ্ছে আমাদেরই হাতে।\u003c\/p\u003e","brand":"Mitra \u0026 Ghosh","offers":[{"title":"Default Title","offer_id":41670923059313,"sku":"MGP-DPSJ","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0610\/5409\/1377\/files\/IMG-20220804-WA0000.jpg?v=1739999019"},{"product_id":"maitreya-jatak-by-bani-basu","title":"Maitreya Jatak by Bani Basu","description":"\u003cp\u003eগৌতম বুদ্ধের জীবৎকাল তথা ভারত-ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়কে অবিকল ও প্রাণবন্ত চেহারায় ফিরিয়ে আনতে চেয়েছেন বিদগ্ধ কথাকার বাণী বসু, দু-পর্বে সুবিন্যস্ত তাঁর এই বিশাল, বেগবান, বর্ণময় উপন্যাসে। এই কাহিনীর পটভূমি একদিকে ছুঁয়ে আছে মধ্যদেশ—অর্থাৎ আজকের বিহার উত্তরপ্রদেশের কিছু-কিছু অঞ্চল, অন্যদিকে চিরকালীন মানুষের চির জটিল মনোলোক। এই দ্বিবিধ পটভূমিতে ভিন্ন ভিন্ন স্তরে ক্রমশ উন্মোচিত হয়েছে এই উচ্চাকাঙ্ক্ষী উপন্যাসের কথাবস্তু। কখনও রাজনৈতিক স্তরে—যেখানে উত্তর-পশ্চিম থেকে পুবে আরও পুবে সরে আসছে ক্ষমতার ভরকেন্দ্র, গান্ধার-মদ্ৰ-কুরু-পাঞ্চালের জায়গায় কোশল-বৈশালী-মগধ, পুরনো সাম্রাজ্যবাদের নীতির সঙ্গে ঘটছেন তুন মৈত্রী-ভাবনার সংঘাত। এই সংঘাতের কেন্দ্রে যেমন আছেন লোক বিশ্রুত গৌতমবুদ্ধ, আছেন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলে খ্যাত বিম্বিসার, কোশলপতি প্রসেনজিৎ ও নানান ধুরন্ধর রাজপুরুষবর্গ, তেমনই আছেন তক্ষশিলার বিদগ্ধ যুবক চণক, গান্ধারের বিদুষী নটী জিতসোমা, সাকেতের সন্ধিৎ সুরাজন্য কুমারতিষ্য। কখনও-বা অর্থনৈতিকস্তরে, যেখানে ক্ষমতার প্রতিসরণ ঘটছে শ্রেণীবিন্যাসেও। ধনই হয়ে উঠছে প্রকৃত ক্ষমতার উৎস। বাণিজ্যের সম্প্রসারণের সঙ্গে-সঙ্গে শাস্ত্রজীবী এবং শস্ত্রজীবীদের প্রতিযোগিতায় পিছনে ফেলে সামনে এগিয়ে আসছেন বণিক ও ধনজীবীরা। আবার সামাজিক স্তরে এঁদের সবাইকে ঘিরে বৃহত্তর জনজীবনে কৃষিজীবী, বৃত্তিজীবী, ভূম্যধিকারী নাগরিক, ছোটব্যবসায়ী, কবি, নটী, দাস প্রমুখের ক্ষেত্রে চলেছে শাশ্বত জীবনচর্যা। তবু তার উপরেও পড়ছে পরিবর্তনের নানান সূক্ষ্ম আঁচড়। বুদ্ধ কথিত ভাবাদর্শ বহুভাবে প্রবেশ করছে গণচেতনায়, জাগছে কখনও অনুকূল প্রভাব, কখনও-বা প্রতিকূল প্রতিক্রিয়া। আর এই সমস্ত কিছুর মধ্য দিয়ে বয়ে চলেছে ব্যক্তিগত সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা, সাফল্য-বিপর্যয়, সম্পর্কের ভাঙন ও পুনর্বিন্যাসের অন্তঃশীলপ্রবাহ। মনস্তাত্ত্বিক এইস্তর । এই চতুরঙ্গ স্তরের প্রতিচ্ছবির মধ্য দিয়ে মোহনার দিকে এগিয়ে-যাওয়া এই উপন্যাসে কিংবদন্তি হয়ে-ওঠা বহু ঘটনার ও অনুরূপ পরিস্থিতির নতুনতর ভাষ্য। আধুনিক জীবনের চোখে প্রাচীন জীবনের আপাত সরলতার মিথকে ছিন্ন করে এক অতিজটিল আবেগ-অনাবেগ, প্রেম-অপ্রেম, চেতন-অবেচতনের দ্বন্দ্বময় ব্যক্তি ও যৌথ-জীবনের কথা। যথোচিত ভাষায়, এবং যথাযোগ্য আঙ্গিকে। আনন্দ পুরস্কারে ভূষিত।\u003c\/p\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":41671035060337,"sku":"ANANDA-9788172154806","price":640.0,"currency_code":"INR","in_stock":true}]}],"url":"https:\/\/boitoi.in\/collections\/ananda-puraskar-winners.oembed","provider":"Boitoi","version":"1.0","type":"link"}